Micromax IN 2C - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Mon, 02 May 2022 10:02:47 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 5,000mAh ব্যাটারি সহ লঞ্চ হল Micromax In 2c, দাম মাত্র 7,499 টাকা! https://www.91mobiles.com/bengali/micromax-in-2c-launch-price-india-rs-7499-sale-date-may-1-flipkart/ https://www.91mobiles.com/bengali/micromax-in-2c-launch-price-india-rs-7499-sale-date-may-1-flipkart/#respond Tue, 26 Apr 2022 09:58:15 +0000 https://www.91mobiles.com/bengali/?p=25297 1 মে থেকে ফ্লিপকার্টে কেনা যাবে Micromax In 2c ফোনটি

The post 5,000mAh ব্যাটারি সহ লঞ্চ হল Micromax In 2c, দাম মাত্র 7,499 টাকা! first appeared on 91Mobiles Bengali.

]]>
দীর্ঘ প্রতীক্ষার পরে সম্প্রতি ভারতের টেক মার্কেটে এন্ট্রি নিয়েছে Micromax In 2c। এই ফোনের ডিজাইন এবং ফিচার, গত বছর লঞ্চ হওয়া Micromax In 2b-এর মতো। এই লো বাজেট স্মার্টফোনটি ভারতীয় বাজারে আনা হয়েছে Realme এবং Redmi সহ OPPO এবং Vivo-এর মতো ব্র্যান্ডগুলোকে চ্যালেঞ্জ জানানোর জন্য। এই ফোনটিতে একটি ওয়াটারড্রপ-স্টাইল ডিসপ্লে নচ রয়েছে এবং এতে ডুয়াল রেয়ার ক্যামেরা রয়েছে। অন্যদিকে, Micromax In 2C তে একটি অক্টা-কোর Unisoc T610 SoC চিপসেট এবং ইন্টারনাল স্টোরেজ বাড়ানোর জন্য একটি মাইক্রোএসডি কার্ড স্লট দেওয়া হয়েছে। ফোনটির ফিচার দেখে মনে হচ্ছে যে Micromax In 2c, Realme C31, Infinix Hot 11 2022 এবং Poco C3 এর সাথে কড়া প্রতিযোগিতা করবে।

Micromax In 2c এর দাম এবং সেল

Micromax In 2c ফোনটির 3GB RAM + 32GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 8,499 টাকা। তবে বিশেষ কিছু অফারে সীমিত সময়ের জন্য ফোনটি 7,499 টাকায় কেনা যাবে। তবে, এই অফারটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য প্রযোজ্য হবে।

আগ্রহী গ্রাহকরা ই-কমার্স সাইট ফ্লিপকার্ট এবং মাইক্রোম্যাক্সের অফিসিয়াল সাইটে 1 মে থেকে এই ফোনটি কিনতে পারবেন। Micromax In 2c ফোনটি ব্রাউন এবং সিলভার রঙের কালার অপশনে পেশ করা হয়েছে।

Micromax In 2c এর স্পেসিফিকেশন

Micromax IN 2C স্মার্টফোনটি 20:9 অ্যাস্পেক্ট রেশিও এবং 263ppi পিক্সেল ডেনসিটি সহ একটি 6.52-ইঞ্চি HD+ 720×1,600 পিক্সেল রেজলিউশন সহ পেশ করা হয়েছে। এই ফোনে 3GB র‍্যামের সাথে অক্টা-কোর Unisoc T610 SoC দেওয়া হয়েছে। এছাড়াও, Micromax In 2C তে 32GB অনবোর্ড স্টোরেজ রয়েছে, যা একটি microSD কার্ডের মাধ্যমে 256GB পর্যন্ত বাড়ানো যাবে৷

