LAVA Blaze - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Fri, 28 Jun 2024 11:54:23 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 Exclusive: লঞ্চের আগেই দেখে নিন Lava Blaze সিরিজ স্মার্টফোনের ডিজাইন https://www.91mobiles.com/bengali/upcoming-lava-blaze-series-smartphone-live-image-exclusive-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/upcoming-lava-blaze-series-smartphone-live-image-exclusive-details-in-bengali/#respond Fri, 28 Jun 2024 11:54:23 +0000 https://www.91mobiles.com/bengali/?p=52596 লিক হল Lava Blaze সিরিজ স্মার্টফোনের ডিজাইন

The post Exclusive: লঞ্চের আগেই দেখে নিন Lava Blaze সিরিজ স্মার্টফোনের ডিজাইন first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারতীয় মোবাইল ব্র্যান্ড Lava শীঘ্রই বাজারে তাদের একটি নতুন ফোন লঞ্চ করতে চলেছে। কোম্পানি এই আপকামিং স্মার্টফোনটি তাদের সোশ্যাল মিডিয়া সাইটে টিজ করা শুরু করে দিয়েছে। আমারা লঞ্চের আগেই আপকামিং Lava স্মার্টফোনের ছবি নিয়ে এসেছি। আমারা ইন্ডাস্ট্রি সোর্সের মাধ্যমে এই ছবি পেয়েছি। একইসঙ্গে সোর্সের মাধ্যমে জানতে পেরেছি এই আপকামিং ফোনটি Lava Blaze সিরিজের স্মার্টফোন হতে চলেছে। তবে এই ফোনের নাম সম্পর্কে এখনও সঠিক কিছু বলা যাচ্ছে না। কিন্তু আমরা এই ফোনের ডিজাইন কেমন হবে সেই সম্পর্কে জানতে পেরেছি।

Lava Blaze phone এর ডিজাইন

এই আপকামিং স্মার্টফোনে Lava Blaze কার্ভ 5G মতোই কার্ভ ডিজাইন দেওয়া হবে। তবে আমরা এই ফোনের ডিসপ্লে শট সম্পর্কে জানতে পারেনি, কিন্তু এই ফোনের ডিসপ্লে এজেও কার্ভ ডিজাইন দেওয়া হবে বলে জানতে পেরেছি। বর্তমানে বেশির ভাগ ফোনেই ফ্ল্যাট ডিজাইন দেখা যাচ্ছে।

  • এই স্মার্টফোনের ডানদিকের প্যানেলে ভলিউম রকার এবং পাওয়ার বাটন থাকবে। এই ফোনের সাইড ফ্রেম রেয়ার প্যানেলের থেকে বেশি উজ্জ্বল দেখতে।
  • ফোনটি বেজ কালারে এবং পেছনের দিকের কার্ভে ব্রাইট হতে পারে। তবে লঞ্চের সময় একাধিক কালারে লঞ্চ হতে পারে।
  • কালো কালারের ক্যামেরা আইল্যান্ড বাকি বডির বেজ কালারের সাথে একটি সুন্দর কনট্রাস্ট তৈরি করেছে।
  • এই ফোনটি আছে থেকে দেখলে এর গোলাকার ক্যামেরা আইল্যান্ডে ডিজাইনের দিক থেকে অনেক কিছু আছে। এই ক্যামেরার একটি অংশ একদম কালো, তবে অন্য অংশটি ডিস্কের মতো উজ্জ্বল দেখতে।
  • এটি দেখে মনে হচ্ছে এতে দুটি লেন্স আছে, যার একটি 64MP এর স্ন্যাপার, কারণ এটি আইল্যান্ডে স্ট্যাম্প করা আছে। এটি প্রাইমারি ক্যামেরা হতে পারে। ক্যামেরাগুলির সঙ্গে একটি ফ্ল্যাশলাইট মডিউলও রয়েছে।
  • এবং এই ফোনের ব্যাক প্যানেলে নীচে Lava 5G ব্র্যান্ডিং দেওয়া হয়েছে।

এছাড়া, লাভার শেষ ব্লেজ সিরিজের ফোনটি একটি 5G ফোন ছিল। লাভা ব্লেজ কার্ভ 5G ফোনটি 2024 এর মার্চ মাসে মেডিয়াটেক ডাইমেনশন 7050 SoC, 33W ফাস্ট চার্জিং সাপোর্ট, 5,000mAh ব্যাটারি, 120Hz AMOLED ডিসপ্লে, 64MP ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং 32MP সেলফি ক্যামেরা সহ লঞ্চ করা হয়েছিল। তবে, এই ফোনটি Android 13 সহ পেশ করা হয়েছিল।

