Lava Blaze 2 - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Mon, 10 Apr 2023 11:35:15 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 8999 টাকা দামে লঞ্চ হল LAVA Blaze 2 স্মার্টফোন, পাওয়া যাবে 6GB + 5GB RAM! জেনে নিন স্পেসিফিকেশন https://www.91mobiles.com/bengali/lava-blaze-2-price-in-india-and-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/lava-blaze-2-price-in-india-and-specifications-details-in-bengali/#respond Mon, 10 Apr 2023 10:00:22 +0000 https://www.91mobiles.com/bengali/?p=38821 LAVA Blaze 2 স্মার্টফোনটির সেল শুরু হবে 18 এপ্রিল

The post 8999 টাকা দামে লঞ্চ হল LAVA Blaze 2 স্মার্টফোন, পাওয়া যাবে 6GB + 5GB RAM! জেনে নিন স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • LAVA Blaze 2 এর দাম 8999 টাকা।
  • এই ফোনটি 5GB ভার্চুয়াল RAM সাপোর্ট করে।
  • LAVA Blaze 2 এর সেল শুরু হবে 18 এপ্রিল।

ভারতীয় মোবাইল কোম্পানি LAVA মার্কেটে আজ তাদের নতুন স্মার্টফোন এনেছে যা LAVA Blaze 2 নামে লঞ্চ করা হয়েছে। এটি একটি লো বাজেট স্মার্টফোন যা 13MP ডুয়াল ক্যামেরা, 6GB RAM, Unisoc T616 প্রসেসর এবং 5,000mAh ব্যাটারির মতো স্পেসিফিকেশন সহ মার্কেটে সেল হবে। এই পোস্টে আপনাদের LAVA Blaze 2 স্মার্টফোনের দাম, সেল, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: 16GB র‍্যাম এবং শক্তিশালী ক্যামেরা সহ শীঘ্রই লঞ্চ হবে OPPO reno 10 Pro Plus স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

LAVA Blaze 2 স্মার্টফোনের দাম এবং সেল

LAVA Blaze 2 স্মার্টফোনটি বর্তমানে শুধুমাত্র সিঙ্গেল মেমরি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই মোবাইল ফোনে 6GB RAM রয়েছে যা 128GB স্টোরেজ সাপোর্ট করে। ভারতে এই ফোনটির দাম 8,999 টাকা। এই ফোনটি Glass Blue, Glass Black এবং Glass Orange কালার অপশনে লঞ্চ হয়েছে যা 18 এপ্রিল থেকে কেনা যাবে।

LAVA Blaze 2 স্মার্টফোনের স্পেসিফিকেশন

  • 6.5″ HD+ ডিসপ্লে
  • পাঞ্চ-হোল ডিজাইন
  • 90Hz রিফ্রেশরেট

LAVA Blaze 2 স্মার্টফোনটি একটি পাঞ্চ-হোল ডিজাইন যুক্ত ডিসপ্লে সাপোর্ট করে। এই ফোনটিতে একটি 6.5-ইঞ্চি HD+ স্ক্রিন রয়েছে যা 90Hz রিফ্রেশরেটে কাজ করে। এই ফোনের তিন দিক বেজেল লেস। স্ক্রিনের উপরের ঠিক মাঝখানে একটি সেলফি ক্যামেরা রয়েছে। আরও পড়ুন: 18 এপ্রিল লঞ্চ হতে পারে Xiaomi 13 Ultra স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

  • Unisoc T616
  • 5GB ভার্চুয়াল RAM
  • 6GB RAM + 128GB স্টোরেজ

LAVA Blaze 2 স্মার্টফোনটিতে প্রসেসিংয়ের জন্য Unisoc T616 অক্টা-কোর প্রসেসর দেওয়া হবে। কোম্পানির জানিয়েছে যে এই চিপসেটটি 255298 Antutu স্কোর পেয়েছে , যা 10 হাজারের বাজেটে MediaTek Helio G85 এবং Helio G88 কেও হারিয়ে দেয়৷ এই ফোনটি 5GB ভার্চুয়াল র‌্যামও সাপোর্ট করে, যা ইন্টারনাল 6GB RAM কে 11GB পর্যন্ত বুস্ট করতে পারে।

