Meizu C9 - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Fri, 07 Dec 2018 11:28:53 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 শাওমিকে টক্কর দিতে মীজু ভারতে লঞ্চ করল দুটি সস্তা দামে অসাধারণ স্মার্টফোন https://www.91mobiles.com/bengali/meizu-c9-m6t-m16th-launched-in-india-feature-specifications-price-in-bengali/ https://www.91mobiles.com/bengali/meizu-c9-m6t-m16th-launched-in-india-feature-specifications-price-in-bengali/#respond Fri, 07 Dec 2018 11:21:23 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=3424 ভারতে লঞ্চ হল মীজু এম6টি ও মীজু সি9

The post শাওমিকে টক্কর দিতে মীজু ভারতে লঞ্চ করল দুটি সস্তা দামে অসাধারণ স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
মীজু দীর্ঘদিন ধরে ভারতে কোনো ফোন লঞ্চ করেনি। এর ফলে শাওমির মতো অন‍্যান‍্য চীনা কোম্পানির প্রতিপত্তি হোক বা মীজুর স্ট্র‍্যাটেজি যে কারণেই হোক মীজুর ফ‍্যান ফলোইং দিন দিন কমে যাচ্ছিল। কিন্তু ফ‍্যানদের খুশি করে মীজু ভারতীয় স্মার্টফোন মার্কেটে তাদের আধিপত্য বজায় রাখতে আজ কোম্পানি একসাথে তিনটি স্মার্টফোন লঞ্চ করেছে। মীজুর পক্ষ থেকে ভারতে মীজু এম6টি, মীজু সি9 ও মীজু 16টিএইচ ভারতে লঞ্চ করা হয়েছে।

শাওমি ফ‍্যানদের জন্য সুখবর : কাল থেকে শুরু হতে চলেছে ‘আই লাভ এম‌আই’ সেল, এতে শাওমি ফোনের উপরে থাকবে অনেক ডিসকাউন্ট, 3,500 টাকা পর্যন্ত ডিসকাউন্ট।

মীজু এম6টি
মীজু তাদের এই স্মার্টফোনটি 18:9 আসপেক্ট রেশিওযুক্ত বেজল লেস ডিসপ্লের সঙ্গে লঞ্চ করেছে। এই ফোনে 1440 × 720 পিক্সেল রেজলিউশনের 5.7 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড অরিওর সঙ্গে কোম্পানির অপারেটিং সিস্টেম ফ্লেম 6 সহ পেশ করা হয়েছে যা মিডিয়াটেক এমটি6750 চিপসেটে যান করে। গ্ৰাফিক্সের জন্য এতে মালী-টি860 জিপিইউ আছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনে 3 জিবি র‍্যাম দেওয়া হয়েছে।

মীজু এম6টিতে 32 জিবি ইন্টারনাল মেমরি আছে যা মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে বাড়ানো যাবে। হোটোগ্রাফির জন্য ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে 13 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেলের ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে এবং সেলফির জন্য এতে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে। ডুয়েল সিম ও 4জি ভোএলটিই সাপোর্টের সঙ্গে মীজু এম6টির ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে এবং পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 3,300 এম‌এএইচ ব‍্যাটারী আছে।

ভোডাফোন 159 টাকায় দিচ্ছে প্রতিদিন 1 জিবি 4জি ডেটা ও আনলিমিটেড ভয়েস কল সম্পূর্ণ বিনামূল্যে

মীজু সি9
আজ মীজুর লঞ্চ করা তিনটি স্মার্টফোনের মধ্যে এটিই সবচেয়ে সস্তা স্মার্টফোন। মীজু সি9 এ 1450 × 720 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 5.45 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড অরিওর সঙ্গে পেশ করা হয়েছে যা 1.3 গিগাহার্টসের ক্লক স্পীডযুক্ত প্রসেসরের সঙ্গে স্ন‍্যাপড্রাগন এসসি9832ই চিপসেটে রান করে। গ্ৰাফিক্সের জন্য এতে মালী-টি820 জিপিইউ দেওয়া হয়েছে।

কোম্পানি এতে 2 জিবি র‍্যাম ও 16 জিবি ইন্টারনাল স্টোরেজ দিয়েছে যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 128 জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ফোটোগ্ৰাফির জন্য এই ফোনের ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের রেয়ার ক‍্যামেরা দেওয়া হয়েছে এবং সেলফির জন্য এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সাপোর্ট করে। ডুয়েল সিম ও 4জি ভোএলটিইর সঙ্গে মীজু সি9 এ 3,000 এম‌এএইচ ব‍্যাটারী আছে।

ডুয়েল ডিসপ্লে ও ট্রিপল রেয়ার ক‍্যামেরার সঙ্গে আসতে চলেছে ভিভো নেক্স 2, 11 ডিসেম্বর হতে পারে লঞ্চ

