Mi Remote Charging Technology - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Fri, 29 Jan 2021 14:14:30 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 Xiaomi এর কীর্তি: এখন ‘হাওয়া’য় চার্জ হবে স্মার্টফোন, এসে গেল নতুন টেকনোলজি https://www.91mobiles.com/bengali/xiaomi-mi-air-charge-technology-charge-phones-wirelessly-over-the-air/ https://www.91mobiles.com/bengali/xiaomi-mi-air-charge-technology-charge-phones-wirelessly-over-the-air/#respond Fri, 29 Jan 2021 14:13:45 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=14056 Xiaomi আনল নতুন টেকনোলজি

The post Xiaomi এর কীর্তি: এখন ‘হাওয়া’য় চার্জ হবে স্মার্টফোন, এসে গেল নতুন টেকনোলজি first appeared on 91Mobiles Bengali.

]]>
বিগত কয়েক বছর ধরে টেক জগত অত‍্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলেছে এবং এই অগ্ৰগতির পাশাপাশি দেখা যাচ্ছে অদ্ভুত কিছু টেকনোলজি। এবার এক অভূতপূর্ব নতুন টেকনোলজি নিয়ে এসেছে চীনের স্মার্টফোন প্রস্ততকারী কোম্পানি শাওমি। শাওমি অন্য সব কোম্পানির থেকে এক কদম এগিয়ে ‘এয়ার চার্জ টেকনোলজি’র কথা ঘোষণা করেছে, যা ইউজারদের প্রকৃতপক্ষে ওয়‍্যার ফ্রি চার্জিং এক্সপেরিয়েন্স দেবে। এই নতুন টেকনোলজি কোনো ওয়‍্যারলেস স্ট‍্যান্ড বা কেবল ছাড়া এক সঙ্গে বেশ কয়েকটি স্মার্টফোন চার্জ করা যাবে।

আরও পড়ুন: DSLR এর মতো ক‍্যামেরার সঙ্গে এই বছর লঞ্চ হবে iPhone 13, জানা গেল গুরুত্বপূর্ণ তথ্য

শাওমির কথা অনুযায়ী, “মি এয়ার চার্জ এই মুহূর্তে শুধুমাত্র ডেমো স্টোরে রাখা হয়েছে। এই টেকনোলজি কবে মার্কেটে নিয়ে আসা হবে তা এখনই বলা সম্ভব নয়।”

প্রয়োজন নেই কোনো তার

এই টেকনোলজি মার্কেটে এলে ওয়‍্যারলেস চার্জিং টেকনোলজিও ব‍্যাকডেটেড হয়ে যাবে, কারণ ওয়‍্যারলেস ফোন চার্জ করার জন্য চার্জিং প‍্যাড দরকার হয়। এই নতুন এয়ার চার্জ টেকনোলজির দৌলতে ফোন চার্জ করার জন্য স্মার্টফোনকে অন্য কোনো ডিভাইসের সঙ্গে কানেক্ট করতে হবে না।

আরও পড়ুন: Realme আনছে শক্তিশালী ব‍্যাটারীসহ সস্তা 5G স্মার্টফোন, সেল করা হবে 10,000 টাকার কাছাকাছি দামে

হাওয়ায় চার্জ করা টেকনোলজি কি?

শাওমির Remote Charging Technology  (Mi Air Technology) সম্পর্কে কোম্পানি জানিয়েছে, কোম্পানির পেটেন্টেড মি এয়ার চার্জ টেকনোলজি একটি বিশেষ সেল্ফ ডেভেলপড টাওয়ার বা বক্স ব‍্যবহার করে।

mi-air-charge-truly-wireless-charging-tech-2

কোন ফোনে করবে সাপোর্ট?

ঘোষণা করার সময় কোম্পানি জানিয়ে দিয়েছে, রিমোট চার্জিং টেকনোলজি শুধুমাত্র স্মার্টফোনেই কাজ করবে। তবে অদূর ভবিষ্যতে এই টেকনোলজি স্মার্ট ওয়াচ, ব্রেসলেট ও অন‍্যান‍্য ডিভাইসেও কাছে করবে।

আরও পড়ুন: 8GB র‍্যামের সঙ্গে গুগলে এল Vivo এর নতুন 5G ফোন S7t, শীঘ্রই হবে লঞ্চ

কিভাবে ফোন চার্জ হবে?

এই টেকনোলজির সাহায্যে স্মার্টফোনে মিলিমিটার ওয়েভ পাঠানো হবে এবং এই ওয়েভ ইলেকট্রিক পাওয়ারে পরিবর্তন হয়ে ফোন চার্জ করে। চার্জিং টাওয়ারে পাঞ্চ ফেজ ডিটেকশন অ্যান্টেনা লাগানো আছে যা স্মার্টফোনের পজিশন খুঁজে সেটি চার্জ করে দেয়। মিলিমিটার ওয়েভ পাঠানোর জন্য চার্জিং ডিভাইসে 144 বীমফার্মিং অ্যান্টেনা দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

আমরা আগেই বলেছি, শাওমি এই টেকনোলজি মার্কেটে কবে আনবে সেবিষয়ে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। তবে নিশ্চিত ভাবে বলা যায় এই টেকনোলজি কোনো প্রিমিয়াম ফোনেই দেওয়া হবে। এই টেকনোলজি হাতে পেতে টেক প্রেমীদের এখন অপেক্ষা করতে হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Xiaomi এর কীর্তি: এখন ‘হাওয়া’য় চার্জ হবে স্মার্টফোন, এসে গেল নতুন টেকনোলজি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/xiaomi-mi-air-charge-technology-charge-phones-wirelessly-over-the-air/feed/ 0