  • 13MP AI ক্যামেরা

এই Lava ফোনটি ফটোগ্রাফির জন্য ডুয়াল রেয়ার ক্যামেরা সাপোর্ট করে। এই ফোনের ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশ সহ একটি 13-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে, যা সেকেন্ডারি AI লেন্সের সাথে কাজ করে। আরও পড়ুন: OnePlus Nord CE 3 Lite নাকি Realme 10 Pro? জেনে নিন 20,000 টাকার কম বাজেটে কোন স্মার্টফোনটি সেরা

  • 18W ফাস্ট চার্জিং
  • 5,000mAh ব্যাটারি

LAVA Blaze 2 স্মার্টফোনে পাওয়ার ব্যাকআপের জন্য একটি বড় 5,000 mAh রয়েছে যা 18W ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 8999 টাকা দামে লঞ্চ হল LAVA Blaze 2 স্মার্টফোন, পাওয়া যাবে 6GB + 5GB RAM! জেনে নিন স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/lava-blaze-2-price-in-india-and-specifications-details-in-bengali/feed/ 0
ভারতে লঞ্চের জন্য প্রস্তত Lava Blaze 2, আমাজনে 10 হাজার টাকার চেয়েও কম দামে হবে সেল https://www.91mobiles.com/bengali/lava-blaze-2-india-launch-teased-on-amazon-availability-key-specifications-in-bengali/ https://www.91mobiles.com/bengali/lava-blaze-2-india-launch-teased-on-amazon-availability-key-specifications-in-bengali/#respond Sat, 01 Apr 2023 10:00:13 +0000 https://www.91mobiles.com/bengali/?p=38503 ভারতে লঞ্চ হবে Lava Blaze 2

The post ভারতে লঞ্চের জন্য প্রস্তত Lava Blaze 2, আমাজনে 10 হাজার টাকার চেয়েও কম দামে হবে সেল first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • আমাজন ইন্ডিয়াতে সেল করা হবে Lava Blaze 2 স্মার্টফোন।
  • এই ফোনে 6GB RAM এবং 5GB Virtual RAM থাকবে।
  • এতে 90 হার্টস HD+ পাঞ্চ হোল ডিসপ্লে পাওয়া যাবে।

Lava ভারতের মার্কেটে তাদের নতুন স্মার্টফোন লঞ্চের জন্য একদম প্রস্তত। দেশীয় কোম্পানির এই নতুন ফোনটি Lava Blaze 2 নামে পেশ করা হবে। অন্যতম শপিং সাইট আমাজন ইন্ডিয়ার লিস্টিঙের মাধ্যমে এই কথা জানা গেছে। আমাজনে ফোনটির জন্য একটি মাইক্রো সাইট তৈরি করা হয়েছে, যেখান থেকে ফোনটির গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশনের সঙ্গে সঙ্গে এটির ডিজাইনও প্রকাশ্যে এসেছে। তবে এখনও পর্যন্ত ফোনটির লঞ্চ ডেট সম্পর্কে কিছু জানা যায়নি। আরও পড়ুন: 8GB RAM এর সঙ্গে গীকবেঞ্চে তালিকাভুক্ত iQOO Z7x 5G স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

Lava Blaze 2 এর ডিজাইন

এই আপকামিং ফোনটিতে ফ্ল্যাট এজ ডিজাইন দেওয়া হবে। এই ফোনের ফ্রন্ট প্যানেলে ডিসপ্লের ওপরের দিকে মাঝ বরাবর সেলফি ক্যামেরাসহ পাঞ্চ হোল কাটআউট থাকবে। একইভাবে ফোনটির ব্যাক প্যানেলে দুটি বড় গোল ক্যামেরা রিঙের মধ্যে দুটি ক্যামেরা সেন্সর দেওয়া হবে। মনে করিয়ে দিই Lava Blaze সিরিজে এর আগে কোম্পানি Lava Blaze NXT, Lava Blaze Pro এবং Lava Blaze 5G পেশ করেছে।