এছাড়াও, Micromax In 2c স্মার্টফোনে একটি ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ আছে। এই ফোনে একটি 8-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং একটি ডেপথ সেন্সর দেওয়া হয়েছে। এছাড়াও, এই ফোনে একটি 13-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে এবং ভিডিও চ্যাটের জন্য, Micromax In 2C-এর ফ্রন্টে একটি 5-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সেন্সর রয়েছে। এছাড়াও এই ফোনের ক্যামেরায় ফেস বিউটি, নাইট মোড এবং পোর্ট্রেট মোড সহ ফিচার গুলো দেওয়া হয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য, এই ফোনটিতে একটি 5,000mAh ব্যাটারি রয়েছে যা 10W স্ট্যান্ডার্ড চার্জিং সাপোর্ট করে। বেসিক কানেক্টিভিটি ফিচার হিসাবে, এই ফোনে 4G LTE, Wi-Fi 802.11 AC, Bluetooth v5.0, GPS/A-GPS, USB Type-C এবং 3.5mm হেডফোন জ্যাক আছে৷

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 5,000mAh ব্যাটারি সহ লঞ্চ হল Micromax In 2c, দাম মাত্র 7,499 টাকা! first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/micromax-in-2c-launch-price-india-rs-7499-sale-date-may-1-flipkart/feed/ 0
শক্তিশালী ফিচার সহ আগামীকাল লঞ্চ হবে Micromax এর এই লো বাজেট স্মার্টফোন, থাকবে 5000mAh ব্যাটারি এবং ডুয়েল রেযার ক্যামেরা সেটাপ https://www.91mobiles.com/bengali/micromax-in-2c-smartphone-launched-in-india-on-26-april/ https://www.91mobiles.com/bengali/micromax-in-2c-smartphone-launched-in-india-on-26-april/#respond Mon, 25 Apr 2022 16:16:51 +0000 https://www.91mobiles.com/bengali/?p=25246 জেনে নিন Micromax In 2c স্মার্টফোনের স্পেসিফিকেশন

The post শক্তিশালী ফিচার সহ আগামীকাল লঞ্চ হবে Micromax এর এই লো বাজেট স্মার্টফোন, থাকবে 5000mAh ব্যাটারি এবং ডুয়েল রেযার ক্যামেরা সেটাপ first appeared on 91Mobiles Bengali.

]]>
Micromax In 2c স্মার্টফোন ভারতে 26 এপ্রিল লঞ্চ হবে এবং এই বিষয়টি কোম্পানির তরফে অফিসিয়ালি জানানো হয়েছে। Micromax কোম্পানি তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে এই তথ্যটি জানিয়েছে। Micromax In 2c স্মার্টফোনটি গত বছর লঞ্চ হওয়া Micromax In 2b-এর উত্তরসূরি। Micromax দাবি করেছে যে কোম্পানির আসন্ন স্মার্টফোনটি সিঙ্গেল চার্জে 50 ঘন্টা টকটাইম অথবা 16 ঘন্টা ভিডিও স্ট্রিমিং অফার দেবে। এর সাথে এই Nokia ফোনে ওয়াটারড্রপ স্টাইলের নচ দেওয়া হয়েছে।

Micromax In 2C এর ডিটেইলস

Micromax তাদের টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে জানিয়েছে যে Micromax In 2c স্মার্টফোনটি 26 এপ্রিল লঞ্চ হয়েছে। Micromax-এর এই স্মার্টফোনটি দুপুর 12টায় লঞ্চ হবে। Micromax এই স্মার্টফোনের জন্য ডেডিকেটেড ল্যান্ডিং পেজ ফ্লিপকার্টে লাইভ করেছে। Micromax এর এই স্মার্টফোনটি ব্রাউন এবং সিলভার কালার অপশনে দেওয়া হবে।

Micromax In 2C এর দাম

Micromax In 2c স্মার্টফোনের দাম সম্পর্কে বলা হচ্ছে যে এর দাম Micromax In 2b এর সমান হতে পারে। জুলাই মাসে, কোম্পানি সেই ফোনটির 4GB + 64GB ভেরিয়েন্ট 7,999 টাকায় এবং 6GB + 64GB ভেরিয়েন্টটি 8,999 টাকায় পেশ করেছিল।

