Lava AGNI 5G - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Thu, 09 Mar 2023 08:42:50 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 চীনা স্মার্টফোনগুলিকে টেক্কা দিতে শীঘ্রই লঞ্চ হতে চলেছে Lava Agni 2 5G ফোন, জেনে নিন ডিটেইলস https://www.91mobiles.com/bengali/lava-agni-2-5g-india-launch-soon-price-specifications-leaked-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/lava-agni-2-5g-india-launch-soon-price-specifications-leaked-details-in-bengali/#respond Wed, 15 Feb 2023 05:00:11 +0000 https://www.91mobiles.com/bengali/?p=36825 Lava Agni 2 5G ফোনটিতে MediaTek Dimensity 1080 চিপসেট দেখা যাবে

The post চীনা স্মার্টফোনগুলিকে টেক্কা দিতে শীঘ্রই লঞ্চ হতে চলেছে Lava Agni 2 5G ফোন, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • Lava Agni 2 5G ফোনটি মার্চ মাসে ভারতে লঞ্চ হতে পারে।
  • এর সাথে Lava Agni 2 Pro স্মার্টফোনটিও মার্কেটে লঞ্চ হতে পারে।
  • এই লাভা মোবাইলে MediaTek Dimensity 1080 দেওয়া হতে পারে।

ভারতীয় মোবাইল কোম্পানি Lava এর 5G ফোন Agni 5G ভারতীয় মার্কেটে 17,990 টাকা দামে সেলের জন্য উপলব্ধ৷ সাম্প্রতিক খবর অনুযায়ী শীঘ্রই এই মোবাইল ফোনের নতুন এবং অ্যাডভান্স মডেল Lava Agni 2 5Gও লঞ্চ হতে চলেছে। এই তথ্যটি টেক ওয়েবসাইট প্রাইস বাবার মাধ্যমে সামনে এসেছে, যিনি বলেছেন যে Lava Agni 2 Pro স্মার্টফোনটিও শীঘ্রই মার্কেটে লঞ্চ হবে। এই পোস্টে আপনাদের এই ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: লঞ্চের জন্য প্রস্তুত Samsung Galaxy A54 5G স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

Lava Agni 2 5G স্মার্টফোনের সম্ভাব্য দাম

Lava Agni 2 5G ফোনটি মার্চ বা এপ্রিলের মাঝামাঝি ভারতের মার্কেটে লঞ্চ হতে পারে। অফিসিয়াল লঞ্চের পরপরই ফোনটির সেল শুরু হয়ে যাবে। অনুমান করা হচ্ছে যে এই Lava মোবাইলটি 20,000 টাকার প্রারম্ভিক দামে লঞ্চ হতে পারে এবং Pro মডেলের দাম 25,000 টাকা পর্যন্ত হতে পারে।

Lava Agni 2 5G স্মার্টফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

  • 6.5″ HD+ 90Hz ডিসপ্লে।
  • 8GB RAM+ 128GB
  • MediaTek Dimensity 1080
  • 50MP রেয়ার ক্যামেরা
  • 16MP সেলফি ক্যামেরা
  • 44W 5,000mAh ব্যাটারি

Lava Agni 2 5G ফোনটি অক্টাকোর প্রসেসরে লঞ্চ হতে পারে,যেখানে MediaTek Dimensity 1080 চিপসেট দেখা যাবে। এই ফোনে 8GB RAM মেমরি থাকতে পারে, যার সাথে 128 GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া যেতে পারে। এই লাভা মোবাইল একাধিক মেমরি ভেরিয়েন্টে সেলের জন্য পেশ করা হতে পারে। আরও পড়ুন: ওয়েবসাইটে তালিকাভুক্ত Vivo T2 5G স্মার্টফোন, শীঘ্রই লঞ্চ হবে এই লো বাজেট স্মার্টফোন

ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এই ফোনের ব্যাক ক্যামেরা প্যানেলে একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া যেতে পারে, যা OIS ফিচার সাপোর্ট করবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য, এই স্মার্টফোনটিতে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সেন্সর দেখা যাবে।

