Micromax In 2 - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Sat, 26 Feb 2022 19:49:19 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 ভারতে লঞ্চের আগেই প্রকাশ্যে Micromax In 2 এর স্পেসিফিকেশন ও দাম, জেনে নিন ফিচার https://www.91mobiles.com/bengali/micromax-in-2-specs-and-price-revealed-ahead-of-india-launch/ https://www.91mobiles.com/bengali/micromax-in-2-specs-and-price-revealed-ahead-of-india-launch/#respond Sun, 13 Feb 2022 04:17:11 +0000 https://www.91mobiles.com/bengali/?p=22169 ভারতে শীঘ্রই লঞ্চ হতে চলেছে Micromax In 2

The post ভারতে লঞ্চের আগেই প্রকাশ্যে Micromax In 2 এর স্পেসিফিকেশন ও দাম, জেনে নিন ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
Micromax শীঘ্রই ভারতে তাদের একটি নতুন বাজেট স্মার্টফোন লঞ্চ করতে পারে। Micromax কয়েক সপ্তাহ আগেই Micromax In Note 2 লঞ্চ করেছে। এবার কোম্পানি আরেকটি In-সিরিজ Micromax In 2 নিয়ে কাজ করছে। শীঘ্রই লঞ্চ হতে পারে মাইক্রোম্যাক্সের এই আসন্ন স্মার্টফোনটি। লঞ্চের আগেই লিক হয়ে গেছে Micromax In 2 স্মার্টফোনের স্পেসিফিকেশন এবং দাম। এই Micromax স্মার্টফোনটি MediaTek Helio G88 প্রসেসর, 48MP ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, 5,000mAh ব্যাটারি সহ লঞ্চ করা যেতে পারে। যদিও Micromax In 2 স্মার্টফোনের লঞ্চের তারিখ এখনও সামনে আসে নি৷ তবে লিক হওয়া রিপোর্ট অনুযায়ী , এই মাইক্রোম্যাক্স স্মার্টফোনটি সাশ্রয়ী মূল্যে লঞ্চ হতে পারে।

Micromax In 2 এর স্পেসিফিকেশন

Micromax In 2 স্মার্টফোনের স্পেসিফিকেশন সম্পর্কে কথা বললে, এই ফোনটি একটি 6.5-ইঞ্চি ফুল-HD + IPS LCD ডিসপ্লে সহ লঞ্চ হবে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট 90Hz। এই স্মার্টফোনটি অক্টা-কোর MediaTek Helio G 88 প্রসেসর সহ দেওয়া হবে। এর সাথে বলা হচ্ছে এই মাইক্রোম্যাক্স ফোনে 5,000mAh ব্যাটারি দেওয়া যেতে পারে। এর সাথে ফোনটিতে 18W ফাস্ট চার্জিং সাপোর্টও দেওয়া হতে পারে।

Micromax In 2 স্মার্টফোনের RAM এবং স্টোরেজ সম্পর্কে বর্তমানে কোনো তথ্য পাওয়া যায় নি। তবে মনে করা হচ্ছে যে এই মাইক্রোম্যাক্স ফোনটি কমপক্ষে 6GB RAM এবং 64GB স্টোরেজ বিকল্পে পেশ করা হতে পারে। এর সাথে ফোনে স্টোরেজের জন্য একটি মাইক্রোএসডি কার্ড স্লটও দেওয়া যেতে পারে।

ক্যামেরা স্পেসিফিকেশনের কথা বললে ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া যেতে পারে। এর সাথে ফোনটির প্রাইমারি ক্যামেরা হবে 48MP। পাশাপাশি ফোনটিতে একটি 2MP সেকেন্ডারি ক্যামেরা এবং একটি 2MP তৃতীয় ক্যামেরা সেন্সর দেওয়া হতে পারে। অন্যদিকে সেলফি ক্যামেরা সেন্সরের কথা বললে ফোনে একটি 8MP সেলফি ক্যামেরা দেওয়া হতে পারে। এই Micromax ফোনটি Android 11 এ চলবে।