Micromax In 2c এর স্পেসিফিকেশন

Flipkart এ Micromax এর লাইভ ল্যান্ডিং পেজ থেকে এটা নিশ্চিত যে Micromax In 2c স্মার্টফোনটি অক্টা-কোর Unisoc T610 SoC সহ পেশ করা হবে। এই Micromax স্মার্টফোনটিতে একটি 6.52-ইঞ্চি ডিসপ্লে থাকবে। এই ফোনের অ্যাসপেক্ট রেশিও 20:9 এবং সর্বোচ্চ ব্রাইটনেস 420 নিটস। মাইক্রোম্যাক্সের এই স্মার্টফোনটি ওয়াটারড্রপ স্টাইল নচ ডিজাইন সহ পেশ করা হবে। Micromax-এর এই ফোনে 5,000mAh ব্যাটারি এবং ডুয়াল রেয়ার ক্যামেরা দেওয়া হবে।

গত সপ্তাহে টিপস্টার সুধাংশু আম্বর Micromax In 2c স্মার্টফোনের স্পেসিফিকেশন শেয়ার করেছেন। টিপস্টার দাবি করেছে যে ফোনটিতে একটি 6.52-ইঞ্চি HD+ ডিসপ্লে (720×1,600 পিক্সেল) থাকবে। এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। ফোনটিতে একটি 8-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা দেওয়া হবে। ফোনের সেকেন্ডারি ক্যামেরা VGA।

Micromax এর এই স্মার্টফোনটিতে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকবে। Micromax In 2c স্মার্টফোন সম্পর্কে বলা হচ্ছে যে ফোনটিতে 4GB এবং 6GB LPDDR4X RAM অপশন দেওয়া হবে। এই মাইক্রোম্যাক্স ফোনে 64GB eMMC 5.1 স্টোরেজ দেওয়া হবে। এর সাথে ফোনে একটি মাইক্রোএসডি কার্ড স্লট দেওয়া হবে। Micromax In 2c স্মার্টফোনের কানেক্টিভিটি সম্পর্কে বলা হচ্ছে যে এতে একটি USB Type-C পোর্ট এবং একটি 3.5mm হেডফোন জ্যাক থাকবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post শক্তিশালী ফিচার সহ আগামীকাল লঞ্চ হবে Micromax এর এই লো বাজেট স্মার্টফোন, থাকবে 5000mAh ব্যাটারি এবং ডুয়েল রেযার ক্যামেরা সেটাপ first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/micromax-in-2c-smartphone-launched-in-india-on-26-april/feed/ 0
আগামীকাল লো বাজেটে লঞ্চ হতে চলেছে Micromax In 2c, এইসব দুর্দান্ত ফিচার সহ চীনা ব্র্যান্ডগুলিকে দেবে কড়া টক্কর https://www.91mobiles.com/bengali/26-april-micromax-in-2c-india-launch-price-specifications-leaked/ https://www.91mobiles.com/bengali/26-april-micromax-in-2c-india-launch-price-specifications-leaked/#respond Mon, 25 Apr 2022 01:23:57 +0000 https://www.91mobiles.com/bengali/?p=25147 26 এপ্রিল লঞ্চ হবে Micromax IN 2C স্মার্টফোন

The post আগামীকাল লো বাজেটে লঞ্চ হতে চলেছে Micromax In 2c, এইসব দুর্দান্ত ফিচার সহ চীনা ব্র্যান্ডগুলিকে দেবে কড়া টক্কর first appeared on 91Mobiles Bengali.

]]>
গত সপ্তাহে Micromax সম্পর্কে খবর ছিল যে কোম্পানি তাদের নতুন মোবাইল ফোনে কাজ করছে যা খুব শীঘ্রই ভারতে Micromax In 2c নামে লঞ্চ করা হবে। কোম্পানি সম্প্রতি এই স্মার্টফোনের লঞ্চের তারিখ থেকে পর্দা সরিয়েছে এবং জানিয়েছে যে Micromax IN 2C স্মার্টফোনটি 26 এপ্রিল ভারতীয় বাজারে লঞ্চ হবে। ফোনের লঞ্চের তারিখ ঘোষণা করার পাশাপাশি, কোম্পানি আরও জানিয়েছে যে Micromax In 2c শপিং সাইট Flipkart-এ সেল এর জন্য পাওয়া যাবে।