Lava Agni 2 5G ফোনে একটি 6.5-ইঞ্চি HD+ ডিসপ্লে দেওয়া যেতে পারে, যা 90Hz রিফ্রেশরেটে কাজ করবে। সিকিউরিটির জন্য এই স্মার্টফোনের সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এমবেডেড পাওয়ার বাটন দেখা যেতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য এই Lava মোবাইলে একটি 5,000 mAh ব্যাটারি থাকবে যা 44W ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করবে। আরও পড়ুন: OTT-তে সহজেই দেখতে পারেন অ্যাকশনে ভরপুর এইসব South Indian সিনেমাগুলি, একটুও নিরাশ হবেন না…

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post চীনা স্মার্টফোনগুলিকে টেক্কা দিতে শীঘ্রই লঞ্চ হতে চলেছে Lava Agni 2 5G ফোন, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/lava-agni-2-5g-india-launch-soon-price-specifications-leaked-details-in-bengali/feed/ 0
10,000 টাকা দামে গ্লাস ব্যাক যুক্ত প্রিমিয়াম স্মার্টফোন নিয়ে আসতে চলেছে Lava, জেনে নিন ফিচার সমূহ https://www.91mobiles.com/bengali/lava-upcoming-premium-glass-back-smartphone-under-rs-10000/ https://www.91mobiles.com/bengali/lava-upcoming-premium-glass-back-smartphone-under-rs-10000/#respond Tue, 14 Jun 2022 07:52:49 +0000 https://www.91mobiles.com/bengali/?p=27570 Lava-এর আসন্ন ফোনের লিক রিপোর্ট

The post 10,000 টাকা দামে গ্লাস ব্যাক যুক্ত প্রিমিয়াম স্মার্টফোন নিয়ে আসতে চলেছে Lava, জেনে নিন ফিচার সমূহ first appeared on 91Mobiles Bengali.

]]>
Lava চলতিদিনে নিজের আপকামিং স্মার্টফোন লঞ্চের জন্য প্রস্তুতি নিচ্ছে। কোম্পানি অনেক দিন আগেই Lava Agni স্মার্টফোন লঞ্চ করেছিল, এই ফোনটি কোম্পানির প্রথম 5G স্মার্টফোন। 91mobiles-এর প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই ভারতীয় স্মার্টফোন কোম্পানিটি আজকাল নিজের গ্লাস ব্যাক যুক্ত সাশ্রয়ী মূল্যের স্মার্টফোনে কাজ করছে, এই ফোনটিকে জুন মাসে যে কোন সময় লঞ্চ করা যেতে পারে। lava এই ফোনটি প্রিমিয়াম মিড-রেঞ্জ বা ফ্ল্যাগশিপ সেগমেন্টে পেশ করতে পারে। 91 Mobiles লাভার আপকামিং স্মার্টফোনের দাম সম্পর্কে তথ্য পেয়েছে ইন্ডাস্ট্রি সূত্রের মাধ্যমে।

গ্লাস ব্যাক যুক্ত lava-এর আপকামিং স্মার্টফোনটিকে 10,000 টাকা পর্যন্ত দামে ভারতে লঞ্চ করা যেতে পারে। lava-এর এই স্মার্টফোনে কানেক্টিভিটির জন্য 4G LTE দেওয়া যেতে পারে। এর সাথে এই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া যেতে পারে।

10,000 টাকা পর্যন্ত দামে লঞ্চ করা হবে Lava-এর আসন্ন ফোনটি

91mobiles-এর প্রাপ্ত তথ্য অনুযায়ী, Lava-এর আপকামিং ফোনটিকে 10,000 টাকা পর্যন্ত দামে পেশ করা যেতে পারে। এই ফোনের ইউএসপি সম্পর্কে বলতে গেলে, ফোনটি গ্লাস ব্যাক প্যানেলের সাথে লঞ্চ হতে চলেছে। এর সাথে, জল্পনা চলছে যে লাভার এই ফোনটিকে UniSoC প্রসেসরের সাথে পেশ করা যেতে পারে, এই সম্পর্কিত বহু তথ্য এখনও গোপনে আছে। বর্তমানে, লাভার আপকামিং স্মার্টফোন সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায়নি।

