Meta - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Thu, 18 Sep 2025 09:23:29 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 Meta লঞ্চ করল নতুন AI Smart Glasses, রয়েছে দুর্দান্ত ফিচার  https://www.91mobiles.com/bengali/meta-new-ai-smart-glasses-launched-check-price-and-features-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/meta-new-ai-smart-glasses-launched-check-price-and-features-details-in-bengali/#respond Thu, 18 Sep 2025 09:23:29 +0000 https://www.91mobiles.com/bengali/?p=67688 বাজারে লঞ্চ হল নতুন Meta AI Smart Glasses

The post Meta লঞ্চ করল নতুন AI Smart Glasses, রয়েছে দুর্দান্ত ফিচার  first appeared on 91Mobiles Bengali.

]]>
Connect 2025 ইভেন্টের মঞ্চ থেকে Meta তাদের AI Glasses এর সংখ্যা বাড়িয়ে নতুন তিনটি প্রোডাক্ট লঞ্চ করেছে। এই লিস্টে Ray-Ban Meta (Gen 2), Meta Ray-Ban Display এবং Oakley Meta Vanguard স্মার্টগ্লাস রয়েছে। এই নতুন স্মার্টগ্লাসগুলি দারুণ ক্যামেরা, ডিসপ্লে, ব্যাটারি লাইফ এবং AI ও EMG(Electromyography) টেকনোলোজি সহ পেশ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক নতুন স্মার্টগ্লাসগুলির ফিচার এবং সেল ডিটেইলস সম্পর্কে।

Meta এবং EssilorLuxottica এর যৌথ উদ্যোগে তৈরি Ray-Ban Meta (Gen 2) গ্লাসে প্রথম জেনারেশনের তুলনায় বেশ কিছু উল্লেখযোগ্য আপগ্ৰেড করা হয়েছে। এই স্মার্টগ্লাসের সাহায্যে 3K Ultra HD ভিডিও ক্যাপচার করা যাবে, এতে আল্ট্রা ওয়াইড HDR এবং 60fps রেকর্ডিং সাপোর্ট করবে। এবার সফটওয়্যার আপডেটে হাইপারল্যাপ্স এবং স্লো-মোশন ফিচার যোগ করা হয়েছে। ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রেও আপগ্রেড পাওয়া যাবে। অর্থাৎ এবার এই ব্যাটারি 8 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম। একইসঙ্গে 50% চার্জ হতে মাত্র 20 মিনিট সময় লাগবে। চার্জিং কেসের সাহায্যে অতিরিক্ত 48 ঘন্টার ব্যাকআপ পাওয়া যাবে।

এই স্মার্টগ্লাসে নতুন Conversation Focus ফিচার যোগ করা হয়েছে, এর ফলে অধিক শোরগোলযুক্ত স্থানে সামনের মানুষের কথা স্পষ্টভাবে শোনা যাবে। একইসঙ্গে জার্মান এবং পর্তুগাল ভাষার জন্য Live Translation সাপোর্ট করবে। এই স্মার্টগ্লাস Wayfarer, Skyler এবং Headliner স্টাইল সহ বেশ কিছু নতুন কালার অপশনে লঞ্চ করা হয়েছে।

কোম্পানির নতুন ক্যাটাগরিতে Meta Ray-Ban Display লঞ্চ করেছে। এতে ইন-লেন্স ডিসপ্লে এবং Neural Band EMG কন্ট্রোল রয়েছে। এর মাধ্যমে ম্যাসেজ, ফটো, ট্রান্সলেশন এবং Meta AI অ্যাসিস্ট্যান্টের মতো ফিচার সহজেই দেখা যাবে।

Neural Band একটি EMG রিস্টব্যান্ড, যা ইউজারদের সামান্যতম মাসল অ্যাক্টিভিটিকেও কম্যান্ডে পরিণত করতে সক্ষম। এটি অ্যাক্সেসিবিলিটির জন্য তৈরি করা হয়েছে এবং ছোট মুভমেন্টের মাধ্যমেও কন্ট্রোল করা যাবে। এই স্মার্টগ্লাস 6 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম এবং চার্জিং কেসের সাহায্যে 30 ঘন্টা পর্যন্ত পারফরমেন্স পাওয়া যাবে।

Neural Band রিস্টব্যান্ডটি 18 ঘন্টা ব্যাকআপ, IPX7 ওয়াটার রেসিস্টেন্স এবং মজবুত Vectran ম্যাটেরিয়াল সহ লঞ্চ করা হয়েছে। এই গ্লাসে স্টেপ-বাই-স্টেপ গাইডেন্স, ভিডিও কলিং, লাইভ ট্রান্সলেশন, নেভিগেশন এবং জেসচার কন্ট্রোলের মতো অ্যাডভান্স ফিচার যোগ কর হয়েছে।

Oakley Meta Vanguard স্মার্টগ্লাসটি স্পোর্টস এবং হাই-ডেনসিরি আক্টিভিটির জন্য ডিজাইন করা হয়েছে। স্মার্টগ্লাসটিতে 12MP ক্যামেরা এবং 122° ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। এটি 3K ভিডিও রেকর্ডিং, স্লো মোশন এবং হাইপারল্যাপ্স করতে সক্ষম। এই গ্লাসটি Garmin এবং Strava ফিটনেস অ্যাপের সঙ্গে ইন্টিগ্রেট করা যাবে।

অডিওর জন্য এখন পর্যন্ত স্মার্টগ্লাসটিতে সবচেয়ে শক্তিশালী open-ear speakers এবং 5-মাইক অ্যারে দেওয়া হয়েছে। এটি বাতাসের শব্দ কমাতে সক্ষম। Oakley এর Three-Point Fit সিস্টেমের জন্য এটি ব্যাবহার করার সময় আরামদায়ক অভিজ্ঞতা পাওয়া যাবে এবং এটি হেলমেট ও ক্যাপের সঙ্গেও যথেষ্ট কম্প্যাটিবল। এই গ্লাসটিতে IP67 ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং যোগ করা হয়েছে। এই গ্লাসের ব্যাটারিতে 9 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাওয়া যাবে এবং একটানা 6 ঘন্টা পর্যন্ত মিউজিক শোনা যাবে। একইসঙ্গে চার্জিং কেস 36 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম।

Meta এর AI Glasses আলাদা আলাদা ক্যাটাগরিতে রাখা হয়েছে। এর মধ্যে Camera AI Glasses অর্থাৎ Ray-Ban ও Oakley ব্র্যান্ড, Display AI Glasses অর্থাৎ Meta Ray-Ban Display ও Augmented Reality Glasses বর্তমানে প্রোটোটাইপ ডেভেলপমেন্ট স্টেজে রয়েছে। এইসব চশমা ভিডিও ক্যাপচার, ফিটনেস ট্র্যাকিং, AI ফিচার ও ইন্টিউটিভ কন্ট্রোলের মাধ্যমে ইউজারদের আরও বেশি কানেক্টেড এবং স্মার্ট এক্সপেরিয়েন্স দেওয়ার লক্ষ্যে কাজ করছে।