Micromax In 2c-এর প্রোডাক্ট পেজ শপিং সাইট ফ্লিপকার্টে লাইভ হয়েছে। এই পেজে ফোনের ছবি শেয়ার করার পাশাপাশি অনেক গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশনের ওপর থেকেও পর্দা সরানো হয়েছে। ফোনটির লুক সম্পর্কে কথা বললে Micromax In 2C স্মার্টফোনটি ওয়াটারড্রপ নচ ডিসপ্লে সহ লঞ্চ করবে, যেখানে স্ক্রিনের তিনটি দিক বেজেল-লেস হবে তবে নীচে একটি হালকা চিবুক অংশ থাকবে। এই ফোনের ব্যাক প্যানেলের উপরের বাম দিকে স্কোয়ার আকারে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ ফিট করা হয়েছে। এই ফোনের নীচে মাইক্রোম্যাক্স এর ব্র্যান্ডিং দেওয়া হয়েছে।

Micromax In 2c এর স্পেসিফিকেশন

Flipkart পেজের মাধ্যমে জানা গেছে যে এই মোবাইল ফোনটি 20:9 অ্যাসপেক্ট রেশিওতে পেশ করা হবে, যার স্ক্রিন-টু-বডি রেশিও 89 শতাংশ। লিস্টিং পেজ এ স্ক্রিন সাইজ 6.52 ইঞ্চি উল্লেখ করা হয়েছে, যা HD + রেজোলিউশন সহ পেশ করা হবে। Micromax In 2C-এর ডিসপ্লে 420নিটস ব্রাইটনেস এবং ফোনের ডিসপ্লে 16.7M কালার ফিচার সাপোর্ট করবে।

Micromax In 2c স্মার্টফোনটি ভারতীয় বাজারে UNISOC T610 চিপসেটে লঞ্চ হবে। কোম্পানির দাবি, এই চিপ প্রসেসরের সঙ্গে 30 শতাংশ বেশি ভালো গ্রাফিক্স পারফরম্যান্স পাওয়া যাবে। Micromax IN 2C স্মার্টফোনটিতে 5,000 mAh ব্যাটারি থাকবে। কোম্পানির মতে, এই ফোনটি ফুল চার্জে 16 ঘন্টা ভিডিও স্ট্রিমিং এবং 50 ঘন্টা টকটাইম পাবে। ফোনের নির্দিষ্ট স্পেসিফিকেশনের জন্য আমাদের 26 এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে। Micromax In 2c এর দাম 10,000 টাকার কম হতে পারে বলে আশা করা হচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post আগামীকাল লো বাজেটে লঞ্চ হতে চলেছে Micromax In 2c, এইসব দুর্দান্ত ফিচার সহ চীনা ব্র্যান্ডগুলিকে দেবে কড়া টক্কর first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/26-april-micromax-in-2c-india-launch-price-specifications-leaked/feed/ 0
এবার লো বাজেট চীনা ফোনকে কড়া টক্কর দিতে মাঠে নামছে Micromax In 2c, জানুন বিস্তারিত https://www.91mobiles.com/bengali/low-budget-cheap-mobile-phone-micromax-in-2c-india-launch-soon-in-april-may/ https://www.91mobiles.com/bengali/low-budget-cheap-mobile-phone-micromax-in-2c-india-launch-soon-in-april-may/#respond Mon, 18 Apr 2022 03:02:12 +0000 https://www.91mobiles.com/bengali/?p=24804 এপ্রিলের শেষে বা মে মাসে লঞ্চ হবে Micromax In 2c স্মার্টফোন।

