Laptop - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Thu, 18 Sep 2025 13:06:37 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 মাত্র 17,990 টাকা দামে লঞ্চ হল Primebook 2 Pro এবং 2 Max ল্যাপটপ, জেনে নিন স্পেসিফিকেশন https://www.91mobiles.com/bengali/primebook-2-pro-2-max-laptop-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/primebook-2-pro-2-max-laptop-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/#respond Thu, 18 Sep 2025 13:06:37 +0000 https://www.91mobiles.com/bengali/?p=67708 পেশ হল নতুন Primebook 2 Pro এবং 2 Max ল্যাপটপ

The post মাত্র 17,990 টাকা দামে লঞ্চ হল Primebook 2 Pro এবং 2 Max ল্যাপটপ, জেনে নিন স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারতের কঞ্জিউমার টেক ব্র্যান্ড Primebook ভারতের বাজারে তাদের নতুন দুটি ল্যাপটপ লঞ্চ করেছে। কোম্পানি ল্যাপটপ দুটি Primebook 2 Pro এবং Primebook 2 Max নামে পেশ করেছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী কম দামের ল্যাপটপে শক্তিশালী পারফরমেন্স পাওয়া যাবে। এই ল্যাপটপে AI-পাওয়ার্ড ফিচার যোগ করা হয়েছে। ল্যাপটপ দুটিতে MediaTek Helio G99 প্রসেসর এবং PrimeOS 3.0 (Android 15 ভিত্তিক) অপারেটিং সিস্টেম দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Primebook 2 Pro এবং Primebook 2 Max ল্যাপটপের দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে।

কোম্পানির Primebook 2 Pro ল্যাপটপটি 8GB RAM এবং 128GB স্টোরেজ অপশন 17,990 টাকা দামে লঞ্চ করা হয়েছে। অন্যদিকে Primebook 2 Max ল্যাপটপের 8GB RAM এবং 256GB স্টোরেজ অপশনের দাম মাত্র 19,990 টাকা রাখা হয়েছে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট, Amazon এবং Flipkart এর মাধ্যমে এই ল্যাপটপ দুটি সেল করা হবে। লঞ্চ অফার হিসাবে কোম্পানির ওয়েবসাইটের মাধ্যমে প্রি-পেইড অর্ডার করলে 500 টাকার ডিসকাউন্ট পাওয়া যাবে। একইসঙ্গে মডেলদুটি Chill Grey কালার অপশনে সেল করা হবে।

Primebook 2 Pro ল্যাপটপে 14.1 ইঞ্চির Full HD IPS ডিসপ্লে দেওয়া হয়েছে, একইভাবে Primebook 2 Max ল্যাপটপে বড় স্ক্রিন সাইজ অর্থাৎ 15.6 ইঞ্চির Full HD IPS ডিসপ্লে রয়েছে। উভয় ল্যাপটপ MediaTek Helio G99 প্রসেসর, 8GB LPDDR4X RAM সহ লঞ্চ করা হয়েছে। Pro ল্যাপটপটিতে 128GB স্টোরেজ এবং Max ল্যাপটপে 256GB স্টোরেজ যোগ করা হয়েছে। Pro মডেলে 14 ঘন্টা এবং Max মডেলে 12 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে।

সবচেয়ে বড় বিশেষত্ব হল Primebook 2 Pro এবং Primebook 2 Max ল্যাপটপের AI-পাওয়ার্ড ফিচার। এতে Google Gemini ভিত্তিক AI Companion দেওয়া হয়েছে। এর সঙ্গে AI Global Search ফিচারের মাধ্যমে ইউজাররা এক‌ই জায়গায় ফাইল, সেটিং এবং AI অ্যানসার পেয়ে যাবেন। এছাড়া Prime App Store এর মাধ্যমে অ্যান্ড্রয়েড অ্যাপ অ্যাক্সেস করা এবং নতুন অ্যাপের জন্য রিকোয়েস্ট করা যাবে। ল্যাপটপে উপস্থিত Cloud PC ফিচারের মাধ্যমে Windows বা Linux ডেস্কটপ স্ট্রিমিঙের সুবিধা পাওয়া যাবে। মাত্র 19 টাকা থেকে এই প্ল্যান শুরু হয়। একইসঙ্গে এই ল্যাপটপে PrimeCoding অফলাইন কোডিং প্ল্যাটফর্ম, Keymapping, এবং মোবাইল-গ্রেড সেন্সর যেমন GPS ও gyroscope মতো ফিচার যোগ করা হয়েছে।

Primebook 2 Pro এবং 2 Max ল্যাপটপ দুটিতে ব্যাকলিট কিবোর্ড, ডুয়েল স্টিরিও স্পিকার এবং 1440P ওয়েবক্যাম রয়েছে। একইসঙ্গে পোর্টে ডুয়েল USB-A, USB-C, MicroSD স্লট (1TB সাপোর্ট), 3.5mm অডিও জ্যাক এবং Kensington Lock ফিচারগুলি দেওয়া হয়েছে। কানেক্টিভিটির জন্য ল্যাপটপে ডুয়েল ব্যান্ড Wi-Fi (2.4GHz + 5GHz) ও Bluetooth 5.1 সাপোর্ট করে।

Primebook 2 Pro এবং 2 Max ল্যাপটপদুটি বাজারে উপস্থিত Reliance JioBook, Acer Aspire 3 এবং Infinix INBook X2 Plus ল্যাপটপের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। নতুন Primebook 2 Pro এবং Primebook 2 Max ল্যাপটপদুটি Android ভিত্তিক PrimeOS সহ কাজ করবে। এর ফলে ল্যাপটপেও অ্যান্ড্রয়েড অ্যাপ এবং গেমিং উপভোগ করা যাবে। এছাড়াও এটি সবে লঞ্চ হয়েছে, অন্যান্য অপশনগুলি কিছুটা পুরনো। এর এই ল্যাপটপটি কিছুটা এগিয়ে রয়েছে এবং ভালো অপশন হিসাবে বাজারে স্থান করে নিতে পারে।যারা স্টুডেন্ট বা কোডিং শিখছে এবং সাধারণ অফিসের কাজে ব্যাবহার করবে, এমন ইউজারদের জন্য এই ল্যাপটপদুটি উপযুক্ত। তবে হেভি ওয়ার্কের জন্য বাজারে উপস্থিত অন্যান্য মডেল দেখা উচিৎ।

The post মাত্র 17,990 টাকা দামে লঞ্চ হল Primebook 2 Pro এবং 2 Max ল্যাপটপ, জেনে নিন স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/primebook-2-pro-2-max-laptop-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/feed/ 0
পড়ে গেলেও ক্ষতি হবে না এই ল্যাপটপের! Motorola লঞ্চ করল মিলিটারি গ্রেড Laptop https://www.91mobiles.com/bengali/moto-book-60-military-grade-laptop-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/moto-book-60-military-grade-laptop-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/#respond Fri, 18 Apr 2025 02:38:25 +0000 https://www.91mobiles.com/bengali/?p=63177 ভারতে লঞ্চ হল Moto Book 60 ল্যাপটপ

The post পড়ে গেলেও ক্ষতি হবে না এই ল্যাপটপের! Motorola লঞ্চ করল মিলিটারি গ্রেড Laptop first appeared on 91Mobiles Bengali.