Lava Agni 5G-এর স্পেসিফিকেশন

Lava Agni স্মার্টফোনটি এই ভারতীয় স্মার্টফোন কোম্পানির প্রথম 5G স্মার্টফোন। এই ফোনে একটি 6.78-ইঞ্চি FHD+ LCD ডিসপ্লে দেওয়া হয়েছে, এই ডিসপ্লেটির রিফ্রেশরেট 90Hz এবং রেজল্যুশন 2460 × 1080 পিক্সেল। ফোনে পাঞ্চ হোল কাটআউট দেওয়া হয়েছে। এর সাথে ফোনে MediaTek এর Dimensity 810 5G প্রসেসর এবং Mali-G57 MC2 GPU, 8GB RAM এবং 128GB স্টোরেজ দেওয়া হয়েছে। Lava Agni স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমে চলে।

Lava Agni স্মার্টফোনে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনটির প্রাইমারি ক্যামেরা 64MP, এর সাথে LED ফ্ল্যাশ দেওয়া হয়েছে। এই ফোনে 5MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল, 2MP ডেপ্থ সেন্সর এবং 2MP ম্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। এই ফোনটি একটি 16MP সেলফি ক্যামেরা সাপোর্ট করে। কানেক্টিভিটির কথা বলা হলে, এই ফোনে 5G, 4G LTE, ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ 5.1, GPS এবং USB Type-C পোর্ট দেওয়া হয়েছে। এই ফোনটি 5000mAh ব্যাটারি এবং 30W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে।

The post 10,000 টাকা দামে গ্লাস ব্যাক যুক্ত প্রিমিয়াম স্মার্টফোন নিয়ে আসতে চলেছে Lava, জেনে নিন ফিচার সমূহ first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/lava-upcoming-premium-glass-back-smartphone-under-rs-10000/feed/ 0
চাইনিজ কোম্পানিগুলিকে টেক্কা দেওয়ার জন্য লাভা নিয়ে এসেছে Lava Agni 5G, জেনে নিন ডিটেইলস https://www.91mobiles.com/bengali/lava-agni-5g-launched-in-india-check-price-and-specifications/ https://www.91mobiles.com/bengali/lava-agni-5g-launched-in-india-check-price-and-specifications/#respond Tue, 09 Nov 2021 06:11:50 +0000 https://www.91mobiles.com/bengali/?p=19324 লঞ্চ হল Lava Agni 5G

The post চাইনিজ কোম্পানিগুলিকে টেক্কা দেওয়ার জন্য লাভা নিয়ে এসেছে Lava Agni 5G, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারতের অন‍্যতম দেশীয় স্মার্টফোন কোম্পানি লাভা আজ তাদের প্রথম 5জি স্মার্টফোন হিসেবে Lava Agni 5G নামের নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে Lava Agni 5G ফোনটি MediaTek এর অ্যাফোর্ডেবল 5G চিপসেট MediaTek Dimensity 810 চিপসেটের সঙ্গে লঞ্চ করা হয়েছে। লাভার এই নতুন 5জি ফোনটি মার্কেটে উপস্থিত শাওমি ও রিয়েলমির মতো বিভিন্ন চাইনিজ কোম্পানিগুলিকে সরাসরি টেক্কা দেবে বলে মনে করা হচ্ছে। Lava Agni 5G ফোনটি কোম্পানির পক্ষ থেকে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ ও সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে পেশ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Lava Agni 5G ফোনটির বিভিন্ন ফিচার, স্পেসিফিকেশন ও দাম সম্পর্কে।

Lava Agni 5G এর ডিজাইন ও লুক

কোম্পানি তাদের লেটেস্ট Lava Agni 5G ফোনটি পলিকার্বনেট বডির সঙ্গে পেশ করেছে। সেলফি ক‍্যামেরার জন্য এতে পাঞ্চ হোল কাট‌আউট যোগ করা হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই ক‍্যামেরা সেট‌আপে ক‍্যামেরা সেন্সরগুলি ভার্টিক‍্যালি অবস্থিত। এই ফোনের সাইড প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে কোম্পানির ব্র‍্যান্ডিং রয়েছে।

