LG K92 5G - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Fri, 30 Oct 2020 14:20:35 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 64MP ক‍্যামেরা ও 6GB RAM এর সঙ্গে লঞ্চ হল নন চাইনিজ LG K92 5G, জেনে নিন এর দাম https://www.91mobiles.com/bengali/lg-k92-5g-debuts-with-snapdragon-690-soc-64mp-quad-rear-camera/ https://www.91mobiles.com/bengali/lg-k92-5g-debuts-with-snapdragon-690-soc-64mp-quad-rear-camera/#respond Fri, 30 Oct 2020 14:20:35 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=13179 লঞ্চ হল LG K92 5G

The post 64MP ক‍্যামেরা ও 6GB RAM এর সঙ্গে লঞ্চ হল নন চাইনিজ LG K92 5G, জেনে নিন এর দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
টেক কোম্পানি এলজি বিগত কিছু সময় ধরে একের পর এক নতুন স্মার্টফোন পেশ করে চলেছে। কয়েক দিন আগে কোম্পানি তাদের ‘কে’ সিরিজে LG K62 ও LG K52 স্মার্টফোন লঞ্চ করেছে। এবার এই সিরিজেই কোম্পানি LG K92 5G নামে একটি নতুন স্মার্টফোন পেশ করেছে। কোম্পানির এই নতুন ফোনটি কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপযুক্ত। এলজি এই ফোনে 4,000 এম‌এএইচের ব‍্যাটারী ও সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। জেনে নেওয়া যাক ফোনটির সমস্ত ডিটেইলস।

দুর্দান্ত ক‍্যামেরা

ফোটোগ্ৰাফির জন্য LG K92 5G এর ব‍্যাক প‍্যানেলে স্কোয়ার শেপে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে এফ/1.78 অ্যাপার্চারযুক্ত এবং 81 ডিগ্রি ফিল্ড অফ ভিউ সাপোর্টেড 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর আছে। এর সঙ্গে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত ও 115 ডিগ্রি ফিল্ড অফ ভিউ সম্পন্ন 5 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর ও এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স আছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত এবং 77 ডিগ্রি ফিল্ড অফ ভিউয়ের ক্ষমতাসম্পন্ন 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

স্পেসিফিকেশন

অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমযুক্ত LG K92 5G তে 6.7 ইঞ্চির ফুল এইচডি+ পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। 6 জিবি র‍্যামের সঙ্গে এই ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 690 চিপসেটে রান করে। এতে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে যা মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে 2 টিবি পর্যন্ত বাড়ানো যায়।

পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 4,000 এম‌এএইচের ব‍্যাটারী আছে। কানেক্টিভিটি ফিচার হিসেবে LG K92 5G তে ওয়াইফাই 802.11 এসি, এন‌এফসি, ব্লুটুথ 5.1 এবং ইউএসবি টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে। এছাড়া এই ফোনে স্টেরিও স্পীকার, এলজি 3ডি সাউন্ড ইঞ্জিন ও সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে।

দাম

কোম্পানির পক্ষ থেকে LG K92 5G ফোনটির 6 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্ট $359 (প্রায় 26,600 টাকা) দামে লঞ্চ করা হয়েছে। এই ফোনটি টাইটান গ্ৰে রিফলেকটিভ কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। AT&T, Cricket Wireless ও US Cellular এর মাধ্যমে ফোনটি বেচা হবে। LG K92 5G ফোনটি AT&T তে আগামী 6 নভেম্বর থেকে সেল করা হবে এবং US Cellular এ 19 নভেম্বর থেকে ফোনটি বেচা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

      

The post 64MP ক‍্যামেরা ও 6GB RAM এর সঙ্গে লঞ্চ হল নন চাইনিজ LG K92 5G, জেনে নিন এর দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/lg-k92-5g-debuts-with-snapdragon-690-soc-64mp-quad-rear-camera/feed/ 0
LG আনছে কোয়াড ক‍্যামেরা ও পাঞ্চ হোল ডিসপ্লেযুক্ত K92 5G, লিক হল রেন্ডার https://www.91mobiles.com/bengali/lg-k92-5g-launch-with-quad-rear-cameras-hole-punch-display-render-leaked/ https://www.91mobiles.com/bengali/lg-k92-5g-launch-with-quad-rear-cameras-hole-punch-display-render-leaked/#respond Tue, 06 Oct 2020 11:28:22 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=12810 লিক হল LG K92 5G 

The post LG আনছে কোয়াড ক‍্যামেরা ও পাঞ্চ হোল ডিসপ্লেযুক্ত K92 5G, লিক হল রেন্ডার first appeared on 91Mobiles Bengali.

