LPG Gas Cylinder - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Thu, 13 Apr 2023 17:15:18 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 HP, Bharat Petroleum এবং Indane গ্রাহকরা WhatsApp এর মাধ্যমে বুক করুন সিলিন্ডার, জেনে নিন পদ্ধতি https://www.91mobiles.com/bengali/how-to-book-hp-bharat-petroleum-and-indane-gas-cylinders-through-whatsapp-full-process-in-bengali/ https://www.91mobiles.com/bengali/how-to-book-hp-bharat-petroleum-and-indane-gas-cylinders-through-whatsapp-full-process-in-bengali/#respond Thu, 13 Apr 2023 11:00:28 +0000 https://www.91mobiles.com/bengali/?p=38941 WhatsApp এর মাধ্যমে সিলিন্ডার বুক করার জন্য HP গ্রাহকদের ফোনে 9222201222 নম্বরটি সেভ করতে হবে

The post HP, Bharat Petroleum এবং Indane গ্রাহকরা WhatsApp এর মাধ্যমে বুক করুন সিলিন্ডার, জেনে নিন পদ্ধতি first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • প্রধান LPG কোম্পানিগুলি হল HP, Indane এবং Bharat Petroleum
  • LPG গ্যাস সিলিন্ডার হোয়াটসঅ্যাপের মাধ্যমেও বুক করা যেতে পারে।
  • এখানে জেনে নিন স্টেপ বাই স্টেপ প্রসেস

ভারতে বেশিরভাগ মানুষ রান্নার জন্য তরল পেট্রোলিয়াম গ্যাসের (LPG) এর উপর নির্ভরশীল। ভারতে HP, Indane এবং Bharat Petroleum এর কোটি কোটি গ্রাহক রয়েছে। গ্রাহকদের প্রতি মাসে সিলিন্ডার বুক করতে হবে। সমস্ত কোম্পানি গ্রাহকদের ওয়েবসাইট, ফোন কল এবং SMS এর মাধ্যমে গ্যাস সিলিন্ডার বুক করার সুবিধা দেয়। তবে এবার কোম্পানিগুলো গ্রাহকদের সুবিধার জন্য, হোয়াটসঅ্যাপে সিলিন্ডারের বুকিং ও শুরু হয়েছে। এই পোস্টে আপনাদের WhatsApp এর মাধ্যমে কীভাবে HP, Indane এবং Bharat Petroleum এর গ্যাস সিলিন্ডার বুক করার পদ্ধতি সম্পর্কে স্টেপ বাই স্টেপ জানানো হল। আরও পড়ুন: জেনে নিন কাউকে না জানিয়ে লোকেশন ট্র্যাক করার সহজ ট্রিকস

WhatsApp এর মাধ্যমে HP সিলিন্ডার বুক করার উপায়

HP গ্রাহকদের WhatsApp এর মাধ্যমে গ্যাস সিলিন্ডার বুক করার জন্য এই স্টেপ গুলি অনুসরণ করতে হবে।

স্টেপ 1: HP গ্রাহকদের সবার প্রথমে ফোনে 9222201222 নম্বরটি সেভ করতে হবে।

স্টেপ 2: এবার আপনি আপনার রেজিস্ট্রার মোবাইল নম্বর থেকে HP নম্বরে “HP GAS BOOK” মেসেজ পাঠাতে হবে।

স্টেপ 3: এবার আপনাকে কিছু প্রশ্ন করা হবে, আপনাকে উত্তরে “হ্যাঁ” পাঠাতে হবে।

স্টেপ 4: আপনি এই মেসেজটি পাঠানোর সাথে সাথে কনফার্মেশন মেসেজ পাবেন।

Bharat Petroleum গ্রাহকদের WhatsApp এর মাধ্যমে সিলিন্ডার বুক করার পদ্ধতি

স্টেপ 1: ভারত পেট্রোলিয়াম গ্রাহকদের ফোনে 1800224344 নম্বর সেভ করতে হবে।

স্টেপ 2: এখন আপনাকে রেজিস্ট্রার মোবাইল নম্বর থেকে WhatsApp এ “Book” বা “1” মেসেজ পাঠাতে হবে।

স্টেপ 3: আপনি একটি কনফার্মেশন মেসেজ পাবেন, যেখানে আপনি পেমেন্ট লিঙ্কও পাবেন।

Indane গ্রাহকদের WhatsApp এর মাধ্যমে সিলিন্ডার বুক করার পদ্ধতি

স্টেপ 1: Indane গ্রাহকদের তাদের ফোনে 7588888824 নম্বরটি সেভ করতে হবে।

স্টেপ 2: গ্রাহকদের তাদের রেজিস্ট্রার মোবাইল নম্বর থেকে ‘Refill’ মেসেজ পাঠাতে হবে।

স্টেপ 3: যদি আপনার রেজিস্ট্রার মোবাইল নম্বর হোয়াটসঅ্যাপে না থাকে, তাহলে আপনাকে ‘Refill < 16 ডিজিটের Indane আইডি মেসেজ করতে হবে।