Ray-Ban Meta (Gen 2) স্মার্টগ্লাসের দাম $379 (প্রায় 33,400 টাকা) রাখা হয়েছে। এটি সিলেক্টেড বেশ কিছু দেশে সেল করা হচ্ছে, তবে শীঘ্রই  মেক্সিকো ও ভারতের বাজারেও লঞ্চ করা হতে পারে। অন্যদিকে Meta Ray-Ban Display স্মার্টগ্লাসটি $799 (প্রায় 70,370 টাকা) দামে লঞ্চ করা হয়েছে। আগামী 30 সেপ্টেম্বর থেকে U.S. তে সেল শুরু হবে। এছাড়া 2026 সালের শুরুতেই এটি কানাডা, ফ্রান্স, ইতালি এবং UK এর মতো দেশগুলিতে পেশ করা হতে পারে। একইভাবে Oakley Meta Vanguard স্মার্টগ্লাসের দাম $499 (প্রায় 43,900 টাকা) রাখা হয়েছে। এই গ্লাসের প্রি-অর্ডার শুরু হয়ে গেছে এবং 21 অক্টোবর থেকে বাজারে সেল করা হবে। একইসঙ্গে বছরের শেষের দিকে ভারত সহ একাধিক দেশে লঞ্চ করা হতে পারে।

Meta এর CEO Mark Zuckerberg এই ইভেন্টে বলেছেন, “আমরা গত এক দশকে Reality Labs এর মাধ্যমে জেনেছি এত বড় প্রোজেক্ট তৈরি করার জন্য শুধুমাত্র টেকনোলজি নয়, বরং নতুন আইডিয়াও প্রয়োজন। শুধুমাত্র AI Glasses এর জন্য নয়, ওয়্যারেবল টেকনোলজির ক্ষেত্রেও ভবিষ্যতের একটি নতুন অধ্যায়ের সূচনা হল।”

The post Meta লঞ্চ করল নতুন AI Smart Glasses, রয়েছে দুর্দান্ত ফিচার  first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/meta-new-ai-smart-glasses-launched-check-price-and-features-details-in-bengali/feed/ 0
Instagram-এ আসছে 3 মিনিট রীল, নতুন এডিট অ্যাপ এবং অন্যান্য ফিচার, জেনে নিন ডিটেইলস https://www.91mobiles.com/bengali/instagram-3-minute-reels-new-edits-app-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/instagram-3-minute-reels-new-edits-app-know-details-in-bengali/#respond Wed, 22 Jan 2025 05:30:27 +0000 https://www.91mobiles.com/bengali/?p=60789 ইনস্টাগ্রামে যোগ হচ্ছে একাধিক নতুন ফিচার

The post Instagram-এ আসছে 3 মিনিট রীল, নতুন এডিট অ্যাপ এবং অন্যান্য ফিচার, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
সোশ্যাল মিডিয়া অ্যাপ Instagram বড় আপগ্রেড করতে চলেছে। এই অ্যাপে 3 মিনিট দীর্ঘ রীল, আপগ্রেডেড প্রোফাইল গ্রিড এবং ‘রীলস’ ট্যাবের অধীনে একটি ডেডিকেটেড ফ্রেন্ডস ফীডের মতো ফিচার যোগ করা হচ্ছে। এছাড়াও ইনস্টাগ্রাম ভিডিও এডিট করার জন্য একটি নতুন অ্যাপ পেশ করেছে। ইনস্টাগ্রামের চীফ অ্যাডাম মোসেরি প্ল্যাটফর্মে কয়েকটি পোস্ট করে এই বিষয়ে জানিয়েছেন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এইসব নতুন ফিচার সম্পর্কে।

ইনস্টাগ্রামে তিন মিনিট দীর্ঘ রীল

এতদিন ইউজাররা ইনস্টাগ্রামে 90 সেকেন্ড পর্যন্ত রীল আপলোড করতে পারতেন। এবার এই সীমা বাড়িয়ে তিন মিনিট করে দেওয়া হয়েছে। মনে করিয়ে দিই 2020 সালের আগস্ট মাসে ইনস্টাগ্রাম সেই সময়ের জনপ্রিয় কন্টেন্ট প্ল্যাটফর্ম টিকটককে টক্কর দেওয়ার জন্য প্রথম রীল পরিষেবা চালু করে। সেই সময় রীলের সময়সীমা ছিল মাত্র 15 সেকেন্ড। ধীরে ধীরে রীলের দৈর্ঘ্য বাড়িয়ে 90 সেকেন্ড এবং এখন তিন মিনিট করা হয়েছে।

iOS ইউজারদের জন্য নতুন Instagram Edits অ্যাপ

  • মোসেরি একটি নতুন এডিট অ্যাপ সম্পর্কেও জানিয়েছে। এর সাহায্যে ইউজাররা তাদের ফোনে সহজেই ভিডিও এডিট করতে পারবেন।
  • এডিটিং ছাড়াও এতে ক্রিয়েটাররা তাদের প্ল্যান ও চিন্তাভাবনা ট্র্যাক ও সেভ এবং হাই ক্যামেরা কোয়ালিটির জন্য সাপোর্টেড ট্যাব পাবেন।
  • Instagram এর এই নতুন এডিট অ্যাপ তাদের ক্রিয়েটারদের এই অ্যাপ ব্যাবহার করে তৈরি করা ভিডিওর পারফরমেন্স সম্পর্কেও তথ্য শেয়ার করবে।
  • মোসেরি জানিয়েছেন, ইউজাররা অ্যাপ স্টোর থেকে তাদের আইফোনে এই নতুন অ্যাপ প্রিঅর্ডার করতে পারবেন। খুব তাড়াতাড়ি Android প্ল্যাটফর্মেও এই অ্যাপ চলে আসবে।
  • তিনি তাঁর পোস্টে আরও জানিয়েছেন, আগামী মাস দুয়েক পর থেকে এই অ্যাপ ডাউনলোড করা যাবে এবং তার আগে কিছু ক্রিয়েটারদের সঙ্গে এই বিষয়ে কাজ করা হবে। এর ফলে তাদের থেকে ফীডব্যাক নিয়ে ইউজার এক্সপেরিয়েন্স আরও ভালো করা যাবে।

ইনস্টাগ্রামে আসতে চলেছে এইসব ফিচার

ইনস্টাগ্রামে আরেকটি পোস্টের মাধ্যমে মোসেরি জানিয়েছেন রীলে কোম্পানি একটি নতুন ফিচার যোগ করতে চলেছে। এর ফলে ইউজারদের পছন্দের রীল সিলেক্টেড ইউজাররাও দেখতে পারবেন। একইসঙ্গে বন্ধুদের লাইক করা সমস্ত বন্ধুদের ফীডে চলে যাবে।

রীলে এই ডেডিকেটেড ফীড ইউজারদের বন্ধুদের লাইক করা রীলের সঙ্গে একটি নোট যুক্ত করে এবং সেখানে চ্যাট করার সুযোগ পাবেন। তবে প্রথমদিকে শুধুমাত্র সিলেক্টেড দেশেই এই ফিচার পাওয়া যাবে। তিনি সিলেক্টেড দেশগুলির নাম শেয়ার করেননি। এইসব সুবিধা ছাড়াও Instagram প্রোফাইলে একটি লম্বা গ্রিড পেশ করেছে। এতে ইউজাররা তাদের গ্রিড আবার সাজাতে এবং সরাসরি গ্রিডে পোস্ট শেয়ার করতে পারবেন।

