LeTV Y2 Pro - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Wed, 13 Jul 2022 14:29:16 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 মাত্র 7000 টাকায় iPhone 13 Pro! Apple এর ঘুম কেড়ে নিল এই চীনা কোম্পানি https://www.91mobiles.com/bengali/letv-y2-pro-launched-iphone-13-pro-like-design-check-details/ https://www.91mobiles.com/bengali/letv-y2-pro-launched-iphone-13-pro-like-design-check-details/#respond Tue, 12 Jul 2022 14:26:58 +0000 https://www.91mobiles.com/bengali/?p=28486 হুবহু iPhone 13 এর মতো দেখতে LeTV Y2 Pro স্মার্টফোনটি

The post মাত্র 7000 টাকায় iPhone 13 Pro! Apple এর ঘুম কেড়ে নিল এই চীনা কোম্পানি first appeared on 91Mobiles Bengali.

]]>
চীনা স্মার্টফোন কোম্পানি LeTV চীনের হোম মার্কেটে একটি নতুন এন্ট্রি-লেভেল স্মার্টফোন LeTV Y2 Pro লঞ্চ করেছে। LeTV-এর এই স্মার্টফোনটি কোম্পানির আগে লঞ্চ হওয়া LeTV Y1 Pro-এর উত্তরসূরি। LeTV Y2 Pro লঞ্চের সাথে সাথেই খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে। এই ফোনের সবচেয়ে বিশেষত্ব হল ফোনটির ডিজাইন আইফোন 13 Pro-এর মতো। অর্থাৎ খুব কম দামে ক্রেতারা iPhone 13 Pro এর লুক সহ এই স্মার্টফোনটি কিনতে পারবেন। LeTV Y2 Pro স্মার্টফোনের স্পেসিফিকেশনগুলিও বেশ ভালো। এই পোস্টে আপনাদের LeTV Y2 Pro স্মার্টফোনের স্পেসিফিকেশন, ফিচার এবং দাম সম্পর্কে বিস্তারিত জানাবো।

LeTV Y2 Pro এর স্পেসিফিকেশন এবং ফিচার

LeTV Y2 Pro স্মার্টফোন সম্পর্কে বলতে গেলে কোম্পানি এই ফোনটিকে LeTV Y1 Pro এর তুলনায় অনেক বেশি আপগ্রেড করেছে। অন্যদিকে, আমরা যদি এর ডিজাইনের কথা বলি, তাহলে এই ফোনটি দেখতে হুবহু Apple iPhone 13 Pro-এর মতো। এর সাথে কোম্পানি এই স্মার্টফোনে সিকিউরিটির জন্য ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেস আনলক ফিচারও দিয়েছে।

লেটেস্ট LeTV Y2 Pro স্মার্টফোনটিতে একটি 6.5-ইঞ্চি ডিসপ্লে রয়েছে। এই ফোনটি স্লিপ স্ক্রিন অপারেশন সাপোর্ট করে। এই ফোনে অক্টা কোর Unisoc প্রসেসর দেওয়া হয়েছে। এর সাথে এই ফোনটিতে 6GB পর্যন্ত RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।

LeTV Y2 Pro স্মার্টফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনে 13MP এর প্রাইমারি ক্যামেরা রয়েছে। এই ফোনটি Android 11 ভিত্তিক অপারেটিং সিস্টেমে কাজ করে। LiTV-এর এই ফোনটি Huawei HMS সার্ভিস সহ পেশ করা হয়েছে। অর্থাৎ গুগলের GMS সার্ভিস এই ফোনে পাওয়া যাবে না। কোম্পানি এই ফোনে একটি 4,000-mAh ব্যাটারি দিয়েছে।

LeTV Y2 Pro এর দাম

LeTV Y2 Pro স্মার্টফোনটি চীনে তিনটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। 4GB RAM + 32GB স্টোরেজ সহ এই ফোনের বেস ভেরিয়েন্টটি 599 Yuan (প্রায় 7,000 টাকা) দামে পেশ করা হয়েছে। এর সাথে, 4GB RAM + 128GB স্টোরেজ সহ ফোনের দ্বিতীয় ভেরিয়েন্টটি 799 Yuan (প্রায় 9,000 টাকা) দামে পেশ করা হয়েছে। এই ফোনের 6GB RAM + 256GB স্টোরেজ সহ ফোনের টপ এন্ড ভেরিয়েন্টটি 999 Yuan (প্রায় 11,800 টাকা) দামে পেশ করা হয়েছে। LeTV Y2 Pro স্মার্টফোনটি ম্যাজিক নাইট ব্ল্যাক, ইলেকট্রিক ব্লু এবং সামার অরেঞ্জ এই তিনটি কালার অপশনে পেশ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post মাত্র 7000 টাকায় iPhone 13 Pro! Apple এর ঘুম কেড়ে নিল এই চীনা কোম্পানি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/letv-y2-pro-launched-iphone-13-pro-like-design-check-details/feed/ 0