Lava Smart 4 Pro 4G - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Tue, 27 Oct 2026 14:27:13 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 লিক হল Lava Smart 4 Pro 4G ফোনের ডিটেইলস, BIS, Geekbench এবং IMEI সাইটে হল লিস্টেড https://www.91mobiles.com/bengali/lava-smart-4-pro-4g-bis-geekbench-imei-listing-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/lava-smart-4-pro-4g-bis-geekbench-imei-listing-know-details-in-bengali/#respond Tue, 27 Oct 2026 15:53:09 +0000 https://www.91mobiles.com/bengali/?p=84834 সার্টিফিকেশন সাইটে স্পট হল Lava Smart 4 Pro 4G

The post লিক হল Lava Smart 4 Pro 4G ফোনের ডিটেইলস, BIS, Geekbench এবং IMEI সাইটে হল লিস্টেড first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারতের বাজারে Lava তাদের বাজেট রেঞ্জে Lava Smart 4 Pro 4G স্মার্টফোনটি লঞ্চ করা হতে পারে। কারণ IMEI, Geekbench এবং BIS সার্টিফিকেশন ওয়েবসাইটে আপকামিং ফোনটি স্পট হয়েছে। Passionategeekz এর এক্সক্লুসিভ রিপোর্টের মাধ্যমে ফোনের লিস্টিং ডিটেইলস প্রকাশ্যে এসেছে। ফোনটিতে Unisoc T610 প্রসেসর দেওয়া হতে পারে। কোম্পানির পক্ষ থেকে ফোনের লঞ্চ এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিশ্চিত জানানো হয়নি। তবে শীঘ্রই ফোনটি পেশ করা হতে পারে বলে আশা করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Lava Smart 4 Pro 4G ফোনের লিস্টিং ডিটেইলস সম্পর্কে।

IMEI সাইটে লিস্টেড হল Lava Smart 4 Pro 4G

IMEI ডেটাবেসে Lava Smart 4 Pro 4G ফোনটি LZX422 মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে। এই ফোনের নাম Smart 4 Pro 4G হবে বলে জানা গেছে। তাই কোম্পানি তাদের বাজেট স্মার্টফোনের পরিধি বিস্তার করে নতুন 4G মডেল লঞ্চ করতে পারে বলে মনে করা হচ্ছে। তবে IMEI লিস্টিঙের মাধ্যমে ফোনের ফিচার সম্পর্কে জানা যায়নি।

Lava Smart 4 Pro 4G ফোনের Geekbench লিস্টিং

Geekbench এ Lava Smart 4 Pro 4G ফোনটি LZX422 মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে। লিস্টিঙের মাধ্যমে ফোনটি Unisoc T610 প্রসেসর সহ দেখা গেছে। এই প্রসেসর Spreadtrum T610 নামেও পরিচিত। এই অক্টাকোর প্রসেসর সহ এন্ট্রি লেভেল স্মার্টফোনের ক্ষেত্রে ব্যাবহার করা হয়।

পারফরমেন্সের দিক দিয়ে Lava Smart 4 Pro 4G ফোনটি Geekbench 7.1.0 এর সিঙ্গেল-কোর টেস্টে 393 পয়েন্ট এবং মাল্টি-কোর টেস্টে 1,378 স্কোর পেয়েছে। লিস্টিঙের মাদারবোর্ড ums512_1h10 নামে স্পট হয়েছে।

Geekbench লিস্টিং অনুযায়ী আপকামিং Lava Smart 4 Pro 4G ফোনটি Android 16 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হতে পারে। প্রকাশ্যে আসা তথ্য সত্য হলে বাজেট সেগমেন্টে ফোনটি নতুন Android সফটওয়্যার সহ পেশ করা হতে পারে।

BIS সার্টিফিকেশন সাইটে লিস্টেড হল Lava Smart 4 Pro 4G

ভারতীয় মানক ব্যুরো (BIS) ওয়েবসাইটে Lava Smart 4 Pro 4G ফোনটি লিস্টেড হয়েছে। রিপোর্ট অনুযায়ী লিস্টিঙে LF1014 এবং LZX422 মডেল নাম্বার সহ দেখা গেছে। 2026 সালের 21 সেপ্টেম্বর ফোনটি BIS সার্টিফিকেশন পেয়েছে।

IMEI এবং Geekbench প্ল্যাটফর্মে লিস্টেড হ‌ওয়া LZX422 মডেল নাম্বারের সঙ্গে মিল থাকার কারণে এই লিস্টিং থেকে ভারতে লঞ্চের আভাস পাওয়া যাচ্ছে। তবে আপাতত কোম্পানির অফিসিয়াল ঘোষণার জন্য অপেক্ষা করা উচিৎ।

লিস্টিঙের মাধ্যমে ফোনের ডিসপ্লে, ব্যাটারি, ক্যামেরা এবং চার্জিং সম্পর্কে তথ্য প্রকাশ হয়নি। তবে কোম্পানির আপকামিং ফোনটি Lava Smart 4 এবং Smart 4 Plus ফোনের সঙ্গে এই সিরিজের অধীনে লঞ্চ করা হতে পারে।

যারা কম দামের রেঞ্জে নতুন স্মার্টফোন কিনতে চাইছেন, তারা Lava Smart 4 Pro 4G ফোনের দাম এবং অন্যান্য স্পেসিফিকেশন সংক্রান্ত অফিসিয়াল ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে পারেন।

The post লিক হল Lava Smart 4 Pro 4G ফোনের ডিটেইলস, BIS, Geekbench এবং IMEI সাইটে হল লিস্টেড first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/lava-smart-4-pro-4g-bis-geekbench-imei-listing-know-details-in-bengali/feed/ 0