The post এবার লো বাজেট চীনা ফোনকে কড়া টক্কর দিতে মাঠে নামছে Micromax In 2c, জানুন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
কিছুদিন আগেই খবর এসেছিল যে Micromax কোম্পানি একটি লো বাজেট স্মার্টফোন নিয়ে কাজ করছে যা শীঘ্রই ভারতে Micromax In 2c নামে লঞ্চ হবে। এটি একটি লো বাজেট স্মার্টফোন হবে, যা Realme এবং Redmi সহ OPPO, Vivo-এর মতো ব্র্যান্ডগুলিকেও কড়া টক্কর দেবে। যদিও কোম্পানির তরফে এখনও পর্যন্ত এই ফোনটির সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি, তবে কোম্পানির ঘোষণা করার আগেই একটি নতুন লিকে, Micromax IN 2C এর সম্পর্কে বেশ কিছু তথ্য সামনে এসেছে।

লিক হওয়া রিপোর্ট অনুযায়ী Micromax In 2c মোবাইলটি এপ্রিলের শেষের দিকে বা মে মাসের শুরুতে ভারতীয় মার্কেটে এন্ট্রি নিতে পারে। মাইক্রোম্যাক্স ফোনটি বাজেট সেগমেন্টেই লঞ্চ করা হবে, যেখানে এটি UNISOC চিপসেট দেওয়া হবে বলে জানা গেছে। ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে এখনও কোনও তথ্য প্রকাশ করা হয়নি, তবে আশা করা হচ্ছে যে আগামী সপ্তাহগুলিতে Micromax In 2c ভারতীয় মার্কেটে পেশ করা হবে এবং এর দাম 10,000 টাকার মধ্যে থাকবে বলে অনুমান করা হচ্ছে।

Micromax In Note 2

Micromax In Note 2 সম্পর্কে কথা বললে, এই মোবাইল ফোনটিতে একটি 6.43-ইঞ্চি ফুল HD + AMOLED ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লের রেজলিউশন হল 1080 x 2400 পিক্সেল, ব্রাইটনেস 550 নিটস এবং অ্যাসপেক্ট রেশিও হল 20:9। এই ফোনের ডিসপ্লে কর্নিং গরিলা গ্লাস সুরক্ষা এবং পাঞ্চ হোল কাটআউট সহ পেশ করা হয়েছে। Micromax-এর এই ফোনটি MediaTek Helio G95 চিপসেটের সঙ্গে লঞ্চ করা হয়েছে।

ক্যামেরা সেটআপ সম্পর্কে কথা বলতে গেলে, IN Note 2 স্মার্টফোনটিতে LED ফ্ল্যাশ সহ একটি কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ আছে। এই ফোনের প্রাইমারি ক্যামেরা 48MP, যার সাথে একটি 5MP আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। এর সাথে ফোনটিতে 2MP ম্যাক্রো এবং 2MP ডেপথ সেন্সর দেওয়া হয়েছে। এর সাথে ফোনটিতে একটি 16MP সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।

Micromax IN Note 2 স্মার্টফোনে পাওয়ার ব্যাকআপের জন্য একটি 5,000 mAh ব্যাটারি রয়েছে, যা 30W ফাস্ট চার্জিং টেকনোলজির সাথে কাজ করে। এই ফোনে সিকিউরিটির জন্য সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সাপোর্ট করে। মাইক্রোম্যাক্সের এই মোবাইলে মাইক্রো এসডি কার্ড স্লট, 3.5 mm জ্যাক দেওয়া হয়েছে। এর পাশাপাশি এই ফোনে ডুয়াল-সিম, 4G, VoLTE, 2.4GHz/5GHz WiFi, Bluetooh 5.0, এবং GPS সাপোর্ট ও আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post এবার লো বাজেট চীনা ফোনকে কড়া টক্কর দিতে মাঠে নামছে Micromax In 2c, জানুন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/low-budget-cheap-mobile-phone-micromax-in-2c-india-launch-soon-in-april-may/feed/ 0
ভারতে আরও একটি সস্তা স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে Micromax, এবার নাম হবে Micromax IN 2C https://www.91mobiles.com/bengali/micromax-in-2c-india-launch-soon-specs-leak/ https://www.91mobiles.com/bengali/micromax-in-2c-india-launch-soon-specs-leak/#respond Sat, 26 Feb 2022 01:40:33 +0000 https://www.91mobiles.com/bengali/?p=22839 শীঘ্রই ভারতে লঞ্চ হবে Micromax In 2c

The post ভারতে আরও একটি সস্তা স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে Micromax, এবার নাম হবে Micromax IN 2C first appeared on 91Mobiles Bengali.