মীজু এম6টি ফোনটি 7,999 টাকার বিনিময়ে ব্ল‍্যাক ও গোল্ড কালার ভেরিয়েন্টে কেনা যাবে। মীজু সি9 ব্ল‍্যাক ও রোজ গোল্ড কালা্য ভেরিয়েন্টে 5,999 টাকা দামে কেনা যাবে।
মীজু 16টিএইচের স্পেসিফিকেশন জানতে এখানে ক্লিক করুন।

The post শাওমিকে টক্কর দিতে মীজু ভারতে লঞ্চ করল দুটি সস্তা দামে অসাধারণ স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/meizu-c9-m6t-m16th-launched-in-india-feature-specifications-price-in-bengali/feed/ 0
6 জিবি র‍্যাম ও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে লঞ্চ হল মীজু 16টিএইচ, এর লুক দেখেই প্রেমে পড়তে হয় https://www.91mobiles.com/bengali/meizu-m16th-launched-in-india-c9-m6t-feature-specifications-price-in-bengali/ https://www.91mobiles.com/bengali/meizu-m16th-launched-in-india-c9-m6t-feature-specifications-price-in-bengali/#respond Fri, 07 Dec 2018 10:29:24 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=3411 মীজু ভারতে লঞ্চ করল মীজু 16টিএইচ

The post 6 জিবি র‍্যাম ও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে লঞ্চ হল মীজু 16টিএইচ, এর লুক দেখেই প্রেমে পড়তে হয় first appeared on 91Mobiles Bengali.

]]>
মীজু ভারতে তাদের স্মার্টফোনের সংখ্যা বাড়াতে একসাথে তিনটি স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে মীজু 6টি, মীজু সি9 ও মীজু 16টিএইচ লঞ্চ করা হয়েছে। মীজু সি9 5,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে এবং মীজু এম6টির দাম কোম্পানি 7,999 টাকা রেখেছে। মীজু 16টিএইচ এই তিনটি ফোনের মধ্যে সবচেয়ে শক্তিশালী ও সবচেয়ে দামী ফোন। এই ফোনটির সেল ডিসেম্বরেই শুরু হবে।
শাওমি ফ‍্যানদের জন্য সুখবর : কাল থেকে শুরু হতে চলেছে ‘আই লাভ এম‌আই’ সেল, এতে শাওমি ফোনের উপরে থাকবে অনেক ডিসকাউন্ট, 3,500 টাকা পর্যন্ত ডিসকাউন্ট।

কোম্পানির পক্ষ থেকে ফোনটি ফুল ভিউ বেজল লেস ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনে 2160 × 1080 পিক্সেল রেজলিউশনের 6.0 ইঞ্চির সুপার এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে যা গ্লাস দিয়ে প্রোটেক্টেড। মীজু 16টিএইচ অ্যান্ড্রয়েড অরিওসহ কোম্পানির ওএস ফ্লেম 7 এর সঙ্গে পেশ করা হয়েছে যা অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 845 চিপসেটে রান করে।
ভোডাফোন 159 টাকায় দিচ্ছে প্রতিদিন 1 জিবি 4জি ডেটা ও আনলিমিটেড ভয়েস কল সম্পূর্ণ বিনামূল্যে

কোম্পানি এই ফোনে 6 জিবি র‍্যাম দিয়েছে। গ্ৰাফিক্সের জন্য এতে অ্যাড্রিনো 630 জিপিইউ আছে। কোম্পানি এই ফোনে 64 জিবি ইন্টারনাল মেমরি যোগ করেছে যা মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে 128 জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ফোটোগ্ৰাফির জন্য মীজু 16টিএইচের ব‍্যাক প‍্যানেলে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে এফ/1.8 অ্যাপার্চারের 12 মেগাপিক্সেলের প্রাইমারি ও এফ/2.6 অ্যাপার্চারযুক্ত 20 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক‍্যামেরা দেওয়া হয়েছে। সেলফির জন্য এতে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।
ডুয়েল ডিসপ্লে ও ট্রিপল রেয়ার ক‍্যামেরার সঙ্গে আসতে চলেছে ভিভো নেক্স 2, 11 ডিসেম্বর হতে পারে লঞ্চ

মীজু 16টিএইচ একটি ডুয়েল সিম ফোন যা 4জি ভোএলটিইর সঙ্গে বেসিক কানেক্টিভিটি ফিচার সাপোর্ট করে। সিকিউরিটির জন্য কোম্পানি এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিয়েছে অর্থাৎ ফোনটির ডিসপ্লেতে আঙ্গুল রাখা মাত্র ফোনটি আনলক হয়ে যাবে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য মীজু 16টিএইচে 3,010 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হয়েছে। মীজু 16টিএইচ ফোনটি 39,999 টাকার বিনিময়ে মুনলাইট হোয়াইট ও মিডনাইট ব্ল‍্যাক কালার ভেরিয়েন্টে কেনা যাবে।

The post 6 জিবি র‍্যাম ও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে লঞ্চ হল মীজু 16টিএইচ, এর লুক দেখেই প্রেমে পড়তে হয় first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/meizu-m16th-launched-in-india-c9-m6t-feature-specifications-price-in-bengali/feed/ 0