Lava Blaze 2 এর দাম 10,000 টাকারও কম

Lava জানিয়েছে AnTuTu স্কোরের ওপর ভিত্তি করে বলাই যায় Lava Blaze 2 ফোনটি 10,000 টাকার কম দামের সেগমেন্টে সবচেয়ে ফাস্ট স্মার্টফোন হবে। কোম্পানি আরও জানিয়েছে এই ফোনে 6GB RAM থাকবে। এতে ভার্চুয়াল RAM ফিচারও থাকবে এবং ইউজাররা 5GB Virtual RAM ব্যাবহার করতে পারবেন। আরও পড়ুন: গুগল প্লে সাপোর্ট ডিভাইস লিস্টে দেখা গেল Vivo Y78+, শীঘ্রই হতে পারে লঞ্চ

Lava Blaze 2 এর স্পেসিফিকেশন

আমাজন লিস্টিং অনুযায়ী Lava Blaze 2 তে 6.5-ইঞ্চির (16.55cm) HD+ ডিসপ্লে থাকবে এবং এটি 90Hz রিফ্রেশরেটে কাজ করবে। এই ফোনে 6GB+5GB RAM এর সঙ্গে 128GB UFS মেমরি পাওয়া যাবে। এছাড়াও এই ফোনে 12nm 250K+ Antutu আলট্রা ফাস্ট প্রসেসর থাকবে। তবে এখনও পর্যন্ত এই প্রসেসরের নাম জানা যায়নি। এই ফোনে 18W ফাস্ট চার্জিং ফিচার এবং ইউএসবি টাইপ সি পোর্ট থাকবে।

সম্প্রতি Lava Blaze 2 ফোনটি গীকবেঞ্চ বেঞ্চমার্ক ডেটাবেসেও দেখা গিয়েছিল এবং এখান থেকেই জানা গেছে এই ফোনে একটি ইউনিএসওসি প্রসেসর এবং 6GB RAM দেওয়া হবে। গীকবেঞ্চ লিস্টিং অনুযায়ী আপকামিং Lava Blaze 2 ফোনটিতে Android 12 অপারেটিং সিস্টেম প্রি-লোডেড পাওয়া যাবে। এছাড়া এর বেশি এই লিস্টিং থেকে আগামী Lava Blaze 2 ফোনটি সম্পর্কে আর কিছু জানা যায়নি। আরও পড়ুন: জেনে নিন মোবাইলে Percentage গণনা করার সহজ পদ্ধতি

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post ভারতে লঞ্চের জন্য প্রস্তত Lava Blaze 2, আমাজনে 10 হাজার টাকার চেয়েও কম দামে হবে সেল first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/lava-blaze-2-india-launch-teased-on-amazon-availability-key-specifications-in-bengali/feed/ 0
নতুন ফোন লঞ্চের আগেই গীকবেঞ্চে তালিকাভুক্ত Lava-র নতুন ফোন, বাজেট ক্যাটাগরিতেই হতে পারে লঞ্চ https://www.91mobiles.com/bengali/lava-blaze-2-4g-appears-on-geekbench-launch-soon-read-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/lava-blaze-2-4g-appears-on-geekbench-launch-soon-read-details-in-bengali/#respond Tue, 28 Mar 2023 09:38:31 +0000 https://www.91mobiles.com/bengali/?p=38250 ভারতে লঞ্চ হবে Lava-র নতুন ফোন

The post নতুন ফোন লঞ্চের আগেই গীকবেঞ্চে তালিকাভুক্ত Lava-র নতুন ফোন, বাজেট ক্যাটাগরিতেই হতে পারে লঞ্চ first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • আগামী এপ্রিল মাসে Lava-র আপকামিং বাজেট ফ্রেন্ডলি ডিভাইস পেশ করা হতে পারে।
  • এই ডিভাইসের দাম 10,000 টাকা হতে পারে এবং এতে Unisoc T616 SoC থাকতে পারে।
  • এই আপকামিং ফোনের নাম Lava Blaze 2 রাখা হতে পারে।