Micromax In 2 এর দাম

Micromax In 2 স্মার্টফোনের দাম সম্পর্কে, দাবি করা হচ্ছে যে ভারতের বাজারে ফোনটির দাম 10 হাজার টাকার টাকার আশেপাশে থাকবে৷ যদিও এর দাম কত হবে সেই সম্পর্কে অফিসিয়ালি কোনো তথ্য সামনে আসেনি।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post ভারতে লঞ্চের আগেই প্রকাশ্যে Micromax In 2 এর স্পেসিফিকেশন ও দাম, জেনে নিন ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/micromax-in-2-specs-and-price-revealed-ahead-of-india-launch/feed/ 0
আবার শিরোনামে Micromax, শীঘ্রই মার্কেটে এন্ট্রি নিতে চলেছে Micromax In 2, দাম থাকবে 10,000 টাকার মধ্যে https://www.91mobiles.com/bengali/low-budget-cheap-mobile-phone-micromax-in-2-launching-soon-in-india-specifications-leaked/ https://www.91mobiles.com/bengali/low-budget-cheap-mobile-phone-micromax-in-2-launching-soon-in-india-specifications-leaked/#respond Fri, 11 Feb 2022 11:46:22 +0000 https://www.91mobiles.com/bengali/?p=22795 শীঘ্রই লঞ্চ হবে Micromax In 2, প্রসেসিং এর জন্য থাকবে MediaTek Helio G88 চিপসেট।

The post আবার শিরোনামে Micromax, শীঘ্রই মার্কেটে এন্ট্রি নিতে চলেছে Micromax In 2, দাম থাকবে 10,000 টাকার মধ্যে first appeared on 91Mobiles Bengali.

]]>
Micromax সম্প্রতি ভারতে তাদের কম বাজেটের স্মার্টফোন Micromax In Note 2 লঞ্চ করেছে যা Deya তে 13,490 টাকা মূল্যে সেল এর জন্য উপলব্ধ। 48MP ক্যামেরা, Helio G95 প্রসেসর এবং 5,000mAh ব্যাটারির মতো ফিচার যুক্ত এই মোবাইলের পরে, এবার খবর পাওয়া গেছে যে, Micromax কোম্পানি ভারতে আরেকটি কম দামের মোবাইল ফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে এবং এই স্মার্টফোনটি Micromax In 2 নামে ভারতে লঞ্চ হবে।

Micromax In 2

সবার আগে যদি Micromax In 2-এর দামের কথা বলি, তাহলে লিক হওয়া রিপোর্ট অনুযায়ী, এই মোবাইল ফোনটি ভারতে 10,000 টাকার বাজেটে লঞ্চ হবে এবং ফোনটির সর্বোচ্চ দাম 11,000 টাকা পর্যন্ত যেতে পারে। লিক হওয়া রিপোর্ট অনুসারে, Micromax In 2 স্মার্টফোনটি একটি 6.5-ইঞ্চি FullHD+ ডিসপ্লেতে লঞ্চ হবে। এই স্ক্রিনটি একটি IPS LCD প্যানেলে নির্মিত হবে এবং এর রিফ্রেশ রেট থাকবে 90Hz । বলা হচ্ছে যে এই মোবাইলটি পলিকার্বোনেট বডিতে তৈরি হবে।

Micromax In 2 অ্যান্ড্রয়েড 11 OS -এ লঞ্চ করা হবে, যার সাথে প্রসেসিংয়ের জন্য এই ফোনে MediaTek Helio G88 চিপসেট দেওয়া হবে বলে জানানো হয়েছে। তবে ফোনটিতে কত র‌্যাম ও স্টোরেজ দেখা যাবে, তা এখনও স্পষ্ট নয়। ফটোগ্রাফির জন্য, ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। যার প্রাইমারি সেন্সর হবে 48 মেগাপিক্সেল। একই সময়ে, ফোনের ব্যাক প্যানেলে 2 মেগাপিক্সেলের আরও দুটি লেন্স দেওয়া হবে।

লিক অনুসারে, Micromax IN 2 স্মার্টফোনটি সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য একটি 8-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করবে। বলা হচ্ছে যে Micromax In 2 স্মার্টফোনটিতে একটি 5,000mAh ব্যাটারি থাকবে, যা 18W ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে। তবে যাই হোক, ফোনের নিশ্চিত স্পেসিফিকেশন এবং লঞ্চের তারিখ জানার জন্য , আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post আবার শিরোনামে Micromax, শীঘ্রই মার্কেটে এন্ট্রি নিতে চলেছে Micromax In 2, দাম থাকবে 10,000 টাকার মধ্যে first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/low-budget-cheap-mobile-phone-micromax-in-2-launching-soon-in-india-specifications-leaked/feed/ 0