Micromax In Note 1 - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Mon, 10 May 2021 09:19:47 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 হতাশ হবে Micromax ফ‍্যানরা, বাড়ানো হয়েছে Micromax In Note 1 এর দাম https://www.91mobiles.com/bengali/micromax-in-note-1-price-hike-in-india/ https://www.91mobiles.com/bengali/micromax-in-note-1-price-hike-in-india/#respond Sun, 02 May 2021 05:00:08 +0000 https://www.91mobiles.com/bengali/?p=15606 দাম বাড়লো Micromax In Note 1 এর

The post হতাশ হবে Micromax ফ‍্যানরা, বাড়ানো হয়েছে Micromax In Note 1 এর দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
গত বছর মাইক্রোম‍্যাক্স ভারতে দুটি সস্তা স্মার্টফোন Micromax In Note 1 এবং Micromax In 1b লঞ্চ করেছিল এবং ফোনদুটি ভারতীয় ইউজারদের মধ্যে যথেষ্ট জনপ্রিয়তাও লাভ করেছে। Micromax In 1b ফোনটি 6,999 টাকা প্রাথমিক দামে লঞ্চ করা হয় এবং Micromax In Note 1 ফোনটি মার্কেটে প্রাথমিক দাম রাখা হয় 10,999 টাকা। কিন্তু আজ কোম্পানি তাদের ইউজারদের কিছুটা হতাশ করে Micromax In Note 1 এর দাম বাড়িয়ে দিয়েছে।

আরও পড়ুন: ভারতে আসছে বাজেট ক‍্যাটাগরির OnePlus Nord N100 এবং Nord N10 5G, মোবাইল মার্কেটে এবার শুরু হবে আসল লড়াই

ভারতে Micromax In Note 1 ফোনটি 4 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরি এবং 4 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজসহ দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছিল। লঞ্চের সময় এই ভেরিয়েন্ট দুটির দাম ছিল যথাক্রমে 10,999 টাকা এবং 12,499 টাকা। আজ কোম্পানি Micromax In Note 1 এর বেস ভেরিয়েন্টের দাম 500 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে ফলে ফোনটির 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম এখন বেড়ে 11,499 টাকা হয়ে গেছে। তবে এরপরও কোম্পানির ফ‍্যানদের জন্য স্বস্তির খবর এই যে ফোনটির বড় ভেরিয়েন্টের দাম বাড়ানো হয়নি।

Micromax In Note 1

কোম্পানির পক্ষ থেকে Micromax In Note 1 ফোনটিতে 21:9 আসপেক্ট রেশিওযুক্ত 6.67 ইঞ্চির FHD+ LCD পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। অন‍্যদিকে লো বাজেটের Micromax In 1b তে 20:9 আসপেক্ট রেশিওযুক্ত 6.52 ইঞ্চির HD+ LCD ডিসপ্লে রয়েছে। কোম্পানির ‘ইন’ সিরিজের এই দুটি ফোনেই মিডিয়াটেক চিপসেট ব‍্যবহার করা হয়েছে। Micromax In Note 1 ফোনটি HyperEngine গেমিং ফিচারযুক্ত MediaTek Helio G85 SoC চিপসেটের সঙ্গে 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি মেমরি এবং 4 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি স্টোরেজসহ দুটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। অন‍্যদিকে Micromax In 1b তে MediaTek Helio G35 SoC এবং Mali-G52 GPU রয়েছে। এই ফোনে 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: অত‍্যন্ত কমে গেল Samsung এর এই সুন্দর ক‍্যামেরা ফোনের দাম, জেনে নিন নতুন দাম

ফোটোগ্রাফির জন্য কোম্পানি তাদের Micromax In Note 1 এ কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ যোগ করেছে। এই সেট‌আপে 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 5 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও দুটি 2 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সর রয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 78 ডিগ্রি FoV এর ক্ষমতাসম্পন্ন 16 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। এছাড়া Micromax In 1b তে 13 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর ও 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্সযুক্ত ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই ফোনের ফ্রন্ট প‍্যানেলে 8 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরা রয়েছে।