Lava Agni 5G এর স্পেসিফিকেশন

কোম্পানি তাদের Lava Agni 5G ফোনটি 6.78 ইঞ্চির FHD+ IPS ডিসপ্লের সঙ্গে লঞ্চ করেছে। এই ফোনে 2.5D কার্ভড ডিসপ্লে ব‍্যবহার করা হয়েছে এবং এতে সেলফি ক‍্যামেরার জন্য পাঞ্চ হোল কাট‌আউট রয়েছে। এই ডিসপ্লের রিফ্রেশরেট 90Hz। Lava Agni 5G ফোনটি MediaTek Dimensity 810 চিপসেটে রান করে।

ফোটোগ্ৰাফির জন্য Lava Agni 5G ফোনটিতে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর রয়েছে। এর পাশাপাশি এই ফোনে একটি 5 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও দুটি 2 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে। এই ফোনে আল্ট্রা এইচডি মোড, সুপার নাইট শুট, GIF মোড, AI মোড, বিউটি মোড, ম‍্যাক্রো মোড, প্রো মোড, HDR মোড, পোর্ট্রেট মোড, স্লো মোশান, টাইম ল‍্যাপ্স ও আরও কিছু উল্লেখযোগ্য ফিচার রয়েছে।

Lava Agni 5G ফোনটিতে 8GB RAM ও 128GB মেমরির সঙ্গে লঞ্চ করা হয়েছে। এছাড়া প্রয়োজন হলে এই ফোনে মাইক্রোএসডি কার্ড ব্যবহার করা যায়। কোম্পানির এই লেটেস্ট 5G ফোনটি Android 11 OS এর পাশাপাশি লাভার কাস্টম ইউজার ইন্টারফেসে কাজ করে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 30W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব‍্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনে কানেক্টিভিটির ফিচার হিসেবে 5G, 4G LTE, ডুয়েল ব‍্যান্ড Wi-Fi, Bluetooth, GPS ও USB Type-C পোর্ট যোগ করা হয়েছে।

Lava Agni 5G এর দাম

মার্কেটে Lava Agni 5G ফোনটি 8GB র‍্যাম ও 128GB মেমরিসহ একটি মাত্র ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে এবং এই ফোনটির দাম রাখা হয়েছে 19,999 টাকা। এই ফোনটি ফ্লেরি ব্লু কালার ভেরিয়েন্টে সেল করা হবে। ইন্ট্রোডাকটারি অফার হিসেবে এই ফোনটি 500 টাকা দিয়ে বুক করলে মাত্র 17,999 টাকা দামে ফোনটি পাওয়া যাবে। আগামী 18 নভেম্বর দুপুর 12টা থেকে Lava Agni 5G ফোনটি আমাজন, ফ্লিপকার্ট ও lavamobiles.com এর মাধ্যমে সেল করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post চাইনিজ কোম্পানিগুলিকে টেক্কা দেওয়ার জন্য লাভা নিয়ে এসেছে Lava Agni 5G, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/lava-agni-5g-launched-in-india-check-price-and-specifications/feed/ 0
দীপাবলির পরে তুলকালাম করতে আসতে চলেছে Lava AGNI 5G স্মার্টফোন, চিন্তার কারণ হয়ে উঠতে পারে চাইনিজ কোম্পানিগুলির https://www.91mobiles.com/bengali/lava-agni-5g-confirmed-to-launch-in-india-on-november-9-price-specifications/ https://www.91mobiles.com/bengali/lava-agni-5g-confirmed-to-launch-in-india-on-november-9-price-specifications/#respond Tue, 02 Nov 2021 03:40:44 +0000 https://www.91mobiles.com/bengali/?p=19159 Lava AGNI 5G স্মার্টফোনে‌র লিক রিপোর্ট

The post দীপাবলির পরে তুলকালাম করতে আসতে চলেছে Lava AGNI 5G স্মার্টফোন, চিন্তার কারণ হয়ে উঠতে পারে চাইনিজ কোম্পানিগুলির first appeared on 91Mobiles Bengali.