ইনস্টাগ্রামের হেড আরও জানিয়েছেন, লম্বা গ্রিড স্টাইল পেশ করার মুখ্য কারণ হল বর্তমানে ইনস্টাগ্রামের বেশিরভাগ ছবি ও ভিডিও ভার্টিক্যাল শেপে দেখা যায়। এই লেআউট পরিবর্তন হলে অনেক ইউজাররাই খুশি হবে বলে মনে করা হচ্ছে।

এছাড়াও ইনস্টাগ্রামে হাইলাইটগুলি গ্রিডে যোগ করা হবে এবং সেগুলি ট্যাব হিসাবে যোগ করা হবে।

The post Instagram-এ আসছে 3 মিনিট রীল, নতুন এডিট অ্যাপ এবং অন্যান্য ফিচার, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/instagram-3-minute-reels-new-edits-app-know-details-in-bengali/feed/ 0
1 জানুয়ারি থেকে এইসব ফোনে আর চলবে না WhatsApp, লিস্টে আপনার ফোন নেই তো? https://www.91mobiles.com/bengali/whatsapp-will-stop-working-in-old-android-phones-from-1-january-2025-check-phone-list-in-bengali/ https://www.91mobiles.com/bengali/whatsapp-will-stop-working-in-old-android-phones-from-1-january-2025-check-phone-list-in-bengali/#respond Sat, 28 Dec 2024 13:57:57 +0000 https://www.91mobiles.com/bengali/?p=59792 নতুন বছরে এইসব ফোনে চলবে না WhatsApp

The post 1 জানুয়ারি থেকে এইসব ফোনে আর চলবে না WhatsApp, লিস্টে আপনার ফোন নেই তো? first appeared on 91Mobiles Bengali.

]]>
আজকের দিনে দাঁড়িয়ে যদি বলা হয় প্রত্যেক স্মার্টফোন ইউজার তাদের ফোনে হোয়াটসঅ্যাপ ব্যাবহার করেন, তবে খুব একটা ভুল হয়তো বলা হবে না। তবে Meta এর অধীনস্থ WhatsApp নতুন বছর 2025 থেকে বেশ কিছু পুরনো স্মার্টফোনে তাদের সাপোর্ট বন্ধ করে দেবে। 1 জানুয়ারি 2025 থেকে পুরনো Android OS সহ স্মার্টফোনে আর হোয়াটসঅ্যাপ কাজ করবে না। কারা আর এই জনপ্রিয় ইনস্ট্যান্ট ম্যাসেজিং অ্যাপ ব্যাবহার করতে পারবেন না, সেই বিষয়ে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

আরও পড়ুন: New Year উপলক্ষে WhatsApp নিয়ে এল নতুন ফিচার, এখন আরও উপভোগ্য হয়ে উঠবে ভিডিও কল

কোন কোন ফোনে চলবে না WhatsApp?

আমাদের পাওয়া তথ্য অনুযায়ী 1 জানুয়ারি 2025 থেকে অ্যান্ড্রয়েড কিটক্যাট এবং তার চেয়ে পুরনো অ্যান্ড্রয়েড স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যাবে। এই লিস্টে পুরনো Samsung, Motorola এর পাশাপাশি বিভিন্ন HTC, Sony ও LG ফোনের নাম রয়েছে। যেসব ফোনে আর এই অ্যাপ চলবে না সেগুলির নাম নিচে জানানো হল:

  • Samsung গ্যালাক্সি এস3, গ্যালাক্সি নোট 2, গ্যালাক্সি এস4 মিনি
  • Motorola মোটো জি (ফার্স্ট জেনারেশন), মোটোরোলা রেজার এইচডি, মোটো ই 2014
  • HTC ওয়ান এক্স, ওয়ান এক্স+, ডিজায়ার 500, ডিজায়ার 601
  • Sony এক্সপেরিয়া জেড, এক্সপেরিয়া এসপি, এক্সপেরিয়া টি, এক্সপেরিয়া ভি
  • LG অপটিমাস জি, নেক্সাস 4, জি2 মিনি, এল90

আরও পড়ুন: WhatsApp জারি করল ভয়েস ম্যাসেজের জন্য কুইক রিপ্লাই শর্টকাট, জেনে নিন ডিটেইলস

কেন বন্ধ হচ্ছে WhatsApp?

Meta এর অধীনস্থ WhatsApp তাদের ইউজারদের কথা মাথায় রেখে প্রায় নতুন নতুন আপডেট এবং ফিচার পেশ করে থাকে। এইসব আপডেট ফোনে ব্যাবহার করার জন্য ফোনে নির্দিষ্ট সফটওয়্যার এবং হার্ডওয়্যার থাকা আবশ্যক। উপরোক্ত ফোনগুলি পুরনো অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে কাজ করে এবং এইসব ফোনের হার্ডওয়্যার অ্যাপের নতুন ফিচার সাপোর্ট করবে না। এই কারণেই কোম্পানির পুরনো ফোনগুলিতে থেকে তাদের অ্যাপ বন্ধ করতে চলেছে।

নতুন WhatsApp ফিচার

  • NYE কলিং এফেক্ট: NYE কলিং এফেক্টের মাধ্যমে ইউজাররা তাদের ভিডিও কলে ফেস্টিভ ব্যাকগ্রাউন্ড, ফিল্টার এবং এফেক্ট যোগ করতে পারবেন।
  • অ্যানিমেটেড রিঅ্যাকশন: এখন থেকে ম্যাসেজে রিঅ্যাক্ট করার সময় একটি কনফেটি অ্যানিমেশন ট্রিগার হবে এবং সেন্ডার ও রিসিভার উভয়ই এটি দেখতে ও উপভোগ করতে পারবেন।
  • নতুন স্টিকার: এখন ইউজারদের জন্য অবতার স্টিকার সহ একটি নতুন নিউ ইয়ার ইভ স্টিকার প্যাক পেশ করা হয়েছে। এর ফলে শুভেচ্ছা ও খুশি শেয়ার করা আরও মজাদার হয়ে উঠবে।
  • ভিডিও কল: কিছু দিন আগেই ভিডিও কল আরও আকর্ষণীয় করে তোলার জন্য হোয়াটসঅ্যাপ কিছু এফেক্ট রোলআউট করেছে। এখন ইউজাররা বিভিন্ন এফেক্ট যেমন পাপি ইয়ার, আন্ডারওয়াটার থীম, কারাওকে মাইক্রোফোন প্রভৃতি ব্যাবহার করে ভিডিও কল করতে পারবেন।
  • গ্রুপ কলিং: সম্প্রতি এই প্ল্যাটফর্মে ইউজারদের কলিং এক্সপেরিয়েন্স আরও সুন্দর করে তোলার জন্য বেশ কিছু আপডেট জারি করা হয়েছিল। একটি নতুন আপডেটে ইউজারদের গ্রুপ চ্যাটে কল করার সময় নির্দিষ্ট কিছু মেম্বারদের সিলেক্ট করার অপশন দেওয়া হয়েছে।

The post 1 জানুয়ারি থেকে এইসব ফোনে আর চলবে না WhatsApp, লিস্টে আপনার ফোন নেই তো? first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/whatsapp-will-stop-working-in-old-android-phones-from-1-january-2025-check-phone-list-in-bengali/feed/ 0
এই স্মার্টফোনগুলিতে চলবে না WhatsApp, দেখে নিন লিস্ট https://www.91mobiles.com/bengali/whatsapp-will-no-longer-work-on-these-smartphones-see-the-full-list-and-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/whatsapp-will-no-longer-work-on-these-smartphones-see-the-full-list-and-details-in-bengali/#respond Thu, 08 Aug 2024 07:08:32 +0000 https://www.91mobiles.com/bengali/?p=54338 এইসব ফোনে বন্ধ হয়ে যাবে WhatsApp

The post এই স্মার্টফোনগুলিতে চলবে না WhatsApp, দেখে নিন লিস্ট first appeared on 91Mobiles Bengali.