]]>
Micromax গত মাসে ভারতীয় বাজারে তাদের নতুন স্মার্টফোন Micromax In Note 2 লঞ্চ করেছে। এই মোবাইলটি 13,490 টাকা দামে মার্কেটে লঞ্চ করা হয়েছিল, যেখানে MediaTek Helio G95, 4GB RAM, 48MP ক্যামেরা এবং 30W 5,000mAh ব্যাটারির শক্তি ছিল। কম বাজেটের সেই স্মার্টফোনের পরে, Micromax আরেকটি নতুন ফোন নিয়ে কাজ করছে যা শীঘ্রই Micromax In 2c নামে ভারতীয় মোবাইল মার্কেটে লঞ্চ হতে পারে।

যদিও কোম্পানি এখনও Micromax In 2c সম্পর্কে কোনও তথ্য দেয়নি, তবে এই স্মার্টফোনটিকে গুগল প্লে সাপোর্টেড ডিভাইসের তালিকায় দেখা গেছে। এই আসন্ন মাইক্রোম্যাক্স ফোনটি প্রথম টিপস্টার অভিষেক যাদব দেখেছেন, যেখানে Micromax In 2c মডেল নম্বর E6533 সহ দেখা গেছে। যদিও এই তালিকা থেকে ফোনটির স্পেসিফিকেশন বা লঞ্চ সংক্রান্ত কোনও বিশদ বিবরণ পাওয়া যায়নি, তবে তালিকাভুক্তির পরে, মনে করা হচ্ছে যে ভারতীয় মোবাইল ব্র্যান্ড Micromax
চিনা কোম্পানিগুলির সাথে প্রতিযোগিতা করতে খুব শীঘ্রই আরেকটি নতুন সস্তা স্মার্টফোন আনতে চলেছে।

Micromax IN Note 2

Micromax এর লেটেস্ট স্মার্টফোনটি Micromax IN Note 2 সম্পর্কে কথা বললে
এতে একটি 6.43-ইঞ্চি ফুল HD + AMOLED ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লের রেজলিউশন হল 1080 x 2400 পিক্সেল, ব্রাইটনেস 550 নিট এবং অ্যাসপেক্ট রেশিও হল 20:9। এই ফোনের ডিসপ্লে কর্নিং গরিলা গ্লাস দ্বারা প্রোটেকটেড এবং পাঞ্চ হোল কাটআউট সহ পেশ করা হয়েছে। Micromax-এর এই ফোনটি MediaTek Helio G95 চিপসেটের সঙ্গে লঞ্চ করা হয়েছে।

ক্যামেরা সেটআপ সম্পর্কে কথা বলতে গেলে, IN Note 2 স্মার্টফোনটিতে LED ফ্ল্যাশ সহ একটি কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনের প্রাইমারি ক্যামেরা 48MP, যার সাথে একটি 5MP আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। এর সাথে ফোনটিতে 2MP ম্যাক্রো এবং 2MP ডেপথ সেন্সর দেওয়া হয়েছে। এর সাথে ফোনটিতে একটি 16MP সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।

Micromax এর লেটেস্ট IN Note 2 স্মার্টফোনটিতে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে যা 30W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই ফোনে টাইপ-সি চার্জিং পোর্ট, সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, মাইক্রো এসডি কার্ড স্লট, 3.5 মিমি জ্যাক রয়েছে। এর সাথে ফোনে ডুয়াল-সিম, 4G, VoLTE, 2.4GHz/5GHz WiFi, Bluetooh 5.0, এবং GPS সাপোর্ট করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post ভারতে আরও একটি সস্তা স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে Micromax, এবার নাম হবে Micromax IN 2C first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/micromax-in-2c-india-launch-soon-specs-leak/feed/ 0
লিক হল Micromax IN 2C ফোনের স্পেসিফিকেশন, 4GB RAM ও Unisoc চিপসেটের সঙ্গে হবে লঞ্চ https://www.91mobiles.com/bengali/micromax-in-2c-smartphone-specifications-leaked/ https://www.91mobiles.com/bengali/micromax-in-2c-smartphone-specifications-leaked/#respond Mon, 21 Jun 2021 08:25:48 +0000 https://www.91mobiles.com/bengali/?p=16547 লিক হল Micromax IN 2C