ভারতীয় স্মার্টফোন ব্র্যান্ড LAVA তাদের জেড সিরিজের নতুন স্মার্টফোন পেশ করার পরিকল্পনা করছে। তবে কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি এবিষয়ে কিছু জানানো হয়নি। তবে বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে লাভার একটি বাজেট ফ্রেন্ডলি ডিভাইস দেখা গেছে। এই লিস্টিঙে আপকামিং ফোনটির নাম সম্পর্কে কিছু বলা হয়নি। এই ফোনটি একটি 4G ফোন হবে এবং এর নাম Lava Blaze 2 রাখা হবে বলে মনে করা হচ্ছে। নিচে এই ফোনটি সম্পর্কে পাওয়া সমস্ত তথ্য জানানো হল। আরও পড়ুন: শীঘ্রই লঞ্চ হবে Moto Edge 40 Pro স্মার্টফোন, তার আগে সামনে এল ফোনের প্রমোশনাল ফটো এবং ডিজাইন, জেনে নিন ডিটেইলস

গীকবেঞ্চে লিস্টেড Lava-র নতুন ফোন

আশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি ভারতে লাভা একটি সস্তা স্মার্টফোন পেশ করবে। লাভার এই আপকামিং এন্ট্রি লেভেল ফোনটি ভারতে আগামী এপ্রিল মাসে লঞ্চ করা হতে পারে। এছাড়া লিস্টিং থেকে জানা গেছে এই ফোনটি ইউনিসক T616 SoC প্রসেসরে রান করতে পারে। এর পাশাপাশি এই ফোনের দাম 10,000 টাকার মধ্যেই হতে পারে।

লাভা ব্লেজ 2 এর গীকবেঞ্চ লিস্টিং থেকে জানা গেছে ফোনটি UNISOC চিপসেটে কাজ করবে। এই 0cta-core চিপে 1.82GHz বেস ফ্রিকোয়েন্সি এবং 1.95GHz বুস্ট ক্লক স্পীড পাওয়া যায়। বেঞ্চমার্কিং সাইটে লাভা ব্লেজ 2 ফোনটি LZX409 মডেল নাম্বারের সঙ্গে দেখা গেছে। এছাড়া এই ফোনটি গীকবেঞ্চ টেস্টিঙে সিঙ্গেল কোরে 359 স্কোর এবং মাল্টি কোর রাউন্ডে 1497 পয়েন্ট পেয়েছে। এই ফোনটিতে Android 12 অপারেটিং সিস্টেম প্রি-ইনস্টল এবং 6GB পর্যন্ত RAM পাওয়া যেতে পারে। আরও পড়ুন: 13 এপ্রিল ভারতে লঞ্চ হবে ASUS ROG Phone 7 স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

মনে করিয়ে দিই কিছু দিন আগে আপকামিং লাভা ব্লেজ 2 এর একটি ছবি অনলাইনে লিক হওয়ার ফলে ফোনটির ডিজাইন সম্পর্কে আগেই জানা গিয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে ফ্ল্যাট গ্লাস ব্যাক প্যানেল থাকবে এবং এতে দুটি বড় রাউন্ড শেপের মধ্যে ক্যামেরা সেন্সর দেখা যাবে। ফোনটির সাইড প্যানেলও ফ্ল্যাট হবে এবং ফোনের ডান দিকের সাইড প্যানেলে ভলিউম রকার এবং পাওয়ার বাটন থাকবে ও এতেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেডেড থাকবে। লিক হওয়া ইমেজে ফোনের ফ্রন্ট প্যানেলে ফ্রন্ট প্যানেল দেখা যায়নি। তবে এতে চওড়া বেজল এবং ওয়াটারড্রপ নচ থাকবে বলে আশা করা হচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post নতুন ফোন লঞ্চের আগেই গীকবেঞ্চে তালিকাভুক্ত Lava-র নতুন ফোন, বাজেট ক্যাটাগরিতেই হতে পারে লঞ্চ first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/lava-blaze-2-4g-appears-on-geekbench-launch-soon-read-details-in-bengali/feed/ 0