কোম্পানি তাদের Micromax In Note 1 এবং Micromax In 1b উভয় স্মার্টফোনে রিভার্স চার্জিং টেকনোলজি যোগ করেছে। অর্থাৎ OTG ব‍্যবহার করে এই ফোনের মাধ্যমে অন্য যে কোনো ফোন চার্জ করা যায়। ফোনদুটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে লঞ্চ করা হয়েছে। কোম্পানি আরও জানিয়ে রেখেছে এই দুটি ফোনে অ্যান্ড্রয়েড 11 ও অ্যান্ড্রয়েড 12 এর আপডেট দেওয়া হবে। সিকিউরিটির জন্য এতে রেয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। চার্জিঙের জন্য Micromax In Note 1 এ 18 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি ও Micromax In 1b তে 10 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি দেওয়া হয়েছে। এছাড়া ফোনদুটি 4জি এলটিই, ওয়াইফাই, ব্লুটুথ 5.0, জিপিএস ও ইউএসবি টাইপ সি পোর্ট আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post হতাশ হবে Micromax ফ‍্যানরা, বাড়ানো হয়েছে Micromax In Note 1 এর দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/micromax-in-note-1-price-hike-in-india/feed/ 0
6GB RAM ও অ্যাডভান্স ফিচারের সঙ্গে Micromax আনছে নতুন স্মার্টফোন, আবার কি চাপের মুখে Xiaomi? https://www.91mobiles.com/bengali/micromax-launch-soon-new-phone-with-6gb-ram-liquid-cooling-features/ https://www.91mobiles.com/bengali/micromax-launch-soon-new-phone-with-6gb-ram-liquid-cooling-features/#respond Wed, 02 Dec 2020 12:25:42 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=13395 লঞ্চ হবে নতুন Micromax স্মার্টফোন

The post 6GB RAM ও অ্যাডভান্স ফিচারের সঙ্গে Micromax আনছে নতুন স্মার্টফোন, আবার কি চাপের মুখে Xiaomi? first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারতের স্মার্টফোন প্রস্ততকারী কোম্পানি Micromax কিছু দিন আগে দুটি নতুন স্মার্টফোন Micromax In Note 1 ও Micromax In 1b লঞ্চ করেছিল। এবার কোম্পানির পক্ষ থেকে খবর পাওয়া গেছে আগামী দিনে কোম্পানি 6 জিবি র‍্যামযুক্ত নতুন স্মার্টফোন ভারতে লঞ্চের পরিকল্পনা করছে। মাইক্রোম‍্যাক্সের সিইও রাহুল শর্মা গত সোমবার ইউটিউবে একটি ভার্চুয়াল সেশন চলাকালীন জানিয়েছেন কোম্পানি একটি নতুন 6 জিবি র‍্যামযুক্ত স্মার্টফোন তৈরি করছে। তিনি আরও জানিয়েছেন কোম্পানির In সিরিজের আগামী ফোনে হাই রিফ্রেশরেট ডিসপ্লে ও লিকুইড কুলিং টেকনোলজি দেওয়া হবে।

আরও পড়ুন: Vi নিয়ে এল 150GB ডেটাওয়ালা নতুন প্ল‍্যান, আনলিমিটেড কলের সঙ্গে পাওয়া যাবে অন‍্যান‍্য বেনিফিট

রাহুল শর্মা কোম্পানির প্রোডাক্ট হেড সুনীল জুনের সঙ্গে এই ভার্চুয়াল সেশনে বলেছেন কোম্পানি তাদের ইন সিরিজের ফোন দেশে অফলাইন মার্কেটে বেচা শুরু করবে। নতুন 6 জিবি র‍্যামের ফোন সম্পর্কে জানিয়েছেন এটি Micromax In Note 1 এর নতুন ভেরিয়েন্ট হবে না। প্রসঙ্গত এই ফোনটি 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টে সেল করা হয়।