]]>
5G ফোনের বাড়তি চাহিদা দেখে দেশী স্মার্টফোন নির্মাতা কোম্পানি Lava ও প্রোডাক্ট পোর্টফোলিওকে বাড়াতে নিজের প্রথম 5G ফোন লঞ্চ করার জন্য প্রস্তুত হয়ে গেছে। কোম্পানি অফিসিয়ালি ঘোষণা করে দিয়েছে যে Lava এই মাসে দীপাবলির পরে অর্থাৎ 9 নভেম্বর ইন্ডিয়াতে Lava AGNI 5G স্মার্টফোন পেশ করবে। কোম্পানি একটি লঞ্চ ইনভাইট জারি করে এই কথাটি জানিয়েছে। অন‍্যান‍্য ফোনের মতো এই ফোনটি‌র লঞ্চ ইভেন্ট‌ও অনলাইন প্ল‍্যাটফর্মে হবে। আপনাকে মনে করিয়ে দিই যে কিছু দিন আগে Lava Agni 5G ফোনটিকে was কো কোম্পানির অফিসিয়াল সাইটেও স্পট করা গিয়েছিল। আসুন আগে আপনাকে আসন্ন এই ফোনটি‌র ফিচার সম্পর্কে জানাই।

Lava Agni 5G Launch date

Lava Agni 5G smartphone ইন্ডিয়াতে 9 নভেম্বর লঞ্চ হতে চলেছে, এই লঞ্চ ইভেন্ট‌টি কোম্পানির Youtube চ‍্যানেলে দুপুর 12 টা থেকে লাইভ করা হবে। দামের কথা বলা হলে লাভা অগ্নি 5জি ফোনটিকে কিছুদিন আগে আধিকারিক সাইটে 19,999 টাকা দামে লিস্টেড করা হয়েছিল, কিন্তু এটি একটি প্লেসহোল্ডার হতে পারে এবং লাভা এই ফোনটিকে কম দামেও লঞ্চ করতে পারে।

Lava AGNI 5G এর ডিজাইন

লিক ইমেজ অনুযায়ী Lava AGNI 5G ফোনটিকে পাঞ্চহোল ডিসপ্লে এবং আধুনিক ডিজাইন সহ পেশ করা হবে। আবার এতে পাতলা বেজল সহ 90Hz এর স্ক্রিন‌ও থাকবে। আবার রেয়ারে ফোটোগ্রাফির জন্য এই ফোনে কোম্পানি এল‌ইডি ফ্ল‍্যাশ‌ সহ ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়ার‌ কথাও লিকের মাধ্যমে জানতে পারা গেছে। শোনা যাচ্ছে যে ফোনটি‌র রেয়ারে প্রাইমারি ক‍্যামেরা 64 মেগাপিক্সেলের হবে।

Lava Agni 5G Specs and Features

লিক রিপোর্ট অনুযায়ী লাভা অগ্নির স্পেসিফিকেশন্সের কথা বলা হলে এই ফোনে 6.51 ইঞ্চির ফুল HD+ রেজল্যুশন এবং 90Hz স্ক্রিন রিফ্রেশরেট যুক্ত ডিসপ্লে থাকবে। এছাড়া ফোনটি Dimensity 810 5G চিপসেটে কাজ করবে। আবার ডিভাইসে 6GB পর্যন্ত র‍্যাম এবং 128GB স্টোরেজ দেওয়া হবে, স্টোরেজটি মাইক্রোএসডি কার্ডের সাহায্যে বাড়ানো যাবে।

আবার ফোটোগ্রাফির জন্য Lava Agni 5G তে 64MP মেন ক‍্যামেরা এবং আরো তিনটি সেন্সর দেওয়া হবে। এই হিসেবে ফোনটি কোয়াড ক‍্যামেরা সেট‌আপ সাপোর্ট করবে। ফোনটি 5,000mAh এর ব‍্যাটারী যুক্ত হবে। কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি যে ফোনটি কত ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। লিক অনুযায়ী ফোনটি অ্যান্ডয়েড 11 আউট অফ দি বক্স কাজ করবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post দীপাবলির পরে তুলকালাম করতে আসতে চলেছে Lava AGNI 5G স্মার্টফোন, চিন্তার কারণ হয়ে উঠতে পারে চাইনিজ কোম্পানিগুলির first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/lava-agni-5g-confirmed-to-launch-in-india-on-november-9-price-specifications/feed/ 0