]]>
একদিকে যেমন Acer এর মতো বিখ্যাত ল্যাপটপ কোম্পানি স্মার্টফোন বাজারে পা রেখেছে, তেমনই আবার গোটা বিশ্বে ইনোভেটিভ ও বিশ্বস্ত স্মার্টফোনের জন্য সুপরিচিত ব্র্যান্ড Motorola এবার ল্যাপটপ সেগমেন্টে কাজ শুরু করেছে। এই ক্যাটাগরিতে Motorola তাদের প্রথম Moto Book 60 ল্যাপটপ লঞ্চ করেছে। কোম্পানি তাদের প্রথম ল্যাপটপ প্রিমিয়াম ডিজাইন, শক্তিশালী পারফরমেন্স এবং স্মার্ট কানেক্টিভিটির মতো ফিচার সহ পেশ করেছে। যার ফলে এটি বাজারে উপস্থিত অন্যান্য বড় ব্র্যান্ডের সঙ্গে প্রতিযোগিতায় নামতে সক্ষম।

Moto Book 60 এর দাম এবং সেল ডিটেইলস

  • 23 এপ্রিল থেকে Motorola এর প্রথম Moto Book 60 ল্যাপটপটি দুপুর 12 টা থেকে Flipkart এর মাধ্যমে সেল শুরু হবে। এই ল্যাপটপ ব্রোঞ্জ গ্রিন এবং ভেজ উডের মতো দুটি কালার অপশনে সেল করা হবে।
  • লঞ্চ অফার হিসেবে এই ল্যাপটপের দাম 73,999 টাকা রাখা হয়েছে (512GB এবং 1TB দুটি ভেরিয়েন্টের জন্য)। নিচে এই ল্যাপটপের সমস্ত স্পেসিফিকেশন সম্পর্কে আলোচনা করা হল।
মডেল ভেরিয়েন্ট দাম
Moto Book 60 (Core Ultra 5) 16GB + 512GB Rs 66,990
Moto Book 60 (Core Ultra 7) 16GB + 512GB Rs 74,990
Moto Book 60 (Core Ultra 7) 16GB + 1TB Rs 78,990

 

Moto Book 60 এর স্পেসিফিকেশন

Moto Book 60 (Core Ultra 5) এবং Moto Book 60 (Core Ultra 7) মডেল দুটির মধ্যে শুধুমাত্র প্রসেসরের পার্থক্য রয়েছে, বাকি সমস্ত স্পেসিফিকেশন একেবারে একই রকম রাখা হয়েছে। Moto Book 60 ল্যাপটপে 14 ইঞ্চির 2.8K OLED ডিসপ্লেতে 120Hz রিফ্রেশ রেট, 500 নিটস ব্রাইটনেস, ডলবি ভিশন এবং HDR সাপোর্ট করে। এই ল্যাপটপে Intel Core Ultra 7 240H এবং Core Ultra 5 210H প্রসেসর অপশন রয়েছে। এই ল্যাপটপে 32GB পর্যন্ত DDR5 RAM এবং 1TB পর্যন্ত SSD স্টোরেজ দেওয়া হয়েছে। Windows 11 Home সহ কাজ করা এই ল্যাপটপে 60Wh ব্যাটারি ও 65W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

এই ল্যাপটপে Dolby Atmos স্টেরিও স্পিকার, 1080p প্রাইভেসি শাটার ওয়েবক্যাম, IR ক্যামেরা সহ Windows Hello ফেস রিকগনিশনের মতো ফিচার রয়েছে। একইসঙ্গে এটি মিলিটারি-গ্রেড ডিউরেবিলিটি (MIL-STD-810H) সার্টিফায়েড, ফলে এটি আরও টেকসই হয়ে উঠেছে। এছাড়াও এই ল্যাপটপে স্মার্ট কানেক্টের মতো ফিচার অর্থাৎ স্মার্ট ক্লিপবোর্ড, ফাইল ট্রান্সফার এবং ‘সুইপ টু শেয়ার’ রয়েছে, এই ফিচার ল্যাপটপকে অন্যান্য Motorola ডিভাইসের সঙ্গে অসাধারণভাবে ইন্টিগ্রেট করতে সাহায্য করবে।

কানেক্টিভিটির জন্য এই ল্যাপটপে Wi-Fi 7, Bluetooth 5.4, দুটি USB Type-A 3.2 Gen 1 পোর্ট, দুটি USB Type-C 3.2 Gen 1 পোর্ট, HDMI পোর্ট, DisplayPort 1.4, microSD কার্ড স্লট এবং 3.5mm অডিও জ্যাকের মতো ফিচার রয়েছে। সবদিক থেকেই Moto Book 60 ডিভাইসটি একটি প্রিমিয়াম ল্যাপটপ হিসাবে কোম্পানির এই নতুন সুচনাকে বেশ সাফল্য দেবে বলে মনে করা হচ্ছে।

Moto Book 60 ল্যাপটপের প্রতিদ্বন্দ্বী

ভারতীয় বাজারে উপস্থিত মিড-টু-হাই এন্ড ল্যাপটপের সঙ্গে Moto Book 60 ল্যাপটপ প্রতিযোগিতার সম্মখিন হতে চলেছে। বিশেষ করে যেসব কোম্পানি আগে থেকে এই সেগমেন্টে বাজারে সুনাম অর্জন করে রয়েছে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন ল্যাপটপ Moto Book 60 এর প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।

Asus Vivobook Series (Vivobook Pro 14)

  • OLED ডিসপ্লে, শক্তিশালী পারফরমেন্স এবং স্লিক ডিজাইনের দৌলতে এই ল্যাপটপটি Moto Book 60 ল্যাপটপটিকে কড়া টক্কর দেবে।
  • এই ল্যাপটপেও Intel Core i5 এবং i7 প্রসেসর সহ ফাস্ট SSD স্টোরেজ এবং হাই RAM অপশন রয়েছে।

HP Pavilion Plus 14

  • এই ল্যাপটপে 2.8K রেজোলিউশন ডিসপ্লে, 13th Gen Intel প্রসেসর এবং মজবুত বিল্ড কোয়ালিটির কারণে এই Moto Book 60 ল্যাপটপটির দাম ও স্পেসিফিকেশনের দিক দিয়ে টক্কর দিতে পারে।
  • HP এর সার্ভিস নেটওয়ার্ক এবং ব্র্যান্ডের প্রতি বিশ্বাস এটিকে আরও শক্তিশালী করে তোলে। স্মার্ট ফিচার এবং স্টাইলিশ ডিজাইনের কারণে এটি Moto Book 60 ল্যাপটপের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।

Dell Inspiron 14 Plus

এই ল্যাপটপে 2.2K বা 2.5K ডিসপ্লে, 13th Gen Intel প্রসেসর এবং ডুয়েল-স্পিকারের মতো ফিচার রয়েছে, এর ফলে এটিকে Moto Book 60 এর Dolby Atmos স্পিকার এবং হাই-রেজোলিউশন ডিসপ্লের সঙ্গে প্রতিযোগিতার সম্মখিন হতে পারে।

The post পড়ে গেলেও ক্ষতি হবে না এই ল্যাপটপের! Motorola লঞ্চ করল মিলিটারি গ্রেড Laptop first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/moto-book-60-military-grade-laptop-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/feed/ 0
ভারতে লঞ্চ হল ASUS Zenbook S16, Vivobook 16 ল্যাপটপ, জেনে নিন দাম ও স্পেসিফিকেশন https://www.91mobiles.com/bengali/asus-zenbook-s16-vivobook-16-launched-india-check-price-and-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/asus-zenbook-s16-vivobook-16-launched-india-check-price-and-specifications-details-in-bengali/#respond Wed, 09 Apr 2025 08:55:51 +0000 https://www.91mobiles.com/bengali/?p=62868 ভারতে বাজারে পেশ হল ASUS Zenbook S16, Vivobook 16