]]>
বর্তমানে দাঁড়িয়ে সবচেয়ে জনপ্রিয় ম্যাসেজিং প্ল্যাটফর্ম WhatsApp। কারণ এই অ্যাপটি যেকোনো ফোনে খুব সহজে ব্যাবহার করা যায়, তবে এবার বেশ কিছু ইউজার তাদের ফোনে WhatsApp ব্যাবহার করতে পারবে না। কারণ এই অ্যাপের পরিচালক কোম্পানি মেটা 2024 সালের পর 35টিরও বেশি পুরনো ফোনে হোয়াটসঅ্যাপের সাপোর্ট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। একইসঙ্গে এই ফোনগুলির ইউজারদের পরামর্শ দেওয়া হয়েছে, তাঁরা যেন তাদের চ্যাট হিস্ট্রি এবং অন্যান্য ডেটা সুরক্ষার জন্য সময় সীমা শেষ হওয়ার আগে ব্যাকআপ তৈরি করে এবং আপগ্রেট করিয়ে নেয়।

2024 সাল শেষ হওয়ার পর 35 বিভিন্ন কোম্পানির ফোনগুলিতে WhatsApp আপডেট ভার্সন দেওয়া হবে না। অর্থাৎ এই ফোনগুলিতে অ্যাপটি কাজ করা বন্ধ করে দেবে। তাই যাদের কাছে এর মধ্যে কোনো ফোন আছে তাদের যত শীঘ্র সম্ভব WhatsApp আপডেট করে নেওয়া উচিৎ। এইসব ফোনের লিস্ট নিচে শেয়ার করা হল।

এইসব ফোনে চলবে না WhatsApp স্পোর্ট

  • Apple এর iPhone 5, iPhone 6, iPhone 6S, iPhone 6S Plus এবং iPhone SE (1st generation)
  • Samsung এর Galaxy Ace Plus, Galaxy Core, Galaxy Express 2, Galaxy Grand, Galaxy Note 3, Galaxy S3 Mini, Galaxy S4 Active, Galaxy S4 Mini এবং Galaxy S4 Zoom
  • Motorola এর Moto G এবং Moto X
  • Sony এর Xperia Z1 এবং Xperia E3
  • LG এর Optimus 4X HD, Optimus G, Optimus G Pro এবং Optimus L7
  • Lenovo এর Lenovo 46600, Lenovo A858T, Lenovo P70 এবং Lenovo S890
  • Huawei এর Ascend P6 S, Ascend G525, Huawei C199, Huawei GX1s এবং Huawei Y625 ফোনে WhatsApp স্পোর্ট কাজ করবে না।

জেনে নিন কারণ

সোশ্যাল মিডিয়া রিপোর্ট অনুযায়ী এই ম্যাসেজিং অ্যাপ তাদের ইউজারদের জন্য মিনিমাম রিকোয়ারমেন্ট নির্ধারণ করেছে। বর্তমানে কোনো ফোনে WhatsApp ব্যাবহার করার জন্য সেই ডিভাইসে Android 5.0 বা তাঁর ওপরের যে কোনো ওএস থাকা আবশ্যক। একইভাবে iPhones এর ক্ষেত্রে IOS 12.0 বা এর ওপরের কোনো ভার্সন বাঞ্ছনীয়। এই কারণে আগামী বছর থেকে ওপরের লিস্টে দেওয়া Android বা iPhone ফোনগুলিতে আর WhatsApp ব্যাবহার করা যাবে না।

The post এই স্মার্টফোনগুলিতে চলবে না WhatsApp, দেখে নিন লিস্ট first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/whatsapp-will-no-longer-work-on-these-smartphones-see-the-full-list-and-details-in-bengali/feed/ 0
WhatsApp ইউজারদের জন্য সুখবর! এখন পাঠানো যাবে নিজের পছন্দের AI স্টিকার https://www.91mobiles.com/bengali/whatsapp-users-can-create-and-share-ai-stickers-know-how-to-do-it-in-bengali/ https://www.91mobiles.com/bengali/whatsapp-users-can-create-and-share-ai-stickers-know-how-to-do-it-in-bengali/#respond Sat, 14 Oct 2023 12:02:46 +0000 https://www.91mobiles.com/bengali/?p=44189 WhatsApp এর নতুন স্টিকার ফিচার

The post WhatsApp ইউজারদের জন্য সুখবর! এখন পাঠানো যাবে নিজের পছন্দের AI স্টিকার first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • মেটা WhatsApp এর জন্য জারি করেছে এআই স্টিকার।
  • শীঘ্রই সব ইউজার ব্যাবহার করতে পারবেন এই ফিচার।
  • ডেসক্রিপশন লিখে তৈরি করা যাবে স্টিকার।

ইউজারদের এক্সপেরিয়েন্স আরও সুন্দর করে তোলার জন্য সম্প্রতি মেটা তাদের WhatsApp এ নতুন এআই ফিচার পেশ করেছে। AI বেসড স্টিকার ইউজারদের ক্রিয়েটিভিটি, এক্সপ্রেশন এবং প্রোডাক্টিভিটিতে সাহায্য করে। শুরুতে এই ফিচার শুধুমাত্র বিটা টেস্টিঙের জন্য পেশ করা হলেও এবার কোম্পানির পক্ষ থেকে এটি সমস্ত ইউজারদের জন্য জারি করা হয়েছে। কোম্পানি জানিয়েছে ধীরে ধীরে এই ফিচার সব দেশেই রোলআউট করে দেওয়া হবে। তাই এখনও আপনি যদি এই ফিচার না পেয়ে থাকেন তবে আর কিছু দিন অপেক্ষা করুন।

ব্লগ পোস্ট অনুযায়ী নতুন স্টিকার ইমেজ জেনারেশনের টেকনোলজি Emu এবং Llama 2 তে বেস করে তৈরি করা হয়েছে। এর মাধ্যমে ইউজাররা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে তাদের পছন্দের স্টিকার তৈরি করতে পারবেন।

WhatsApp এ AI স্টিকার কিভাবে তৈরি করবেন?

