LYNE Startup 87 Power Bank - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Wed, 17 Jun 2026 15:09:37 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 মাত্র 1,649 টাকা দামে লঞ্চ হল নতুন Power Bank, রয়েছে 10000mAh ব্যাটারি এবং ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং ফিচার https://www.91mobiles.com/bengali/lyne-startup-87-power-bank-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/lyne-startup-87-power-bank-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/#respond Wed, 17 Jun 2026 17:07:13 +0000 https://www.91mobiles.com/bengali/?p=79294 ভারতে লঞ্চ হল Startup 87 Power Bank

The post মাত্র 1,649 টাকা দামে লঞ্চ হল নতুন Power Bank, রয়েছে 10000mAh ব্যাটারি এবং ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
Lyne ভারতের বাজারে তাদের নতুন Startup 87 Power Bank লঞ্চ করেছে। এটি PowerBox 29 Pro নামেও বাজারে সেল করা হবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী যেসব ইউজাররা দৈনন্দিন ব্যাবহার, ট্রাভেল এবং অফিসের কাজের জন্য ফাস্ট ও বিশ্বস্ত চার্জিং সহ একটি নতুন পাওয়ার ব্যাঙ্ক খুঁজছেন তাদের জন্য এই ডিভাইসটি একটি দারুণ অপশন। জানিয়ে রাখি এই পাওয়ার ব্যাঙ্কে কম্প্যাক্ট ডিজাইন, ফাস্ট চার্জিং এবং ওয়্যারলেস চার্জিং ফিচার রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই পাওয়ার ব্যাঙ্কের ফিচার এবং দাম সম্পর্কে।

LYNE Startup 87 Power Bank এর দাম

ভারতের বাজারে LYNE Startup 87 Power Bank (PowerBox 29 Pro) মাত্র 1,649 টাকা দামে লঞ্চ করা হয়েছে। দেশের বিভিন্ন অফলাইন রিটেইল স্টোরের মাধ্যমে এই পাওয়ার ব্যাঙ্ক সেল করা হবে। এই ডিভাইসটি Black ও White কালার অপশনে পেশ করা হয়েছে।

LYNE Startup 87 Power Bank এর ফিচার

LYNE Startup 87 Power Bank এ 10,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই পাওয়ার ব্যাঙ্কের সাহায্যে কোনো সাধারণ স্মার্টফোন দুবার চার্জ করা হবে। এই ডিভাইসটি 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে, ফলে এর সাহায্যে স্মার্টফোন, ট্যাবলেট ও অন্যান্য ডিভাইস দ্রুত চার্জ করা যাবে। এতে 15W ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং ফিচার‌ও দেওয়া হয়েছে। এর সাহায্যে কেবল ছাড়াও ডিভাইস চার্জ করা যাবে।

কোম্পানির পক্ষ থেকে এই পাওয়ার ব্যাঙ্কে তিনটি আউটপুট পোর্ট যোগ করা হয়েছে, এর ফলে এক সঙ্গে একাধিক ডিভাইস চার্জ করা যাবে। এর সঙ্গে এতে শক্তিশালী ম্যাগনেটিক অ্যালাইনমেন্ট যোগ করা হয়েছে, এর মাধ্যমে ওয়্যারলেস চার্জিঙের সময় ফোনের সঙ্গে ভালোভাবে যুক্ত থাকতে পারবে। এই পাওয়ার ব্যাঙ্কের ডিজিটাল LED ডিসপ্লে রিয়েল টাইম ব্যাটারি পার্সেন্টেজ দেখায়।

Startup 87 Power Bank এর ডিজাইন যথেষ্ট হালকা ও কম্প্যাক্ট রাখা হয়েছে। এর ফলে এই পাওয়ার ব্যাঙ্ক সহজেই ব্যাগ, পকেট বা ট্রাভেল কিটে রাখা যাবে।

Lyne Originals এর CEO Kavya Vij জানিয়েছেন বর্তমান ইউজাররা এমন চার্জিং সলিউশন পছন্দ করেন, যা ফাস্ট ও বিশ্বস্ত হ‌ওয়ার পাশাপাশি সহজেই বয়ে নিয়ে যাওয়া যায়। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে এই নতুন পাওয়ার ব্যাঙ্ক প্রফেশনাল, স্টুডেন্ট ও ঘনঘন ভ্রমণকারীদের জন্য অত্যন্ত উপযোগী একটি ডিভাইস হয়ে উঠবে।

যারা কম দামে ফাস্ট চার্জিং এবং ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড নতুন পাওয়ার ব্যাঙ্ক কিনতে চান তাঁরা এই ডিভাইসটি দেখতে পারেন।

The post মাত্র 1,649 টাকা দামে লঞ্চ হল নতুন Power Bank, রয়েছে 10000mAh ব্যাটারি এবং ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/lyne-startup-87-power-bank-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/feed/ 0