The post ভারতে লঞ্চ হল ASUS Zenbook S16, Vivobook 16 ল্যাপটপ, জেনে নিন দাম ও স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারতে ASUS তাদের নতুন দুটি AI-পাওয়ার ল্যাপটপ লঞ্চ করেছে। এর মধ্যে প্রিমিয়াম Zenbook S16 এবং পারফরমেন্স-ফোকাস Vivobook 16 ল্যাপটপ রয়েছে। Zenbook S16 ল্যাপটপটিতে ম্যাগনেসিয়াম-অ্যালুমিনিয়াম আলয় বডি এবং 3K OLED টাচস্ক্রিন দেওয়া হয়েছে। তবে ল্যাপটপ দুটিতে AMD এর লেটেস্ট AI 7 350 প্রসেসর রয়েছে, ফলে স্পীড এবং ভ্যালুয়ের মধ্যে দুর্দান্ত ব্যালেন্স পাওয়া যায়। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ASUS Zenbook S16, Vivobook 16 ল্যাপটপের দাম এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

ASUS Zenbook S16, Vivobook 16 এর দাম

Vivobook 16 ল্যাপটপের দাম 75,990 টাকা থেকে শুরু, তবে Zenbook S16 ল্যাপটপের দাম 149,990 টাকা রাখা হয়েছে। ASUS এর অফিসিয়াল ওয়েবসাইট, ফ্লিপকার্ট, আমাজন, রিলায়েন্স স্টোর এবং পার্টনার-এক্সক্লুসিভ স্টোরের মাধ্যমে ল্যাপটপ দুটি সেল করা হবে।

ASUS Zenbook S16 এর স্পেসিফিকেশন ও ফিচার

  • ডিজাইন এবং বিল্ট: ল্যাপটপটিতে একটি অত্যন্ত পাতলা এবং হাল্কা চেসিস রয়েছে। এর মাপ 35.36 x 24.30 x 1.19–1.29 সেমি এবং ওজন 1.50 কিলোগ্রাম। ASUS Zenbook S16 ল্যাপটপটি জুমিয়া গ্রে এবং স্ক্যান্ডিনেভিয়ান হোয়াইটের মতো দুটি কালার অপশনে পেশ করা হয়েছে।
  • ডিসপ্লে: এই ল্যাপটপটিতে 2880 x 1800 রেজোলিউশন এবং 16:10 অ্যাস্পেক্ট রেশিও সাপোর্টেড 16.0 ইঞ্চির 3K OLED টাচস্ক্রিন ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ল্যাপটপের স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 0.2ms রিস্পন্স টাইম এবং 400 নিটস ব্রাইটনেস (500 নিটস HDR পিক) সাপোর্ট করে। এতে 100 শতাংশ DCI-P3 কালার গামুট, VESA DisplayHDR True Black 500 সার্টিফিকেশন এবং TUV Rheinland ও SGS আই কেয়ার সার্টিফিকেশনের সহ এটি কম নীল আলোতে স্পষ্ট ও কালার সঠিক ভিজ্যুয়াল পাওয়া যায়।
  • প্রসেসর এবং AI: এই ল্যাপটপটিতে 8 কোর এবং 16 থ্রেড সহ AMD Ryzen AI 7 350 প্রসেসর রয়েছে, এটি 5GHz ক্লক স্পীডে কাজ করে। এতে XNDA 2 NPU রয়েছে, ফলে 50 TOPS পর্যন্ত AI পারফরমেন্স পাওয়া যায়। এই ল্যাপটপটিতে স্মুথ ভিজ্যুয়াল আউটপুটের জন্য AMD Radeon 860M গ্রাফিক্স যোগ করা হয়েছে।
  • মেমরি এবং স্টোরেজ: ল্যাপটপটিতে 8000MHz স্পীড সহ 24GB LPDDR5X RAM এবং 1TB PCIe 4.0 x4 NVMe M.2 SSD স্টোরেজ দেওয়া হয়েছে।
  • কানেক্টিভিটি এবং পোর্ট: ওয়্যারলেস কানেক্টিভিটির জন্য ট্রাই-ব্যান্ড ওয়াইফাই 7 (802.11be) এবং ব্লুটুথ 5.4 রয়েছে। পোর্ট অপশনগুলির মধ্যে ডিসপ্লে এবং চার্জিং সাপোর্টেড দুটি USB 4.0 জেনারেশন 3 টাইপ-সি পোর্ট, একটি USB 3.2 জেনারেশন 2 টাইপ-এ পোর্ট, একটি HDMI 2.1 (TMDS), একটি 3.5 মিমি কম্বো অডিও জ্যাক এবং একটি SD 4.0 কার্ড রিডার রয়েছে।
  • ব্যাটারি এবং চার্জিং: ল্যাপটপটিতে 65W টাইপ-সি পাওয়ার অ্যাডপ্টার সহ 78Wh লিথিয়াম পলিমার ব্যাটারি রয়েছে।
  • অন্যান্য: এই ল্যাপটপটিতে ডলবি অ্যাটমস সহ ছয়টি বিল্ট-ইন স্পিকার, তিনটি বিল্ট-ইন মাইক্রোফোন, FHD IR ক্যামেরা, ASUS ErgoSense টাচপ্যাড সহ বিভিন্ন ফিচার দেওয়া হয়েছে।

ASUS Vivobook 16 এর স্পেসিফিকেশন ও ফিচার

  • ডিজাইন এবং বিল্ট: ল্যাপটপটির মাপ 35.70 x 25.06 x 1.79–1.99 সেমি এবং ওজন 1.88 কিলোগ্রাম। ফলে এটি পোর্টেবিলিটি এবং স্ক্রিন রিয়েল অ্যাস্টেটের মধ্যে সামঞ্জস্য বজায় রাখে।
  • ডিসপ্লে: এই ল্যাপটপটিতে 1920 x 1200 রেজোলিউশন এবং 16:10 অ্যাস্পেক্ট রেশিও সাপোর্টেড 16 ইঞ্চির ফুল এইচডি + আইপিএস ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ল্যাপটপের স্ক্রিনে 60Hz রিফ্রেশ রেট, 300 নিটস পিক ব্রাইটনেস এবং 45 শতাংশ NTSC কালার গামুট সাপোর্ট করে।
  • প্রসেসর এবং গ্রাফিক্স: এই ল্যাপটপটিতে 8 কোর এবং 16 থ্রেড সহ AMD Ryzen AI 7 350 প্রসেসর রয়েছে, এটি 5.0GHz ক্লক স্পীডে কাজ করে। এতে AMD XDNA 2 NPU রয়েছে, ফলে 50 TOPS পর্যন্ত AI পারফরমেন্স পাওয়া যায়। এই ল্যাপটপটিতে স্মুথ ভিজ্যুয়াল আউটপুটের জন্য AMD Radeon 860M গ্রাফিক্স যোগ করা হয়েছে।
  • মেমরি এবং স্টোরেজ: ল্যাপটপটিতে 5600MHz স্পীড সহ 16GB DDR5 RAM দেওয়া হয়েছে, এটি পরবর্তী সময়ে আপগ্রেড করার জন্য SO-DIMM স্লট রয়েছে। স্টোরেজের জন্য 512GB PCIe 4.0 NVMe M.2 SSD যোগ করা হয়েছে।
  • কানেক্টিভিটি এবং পোর্ট: ওয়্যারলেস কানেক্টিভিটির জন্য ওয়াইফাই 6 এবং ব্লুটুথ 5.3 রয়েছে। পোর্ট অপশনগুলির মধ্যে দুটি USB 3.2 জেনারেশন 1 টাইপ এ পোর্ট, দুটি USB 3.2 জেনারেশন 1 টাইপ-সি পোর্ট (ডিসপ্লে এবং পাওয়ার ডেলিভারি সাপোর্টেড), একটি HDMI 2.1 (TMDS) পোর্ট এবং একটি 3.5 মিমি কম্বো অডিও জ্যাক রয়েছে।
  • ব্যাটারি এবং চার্জিং: ল্যাপটপটিতে 65W টাইপ-সি পাওয়ার অ্যাডপ্টার সহ 42Wh ব্যাটারি রয়েছে।
  • অন্যান্য: এই ল্যাপটপটিতে ফুল এইচডি IR ওয়েবক্যাম, বিল্ট-ইন অ্যারে মাইক্রোফোন, Dirac টিউনিং সহ ASUS SonicMaster এবং বিভিন্ন ফিচার যোগ করা হয়েছে।