কয়েক দিন আগে Micromax In 1b ফোনটি সম্পর্কে একটি বড় খবর পাওয়া গেছে। গ‍্যাজেট360 ওয়েবসাইটের একটি রিপোর্টে বলা হয় ফোনটির দুটি মডেল অ্যান্ড্রয়েডের আলাদা আলাদা অপারেটিং সিস্টেমে কাজ করবে। ফোনটির 4 জিবি র‍্যাম ভেরিয়েন্ট অ্যান্ড্রয়েড 10 এর রেগুলার এডিশনে কাজ করবে। কিন্তু Micromax In 1b এর 2 জিবি র‍্যাম ভেরিয়েন্ট কোম্পানি অ্যান্ড্রয়েড 10 এর গো এডিশনের সঙ্গে মার্কেটে সেল করবে। জানিয়ে রাখি এই ফোনটির উভয় ভেরিয়েন্ট এক‌ই চিপসেটে কাজ করে।

আরও পড়ুন: Micromax এর স্বীকারোক্তি: In Note 1 সম্পূর্ণভাবে ‘Made In India’ নয়, ফোন প্রস্ততিতে আছে চীনের হাত

অন‍্যদিকে কয়েক দিন আগে আমাদের একটি রিপোর্ট অনুযায়ী, রাহুল শর্মা একটি ভিডিওতে স্বীকার করেছেন যে Micromax In Note 1 ফোনটি সম্পূর্ণভাবে ‘মেড ইন ইন্ডিয়া’ স্মার্টফোন নয় এবং এই ফোনের প্রস্ততিতে চীনের সহযোগিতা আছে। রাহুল বলেছেন মাইক্রোম‍্যাক্স ইন নোট 1 এ ব‍্যবহৃত ব‍্যাটারী চীন থেকে ইম্পোর্ট করা হয়েছে। তবে দ্বিতীয় স্মার্টফোন অর্থাৎ Micromax In 1b ফোনটি সম্পর্কে তিনি বলেন এই ফোনটি একশো শতাংশ ‘মেড ইন ইন্ডিয়া’ স্মার্টফোন এবং এর সমস্ত পার্টস ভারতেই তৈরি করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

      

The post 6GB RAM ও অ্যাডভান্স ফিচারের সঙ্গে Micromax আনছে নতুন স্মার্টফোন, আবার কি চাপের মুখে Xiaomi? first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/micromax-launch-soon-new-phone-with-6gb-ram-liquid-cooling-features/feed/ 0
Micromax এর স্বীকারোক্তি: In Note 1 সম্পূর্ণভাবে ‘Made In India’ নয়, ফোন প্রস্ততিতে আছে চীনের হাত https://www.91mobiles.com/bengali/micromax-in-note-1-smartphone-is-not-fully-made-in-india-battery-is-chinese/ https://www.91mobiles.com/bengali/micromax-in-note-1-smartphone-is-not-fully-made-in-india-battery-is-chinese/#respond Tue, 01 Dec 2020 17:22:46 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=13389 সামনে এল Micromax এর নতুন তথ্য

The post Micromax এর স্বীকারোক্তি: In Note 1 সম্পূর্ণভাবে ‘Made In India’ নয়, ফোন প্রস্ততিতে আছে চীনের হাত first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারতীয় মোবাইল কোম্পানি Micromax স্মার্টফোন মার্কেটে নতুন ভাবে নিজের জায়গা করে নেওয়ার জন্য দুটি স্মার্টফোন লঞ্চ করেছিল। কম দামে সুন্দর স্পেসিফিকেশনের সঙ্গে এই ফোনদুটি Micromax In Note 1 ও Micromax In 1b নামে পেশ করা হয়। ফোনদুটি লঞ্চের আগে কোম্পানি চাইনিজ কোম্পানিগুলিকে রীতিমতো চ‍্যালেঞ্জ করে এবং ‘আও চিনি কম করে’ এই ধরনের ট‍্যাগলাইন ব‍্যবহার করে তাদের ফোনগুলিকে ‘ইন্ডিয়ান’ বলে দাবি করে। কিন্তু এবার খবর পাওয়া যাচ্ছে মাইক্রোম‍্যাক্সের এই ফোনগুলি পুরোপুরি ‘Made In India’ নয় এবং এগুলির প্রস্ততিতে চাইনিজ কোম্পানির সাহায্য নেওয়া হয়েছে।

