Lava Z34 - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Sun, 18 Feb 2024 04:37:22 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 সামনে এল Lava Z34 ফোনের ডিজাইন এবং স্পেসিফিকেশন, BIS, FCC এবং গীকবেঞ্চে দেখা গেল এই ফোন https://www.91mobiles.com/bengali/lava-z34-design-specifications-fcc-bis-geekbench-listing-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/lava-z34-design-specifications-fcc-bis-geekbench-listing-details-in-bengali/#respond Sun, 18 Feb 2024 04:37:22 +0000 https://www.91mobiles.com/bengali/?p=46438 লিক হল LAVA Z34

The post সামনে এল Lava Z34 ফোনের ডিজাইন এবং স্পেসিফিকেশন, BIS, FCC এবং গীকবেঞ্চে দেখা গেল এই ফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
সস্তা স্মার্টফোন লঞ্চের জন্য জনপ্রিয় ইন্ডিয়ান ব্র্যান্ড লাভা Lava Z34 নামে তাদের আপকামিং ফোন লঞ্চ করতে পারে। এই ফোনটি গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন এবং ডিজাইন সহ FCC ও গীকবেঞ্চে দেখার পর এই সম্ভাবনা আরও প্রবল হয়ে উঠেছে। এছাড়া এই ফোনটি BIS সাইটেও লিস্টেড হয়েছে। নিচে এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জানানো হল।

Lava Z34 এর FCC লিস্টিং

  • লাভার এই নতুন ফোন LEX401 মডেল নাম্বার সহ FCC সাইটে দেখা গেছে। এখানে ফোনের ছবিও শেয়ার করা হয়েছে।
  • নিচে শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে আপকামিং LAVA Z34 ফোনে গোল কোণা এবং প্লাস্টিক ব্যাক প্যানেল থাকবে।
  • ফোনের ব্যাক প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ওপরের বাঁদিকের কোণায় ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। ফোনের ফ্রন্ট প্যানেলে পাঞ্চ হোল ডিজাইন দেওয়া হবে।
  • ফোনটির ডানদিকের প্যানেলে পাওয়ার বাটন এবং ভলিউম রকার বাটন থাকবে। একইভাবে বাঁদিকের প্যানেলে সিম ট্রে যোগ করা হবে।
  • এতে নিচের প্যানেলে সিঙ্গেল গ্রিল স্পিকার, ইউএসবি টাইপ সি পোর্ট এবং হেডফোন জ্যাক অবস্থিত হবে।
  • লিস্টিং থেকে আরও জানা গেছে এই ফোনে মিডিয়াটেক হেলিও G35/P35 চিপসেট যোগ করা হবে।
  • এই ফোনে 10W চার্জিং সাপোর্টেড 4,950mAh ব্যাটারি দেওয়া হতে পারে।
  • এই ফোনের ডায়মেনশন 164 x 76 x 8 এমএম হবে বলে জানানো হয়েছে।

Lava Z34 ফোনের গীকবেঞ্চ এবং বিআইএস লিস্টিং

  • গীকবেঞ্চ এবং বিআইএস লিস্টিঙেও এই ফোনটি LEX401 মডেল নাম্বার সহ দেখা গেছে।
  • গীকবেঞ্চ ডেটাবেসে এই ফোনটি সিঙ্গেল কোর টেস্টে 175 এবং মাল্টি কোর টেস্টে 648 স্কোর পেয়েছে।
  • এই বেঞ্চমার্কিং সাইট অনুযায়ী এই ফোনটিতে 4GB RAM দেওয়া হবে।
  • এই সাইট অনুযায়ী এই ফোনে MediaTek Helio G35/P35 প্রসেসর থাকবে।
  • বিআইএস লিস্টিঙে ফোনটির মডেল নাম্বার ছাড়া অন্য কোনো তথ্য জানানো হয়নি। এই সবকটি প্ল্যাটফর্মে এক সঙ্গে লিস্টেড হতে দেখে মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি বাজারে LAVA Z34 লঞ্চ করা হবে।

The post সামনে এল Lava Z34 ফোনের ডিজাইন এবং স্পেসিফিকেশন, BIS, FCC এবং গীকবেঞ্চে দেখা গেল এই ফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/lava-z34-design-specifications-fcc-bis-geekbench-listing-details-in-bengali/feed/ 0