The post ভারতে লঞ্চ হল ASUS Zenbook S16, Vivobook 16 ল্যাপটপ, জেনে নিন দাম ও স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/asus-zenbook-s16-vivobook-16-launched-india-check-price-and-specifications-details-in-bengali/feed/ 0
ভারতীয় বাজারে লঞ্চ হল MacBook Air M4, জেনে নিন দাম ও স্পেসিফিকেশন https://www.91mobiles.com/bengali/apple-macbook-air-m4-launched-india-check-price-and-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/apple-macbook-air-m4-launched-india-check-price-and-specifications-details-in-bengali/#respond Thu, 06 Mar 2025 11:54:26 +0000 https://www.91mobiles.com/bengali/?p=62006 ভারতে লঞ্চ হল MacBook Air M4

The post ভারতীয় বাজারে লঞ্চ হল MacBook Air M4, জেনে নিন দাম ও স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
গতকাল Apple তাদের M3 চিপ সহ নতুন iPad Air এবং iPad 11 পেশ করেছিল। এবার কোম্পানি তাদের M4 চিপ সহ নতুন MacBook Air ল্যাপটপ লঞ্চ করেছে। 2024 সালে মার্চ মাসে M3 চিপ সহ MacBook Air ল্যাপটপ পেশ করা হয়েছিল। এছাড়া কোম্পানি তাদের অফিসিয়াল স্টোরের থেকে M3 চিপ সহ MacBook Air এবং M2 চিপ সহ MacBook Air ল্যাপটপ সরিয়ে দিয়েছে। কোম্পানির পক্ষ থেকে MacBook Air লাইনআপ আপডেট ছাড়াও গ্লোবাল বাজার এবং ভারতীয় বাজারে তাদের Mac Studio লঞ্চ করেছে।

MacBook Air M4 এর ভারতীয় দাম এবং সেল

  • আজ অর্থাৎ 5 মার্চ থেকে নতুন MacBook Air ল্যাপটপ ভারতে প্রি-অর্ডার শুরু হবে এবং 12 মার্চ থেকে এর সেল শুরু হতে চলেছে।
  • 13 ইঞ্চির M4 চিপ সহ MacBook Air ল্যাপটপের দাম 99,900 টাকা থেকে শুরু হবে। নিচে MacBook Air ল্যাপটপের বিভিন্ন ভেরিয়েন্টের দামের ডিটেইলস জানানো হল।
ভেরিয়েন্ট দাম
256GB SSD Storage + 8 Core GPU + 16GB of RAM 99,900 টাকা
512GB SSD Storage + 10 Core GPU + 16GB of RAM 1,19,900 টাকা
512GB SSD Storage + 10 Core GPU + 24GB of RAM 1,39,900 টাকা

 

  • M4 চিপ সহ 15 ইঞ্চির ম্যাকবুক এয়ারয়ের দাম 1,24,900 টাকা রাখা হয়েছে। নিচে MacBook Air ল্যাপটপের বিভিন্ন ভেরিয়েন্টের দামের ডিটেইলস জানানো হল।
ভেরিয়েন্ট দাম
256GB SSD Storage + 10 Core GPU + 16GB of RAM 1,24,900 টাকা
512GB SSD Storage + 10 Core GPU + 16GB of RAM 1,44,900 টাকা
512GB SSD Storage + 10 Core GPU + 24GB of RAM 1,64,900 টাকা

 

  • M4 চিপ সহ 13 ইঞ্চির এবং 15 ইঞ্চির দুটি ভেরিয়েন্ট স্কাই ব্লু, সিলভার, স্টারলাইট এবং মিডলাইট কালার অপশনে সেল করা হবে।
  • ভারতীয় বাজারে 2,14,900 টাকা থেকে দাম শুরু হবে ম্যাক স্টুডিওর।

MacBook Air M4 এর স্পেসিফিকেশন

  • ডিজাইন: 13 ইঞ্চির এবং 15 ইঞ্চির দুটি ভেরিয়েন্টে অ্যালুমিনিয়াম ইউনিবডি ডিজাইন রয়েছে। 13 ইঞ্চির ওজন 1.24 কিলোগ্রাম, তবে 15 ইঞ্চির ওজন 1.51 কিলোগ্রাম হবে।
  • ডিসপ্লে: 13 ইঞ্চির ভেরিয়েন্টে 2560 x 1664 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 13.6 ইঞ্চির লিকুইড রেটিনা ডিসপ্লে দেওয়া হয়েছে। অন্যদিকে 15 ইঞ্চির ভেরিয়েন্টে 2880 x 1864 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 15.3 ইঞ্চির লিকুইড রেটিনা ডিসপ্লে রয়েছে। উভয় ভেরিয়েন্টে 500 নিটস পিক ব্রাইটনেস এবং P3 ওয়াইড কালার গামুট ও ট্রু টোন কালার সাপোর্ট করে।
  • প্রসেসর: Apple এর নতুন MacBook Air ল্যাপটপে M4 চিপসেট সহ কাজ করে।
  • স্টোরেজ: নতুন MacBook Air ল্যাপটপে 13 ইঞ্চির এবং 15 ইঞ্চির ভেরিয়েন্টে 256GB এবং 512GB SSD স্টোরেজ অপশন ও 16GB, 24GB এবং 32GB RAM সাপোর্ট করে।
  • সফটওয়্যার: এটি macOS Sequoia पসহ কাজ করে এবং এতে Apple Intelligence সাপোর্ট করে।
  • ক্যামেরা: নতুন MacBook Air ল্যাপটপের দুটি ভেরিয়েন্টে 12MP সেন্টার স্টেজ ক্যামেরা রয়েছে।
  • ব্যাটারি: 13 ইঞ্চির MacBook Air ল্যাপটপটি 30W USB টাইপ-C অ্যাডোপ্টার এবং 53.8 Whr Li- পলিমার ব্যাটারি সহ লঞ্চ করা হয়েছে। অন্যদিকে 15 ইঞ্চির ভেরিয়েন্টে 35W USB টাইপ-C অ্যাডোপ্টার এবং 66.5 Whr লিথিয়ম পলিমার ব্যাটারি সহ পেশ করা হয়েছে। উভয় ভেরিয়েন্টে 70W বা এর চেয়ে বেশি USB-C পাওয়ার অ্যাডোপ্টার সহ ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে।
  • কানেক্টিভিটি: কানেক্টিভিটির জন্য MacBook Air ল্যাপটপটিতে ওয়াইফাই 6E, ব্লুটুথ 5.3 এবং দুটি থান্ডারবোল্ট 4 পোর্ট রয়েছে।
  • অন্যান্য: এই ল্যাপটপটিতে স্প্যাটিয়াল অডিও সাপোর্টেড চারটি-স্পিকার সাউন্ড সিস্টেম, ডায়রেকশনাল বিমফর্মিং সহ তিনটি-মাইক্রোফোন অ্যারে, ব্যাকলিট ম্যাজিক কীবোর্ড এবং টাচ আইডি রয়েছে। এটিতে মাল্টি-ডিসপ্লে সেটআপ সাপোর্ট করে। Apple এর বক্তব্য অনুযায়ী নতুন MacBook Air ল্যাপটপে বিল্ট-ইন ডিসপ্লের পাশাপাশি দুটি 6K এক্সটার্নাল ডিসপ্লে পর্যন্ত দেওয়া হয়েছে।