আরও পড়ুন: Vodafone Idea দাম বাড়ালো তাদের দুটি প্ল‍্যানের, জেনে নিন নতুন দাম

মাইক্রোম‍্যাক্সের সিইও রাহুল শর্মা একটি ভিডিওতে স্বীকার করেছেন যে Micromax In Note 1 ফোনটি সম্পূর্ণভাবে’মেড ইন ইন্ডিয়া’ নয় এবং চীনা কোম্পানির সহযোগিতায় এই স্মার্টফোন তৈরি করা হয়েছে। তিনি জানিয়েছেন এই ফোনে ব‍্যবহৃত ব‍্যাটারী চীন থেকে ইম্পোর্ট করা হয়েছে। তবে দ্বিতীয় স্মার্টফোন অর্থাৎ Micromax In 1b ফোনটি সম্পর্কে তিনি বলেন এই ফোনটি একশো শতাংশ ‘মেড ইন ইন্ডিয়া’ স্মার্টফোন এবং এর সমস্ত পার্টস ভারতেই তৈরি করা হয়েছে।

Micromax In Note 1 এর ব‍্যাটারী সম্পর্কে আরও জানা গেছে যে এই ফোনে ব‍্যবহৃত ব‍্যাটারী তৈরির জন্য কোম্পানি সার্টিফিকেশন পায়নি। এই কারণেই ফোনের প্রস্ততিতে চীনা কোম্পানির সাহায্য অত‍্যাবশ‍্যকীয় হয়ে পড়ে এবং ফোনের ব‍্যাটারী চীন থেকে আনাতে হয়। কোম্পানির সিইও জানিয়েছেন ফোনটির ব‍্যাটারী ছাড়া অন্য সমস্ত পার্টস ও Micromax In 1b এর সমস্ত পার্টস সম্পূর্ণভাবে ভারতে এবং ভারতীয় কারিগরদের দ্বারা তৈরি করা হয়েছে।

আরও পড়ুন: লিক হল Samsung এর সস্তা 5G ফোন Galaxy A32 এর রেন্ডার, দেখে নিন লুক

ফোনদুটির দাম

Micromax IN 1b ফোনটি কোম্পানি 6,999 টাকা দামে পেশ করেছে। এই দাম ফোনটির 2GB র‍্যাম ও 32GB স্টোরেজ ভেরিয়েন্টের জন্য প্রযোজ্য। এছাড়া ফোনটির 4GB র‍্যাম এবং 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 7,999 টাকা। 

এই সিরিজের বড় ফোন অর্থাৎ Micromax IN Note 1 এর 4GB RAM এবং 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 10,999 টাকা রাখা হয়েছে এবং ফোনটির 6GB র‍্যাম ও 64GB মেমরি ভেরিয়েন্ট 12,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। ফোনদুটি শপিং সাইট ফ্লিপকার্ট ও কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে সেল করা হয়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

      

The post Micromax এর স্বীকারোক্তি: In Note 1 সম্পূর্ণভাবে ‘Made In India’ নয়, ফোন প্রস্ততিতে আছে চীনের হাত first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/micromax-in-note-1-smartphone-is-not-fully-made-in-india-battery-is-chinese/feed/ 0
চাইনিজ কোম্পানিকে Micromax এর আঘাত, লঞ্চ হল 5000mAh ও 48MP রেয়ার ক‍্যামেরাযুক্ত দুটি নতুন স্মার্টফোন https://www.91mobiles.com/bengali/micromax-in-note-1-in-1b-launched-today-with-5000mah-battery-48mp-camera-know-price-sale-flipkart/ https://www.91mobiles.com/bengali/micromax-in-note-1-in-1b-launched-today-with-5000mah-battery-48mp-camera-know-price-sale-flipkart/#respond Tue, 03 Nov 2020 18:07:26 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=13223 লঞ্চ হল Micromax IN Note 1 এবং IN 1b