The post লিক হল Micromax IN 2C ফোনের স্পেসিফিকেশন, 4GB RAM ও Unisoc চিপসেটের সঙ্গে হবে লঞ্চ first appeared on 91Mobiles Bengali.

]]>
গত বছর দেশীয় টেক কোম্পানি মাইক্রোম্যাক্স আবার দেশে মার্কেটে তাদের ‘IN’ সিরিজ লঞ্চের মধ্য দিয়ে ফিরে এসেছে। কোম্পানির পক্ষ থেকে তখন Micromax IN Note 1 এবং Micromax IN 1B নামের দুটি ‘মেড ইন ইন্ডিয়া’ স্মার্টফোন পেশ করা হয়। এরপর কয়েক মাস আগে কোম্পানি এই সিরিজ আরও বিস্তার করে Micromax IN 1 স্মার্টফোন লঞ্চ করেছিল। এবার খবর পাওয়া গেছে কোম্পানি আরেকটি নতুন ‘ইন’ সিরিজের স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। জানা গেছে কোম্পানির এই আগামী ফোনটি Micromax IN 2C নামে পেশ করা হতে পারে। চীনের বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে স্পেসিফিকেশনসহ Micromax IN 2C ফোনটি দেখা গেছে। এই লিস্টিং থেকে ফোনটির চিপসেট, র‍্যাম ও সফটওয়্যার সম্পর্কে জানা গেছে।

Micromax IN 2C এর গীকবেঞ্চ লিস্টিং

গীকবেঞ্চ লিস্টিং থেকে জানা গেছে Micromax IN 2C ফোনটি Unisoc T-610 চিপসেটের সঙ্গে লঞ্চ করা হবে। এটি একটি অক্টাকোর প্রসেসরযুক্ত চিপসেট, যার দুটি কোর 1.8 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত কর্টেক্স-এ75 সিসিইউ এবং বাকি ছয়টি কর্টেক্স-এ55 সিপিইউ কোর ও এর ক্লক স্পীড‌ও 1.8 গিগাহার্টস। গ্ৰাফিক্সের জন্য এতে মালি-জি52 জিপিইউ যোগ করা হতে পারে। গীকবেঞ্চ লিস্টিং অনুযায়ী এই ফোনে 4 জিবি র‍্যাম দেওয়া হবে এবং এটি অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমে কাজ করবে। বেঞ্চমার্কিং সাইটে Micromax IN 2C ফোনটি সিঙ্গেল কোরে 347 পয়েন্ট এবং মাল্টি কোরে 1127 পয়েন্ট পেয়েছে।

Micromax IN 2C এর নাম দেখে মনে করা হচ্ছে এই ফোনটি Micromax IN 1 অথবা Micromax IN 1B এর সাকসেসার হতে পারে। লিস্টিং থেকে জানা গেছে Micromax IN 2C এর রিসার্চ ও ডেভেলপমেন্ট স্টেজের কাজ শেষ হয়ে গেছে। এখন আশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি মার্কেটে ফোনটি লঞ্চ করা হতে পারে। এছাড়া এখনও পর্যন্ত ফোনটির স্পেসিফিকেশন বা অন্য কোনো ডিটেইলস সম্পর্কে বেশি কিছু জানা যায়নি। Micromax IN 2C এর ফুল স্পেসিফিকেশন জানার জন্য এখন ফোনটির লঞ্চের অপেক্ষা করা হচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post লিক হল Micromax IN 2C ফোনের স্পেসিফিকেশন, 4GB RAM ও Unisoc চিপসেটের সঙ্গে হবে লঞ্চ first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/micromax-in-2c-smartphone-specifications-leaked/feed/ 0