স্টেপ 1- প্রথমে প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে WhatsApp এর লেটেস্ট ভার্সন ডাউনলোড করুন।
স্টেপ 2- এরপর হোম স্ক্রিনে চ্যাট অপশনে প্রেস করুন এবং “More” আইকনে ট্যাপ করুন।
স্টেপ 3- এবার “Create” এ ক্লিক করে “Continue” তে ট্যাপ করতে হবে।
স্টেপ 4- এবার ইউজারদের জেই রকম স্টিকার প্রয়োজন সেটি “Description” এ লিখুন।
স্টেপ 5- প্রসেস হয়ে গেলে স্টিকার জেনারেট হবে এবং যেটি পছন্দ হবে সেটি শেয়ার করা যাবে।

এছাড়া ইউজাররা এই স্টিকার সেভ করেও রাখতে পারবেন, যা ভবিষ্যতে আবার ব্যাবহার করা যাবে।

স্টেপ 1- যে স্টিকার আপনি তৈরি করেছেন, চ্যাট বক্সে গিয়ে সেটিতে লং প্রেস করুন।
স্টেপ 2- “Add to favorites” অপশন দেখা যাবে।

জানিয়ে রাখি বর্তমানে AI স্টিকার শুধুমাত্র ইংরেজি ভাষা সাপোর্ট করে। অর্থাৎ ইউজারদের “Description” ইংলিশেই লিখতে হবে।

থাকছে স্টিকার রিপোর্ট করার অপশন

কোম্পানি তাদের ইউজারদের জন্য খারাপ এবং কুরুচিকর স্টিকার রিপোর্ট করার অপশনও রেখেছে। যদি কোনো স্টিকার দেখে মনে হয় এটি খারাপ বা অশ্লীল বা কারোর অনুভূতিকে আঘাত করতে পারে তখন সেই স্টিলার লং প্রেস করে “Report” অপশন সিলেক্ট করতে পারবেন। ইউজাররা যে স্টিকার রিপোর্ট করতে চান সেটি প্রেস করে রেখে “>” আইকনে ট্যাপ করুন এবং “রিপোর্ট করুন” অপশন সিলেক্ট করে “রিপোর্ট” অপশনে ক্লিক করুন।

কার্টিন ইউনিভার্সিটির ইন্টারনেট স্টাডিজের প্রফেসর তামা লিভার সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট এক্সে এমুর স্টিকার ব্যাবহার করে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন।

উদাহরণ হিসাবে তিনি “child with gun” ডেসক্রিপশন লেখেন, AI ওয়ার্নিং দিয়ে জানায় এই ইনপুট মেটার কমিউনিটি গাইডলাইন মেনে চলে না। অথচ “গ্রেনেড নিয়ে বাচ্চা” এর মতো ডেসক্রিপশনের উত্তরে এআই স্টিকার তৈরি করে দিয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post WhatsApp ইউজারদের জন্য সুখবর! এখন পাঠানো যাবে নিজের পছন্দের AI স্টিকার first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/whatsapp-users-can-create-and-share-ai-stickers-know-how-to-do-it-in-bengali/feed/ 0
Twitter-কে টক্কর দিতে হাজির Meta-এর নতুন অ্যাপ Threads, জেনে নিন ডাউনলোড পদ্ধতি এবং ফিচার ডিটেইলস https://www.91mobiles.com/bengali/threads-instagram-app-launched-twitter-rival-now-available-to-download-read-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/threads-instagram-app-launched-twitter-rival-now-available-to-download-read-details-in-bengali/#respond Thu, 06 Jul 2023 05:00:28 +0000 https://www.91mobiles.com/bengali/?p=41971 লঞ্চ হল Meta এর নতুন অ্যাপ Threads

The post Twitter-কে টক্কর দিতে হাজির Meta-এর নতুন অ্যাপ Threads, জেনে নিন ডাউনলোড পদ্ধতি এবং ফিচার ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
Meta অফিসিয়ালি তাদের নতুন অ্যাপ Threads লঞ্চ করেছে, যা টুইটারকে জোরদার টক্কর দেবে বলে অনুমান করা হচ্ছে। এই অ্যাপটি ভারত সহ 100টি দেশে ডাউনলোডের জন্য পাওয়া যাচ্ছে৷ এটি অ্যান্ড্রয়েডের জন্য Google Play Store এবং iPhone এর জন্য Apple স্টোর থেকে ফ্রিতে ডাউনলোড করা যাবে। Meta তাদের Threads অ্যাপটি একটি Instagram এক্সটেনশন হিসাবে লঞ্চ করেছে। যদিও এটি একটি স্বতন্ত্র প্ল্যাটফর্ম, যেখানে ফিচারগুলি সরাসরি টুইটার থেকে কপি করা হয়েছে। কোম্পানি Instagram ইউজারদের আকৃষ্ট করার জন্য Instagram এ ভেরিফাইড ইউজারদের সাইন আপ করার সময় অটোমেটিক ভাবে Threads এ ব্লু টিক এর সুবিধা দিচ্ছে। এই অ্যাপটি লঞ্চ হওয়ার 2 ঘন্টার মধ্যেই 20 লাখেরও বেশি সাইন আপ পেয়েছে। আরও পড়ুন: 14 জুলাই লঞ্চ হবে লো বাজেট Infinix Hot 30 5G স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

Threads অ্যাপ ডাউনলোড করার পদ্ধতি

Meta Threads অ্যাপটি ডাউনলোড এবং সাইন আপ করার প্রক্রিয়াটি বেশ সহজ। ইউজাররা Google Play বা Apple App স্টোর থেকে এই অ্যাপটি ডাউনলোড করতে পারেন এবং তারপর লগইন করার জন্য ইনস্টাগ্রাম আইডি ব্যবহার করতে পারেন। আপনি যদি ইতিমধ্যে ইনস্টাগ্রামে লগ ইন করে থাকেন, তাহলে Threads শুধুমাত্র অনুমতি চাইবে, যার মানে আপনাকে পুনরায় লগইন ডিটেইলস দিতে হবে না।

Threads এর ফিচারগুলি

Meta মালিকানাধীন Instagram একটি ফটো শেয়ারিং বা মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম, কিন্তু Threads একটি টেক্সট-ভিত্তিক কনভারসেশন অ্যাপ। Threads টুইটারের অনুরূপ বা কমপক্ষে বা টুইটারের পুরানো ভার্সনের মতো বলা যেতে পারে। আরও পড়ুন: ব্যাঙ্ক অফ বরোদার গ্রাহকরা অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করার কয়েকটি সহজ পদ্ধতি জেনে নিন

  • Threads এ প্রতিটি পোস্ট 500 টি অক্ষর পর্যন্ত দীর্ঘ হতে পারে, যেখানে লিঙ্ক, ফটো (প্রতি পোস্টে দশটি পর্যন্ত) এবং 5 মিনিট পর্যন্ত ভিডিও অন্তর্ভুক্ত থাকতে পারে।
  • Threads এও ইউজাররা তাদের পোস্টে কারা রিপ্লাই করতে পারবে সেটা সিলেক্ট করার কন্ট্রোল পাবে।
  • ইউজাররা এখানে থ্রি-ডট মেনুতে ট্যাপ করে Threads এ একটি প্রোফাইল আনফলো, ব্লক বা রিপোর্ট করতে পারবেন। ইনস্টাগ্রামে আপনি যে অ্যাকাউন্ট ব্লক করেন তা অটোমেটিক ভাবে Threads এও ব্লক হয়ে যাবে।
  • এতে ইউজাররা এখন অনেক ফিচার পাবেন না অর্থাৎ ইউজাররা GIFS যোগ করতে পারবেন না এবং Close Friend এর সুবিধা পাবেন না।
  • Threads এ বর্তমানে DM অর্থাৎ সরাসরি মেসেজ পাঠানোর সুবিধা নেই। ইউজাররা স্টোরিও পোস্ট করতে পারবেন না।
  • Threads এর একটি ডেডিকেটেড ওয়েবসাইটও রয়েছে, যা বর্তমানে লাইভ হয়নি।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Twitter-কে টক্কর দিতে হাজির Meta-এর নতুন অ্যাপ Threads, জেনে নিন ডাউনলোড পদ্ধতি এবং ফিচার ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/threads-instagram-app-launched-twitter-rival-now-available-to-download-read-details-in-bengali/feed/ 0
Meta ওয়ান ওয়ে মেসেজগুলির জন্য শুরু করেছে WhatsApp Channels, জেনে নিন ডিটেইলস https://www.91mobiles.com/bengali/meta-introduces-whatsapp-channels-for-one-way-broadcast-messages-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/meta-introduces-whatsapp-channels-for-one-way-broadcast-messages-details-in-bengali/#respond Mon, 19 Jun 2023 06:00:11 +0000 https://www.91mobiles.com/bengali/?p=41388 WhatsApp এ যুক্ত হল নতুন ওয়ান ওয়ে ব্রডকাস্টিং ফিচার।