The post Exclusive: লঞ্চের আগেই দেখে নিন Lava Blaze সিরিজ স্মার্টফোনের ডিজাইন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/upcoming-lava-blaze-series-smartphone-live-image-exclusive-details-in-bengali/feed/ 0
6GB RAM এর শক্তি সহ মাত্র 8699 টাকায় লঞ্চ হল LAVA Blaze স্মার্টফোন, সাথে আছে ফ্রি Earbuds!!! https://www.91mobiles.com/bengali/lava-blaze-smartphone-launched-in-india-at-rs-8699-price-know-specifications-sale-offer/ https://www.91mobiles.com/bengali/lava-blaze-smartphone-launched-in-india-at-rs-8699-price-know-specifications-sale-offer/#respond Thu, 07 Jul 2022 02:21:11 +0000 https://www.91mobiles.com/bengali/?p=28087 LAVA Blaze এর সাথে ফ্রি তে দেওয়া হচ্ছে Lava Probuds 21 tws

The post 6GB RAM এর শক্তি সহ মাত্র 8699 টাকায় লঞ্চ হল LAVA Blaze স্মার্টফোন, সাথে আছে ফ্রি Earbuds!!! first appeared on 91Mobiles Bengali.

]]>
লো বাজেট স্মার্টফোন তৈরিতে পারদর্শী ভারতীয় টেক কোম্পানি LAVA, 7 জুলাই ভারতীয় মার্কেটে তাদের প্রোডাক্ট পোর্টফোলিও প্রসারিত করে একটি নতুন মোবাইল ফোন লঞ্চ করেছে। এই নতুন স্মার্টফোনটি LAVA Blaze নামে লঞ্চ করা হয়েছে, যার দাম মাত্র 8,699 টাকা। লো বাজেটের সেগমেন্টে Realme এবং Redmi কে জোরদার টক্কর দিতে হাজির LAVA Blaze। এই ফোনে 13MP রেয়ার ক্যামেরা, 5000mAh ব্যাটারি, Android 12, MediaTek Helio A22 চিপসেট এবং 6GB RAM দেওয়া হয়েছে।

LAVA Blaze এর দাম, সেল এবং অফার

LAVA Blaze স্মার্টফোনটি কোম্পানি 8,699 টাকা দামে লঞ্চ করেছে, যা আগামী 14 জুলাই থেকে সেল করা হবে। LAVA Blaze-এর প্রি-বুকিং আজ থেকে শুরু হয়েছে এবং প্রথম 1,000 গ্রাহক যারা এই ফোনটি বুক করবেন তাদের কোম্পানির পক্ষ থেকে 1,599 টাকা মূল্যের Lava Probuds 21 TWS ফ্রিতে দেওয়া হবে। এই ফোনটি ফ্লিপকার্ট এবং মোবাইল রিটেল স্টোর থেকে লাল, কালো, সবুজ এবং নীল রঙের কালার অপশনে কেনা যাবে।

LAVA Blaze এর স্পেসিফিকেশন

LAVA Blaze স্মার্টফোনের ফ্রন্ট প্যানেলটি ওয়াটারড্রপ নচ স্টাইলের ডিসপ্লে সহ পেশ করা হয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলটি গ্লাস বডি দিয়ে তৈরি। এই স্মার্টফোনটি 20:9 অ্যাস্পেক্ট রেশিও এবং একটি 6.5-ইঞ্চি HD + Dewdrop ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছে, যা একটি IPS LCD প্যানেলে নির্মিত। পাওয়ার ব্যাকআপের জন্য এই স্মার্টফোনটিতে 5,000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে যা 10W ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করে।

LAVA Blaze স্মার্টফোনটি লেটেস্ট Android 12 OS-এ লঞ্চ করা হয়েছে, যা 2GHz ক্লক স্পিড যুক্ত MediaTek Helio A22 চিপসেটে রান করে। LAVA কোম্পানি এই মোবাইল ফোনটি 3 জিবি র‌্যাম সহ লঞ্চ করেছে যা অতিরিক্ত 3 জিবি ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করে। অর্থাৎ LAVA Blaze স্মার্টফোনটি মোট 6 জিবি র‍্যাম ও 64 GB ইন্টারনাল স্টোরেজ সহ পেশ করা হয়েছে, যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বাড়ানোও যেতে পারে।

ফটোগ্রাফির জন্য, এই লাভা মোবাইল ফোনটি ট্রিপল রেয়ার ক্যামেরা সাপোর্ট করে। এই ফোনের ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশ সহ একটি 13-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে, যা আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স টেকনোলজির সাথে কাজ করে। এছাড়া এই রেয়ার ক্যামেরা সেটআপে আরও দুটি 2 মেগাপিক্সেলের সেন্সর দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য LAVA Blaze স্মার্টফোনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 6GB RAM এর শক্তি সহ মাত্র 8699 টাকায় লঞ্চ হল LAVA Blaze স্মার্টফোন, সাথে আছে ফ্রি Earbuds!!! first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/lava-blaze-smartphone-launched-in-india-at-rs-8699-price-know-specifications-sale-offer/feed/ 0