Apple তাদের Mac Studio আপডেট করেছে, এতে M4 Max এবং নতুন M3 Ultra চিপ রয়েছে। এছাড়াও কোম্পানর Mac Studio তে Thunderbolt 5 এবং 512GB পর্যন্ত ইউনিফাইড মেমরি সাপোর্ট করে। এছাড়া নতুন Mac Studio তে Apple Intelligence এবং 600 আরব থেকে বেশি প্যারামিটার সহ বড় ল্যাঙ্গুয়েজ মডেল দেওয়া হয়েছে।

সবশেষে জানিয়ে রাখি Apple অফিসিয়ালি তাদের ভারতীয় ওয়েবসাইট থেকে M2 এবং M3 MacBook Air বন্ধ করে দিয়েছে। তবে যতদিন পর্যন্ত এর স্টক রয়েছে, এটি শপিং সাইট আমাজন এবং ফ্লিপকার্টের মাধ্যমে কেনা যাবে।

The post ভারতীয় বাজারে লঞ্চ হল MacBook Air M4, জেনে নিন দাম ও স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/apple-macbook-air-m4-launched-india-check-price-and-specifications-details-in-bengali/feed/ 0
ভারতে লঞ্চ হল HP Victus 15 গেমিং ল্যাপটপ, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন https://www.91mobiles.com/bengali/hp-victus-15-gaming-laptop-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/hp-victus-15-gaming-laptop-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/#respond Mon, 17 Feb 2025 16:11:21 +0000 https://www.91mobiles.com/bengali/?p=61411 ভারতে লঞ্চ হল HP Victus 15 AI গেমিং ল্যাপটপ

The post ভারতে লঞ্চ হল HP Victus 15 গেমিং ল্যাপটপ, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
নতুন HP Victus 15 একটি AI গেমিং ল্যাপটপ এবং এতে টপ অফ দা লাইন AMD Ryzen 9 8945HS প্রসেসর ও ডেডিকেটেড NPU দেওয়া হয়েছে। এই শক্তিশালী প্রসেসরের দৌলতে Victus 15 ল্যাপটপ রিয়েল টাইম স্পীড, এফিসিয়েন্সি এবং অ্যাডেপ্টিভ ইন্টেলিজেন্সের মাধ্যমে গেমিং এক্সপেরিয়েন্স আরও সুন্দর করে তোলে। এই ল্যাপটপের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

HP Victus 15: দাম এবং সেল

HP Victus 15 AI গেমিং ল্যাপটপের ভারতীয় দাম 1,12,990 টাকা। আজ থেকেই শপিং সাইট আমাজনের মাধ্যমে এই ল্যাপটপ সেল করা হচ্ছে।

HP Victus 15: স্পেসিফিকেশন এবং ফিচার

  • ডিজাইন: এই ল্যাপটপের কম্প্যাক্ট ডায়মেনশন 35.79 x 25.5 x 2.35 cm এবং এর ওজন 2.29 কিলোগ্রাম। এই ফুল সাইজ ল্যাপটপে ব্যাকলিট পারফরমেন্স ব্লু ওপেক কীবোর্ড রয়েছে। এতে নিউমেরিক কীপ্যাড এবং নেভিগেশনের জন্য HP Imagepad যোগ করা হয়েছে।
  • ডিসপ্লে: HP Victus 15 ল্যাপটপে 15.6-ইঞ্চির FHD+ IPS মাইক্রো এজ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 1920 x 1080 পিক্সেল রেজোলিউশন, 144Hz রিফ্রেশ রেট, 300nits ব্রাইটনেস এবং 62.5% sRGB কালার কভারেজ সাপোর্ট করে।
  • প্রসেসর এবং গ্রাফিক্স: এই ল্যাপটপে AMD Ryzen 9 8945HS প্রসেসর যোগ করা হয়েছে। এটির টপ ক্লক স্পীড 5.2GHz। গ্রাফিক্সের জন্য এতে 8GB VRAM সহ NVIDIA GeForce RTX 4060 রয়েছে।
  • স্টোরেজ: এতে 5600MT/s স্পীডযুক্ত 16GB DDR5 RAM (1 x 16GB) দেওয়া হয়েছে। এর সঙ্গে এই ল্যাপটপে 1TB PCIe NVMe M.2 SSD যোগ করা হয়েছে।
  • অডিও এবং ক্যামেরা: অডিও আউটপুটের জন্য HP Victus 15 ল্যাপটপে DTS:X Ultra, ডুয়েল স্পিকার এবং HP Audio Boost রয়েছে। ভিডিও কল ও কনফারেন্সের জন্য এতে HP Wide Vision 720p HD ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়াও এতে টেম্পোরাল নয়েস রিডাকশন এবং ডুয়েল অরে ডিজিটাল মাইক্রোফোন রয়েছে।
  • ব্যাটারি এবং পাওয়ার: এই ল্যাপটপে ফাস্ট চার্জিং সাপোর্টেড 4 সেল 70Wh Li-ion পলিমার ব্যাটারি যোগ করা হয়েছে। চার্জিঙের জন্য এর সঙ্গে 120W AC পাওয়ার অ্যাডপ্টার দেওয়া হয়। কোম্পানির বক্তব্য অনুযায়ী এর সাহায্যে মাত্র 30 মিনিটে 50% ব্যাটারি চার্জ হয়ে যায়।
  • কানেক্টিভিটি: এই ল্যাপটপ 10/100/1000 GbE LAN সহ ওয়্যার্ড নেটওয়ার্ক কানেক্টিভিটি সাপোর্ট করে। এছাড়া এতে Realtek Wi-Fi 6 (2×2) এবং Bluetooth v5.4 যোগ করা হয়েছে।

The post ভারতে লঞ্চ হল HP Victus 15 গেমিং ল্যাপটপ, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/hp-victus-15-gaming-laptop-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/feed/ 0
মাত্র 14990 টাকার বিনিময়ে কেনা যাবে নতুন ল্যাপটপ, বাজারে এল নতুন সস্তা Thomson Neo ল্যাপটপ https://www.91mobiles.com/bengali/thomson-neo-series-laptops-launched-in-india-price-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/thomson-neo-series-laptops-launched-in-india-price-specifications-details-in-bengali/#respond Wed, 24 Jul 2024 09:06:28 +0000 https://www.91mobiles.com/bengali/?p=53587 জেনে নিন Thomson Neo ল্যাপটপের স্পেসিফিকেশন

The post মাত্র 14990 টাকার বিনিময়ে কেনা যাবে নতুন ল্যাপটপ, বাজারে এল নতুন সস্তা Thomson Neo ল্যাপটপ first appeared on 91Mobiles Bengali.

]]>
Thomson ভারতে তাদের নতুন Neo series এর ল্যাপটপ লঞ্চ করেছে। এই ল্যাপটপ সেলেসন, 12জেনারেশন ইনটেল কোর i3, i5 এবং i7 প্রসেসরের যোগ করা হয়েছে। ব্র্যান্ডের বক্তব্য অনুযায়ী সবকটি মডেল ছাত্র, সাধারণ ইউজার, কোনো চাকুরীজীবী সহ টেকনিক্যাল পেশাদারদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ল্যাপটপের দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে।

Thomson Neo laptops এর দাম এবং সেল

  • Thomson Neo সিরিজের ল্যাপটপ ইনটেল সেলেসন প্রসেসর, 4GB RAM এবং 12GB SSD সহ এর বেস মডেলের দাম 14,990 টাকা থেকে শুরু। এই ল্যাপটপের আরও একটি মডেল 16,990 টাকা দাম রাখা হয়েছে।
  • Thomson Neo কোর সিরিজ 12জেনারেশন ইনটেল কোর i3, 8GB RAM এবং 256GB SSD ভেরিয়েন্টের 26,990 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এই ল্যাপটপের 512GB স্টোরেজ অপশনের দাম 27,990 টাকা রাখা হয়েছে।
  • 12জেনারেশন ইনটেল কোর i5 1235U, 8GB RAM এবং 512GB SSD ভেরিয়েন্ট ভারতে 37,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। অন্যদিকে 16GB স্টোরেজ অপশনের দাম 37,990 টাকা রাখা হয়েছে।
  • 12জেনারেশন ইনটেল কোর i7 1255U, 16GB এবং 512GB SSD সহ ভেরিয়েন্টের দাম 43,999 টাকা রাখা হয়েছে।
  • Thomson এই সমস্ত ল্যাপটপ শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে সেল করা হচ্ছে।