The post Meta ওয়ান ওয়ে মেসেজগুলির জন্য শুরু করেছে WhatsApp Channels, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • WhatsApp এ যুক্ত হল নতুন ওয়ান ওয়ে ব্রডকাস্টিং ফিচার ‘চ্যানেল’।
  • ইউজাররা সাবস্ক্রাইব চ্যানেলে পোস্ট মেসেজ, ভিডিও দেখতে পারবেন।
  • চ্যানেলের জন্য WhatsApp এ তৈরি করা হয়েছে নতুন ট্যাব।

Meta তাদের ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp এ প্রায়শই নতুন নতুন ফিচার আপডেট করে থাকে। লেটেস্ট আপডেট অনুযায়ী WhatsApp এ চ্যানেল ফিচারটি রিলিজ করা হয়েছে। এই ফিচারটির সাহায্যে ইউজাররা WhatsApp এ গুরুত্বপূর্ণ আপডেট পেতে ব্যক্তি এবং সংস্থার ব্যক্তিগত সাবস্ক্রিপশন নিতে পারেন। আরও পড়ুন: লঞ্চের আগেই প্রকাশিত হল Vivo Y27 ফোনের দাম, জেনে নিন ডিটেইলস

WhatsApp-এর চ্যানেল ফিচারটি বর্তমানে কলম্বিয়া এবং সিঙ্গাপুরের মধ্যে সীমাবদ্ধ। যদিও Meta নিশ্চিত করেছে যে শীঘ্রই এই ফিচারটি অন্যান্য দেশে রোলআউট করা হবে। অর্থাৎ, বর্তমানে শুধুমাত্র সিঙ্গাপুর এবং কলম্বিয়াতে সমস্ত ইউজার এবং সংস্থা চ্যানেল তৈরি করতে পারবে।

WhatsApp চ্যানেল কী এবং কীভাবে এটি ব্যবহার করবেন?

WhatsApp চ্যানেল হল একটি ওয়ান ওয়ে ব্রডকাস্টিং টুল যেখানে এডমিন ফটো, ভিডিও, স্টিকার এবং পোল পোস্ট করতে পারেন। যখন একজন ইউজার একটি চ্যানেলে সাবস্ক্রাইব করবে, তখন সে একটি ভিন্ন ট্যাবে এই কন্টেন্ট অ্যাক্সেস করতে পারবেন। চ্যানেলকে invite করে বা WhatsApp এ সার্চ করে সাবস্ক্রাইব করা যেতে পারে। আরও পড়ুন: ভারতে 3 জুলাই লঞ্চ হবে OnePlus Nord স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

WhatsApp অ্যাপে “Updates” নামে একটি নতুন মেনু অপশন তৈরি করেছে, যেখানে স্ট্যাটাস এবং চ্যানেল উভয়ই দেখা যাবে। চ্যানেল আপডেট রেগুলার হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে আলাদা হবে। চ্যানেল অ্যাডমিনের কাছে চ্যানেলে কারা যোগ দিতে পারবে এবং কারা পারবে না তার কন্ট্রোল থাকবে। অন্যদিকে চ্যানেল অ্যাডমিন, ফলোয়ার এবং প্রোফাইল ফটো কেউ দেখতে পাবে না।

WhatsApp Channel এ পোস্ট করা মেসেজটি শুধুমাত্র 30 দিনের জন্য দেখা যাবে। ইন্ডিয়ান এক্সপ্রেস তাদের রিপোর্টে বলেছে যে বর্তমানে WhatsApp চ্যানেলে মেসেজ এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড নয়। Meta নিশ্চিত করেছে যে তারা এটি যোগ করার জন্য সমস্ত সম্ভাবনা খুঁজছে, অন্তত সেইসব নির্বাচিত চ্যানেলগুলির জন্য যেখানে অলাভজনক এবং স্বাস্থ্য সংগঠনগুলি অন্তর্ভুক্ত রয়েছে। আরও পড়ুন: এবার WhatsApp এ পাঠানো যাবে হাই কোয়ালিটির HD ছবি, জেনে নিন নতুন ফিচারের ডিটেইলস

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Meta ওয়ান ওয়ে মেসেজগুলির জন্য শুরু করেছে WhatsApp Channels, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/meta-introduces-whatsapp-channels-for-one-way-broadcast-messages-details-in-bengali/feed/ 0
নেটফ্লিক্সের শো-তে থাকা ভারতীয় ইঞ্জিনিয়ারকে বহিস্কার করল ফেসবুক, ই-মেইল দেখে হতবাক! https://www.91mobiles.com/bengali/woman-from-netflix-show-laid-off-by-meta-know-reason-in-bengali/ https://www.91mobiles.com/bengali/woman-from-netflix-show-laid-off-by-meta-know-reason-in-bengali/#respond Tue, 13 Dec 2022 14:32:42 +0000 https://www.91mobiles.com/bengali/?p=34714 Meta নভেম্বর মাসে প্রায় 11,000 কর্মী ছাঁটাই করেছে

The post নেটফ্লিক্সের শো-তে থাকা ভারতীয় ইঞ্জিনিয়ারকে বহিস্কার করল ফেসবুক, ই-মেইল দেখে হতবাক! first appeared on 91Mobiles Bengali.