The post চাইনিজ কোম্পানিকে Micromax এর আঘাত, লঞ্চ হল 5000mAh ও 48MP রেয়ার ক‍্যামেরাযুক্ত দুটি নতুন স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারতীয় মোবাইল কোম্পানি Micromax আবার স্মার্টফোন মার্কেটে ফিরে এসেছে। প্রায় দুই বছর পর আজ কোম্পানি তাদের নতুন ‘In’ সিরিজে দুটি নতুন স্মার্টফোন পেশ করেছে। কোম্পানি ‘আও করে চীনি কম’ ট‍্যাগলাইন ব‍্যবহার করে এই নতুন ফোনদুটির মাধ্যমে ভারতীয়দের মনে নিজের জায়গা করে নিতে চাইছে। একে ‘মেড ইন ইন্ডিয়া’ ফোন তার ওপর ভারতীয় কোম্পানি হ‌ওয়ায় এই ফোনগুলির প্রভাব সরাসরি মার্কেটের অন‍্যান‍্য চাইনিজ ব্র‍্যান্ডের ওপর পড়বে বলে মনে করা হচ্ছে। চলুন দেখে নেওয়া যাক Micromax In সিরিজের নতুন Micromax In Note 1 এবং In 1b এর সমস্ত ডিটেইলস সম্পর্কে।

আরও পড়ুন: সবচেয়ে শক্তিশালী প্রসেসর ও ইউনিক ডিজাইনের সঙ্গে লঞ্চ হবে Nokia 10 PureView

সুন্দর ডিজাইন

ডিজাইনের দিক থেকে Micromax In Note 1 এবং In 1b ফোনদুটি যথেষ্ট আলাদা। Micromax In Note 1 ফোনটির ফ্রন্ট প‍্যানেলে পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনটির ফ্রন্ট প‍্যানেলে ওপরের দিকে মাঝ বরাবর দেওয়া কাট‌আউটের মধ্যে সেলফি ক‍্যামেরা সেন্সর অবস্থিত। পাঞ্চ হোল থাকার ফলে ফোনটির ডিসপ্লের তিন দিক বেজল লেস। তবে স্ক্রিনের নিচের দিকে চ‌ওড়া চিন পার্ট আছে। এছাড়া ব‍্যাক প‍্যানেলে ওপরের বাঁদিকের কোণায় স্কোয়ার শেপে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে মাঝ বরাবর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

অন‍্যদিকে কোম্পানি তাদের Micromax In 1b ফোনটি ওয়াটারড্রপ নচ ডিসপ্লের সঙ্গে পেশ করেছে। এই ফোনটির ক্ষেত্রেও ডিসপ্লের তিন দিক বেজল লেস ও নিচের দিকে চ‌ওড়া বডি পার্ট আছে। এতে ব‍্যাক প‍্যানেলে স্কোয়ার শেপে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। Micromax In Note 1 এর মতোই In 1b তেও ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে।

আরও পড়ুন: লিক হল Moto G10 Play এর ডিজাইন ও স্পেসিফিকেশন, জেনে নিন কেমন হবে এই সুন্দর ফোনটি

অসাধারণ ডিসপ্লে

Micromax In Note 1 এ 21:9 আসপেক্ট রেশিওযুক্ত এবং পাঞ্চ হোল কাট‌আউটসহ 6.67 ইঞ্চির FHD+ LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। অন‍্যদিকে লো বাজেটের Micromax In 1b তে 20:9 আসপেক্ট রেশিওযুক্ত 6.52 ইঞ্চির HD+ LCD ডিসপ্লে আছে।