স্টেপ 4: তারপর আপনি একটি কনফার্মেশন মেসেজ এবং ডিজিটাল পেমেন্ট লিঙ্ক পাবেন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post HP, Bharat Petroleum এবং Indane গ্রাহকরা WhatsApp এর মাধ্যমে বুক করুন সিলিন্ডার, জেনে নিন পদ্ধতি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/how-to-book-hp-bharat-petroleum-and-indane-gas-cylinders-through-whatsapp-full-process-in-bengali/feed/ 0
এখন থেকে ঘরে বসে বুক করুন LPG Gas Cylinder, শুধুমাত্র একটি Whatsapp ম‍্যাসেজেই হয়ে যাবে কাজ https://www.91mobiles.com/bengali/how-to-book-indane-hp-bharat-lpg-gas-cylinder-online-whatsapp-mobile/ https://www.91mobiles.com/bengali/how-to-book-indane-hp-bharat-lpg-gas-cylinder-online-whatsapp-mobile/#respond Wed, 22 Sep 2021 07:27:31 +0000 https://www.91mobiles.com/bengali/?p=18606 Whatsapp এর মাধ্যমে LPG বুক করার পদ্ধতি

The post এখন থেকে ঘরে বসে বুক করুন LPG Gas Cylinder, শুধুমাত্র একটি Whatsapp ম‍্যাসেজেই হয়ে যাবে কাজ first appeared on 91Mobiles Bengali.

]]>
ডিজিটাল ইন্ডিয়া সাধারণ মানুষের অনেক কাজ সহজ আর সরল করে দিয়েছে। এখন প্রত‍্যেকটি ঘরে ইন্টারনেট পৌঁছে গেছে আর সরকারি এবং বেসরকারি সংস্থানগুলিতে ডিজিটালাইজেশান হ‌ওয়ার পরে সেই কাজ গুলিও সহজ হয়ে গেছে যেগুলির জন্য আগে বহুক্ষন লাইনে অপেক্ষা করতে হতো। আজকে আমরা আমাদের পাঠকদের বলবো যে তারা কিভাবে ঘরে বসে নিজেদের ঘরের গ‍্যাস সিলিন্ডার অর্থাৎ LPG Gas Cylinder মোবাইলের মাধ্যমে বুক করবেন। এর জন্য প্রয়োজন শুধুমাত্র একটি Smartphone, একটি চালু Internet Data আর ফোনে Whatsapp এর উপস্থিতি প্রয়োজন।

দেশের তিনটি বড়ো এলপিজি গ‍্যাস সিলিন্ডার সাপ্লাই কোম্পানি Indian Oil এর Indane, Hindustan Petroleum অর্থাৎ HP Gas এবং Bharat Petroleum এর Bharat Gas নিজের গ্রাহকদের Online LPG Cylinder Booking করার সুবিধা করে দিচ্ছে। গ‍্যাস সিলিন্ডার কলিঙের মাধ্যমে, ওয়েবসাইটে‌র মাধ্যমে, মোবাইল অ্যাপের মাধ্যমে, ইউপিআই এবং ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে এবং হোয়াটস‌অ্যাপের মাধ্যমে‌ও বুক করা যাবে।

Indane ইউজাররা কিভাবে সিলিন্ডার বুক করবেন

ইন্ডেন কোম্পানি হোয়াটস‌অ্যাপের মাধ্যমে এলপিজি গ‍্যাস সিলিন্ডার বুক করার জন্য যে নাম্বার জারি করেছে তাহলো 7588888824। এখানে বলে দিই যে ঘরোয়া গ‍্যাস সিলিন্ডার 7718955555 নাম্বারে সরাসরি কল করেও বুক করা যাবে। এই দুটি সার্ভিসের সুবিধা শুধুমাত্র রেজিস্টার্ড নাম্বারের মাধ্যমে‌ই নিতে পারবেন। WhatsApp থেকে সিলিন্ডার বুক করার জন্য 7588888824 এ ‘REFILL’ লিখে ম‍্যাসেজ সেন্ড করতে হবে।

HP ইউজাররা এই পদ্ধতিতে সিলিন্ডার বুক করবেন

এইচপি কোম্পানি কল আর হোয়াটস‌অ্যাপ দুটির জন‍্য‌ই একটি নাম্বার পেশ করেছে। নাম্বারটি হলো 9222201122। গ্রাহকরা চাইলে কল অথবা হোয়াটস‌অ্যাপে ম‍্যাসেজ করে নিজের ঘরের এলপিজি গ‍্যাস সিলিন্ডার বুক করতে পারবেন। WhatsApp ম‍্যাসেজ বক্সে গিয়ে 9222201122 নাম্বারে ‘BOOK’ লিখে ম‍্যাসেজ করলেই গ‍্যাস সিলিন্ডার বুক হয়ে যাবে। মনে রাখবেন যে এই সুবিধা‌ও শুধুমাত্র রেজিস্টার্ড নাম্বার থেকেই পাওয়া যাবে।

Bharat ইউজাররা এই পদ্ধতিতে সিলিন্ডার বুক করতে পারবে

ভারত গ‍্যাসের উপভোক্তাদের জন্য জারি করা নাম্বারটি হলো 1800224344। এই নাম্বারে কল অথবা ম‍্যাসেজ করে নিজের এলপিজি গ‍্যাস সিলিন্ডার বুক করতে পারবেন। নিজের রেজিস্টার্ড মোবাইল নাম্বার থেকে WhatsApp এ ‘BOOK’ বা ‘1’ লিখে ম‍্যাসেজ সেন্ড করতে হবে। যেই নতুন সিলিন্ডারের বুকিং কন্ফর্ম হয়ে যাবে, তখন আপনার Whatsapp এ বুকিং রিকয়েস্টের স্ট্যাটাস আপডেট চলে আসবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post এখন থেকে ঘরে বসে বুক করুন LPG Gas Cylinder, শুধুমাত্র একটি Whatsapp ম‍্যাসেজেই হয়ে যাবে কাজ first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/how-to-book-indane-hp-bharat-lpg-gas-cylinder-online-whatsapp-mobile/feed/ 0