]]>
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারের পরে, এবার জনপ্রিয় সোশ্যাল মিডিয়া কোম্পানি ফেসবুকের কর্মচারীদের ছাঁটাই করা হচ্ছে। এই ছাঁটাইয়ের শিকার হয়েছেন একজন ভারতীয় মহিলা। আসলে Meta এর USA৷ তে প্রোডাক্ট ম্যানেজার ভূমিকায় কর্মরত ইঞ্জিনিয়ার Surbhi Gupta কে বরখাস্ত করা হয়েছে। তিনি 2009 সাল থেকে আমেরিকায় কর্মরত ছিলেন। সম্প্রতি Surbhi Netflix এর জনপ্রিয় শো ‘Indian Matchmaking’-এ তাকে দেখা গেছিল। কাজ থেকে ছাঁটাইয়ের পরে Surbhi মনে করছেন যে এবার অন্য চাকরি খুঁজে পেতে তাকে নানান সমস্যার সম্মুখীন হতে হবে। আরও পড়ুন: লঞ্চ হল Motorola এর সস্তা স্মার্টফোন Moto G Play (2023), কম দামেই পাওয়া যাবে সুন্দর স্পেসিফিকেশন

 ই-মেইল থেকে জানতে পেরেছেন বিষয়টি

Surbhi Gupta 2018 সালে ‘মিস ভারত-ক্যালিফোর্নিয়া’ জিতেছিলেন, চাকরি থেকে বহিস্কৃত হওয়ার পরে সংবাদ মাধ্যম BBC কে তিনি জানিয়েছেন যে তিনি ছাঁটাই প্রক্রিয়া সম্পর্কিত একটি মেইল ​​পেয়েছিলেন, তার পরে তিনি তার কম্পিউটার এবং অফিসের জিমেও প্রবেশ করতে পারেননি।

এছাড়াও তিনি জানিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে তার জীবনটাকে ঠিক ভাবে দাড় করাতে তার পনের বছর সময় লেগেছে। তিনি বলেছিলেন যে মেইল পাওয়ার পর তার টাইটানিক ডুবে যাওয়ার মতো অবস্থা হয়েছিল কারণ সে একে একে বিভিন্ন জিনিসের অ্যাক্সেস হারাচ্ছিলেন – প্রথমে অফিস, তারপর ইমেল, তারপর ল্যাপটপ। যদিও Meta সুরভীকে অবিলম্বে অফিস থেকে চলে যেতে বলে নি। তবে, তার অফিসের শেষ মাস হল জানুয়ারি।তিনি বলেন যে এখন তার প্রথম কাজ হল যত তাড়াতাড়ি সম্ভব অন্য চাকরি খোঁজা, কারণ Surbhi এর H1-B ভিসা রয়েছে, যার মানে তিনি META ছাড়ার পরে 60 দিনের বেশি মার্কিন যুক্তরাষ্ট্রে থাকতে পারবেন না। আরও পড়ুন: 5 জানুয়ারী ভারতে লঞ্চ হবে 200MP ক্যামেরা সহ Redmi Note 12 Pro+ 5G স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন 

কেন টেক কোম্পানি কর্মীদের ছাঁটাই করছে?

Meta গত মাসে প্রায় 11,000 কর্মী ছাঁটাই করেছে, অর্থাৎ মোট কর্মচারীর 13 শতাংশ। তবে Meta একমাত্র এমন কোম্পানি নয় যারা কর্মী ছাঁটাই করছে, কারণ Twitter, Amazon , BYJUs এবং আরও অনেকে এর আগে হাজার হাজার কর্মচারীকে ছাঁটাই করেছে।

এই ছাঁটাইয়ের পিছনে কোম্পানি গুলির ভিন্ন ভিন্ন কারণ রয়েছে। বলা হচ্ছে যে মহামারী চলাকালীন কোম্পানিগুলো প্রচুর চাকরি দিয়েছিল, যার কারণে ধীরে ধীরে তাদের।লোকসান শুরু হয় এবং তাদের এই লোকসান কমাতে এখন তারা কর্মীদের ছাঁটাই করতে বাধ্য হয়েছে। ছাঁটাইয়ের পিছনে আরেকটি সম্ভাব্য কারণ হল 2023 সালে মন্দার সম্ভাবনা। আরও পড়ুন: Jio-Airtel কে টক্কর দিতে প্রস্তুত BSNL, সরকারের তরফে জানানো হল BSNL 5G লঞ্চের তারিখ!

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post নেটফ্লিক্সের শো-তে থাকা ভারতীয় ইঞ্জিনিয়ারকে বহিস্কার করল ফেসবুক, ই-মেইল দেখে হতবাক! first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/woman-from-netflix-show-laid-off-by-meta-know-reason-in-bengali/feed/ 0
এবার থেকে Instagram এ কনটেন্ট দেখার জন্য ইউজারদের কিনতে হবে সাবস্ক্রিপশন, অর্থ উপার্জনের সুযোগ ক্রিয়েটরদের! https://www.91mobiles.com/bengali/instagram-subscription-feature-testing-begins-in-the-us/ https://www.91mobiles.com/bengali/instagram-subscription-feature-testing-begins-in-the-us/#respond Sat, 22 Jan 2022 02:49:49 +0000 https://www.91mobiles.com/bengali/?p=21194 এবার থেকে Instagram এ কনটেন্ট দেখার জন্য ইউজারদের কিনতে হবে সাবস্ক্রিপশন, অর্থ উপার্জনের সুযোগ ক্রিয়েটরদের!

The post এবার থেকে Instagram এ কনটেন্ট দেখার জন্য ইউজারদের কিনতে হবে সাবস্ক্রিপশন, অর্থ উপার্জনের সুযোগ ক্রিয়েটরদের! first appeared on 91Mobiles Bengali.

]]>
এবার Instagram এও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য থাকছে অর্থ উপার্জনের সুযোগ। সম্প্রতি Instagram সাবস্ক্রিপশন পরিষেবা পরীক্ষা করছে। এই ফিচারটির সাহায্যে, ইনস্টাগ্রামে নির্মাতারা তাদের কনটেন্ট কেবলমাত্র সেই ইউজারদের অ্যাক্সেস দেবে যারা তাদের অর্থ প্রদান করবে। এই ফিচারটি বর্তমানে আমেরিকাতে পরীক্ষা করা হচ্ছে। Instagram এর এই ফিচারটি প্রথম দেখা গিয়েছিল গত বছরের নভেম্বরে। পেইড সাবস্ক্রাইবারদের ইনস্টাগ্রামের এই ফিচারের জন্য একটি বিশেষ ব্যাজ দেওয়া হবে, যাতে এই ধরনের ইউজারদের কমেন্ট সেকশন এবং ফলোয়ার লিস্টে সহজেই চেনা যায়।

Meta Platforms মালিকানাধীন Instagram কিছু সীমিত ইউজারদের জন্য এই ফিচার চালু করেছে। প্রথমত, এই বৈশিষ্ট্যটি মার্কিন যুক্তরাষ্ট্রে চালু করা হয়েছে। এই ফিচারটির সাহায্যে ইনস্টাগ্রাম কনটেন্ট ক্রিয়েটররা তাদের ফলোয়ারদের কাছ থেকে অর্থ উপার্জন করতে পারবে। ইনস্টাগ্রামের প্রধান Adam Messori একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে তিনি বলেছেন যে সাবস্ক্রিপশন হল ক্রিয়েটরদের জন্য অতিরিক্ত আয় করার অন্যতম সেরা উপায়।

ক্রিয়েটররা সাবস্ক্রিপশন এর মাধ্যমে তাদের পেইড ফলোয়ারদের এক্সক্লুসিভ ইনস্টাগ্রাম স্টোরি, ফটো বা ভিডিও পোস্টগুলির অ্যাক্সেস দিতে পারে যা 24 ঘন্টা পরে সরে যাবে। এর সাথে, ক্রিয়েটররা সাবস্ক্রিপশনের মাধ্যমে Instagram লাইভ রিয়েল টাইম ভিডিও স্ট্রিমিং সেশনগুলির অ্যাক্সেসও দিতে পারবে।


View this post on Instagram

A post shared by Adam Mosseri (@mosseri)

সাবস্ক্রিপশনের জন্য কত টাকা দিতে হবে?

