Lovebird - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Sat, 02 Jul 2022 05:50:15 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 জেনে নিন ভারতের প্রথম ইলেকট্রিক গাড়ির সম্পর্কে সমস্ত তথ্য, রইল ছবি https://www.91mobiles.com/bengali/first-electric-car-of-india-lovebird/ https://www.91mobiles.com/bengali/first-electric-car-of-india-lovebird/#respond Tue, 28 Jun 2022 11:40:39 +0000 https://www.91mobiles.com/bengali/?p=27926 ভারতের প্রথম ইলেকট্রিক গাড়ির নাম ছিল Lovebird

The post জেনে নিন ভারতের প্রথম ইলেকট্রিক গাড়ির সম্পর্কে সমস্ত তথ্য, রইল ছবি first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারতে ইলেকট্রিক গাড়ির বাজার দ্রুত গতিতে প্রসারিত হচ্ছে। সুপরিচিত অটোমোবাইল কোম্পানি থেকে শুরু করে অনেক নতুন কোম্পানিও ইলেকট্রিক গাড়ি লঞ্চ করছে। দেশে দ্রুত হারে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই চাহিদার যোগান দিতে প্রায়ই নতুন নতুন ইলেকট্রিক গাড়ি লঞ্চ হচ্ছে, যেমন ইলেকট্রিক কার, ইলেকট্রিক বাইক এবং ইলেকট্রিক স্কুটার ইত্যাদি। কিন্তু আপনি কি জানেন যে এই ইলেকট্রিক গাড়িগুলি ভারতের জন্য নতুন কিছু নয়, আজ থেকে প্রায় 29 বছর আগে ভারতের রাস্তায় ইলেকট্রিক গাড়ি চলতে শুরু করেছিল? শুনতে কিছুটা অদ্ভুত লাগলেও এটাই সত্যি। ভারতের প্রথম ইলেকট্রিক গাড়িটি 1993 সালে চালু হয়েছিল যা সম্পূর্ণরূপে ভারতে তৈরি করা হয়েছিল এবং এর নাম ছিল Lovebird! এই পোস্টে আপনাদের ভারতের এই প্রথম ইলেকট্রিক গাড়ি Lovebird সম্পর্কে বিস্তারিত জানাবো।

ভারতের প্রথম ইলেকট্রিক গাড়ি ছিল Lovebird

ভারতের প্রথম ইলেকট্রিক গাড়ির নাম ছিল Lovebird। গাড়িটির রোমান্টিক নামের মতোই এর ডিজাইনও ছিল চমৎকার। আপনি ফটোতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এই গাড়িটি ছিল দুটি দরজার, যেখানে দুটি সিট দেওয়া হয়েছিল। এই Two-Seater গাড়ির পিছনে কিছুটা ফাঁকা জায়গা দেওয়া হয়েছিল, যা লাগেজ রাখার জন্য ব্যবহার করা হত। এই গাড়িটি একটি হালকা ওজনের গাড়ি ছিল যা একটি high-tensile steel chassis এবং ফাইবারগ্লাসের polyester body এর উপর নির্মাণ করা হয়েছিল।

সিঙ্গেল চার্জে এই গাড়িটি 60 কিলোমিটার পর্যন্ত চলত। এই গাড়ির ব্যাটারি সম্পূর্ণরূপে চার্জ হতে 6 থেকে 8 ঘন্টা সময় লাগত। এই ইলেকট্রিক গাড়িতে Lead acid Battery ব্যবহার করা হত। আপনাদের জানিয়ে রাখি যে এটি সেই সময় তৈরি ছিল যখন Lithium-ion Battery এর নাম খুব কম মানুষই জানত। প্রসঙ্গত এটাও জেনে নিন যে প্রথম কমার্সিয়াল Li-ion battery 1991 সালে Sony এবং Asahi Kasei টিম দ্বারা চালু করা হয়েছিল।

অনেক আধুনিক ফিচার ছিল এই গাড়িতে

Lovebird এর কর্মাশিয়াল প্রোডাকশন 1993 সালে শুরু হয় এবং এই গাড়িটি মার্কেটে আসার পরই মাহিন্দ্রা তাদের Reva ইলেকট্রিক গাড়িটি পেশ করেছিল। ভারতের এই প্রথম ইলেকট্রিক গাড়ির আরও কিছু ফিচার সম্পর্কে কথা বলতে গেলে, এই গাড়ির দৈর্ঘ্য ছিল 2120 mm, প্রস্থ 1460 mm এবং উচ্চতা ছিল 1340 mm। গাড়িটির হুইলবেস ছিল 1595 mm। এটিতে DC electric motor এবং electronic chopper controller এর মতো ফিচারও ছিল।

এই ইলেকট্রিক গাড়িটি তার সময়ের অনেক আগেই মার্কেটে এসেছিল বললেও ভুল হবে না। যেখানে এখনও মানুষ ইলেকট্রিক গাড়ির মূল্য বোঝার চেষ্টা করছে, সেখানে প্রায় তিন দশক আগে মানুষের ইলেকট্রিক গাড়ি কেনার কোনও কারণ ছিল না। নয়াদিল্লিতে অনুষ্ঠিত অটো এক্সপোতেও Lovebird প্রদর্শিত হয়েছিল যেখানে এই ইলেকট্রিক গাড়িটি বেশ কয়েকটি পুরস্কার জিতেছিল। Lovebird এর ধারণাটি সেই সময়ের নিরিখে খুব উন্নত ছিল এবং সম্ভবত সেই জন্যই ভারতের প্রথম ইলেকট্রিক গাড়িটি ততটা খ্যাতি পায়নি যতটা এই গাড়িটির পাওয়া উচিত ছিল।

কে ছিলেন ভারতের প্রথম ইলেকট্রিক গাড়ির নির্মাতা?

Lovebird ভারতীয় কোম্পানি Eddy Current Controls India Ltd এর লিমিটেড দ্বারা নির্মিত হয়েছিল। এই ভারতীয় কোম্পানিটি তামিলনাড়ু এবং কেরালা থেকে কাজ করে এবং এখনও এই কোম্পানি ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে সাফল্যের সাথে কাজ করছে। এই কোম্পানিটি 1971 নির্মিত হয়েছিল, যা জাপানি কোম্পানির সাথে মিলে অনেক বড় বড় প্ল্যান করেছিল। এই কোম্পানি শুধুমাত্র ভারতেই নয়, আফ্রিকা এবং ইউরোপ সহ উপসাগরীয় দেশগুলিতেও সক্রিয়ভাবে অনেক প্রোডাক্ট এর উপর কাজ করছে।

The post জেনে নিন ভারতের প্রথম ইলেকট্রিক গাড়ির সম্পর্কে সমস্ত তথ্য, রইল ছবি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/first-electric-car-of-india-lovebird/feed/ 0