Thomson Neo laptops এর স্পেসিফিকেশন এবং ফিচার

  • Thomson Neo সিরিজের ল্যাপটপে 1920 X 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 15.6 ইঞ্চির FHD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনের চারদিকে পাতলা বেজল রয়েছে। তবে Intel Celeron সহ মডেল 14.1 ইঞ্চির ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছে।
  • এই ল্যাপটপ Intel Celeron সহ 12 জেনারেশন ইনটেল কোর i3, i5 এবং i7 প্রসেসর এবং Intel Iris Xe গ্রাফিক্স কার্ড রয়েছে।
  • প্রসেসিঙের জন্য এই ল্যাপটপে 16GB পর্যন্ত DDR4 RAM এবং 512GB পর্যন্ত SSD স্টোরেজ যোগ করা হয়েছে।
  • কানেক্টিভিটি জন্য সিঙ্গেল USB-C পোর্ট, 1 DC ইনপুট চার্জিং জ্যাক, HDMI পোর্ট, RJ45 ইথারনেট পোর্ট, 3.5mm অডিও জ্যাক এবং দুটি USB 3.0 Gen 1 পোর্ট রয়েছে।
  • কিবোর্ড কম আলোতে টাইপিংয়ের জন্য ব্যাকলিট সাপোর্ট দেওয়া হয়েছে।
  • এই ল্যাপটপের সমস্ত মডেলেই ভিডিও কল এবং অন্য ব্যাবহারের জন্য 2MP ক্যামেরা রয়েছে।
  • এই Thomson Neo ল্যাপটপ Windows 11 Home OS সহ কাজ করবে।

The post মাত্র 14990 টাকার বিনিময়ে কেনা যাবে নতুন ল্যাপটপ, বাজারে এল নতুন সস্তা Thomson Neo ল্যাপটপ first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/thomson-neo-series-laptops-launched-in-india-price-specifications-details-in-bengali/feed/ 0
ভারতে লঞ্চ হল Honor MagicBook X14 Pro এবং X16 Pro 2024 ল্যাপটপ, জেনে নিন স্পেসিফিকেশন https://www.91mobiles.com/bengali/honor-magicbook-x14-pro-x16-pro-india-launched-know-specifications-price-in-bengali/ https://www.91mobiles.com/bengali/honor-magicbook-x14-pro-x16-pro-india-launched-know-specifications-price-in-bengali/#respond Wed, 13 Mar 2024 16:58:14 +0000 https://www.91mobiles.com/bengali/?p=47267 ভারতে লঞ্চ হল Honor MagicBook X14 Pro এবং X16 Pro 2024 ল্যাপটপ

The post ভারতে লঞ্চ হল Honor MagicBook X14 Pro এবং X16 Pro 2024 ল্যাপটপ, জেনে নিন স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারতে অনার স্মার্টফোনের পাশাপাশি ল্যাপটপ সেগমেন্ট আরও বিস্তার করেছে। ব্র্যান্ডের পক্ষ থেকে Honor MagicBook X14 Pro এবং X16 Pro 2024 নামের দুটি নতুন ডিভাইস লঞ্চ করা হয়েছে। এই ডিভাইসগুলি শপিং সাইট আমাজনের মাধ্যমে সেল করা হবে। এই ল্যাপটপগুলিতে স্লিক এবং লাইটওয়েট মেটাল ফিনিশ ডিজাইন, 16 ইঞ্চি পর্যন্ত ডিসপ্লে, ইন্টেল কোর প্রসেসর, 16GB পর্যন্ত র‍্যামের মতো বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ডিভাইসগুলি সম্পর্কে।

Honor MagicBook X14 Pro এবং X16 Pro 2024 এর স্পেসিফিকেশন

স্ক্রিন: অনার ম্যাজিকবুক এক্স14 প্রোতে 1920×1200 পিক্সেল রেজোলিউশন সহ 14 ইঞ্চির FHD ডিসপ্লে রয়েছে। একইভাবে ম্যাজিকবুক এক্স16 প্রোতে 16 ইঞ্চির FHD স্ক্রিন দেওয়া হয়েছে। এতে ডায়নামিক ডিমিং, 16:10 আসপেক্ট রেশিও, 300 নিট ব্রাইটনেস, 100% sRGB গেমিং এবং ই-বুক মোড সাপোর্ট পাওয়া যায়।

প্রসেসর: ম্যাজিকবুক এক্স14 প্রো এবং ম্যাজিকবুক এক্স16 প্রো উভয় ডিভাইসেই লেটেস্ট 13 জেনারেশন ইন্টেল কোর i5-13420H সিরিজ প্রসেসর রয়েছে। এতে প্রিমিয়াম পারফরমেন্স পাওয়া যায়। এই ল্যাপটপটি ভালো ইউজার এক্সপেরিয়েন্সের জন্য 35W স্মার্ট মোড এবং 40W হাই-পাওয়ার মোডের মাঝামাঝি ডুয়াল-মোড সুইচিং ফিচার রয়েছে।

স্টোরেজ: ডেটা স্টোর করার জন্য এবং ল্যাপটপে স্পিড দেওয়ার জন্য 8GB/16GB LPDDR4x এবং 512GB NVMe SSD স্টোরেজ যোগ করা হয়েছে।

ব্যাটারি: উভয় ল্যাপটপেরই 60Whr ব্যাটারি রয়েছে। এছাড়াও এটি 65W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কোম্পানির বক্তব্য অনুযায়ী একবার চার্জ করলে এই ডিভাইসে 11.5 ঘন্টা ভিডিও প্লেব্যাক এবং 10 ঘন্টা অফিস ব্যাবহার করা যায়।

অন্যান্য: নতুন Honor MagicBook X14 Pro এবং X16 Pro 2024 ল্যাপটপগুলিতে 0.2 মিমি অল্ট্রা-থিন ব্লেড, 29700 মিমি 2 কুলিং ব্লেড এরিয়া, হাই-রেস স্টিরিও স্পিকার, এআই নয়েস ক্যানসেলেশন এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।

কানেক্টিভিটি: কানেক্টিভিটির জন্য এতে এইচডিএমআই, ইউএসবি-ই 3.2 জেন1/জেন2, 3.5 মিমি হেডফোন জ্যাক এবং একটি ইউএসবি টাইপ-সি পোর্ট আছে।

ওএস: অনার ম্যাজিকবুক এক্স 14 প্রো এবং এক্স 16 প্রো উভয় ল্যাপটপেই উইন্ডোজ 11 হোম অপারেটিং সিস্টেম রয়েছে।

জানিয়ে রাখি অনার ম্যাজিকবুক এক্স 14 প্রো এবং অনার ম্যাজিকবুক এক্স 16 প্রো 2024 ল্যাপটপগুলি ভারতে আমাজনের মাধ্যমে সেল করা হবে। তবে এখনও পর্যন্ত দাম এবং সেল সম্পর্কে কিছু জানানো হয়নি, তবে শীঘ্রই এই তথ্য জানিয়ে দেওয়া হবে বলে মনে করা হচ্ছে।