Instagram এর আগে, Facebook 2020 সালে সাবস্ক্রিপশন পরিষেবা চালু করেছিল। ফেসবুক জানিয়েছে যে তারা 2023 সাল পর্যন্ত ক্রিয়েটরদের কাছ থেকে কোনও অর্থ নেবে না। মেটার বক্তব্য যে একই পলিসি ইনস্টাগ্রামে সাবস্ক্রিপশনের জন্যও থাকবে। Instagram এর সাবস্ক্রিপশন রেঞ্জ হবে $0.99 (প্রায় 73.59 টাকা) থেকে $99.99 (প্রায় 7432.64 টাকা) পর্যন্ত থাকবে।

কিছুদিন আগে Twitter ও একই ধরনের ফিচার চালু করেছিল। টুইটারের এই ফিচারটি ‘সুপার ফলোয়ার’ নামে চালু করা হয়েছে। এই ফিচারটির সাহায্যে, ব্যবহারকারীরা তাদের পছন্দের ক্রিয়েটরদের তাদের কন্টেন্ট এর জন্য অর্থ প্রদান করতে পারবেন। সেপ্টেম্বর মাসে টুইটারের এই ফিচারটি চালু হয়। টুইটারে সাবস্ক্রিপশন $2.99 ​​(প্রায় 222.26 টাকা) থেকে $9.99 (প্রায় 742.60 টাকা) পর্যন্ত আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post এবার থেকে Instagram এ কনটেন্ট দেখার জন্য ইউজারদের কিনতে হবে সাবস্ক্রিপশন, অর্থ উপার্জনের সুযোগ ক্রিয়েটরদের! first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/instagram-subscription-feature-testing-begins-in-the-us/feed/ 0
Facebook অ্যাপে প্রতিনিয়ত চলছে Banned Content, ডিলিট করতে দেরি হ‌ওয়ায় সরকার ফাইন করল 17 মিলিয়ন! https://www.91mobiles.com/bengali/facebook-meta-fines-rub-17-million-in-russia-over-moscow-deems-illegal-banned-content/ https://www.91mobiles.com/bengali/facebook-meta-fines-rub-17-million-in-russia-over-moscow-deems-illegal-banned-content/#respond Mon, 20 Dec 2021 02:43:54 +0000 https://www.91mobiles.com/bengali/?p=20204 Facebook কে আবার‌ও 1.7 কোটি টাকার ফাইনের সম্মুখীন হতে হলো

The post Facebook অ্যাপে প্রতিনিয়ত চলছে Banned Content, ডিলিট করতে দেরি হ‌ওয়ায় সরকার ফাইন করল 17 মিলিয়ন! first appeared on 91Mobiles Bengali.

]]>
Facebook কোম্পানি নিজের নাম বদলে এখন Meta করেছে। এখন সোশ্যাল মিডিয়া প্ল‍্যাটফর্ম ফেসবুক সহ Whatsapp এবং Instagram এও মেটা দেখা যাচ্ছে। বহু বছর ধরে ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় ছেয়ে থাকা ফেসবুক বহু রকমের বিবাদেও ছেয়ে আছে এবং কোম্পানির পলিসি থেকে শুরু করে, প্রাইভেসি এবং সিকিউরিটির সম্পর্কে‌ও FB এর উপরেও প্রশ্ন উঠতে থাকে। বিগত দিনে ফেসবুককে ভারত সরকারের কড়া পদক্ষেপের সম্মুখীন করতে হয়েছে, আবার এখন রুসি সরকার ফেসবুকের অবহ এবং ভুলের কারনে কোম্পানিকে 17 মিলিয়ন রুবেলের ফাইনে দন্ডিত করেছে।

আরও পড়ুন: 8GB RAM এবং Snapdragon 680 চিপসেটসহ লঞ্চ হল 5,000mAh ব‍্যাটারির নতুন স্মার্টফোন Vivo Y32

Facebook কে করা হল Fine

মিডিয়া রিপোর্ট অনুযায়ী Facebook তার সোশ্যাল মিডিয়া প্ল‍্যাটফর্মে এমন কিছু কন্টেন্ট‌কে পাব্লিশ করতে দিয়েছিল যেগুলি মস্কো সরকারের অনুযায়ী বেআইনি। ফেসবুক এরকম কন্টেন্ট গুলিকে নিজের চ‍্যানেলে পাব্লিশ হ‌ওয়ার থেকে আটকায়নি এবং পাব্লিশ হ‌ওয়ার পরেও সেগুলিকে দেরি করে ডিলিট করে। সরকারের পক্ষ থেকে সতর্ক করার পরেও কন্টেন্ট গুলিকে সঠিক সময়ে ব‍্যান না করায় ফেসবুক‌কে ভারী জরিমানা‌র সম্মুখীন হতে হবে এবং এখন এই সোশ্যাল মিডিয়া প্ল‍্যাটফর্মের জন্য কোম্পানি‌কে RUB 17 million অর্থাৎ প্রায় 1.7 কোটি টাকা জরিমানা দিতে হবে।

আগেও 520 কোটি টাকার জরিমানা‌র সম্মুখীন হতে হয়েছে ফেসবুক‌কে

দুই মাস আগে অক্টোবর মাসেও Facebook এর উপরে 520 কোটি টাকার জরিমানা লেগেছিল। এই ফাইনটি ব্রিটেনের কম্পিটিশন এন্ড মার্কেট অথোরিটি (CMA) এর পক্ষ থেকে লাগানো হয়েছিল। এই অথোরিটি এফবির উপরে আরোপ লাগিয়েছিল যে আমেরিকার সোশ্যাল মিডিয়া কোম্পানি Giphy এর ডিলে কিছু গড়বড় করা হয়েছিল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে‌ই ফেসবুকের উপরে 520 কোটি টাকার জরিমানা কোম্পানি‌কে জার্মানিতে দিতে হয়। ব্রিটেনের অথোরিটি জানায় যে ফেসবুক সরকারের মজা করার সাথে নিজেদের আইনত দায়িত্বে‌র অবহেলা‌ও করেছে।

আরও পড়ুন: জেনে নিন BSNL এর সেরা এবং সস্তা তিনটি রিচার্জ প্ল্যান

সিএম‌এ জানায় যে জিফির সাথে ফেসবুকের যে চুক্তি হয়েছিল সেই সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য ফেসবুকের পক্ষ থেকে রেগলেটরিকে দেওয়ার কথা ছিল, কিন্তু ফেসবুক ডিটেইল অসম্পূর্ণ রাখার সাথেই সম্পূর্ণ তথ্য দেওয়ার জন্য সতর্ক করা হলে কোম্পানির পক্ষ থেকে অস্বীকার‌ও করা হয়। আপনাদের জানিয়ে দিই যে ফেসবুকের চ‍্যাটিং অথবা কমেন্টে যে GIF এর ব‍্যবহার করা হয় সেটি জিফি প্ল‍্যাটফর্মের পক্ষ থেকেই ব‍্যবহৃত হয়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Facebook অ্যাপে প্রতিনিয়ত চলছে Banned Content, ডিলিট করতে দেরি হ‌ওয়ায় সরকার ফাইন করল 17 মিলিয়ন! first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/facebook-meta-fines-rub-17-million-in-russia-over-moscow-deems-illegal-banned-content/feed/ 0