]]>
টেক কোম্পানি এলজি দীর্ঘদিন ধরে মার্কেটে একের পর এক স্মার্টফোন লঞ্চ করে চলেছে। কিছু দিন আগেই কোম্পানি তাদের ‘কে’ সিরিজে LG K62 ও LG K52 লঞ্চ করেছিল। এই দুটি ফোন লঞ্চের পর কোম্পানি এবার সিরিজে একটি নতুন স্মার্টফোন পেশ করার প্রস্তুতি নিচ্ছে। এই ফোনটি LG K92 নামে লঞ্চ করা হতে পারে। অফিসিয়ালি লঞ্চের আগেই ফোনটির রেন্ডার লিক হয়ে গেছে যার থেকে ফোনটির ডিজাইন সম্পর্কে ধারণা করা যায়। এই ফোনটি কোম্পানির ‘কে’ সিরিজের প্রথম 5জি স্মার্টফোন হবে।

আরও পড়ুন: এই মাসেই লঞ্চ হতে পারে কম দামের OnePlus Nord N10 5G ও Nord N100

টিপস্টার ইভান ব্লাস LG K92 5G এর রেন্ডার জারি করেছেন। Voice নামক ব্লগে এই রেন্ডার শেয়ার করা হয়েছে। রেন্ডার অনুযায়ী ফোনটির ব‍্যাক প‍্যানেলে 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরযুক্ত কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে। ফোনের ব‍্যাক প‍্যানেলে ওপরের বাঁদিকে স্কোয়ার শেপে এই সেট‌আপ অবস্থিত। এছাড়া রেন্ডারে কোয়াড এল‌ইডি ফ্ল‍্যাশ সেট‌আপ‌ও দেখা গেছে যা ব‍্যাক প‍্যানেলে ওপরের ডানদিকে আলাদা ভাবে দেওয়া হয়েছে।

LG K92 5G তে অত‍্যন্ত পাতলা বেজলযুক্ত পাঞ্চ হোল ডিসপ্লে থাকবে। এছাড়া রেন্ডার থেকে জানা গেছে ফোনটির বাঁদিকের প‍্যানেলে ভলিউম রকার বাটনে ডেডিকেটেড গুগল অ্যাসিসট‍্যান্ট বাটন দেওয়া হবে। ফোনটির ডানদিকের প‍্যানেলে এক‌ইভাবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেডেড পাওয়ার বাটন থাকবে। এছাড়াও এতে 3.5 এম‌এম জ‍্যাক ও ইউএসবি টাইপ সি পোর্ট থাকবে।

আরও পড়ুন: 6000mAh ব‍্যাটারী ও 64MP ক‍্যামেরাযুক্ত Samsung Galaxy F41 এর 5টি বিশেষত্ব, লঞ্চ হবে 8 অক্টোবর

ব্লাসের কথা অনুযায়ী LG K92 5G ফোনটি আমেরিকায় ক্রিকেট ওয়ারলেস হিসেবে বেচা হতে পারে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে টেলিকম ব্র‍্যান্ডিং দেখা যেতে পারে। এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি LG K92 5G ফোনটি সম্পর্কে কিছু বলা হয়নি।

গত আগস্ট মাসে LG Q92 ফোনটি দক্ষিণ কোরিয়ায় লঞ্চ করা হয়েছিল। 6.67 ইঞ্চির ফুল এইচডি+ পাঞ্চ হোল ডিসপ্লেযুক্ত এই ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 765G SoC চিপসেটে রান করে। এই ফোনের কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপে 48 মেগাপিক্সেলের প্রাইমারি শুটার দেওয়া হয়েছে। সেলফির জন্য এতে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে। ওয়াইফাই, ব্লুটুথ 5.0, এন‌এফসি ও ইউএসবি টাইপ সি পোর্টের সঙ্গে ফোনটি 5জি কানেক্টিভিটি ফিচারযুক্ত।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

    

The post LG আনছে কোয়াড ক‍্যামেরা ও পাঞ্চ হোল ডিসপ্লেযুক্ত K92 5G, লিক হল রেন্ডার first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/lg-k92-5g-launch-with-quad-rear-cameras-hole-punch-display-render-leaked/feed/ 0