The post ভারতে লঞ্চ হল Honor MagicBook X14 Pro এবং X16 Pro 2024 ল্যাপটপ, জেনে নিন স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/honor-magicbook-x14-pro-x16-pro-india-launched-know-specifications-price-in-bengali/feed/ 0
Apple লঞ্চ করল নতুন MacBook Air M3, জেনে নিন স্পেসিফিকেশন এবং দাম https://www.91mobiles.com/bengali/apple-macbook-air-m3-launched-in-india-price-specifications-in-bengali/ https://www.91mobiles.com/bengali/apple-macbook-air-m3-launched-in-india-price-specifications-in-bengali/#respond Tue, 05 Mar 2024 12:46:14 +0000 https://www.91mobiles.com/bengali/?p=46943 বাজারে এল নতুন Apple MacBook Air M3

The post Apple লঞ্চ করল নতুন MacBook Air M3, জেনে নিন স্পেসিফিকেশন এবং দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
বিশ্বের অন্যতম প্রিমিয়াম টেক ব্র্যান্ড Apple ভারতে তাদের MacBook Air M3 ডিভাইসটি লঞ্চ করেছে। এই M3 চিপ সহ ম্যাকবুকটি 13-ইঞ্চ এবং 15-ইঞ্চ মডেলে পেশ করা হয়েছে। এতে 8-কোর জিপিইউ এবং 10-কোর জিপিইউ অপশন সহ থান্ডারবোল্ট পোর্টের মাধ্যমে দুটি এক্সটারনাল ডিসপ্লে ব্যাবহার করা যায়। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই নতুন ম্যাকবুকের দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে।

Apple MacBook Air M3 এর দাম

  • Apple MacBook Air M3 13-ইঞ্চি মডেলেরদাম 1,14,900 টাকা এবং 15-ইঞ্চি মডেলের দাম 1,34,900 টাকা থেকে শুরু হয়।
  • উভয় মডেলই মিডনাইট, স্টারলাইট সিলভার এবং স্পেস গ্রে কালারে পেশ করা হয়েছে।
  • লঞ্চ অফার হিসাবে এইচডিএফসি কার্ড ব্যাবহার করে এই ডিভাইস কিনলে ব্র্যান্ড 8,000 টাকা ছাড় দিচ্ছে।
  • অ্যাপেল ফর এডুকেশন প্রোগ্রামে স্টুডেন্ট ইউজাররা অ্যাপেল স্টোরের মাধ্যমে এটি কিনলে 10,000 টাকা সেভ করতে পারবেন। নিচের লিস্টে সবকটি ভেরিয়েন্টের দাম জানানো হল-

Apple MacBook Air M3 এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: Apple MacBook Air M3-তে 2560 × 1664 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 13.6 ইঞ্চির এবং 2880 × 1864 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 15.3 ইঞ্চির লিকুইড রেটিনা ডিসপ্লে রয়েছে। এতে ট্রু-টোন স্ক্রীন এবং 500 নিট পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে।

প্রসেসর: এই নতুন Apple ল্যাপটপটি ব্র্যান্ডের নতুন Apple M3 চিপে কাজ করে। এর সঙ্গে 8-কোর সিপিইউ এবং 8-কোর/10-কোর জিপিইউ দেওয়া হয়েছে।

ক্যামেরা: Apple ল্যাপটপটিতে অ্যাডভান্স ইমেজ সিগন্যাল প্রসেসর সহ 1080 পিক্সেল ফেসটাইম এইচডি ক্যামেরাযোগ করা হয়েছে।

ব্যাটারি: এই ল্যাপটপে 18 ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ পাওয়া যাবে বলে জানানো হয়েছে।

চার্জিং: ম্যাগসেফ চার্জিং, 13-ইঞ্চ 8-কোর জিপিইউ মডেলের সঙ্গে 30W অ্যাডাপ্টার, 13-ইঞ্চ 10-কোর জিপিইউ এবং 15-ইঞ্চ মডেলের সঙ্গে 35W ডুয়াল-পোর্ট / 70W চার্জার রয়েছে।

অডিও: ল্যাপটপে চারটি স্পীকার (13-ইঞ্চি) এবং ছয়টি স্পীকার (15-ইঞ্চি) দেওয়া হয়েছে। এছাড়াও এতে ডায়রেকশনাল বিমফর্মিং তিনটি মাইক এবং 3.5 মিমি অডিও জ্যাকও রয়েছে।

কানেক্টিভিটি: Apple MacBook Air M3 তে ওয়াইফাই 6E 802.11ax, ব্লুটুথ 5.3 এবং 2 × থান্ডারবোল্ট পোর্ট রয়েছে।

ওজন এবং ডায়মেনশন: ডায়মেনশন 30.41 × 21.50 × 1.13 সেমি (13-ইঞ্চি) এবং 34.04 × 23.76 × 1.15 সেমি (15-ইঞ্চি)। ওজন 1.24 কেজি (13-ইঞ্চি) এবং 1.41 কেজি (15-ইঞ্চি)।

সফটওয়্যার: এই ল্যাপটপটি ব্র্যান্ড এর macOS সোনোমা সাপোর্ট করে।

The post Apple লঞ্চ করল নতুন MacBook Air M3, জেনে নিন স্পেসিফিকেশন এবং দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/apple-macbook-air-m3-launched-in-india-price-specifications-in-bengali/feed/ 0
ভারতে লঞ্চ হল Samsung Galaxy Book 4 সিরিজ, জেনে নিন প্রিবুকিং অফার, দাম এবং স্পেসিফিকেশন https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-book-4-series-launched-in-india-know-pre-booking-offers-price-and-specifications-in-bengali/ https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-book-4-series-launched-in-india-know-pre-booking-offers-price-and-specifications-in-bengali/#respond Wed, 21 Feb 2024 06:11:16 +0000 https://www.91mobiles.com/bengali/?p=46517 জেনে নিন Samsung Galaxy Book 4 সিরিজ প্রিবুক ডিটেইলস

The post ভারতে লঞ্চ হল Samsung Galaxy Book 4 সিরিজ, জেনে নিন প্রিবুকিং অফার, দাম এবং স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
স্যামসাঙ তাদের Galaxy Book 4 সিরিজের প্রিবুক শুরু করে দিয়েছে। এই সিরিজে গ্যালাক্সি বুক 4 প্রো 360, গ্যালাক্সি বুক 4 প্রো এবং গ্যালাক্সি বুক 4 360 নামের তিনটি মডেল সেল করা হবে। এটি ব্র্যান্ডের সবচেয়ে ইনটেলিজেন্ট লাইনআপ। সবকটি ডিভাইসেই নতুন প্রসেসর, ইন্টার-অ্যাক্টিভ ডিসপ্লে এবং অ্যাডভান্স সিকিউরিটি সিস্টেম দেওয়া হয়েছে। এছাড়াও এতে এআই ফিচার রয়েছে।

Samsung Galaxy Book4 সিরিজের দাদ্ম, সেল এবং অফার

গতকাল অর্থাৎ 20 ফেব্রুয়ারি 2024 থেকে Samsung.com এবং অন্যান্য রিটেইল স্টোরের মাধ্যমে এই ল্যাপটপের প্রিবুক শুরু হয়ে গেছে।

এই ডিভাইসের দাম হল-

  • গ্যালাক্সি বুক 4 প্রো 360: 1,63,990 টাকা
  • গ্যালাক্সি বুক 4 প্রো: 1,31,990 টাকা
  • গ্যালাক্সি বুক 4 360: 1,14,990 টাকা

যেসব ইউজাররা এই ডিভাইস প্রিবুক করবেন তাদের স্পেশাল অফার দেওয়া হবে। এই অফারের আওতায় 5000 টাকার স্পেশাল বেনিফিট এবং গ্যালাক্সি বুক 4 প্রো 360, গ্যালাক্সি বুক 4 প্রো এবং গ্যালাক্সি বুক 4 360 কিনলে 10,000 টাকা পর্যন্ত ব্যাঙ্ক ক্যাশব্যাক এবং 8000 টাকা পর্যন্ত আপগ্রেড বোনাস দেওয়া হবে। এর সঙ্গে 24 মাস পর্যন্ত নো কস্ট ইএমআই এর সুবিধাও পাওয়া যাবে।

