Lava Bold N4 Pro 5G - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Sat, 19 Sep 2026 15:11:11 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 15000 টাকার চেয়েও কম দামে লঞ্চ হল Lava Bold N4 Pro 5G স্মার্টফোন, রয়েছে 6000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা https://www.91mobiles.com/bengali/lava-bold-n4-pro-5g-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/lava-bold-n4-pro-5g-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/#respond Sat, 19 Sep 2026 15:11:11 +0000 https://www.91mobiles.com/bengali/?p=83177 ভারতে পেশ হল Lava Bold N4 Pro 5G

The post 15000 টাকার চেয়েও কম দামে লঞ্চ হল Lava Bold N4 Pro 5G স্মার্টফোন, রয়েছে 6000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারতীয় মোবাইল কোম্পানি লাভা ইন্টারন্যাশানাল ভারতের বাজারে তাদের প্রোডাক্টের পরিধি বাড়িয়ে নতুন Lava Bold N4 Pro 5G স্মার্টফোনটি লঞ্চ করেছে। এই ফোনটি কম দামে বড় 6000mAh Battery এবং 50MP Camera সহ পেশ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Lava Bold N4 Pro 5G ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

Lava Bold N4 Pro 5G ফোনের দাম

Lava Bold N4 Pro 5G স্মার্টফোনটি কম দামে লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনটি 6GB RAM + 128GB Storage সহ 13,999 টাকা ইন্ট্রোডাক্টরি প্রাইসে লঞ্চ করা হয়েছে। এক্ষেত্রে ইন্ট্রোডাক্টরি কথার অর্থ হল এই দাম সীমিত সময়ের জন্য প্রযোজ্য এবং ভবিষ্যতে এই ফোনের দাম বাড়ানো হতে পারে। আগামী 26 সেপ্টেম্বর থেকে Lava Bold N4 Pro 5G ফোনটি শপিং সাইট আমাজনের মাধ্যমে 13,999 টাকা দামে সেল করা হবে। কোম্পানির পক্ষ থেকে ইউজারদের Free Service at Home দেওয়া হবে। ফোনটি Opulent Lilac এবং Monaco Blue কালার অপশনে কেনা যাবে।

Lava Bold N4 Pro 5G ফোনের স্পেসিফিকেশ\ন

Lava Bold N4 Pro 5G ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব বড় ব্যাটারি। পাওয়ার ব্যাকআপের জন্য স্মার্টফোনে শক্তিশালী 6000mAh Battery দেওয়া হয়েছে। এই ব্যাটারি একবার ফুল চার্জ করলে সহজেই সারাদিনের ব্যাকআপ পাওয়া যাবে। অন্যদিকে দ্রুত চার্জ করার জন্য স্মার্টফোনে 18W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে।

Lava Bold N4 Pro 5G ফোনটিতে 1612 × 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.75-ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই LCD প্যানেল দিয়ে তৈরি ওয়াটারড্রপ নচ স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 550nits হাই ব্রাইটনেস সাপোর্ট করে।

এই লাভা 5G ফোনটি অ্যান্ড্রয়েড 16 অপারেটিং সিস্টেম সহ পেশ করা হয়েছে। ফোনটিতে একাধিক থার্ড পাটি অ্যাপ, অ্যাড বা ব্লোওয়্যার থাকবে না। প্রসেসিঙের জন্য ফোনে 6ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি 2.3GHz ক্লক স্পীডযুক্ত Unisoc T8200 প্রসেসর দেওয়া হয়েছে। একইভাবে গ্রাফিক্সের জন্য ফোনটিতে Mali-G57 MC2 GPU রয়েছে।

ফটোগ্রাফির জন্য Lava Bold N4 Pro 5G স্মার্টফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা রয়েছে। এই স্মার্টফোনটিতে এলইডি ফ্ল্যাশ সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি এআই লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Lava Bold N4 Pro 5G ফোনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

নতুন লাভা 5G ফোনটি কোম্পানির স্টক অ্যান্ড্রয়েড ওএস সহ লঞ্চ করা হয়েছে। অর্থাৎ ফোনটিতে অ্যাড ফ্রি এবং ব্লোটওয়্যার ফ্রি এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। এখনও পর্যন্ত ফোনের অন্যান্য স্পেসিফিকেশন সম্পর্কে জানা যায়নি, তবে ফোনটি Unisoc T8200 প্রসেসর সহ 4GB RAM এবং 6GB RAM ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে।

জানিয়ে রাখি Lava Bold N4 Pro 5G স্মার্টফোনটিতে 6GB LPDDR4x RAM যোগ করা হয়েছে, ফলে স্মুথ এবং ফাস্ট মাল্টিটাস্কিং উপভোগ করা যাবে। একইসঙ্গে সিকিউরিটির জন্য ফোনে সাইট মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP64 রেটিং দেওয়া হয়েছে। অন্যদিকে কানেক্টিভিটির জন্য ফোনে Wi-Fi এবং Bluetooth 5.0 এর মতো বেসিক ফিচার যোগ করা হয়েছে।

The post 15000 টাকার চেয়েও কম দামে লঞ্চ হল Lava Bold N4 Pro 5G স্মার্টফোন, রয়েছে 6000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/lava-bold-n4-pro-5g-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/feed/ 0