ক‍্যামেরার কামাল

ফোটোগ্ৰাফির জন্য কোম্পানি তাদের Micromax In Note 1 এর ব‍্যাক প‍্যানেলে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ যোগ করেছে। এই সেট‌আপে 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরের সঙ্গে 5 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও দুটি 2 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সর আছে। এছাড়া সেলফি ও ভিডিও কলের জন্য এতে 78-degree FoV এর ক্ষমতাসম্পন্ন 16 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: Jio ও Airtel এর আগে তাদের প্ল‍্যানের দাম বাড়ানোর জন্য প্রস্তুত Vi, জেনে নিন কতটা বাড়বে রিচার্জের খরচ

আবার Micromax In 1b এর ব‍্যাক প‍্যানেলে দেওয়া ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপে 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর ও 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স আছে। এছাড়া সেলফি ও ভিডিও কলের জন্য এতে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে।

ব‍্যাটারী ও রিভার্স চার্জিং

Micromax In Note 1 এবং In 1b উভয় ফোনে কোম্পানি রিভার্স চার্জিং টেকনোলজি যোগ করেছে। অর্থাৎ এই ফোনদুটি ব‍্যবহার করে অন‍্য যে কোনো ফোন ওটিজির মাধ্যমে চার্জ করা যায়। উভয় স্মার্টফোন অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমে কাজ করে। সবচেয়ে বড় কথা ফোনদুটি আগামী অ্যান্ড্রয়েড 11 ও অ্যান্ড্রয়েড 12 অপারেটিং সিস্টেম সেল‌আউট হলে আপডেট হয়ে যাবে। সিকিউরিটির জন্য ফোনদুটির ব‍্যাক প‍্যানেলে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য ফোনদুটিতে 5,000 এম‌এএইচের ব‍্যাটারী আছে। তবে Micromax In Note 1 এ 18W ফাস্ট চার্জিং দেওয়া হয়েছে এবং In 1B এ 10W ফাস্ট চার্জিং আছে। কানেক্টিভিটি ফিচার হিসেবে উভয় ফোনে 4জি এলটিই, ওয়াইফাই, ব্লুটুথ 5.0, জিপিএস ও ইউএসবি টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ভারতে আসছে সস্তা Samsung Galaxy M02, জেনে নিন ডিটেইলস

হার্ডওয়্যার

In-সিরিজের ফোনদুটি মিডিয়াটেক চিপসেটে রান করে, যা কোম্পানি আগেই জানিয়ে দিয়েছিল। Micromax In Note 1 ফোনটিতে HyperEngine গেমিং ফিচারযুক্ত MediaTek Helio G85 SoC এর সঙ্গে 4GB ও 6GB র‍্যাম ও 128GB স্টোরেজ আছে। অন‍্যদিকে In 1b এ MediaTek Helio G35 SoC এর সঙ্গে Mali-G52 GPU দেওয়া হয়েছে। এই ফোনে 4GB র‍্যামের সঙ্গে 64GB মেমরি এবং 2GB র‍্যাম ও 32GB স্টোরেজ আছে।

দাম

Micromax IN 1b ফোনটি কোম্পানি 6,999 টাকা দামে পেশ করেছে। এই দাম ফোনটির 2GB র‍্যাম ও 32GB স্টোরেজ ভেরিয়েন্টের জন্য প্রযোজ্য। এছাড়া ফোনটির 4GB র‍্যাম এবং 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 7,999 টাকা। এই সিরিজের বড় ফোন অর্থাৎ Micromax IN Note 1 এর 4GB RAM এবং 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 10,999 টাকা রাখা হয়েছে এবং ফোনটির 6GB র‍্যাম ও 64GB মেমরি ভেরিয়েন্ট 12,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। ফোনদুটি আগামী 24 নভেম্বর থেকে শপিং সাইট ফ্লিপকার্ট ও কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে সেল করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

      

The post চাইনিজ কোম্পানিকে Micromax এর আঘাত, লঞ্চ হল 5000mAh ও 48MP রেয়ার ক‍্যামেরাযুক্ত দুটি নতুন স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/micromax-in-note-1-in-1b-launched-today-with-5000mah-battery-48mp-camera-know-price-sale-flipkart/feed/ 0