গ্যালাক্সি বুক 4 প্রো 360 এর স্পেসিফিকেশন

  • এই ল্যাপটপে সুন্দর 16-ইঞ্চির AMOLED টাচ স্ক্রিন দেওয়া হয়েছে। এতে দারুণ ডিসপ্লে এক্সপেরিয়েন্স পাওয়া যায়।
  • প্রসেসিঙের জন্য এতে ইনটেল োর আলট্রা 7 চিপসেট যোগ করা হয়েছে।
  • এই ল্যাপটপে 76Wh ব্যাটারি এবং 65W চার্জিং ফিচার রয়েছে।
  • এতে 16GB বা 32GB RAM এবং 512GB বা 1TB স্টোরেজ দেওয়া হয়েছে।

গ্যালাক্সি বুক 4 প্রো এর স্পেসিফিকেশন

  • এই ল্যাপটপে 14-ইঞ্চির এবং 16-ইঞ্চির AMOLED টাচ স্ক্রিন ডিসপ্লে রয়েছে।
  • এতে ইনটেল কোর আলট্রা 5 এবং আলট্রা 7 সিপিইউ সহ ইনটেল আর্ক গ্রাফিক্স যোগ করা হয়েছে।
  • কানেক্টিভিটি ফিচার হিসাবে এই ডিভাইসে ওয়াইফাই 6E, ব্লুটুথ 5.3 এবং 65W USB-C চার্জিং সহ 63Wh/76Wh ব্যাটারি রয়েছে।
  • এই ল্যাপটপ উইন্ডোজ 11 হোম এডিশনে কাজ করে।

গ্যালাক্সি বুক 4 360 এর স্পেসিফিকেশন

  • এই ল্যাপটপে 15.6 ইঞ্চির এইচডি+ এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে।
  • প্রসেসিঙের জন্য এতে ইনটেল কোর আলট্রা 7 এবং কোর 5 যোগ করা হয়েছে।
  • এতে 16GB পর্যন্ত RAM এবং 1TB পর্যন্ত স্টোরেজ রয়েছে।
  • এই ল্যাপটপে 68Wh ব্যাটারি দেওয়া হয়েছে এবং এর সঙ্গেই এতে 65 ওয়াট চার্জিং ফিচার রয়েছে।

The post ভারতে লঞ্চ হল Samsung Galaxy Book 4 সিরিজ, জেনে নিন প্রিবুকিং অফার, দাম এবং স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/samsung-galaxy-book-4-series-launched-in-india-know-pre-booking-offers-price-and-specifications-in-bengali/feed/ 0
ল্যাপটপ সেগমেন্টে পা রাখতে চলেছে ভারতীয় ব্র্যান্ড Wings, দেখে নিন ক্ত হবে দাম এবং কেমন হবে স্পেসিফিকেশন https://www.91mobiles.com/bengali/wings-to-enter-laptop-segment-in-india-with-nuvobook-series-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/wings-to-enter-laptop-segment-in-india-with-nuvobook-series-details-in-bengali/#respond Sat, 02 Sep 2023 11:54:41 +0000 https://www.91mobiles.com/bengali/?p=43498 ভারতে লঞ্চ হবে নতুন ল্যাপটপ

The post ল্যাপটপ সেগমেন্টে পা রাখতে চলেছে ভারতীয় ব্র্যান্ড Wings, দেখে নিন ক্ত হবে দাম এবং কেমন হবে স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • Wings বাজেট রেঞ্জে ল্যাপটপ লঞ্চের কথা ঘোষণা করেছে।
  • এই নতুন ডিভাইস Nuvobook series এর অধীনে পেশ করা হবে।
  • নুভোবুক প্রো ল্যাপটপে ব্যাকলিট কীবোর্ড থাকবে।

ভারতীয় টেক ব্র্যান্ড Wings Lifestyle তাদের প্রোডাক্ট পোর্টফোলিও বিস্তার করতে চলেছে। কোম্পানি ঘোষণা করে জানিয়ে দিয়েছে এই মাসেই নতুন ল্যাপটপ রেঞ্জ পেশ করা হবে। ব্র্যান্ড তাদের নতুন ডিভাইস Nuvobook series এর অধীনে পেশ করা হবে। শপিং সাইট ফ্লিপকার্টের পাশাপাশি অন্যান্য অনলাইন এবং অফলাইন প্ল্যাটফর্মে এই ল্যাপটপ সেল করা হবে। এই পোস্টে সম্পূর্ণ ডিটেইলস জানানো হল। আরও পড়ুন: আজ ভারতের বিভিন্ন শহরে সোনার দাম (2 সেপ্টেম্বর, 2023)

শীঘ্রই লঞ্চ হবে Wings ল্যাপটপ

  • Wings Nuvobook সিরিজের অধীনে এই সেপ্টেম্বরের মাঝামাঝি নতুন ল্যাপটপ লঞ্চ করা হতে পারে।
  • এই ল্যাপটপ বিশেষভাবে শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে সেল করা হবে।
  • ব্র্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের আগামী Nuvobook সিরিজে S1, S2, V1 এবং Pro নামের চারটি মডেল পেশ করা হবে।
  • সবকটি মডেল এন্ট্রি লেভেল বিশেষ করে স্কুল, ক্লেজ এবং অফিসের কাজের জন্য তৈরি করা হয়েছে।

কেমন হবে Wings ল্যাপটপের স্পেসিফিকেশন

  • Wings Nuvobook এর S1, S2 এবং V1 মডেলে 15.6 ইঞ্চির ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে। সিরিজের Pro মডেলে 14 ইঞ্চির স্ক্রিন থাকতে পারে।
  • এই সিরিজের ল্যাপটপে ইনটেল কোর প্রসেসর দেওয়া হতে পারে।
  • Nuvobook S1 এবং S2 ল্যাপটপে কোর i3 প্রসেসর সহ 8GB RAM এবং 256GB স্টোরেজ থাকতে পারে।
  • Nuvobook V1 ল্যাপটপে Core i5 প্রসেসর এবং 8GB RAM ও 512GB স্টোরেজ দেওয়া হতে পারে।
  • অন্যদিকে Nuvobook Pro তে 16GB RAM ও 512GB সহ i7 প্রসেসর যোগ করা হতে পারে।
  • ব্যাটারি সম্পর্কে কোম্পানি জানিয়েছে ল্যাপটপে 65W টাইপ সি চার্জিং এবং উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেম থাকবে। এতে 10 ঘন্টা ব্যাকআপের সুবিধা পাওয়া যাবে।
  • সবকটি ল্যাপটপ হালকা এবং অ্যালুমিনিয়াম অ্যালয় দিয়ে তৈরি হবে।
  • এছাড়া Nuvobook সিরিজের Pro ল্যাপটপে ব্যাকলিট কীবোর্ড এবং 180-হিঞ্জ থাকবে।

Wings ল্যাপটপের সম্ভাব্য দাম

কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই ল্যাপটপ সিরিজের দাম সম্পর্কে কিছু জানানো হয়নি। তবে সবকটি ল্যাপটপ বাজেট সেগমেন্টে পেশ করা হবে বলে জানা গেছে। মূলত ব্র্যান্ড সস্তা দামে ভারতীয়দের ল্যাপটপের অপশন দিতে চাইছে। আরও পড়ুন: 12GB RAM, 50MP ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি সহ লঞ্চ হল Moto G84 5G, জেনে নিন দাম

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post ল্যাপটপ সেগমেন্টে পা রাখতে চলেছে ভারতীয় ব্র্যান্ড Wings, দেখে নিন ক্ত হবে দাম এবং কেমন হবে স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/wings-to-enter-laptop-segment-in-india-with-nuvobook-series-details-in-bengali/feed/ 0