Micromax - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Sat, 01 Jul 2023 12:12:42 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 পুনরায় মার্কেট দখল করতে পারে Micromax, Karbonn এর মতো কোম্পানিগুলি, জেনে নিন কীভাবে https://www.91mobiles.com/bengali/indian-smartphone-brands-micromax-karbonn-lava-may-comeback-soon-read-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/indian-smartphone-brands-micromax-karbonn-lava-may-comeback-soon-read-details-in-bengali/#respond Sat, 01 Jul 2023 09:00:18 +0000 https://www.91mobiles.com/bengali/?p=41847 শীঘ্রই টেক মার্কেটে ফিরবে এইসব পুরনো মোবাইল কোম্পানি

The post পুনরায় মার্কেট দখল করতে পারে Micromax, Karbonn এর মতো কোম্পানিগুলি, জেনে নিন কীভাবে first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • বেশ কিছু ভারতীয় ফোন ব্র্যান্ডগুলি ফিরে আসতে পারে।
  • এই স্মার্টফোনগুলি 5,999 টাকায় লঞ্চ হতে পারে।
  • Lava ইতিমধ্যেই মার্কেটে ফিরে এসেছে ।

বর্তমান স্মার্টফোনের মার্কেটে Xiaomi, Oppo, Vivo, Realme-এর মতো ফোনগুলি মার্কেট ধরে রেখেছে। যদিও কয়েক বছর আগে পর্যন্ত Micromax, Karbonn এবং Lava এর মতো কোম্পানিগুলো অর্ধেকেরও বেশি মার্কেট জুড়ে ছড়িয়ে ছিল। গত কয়েক বছরে Micromax এবং Karbonn এর ফোন আসা বন্ধ হয়ে গেছে। তবে এখন এই পরিসংখ্যান বদলে যেতে পারে কারণ Economic Times এর একটি রিপোর্টে বলা হয়েছে যে শীঘ্রই এই মোবাইল নির্মাণকারী কোম্পানিগুলো পুনরায় ফিরে আসতে পারে। আরও পড়ুন: সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত Samsung Galaxy Z Fold 5 স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

ফিরে আসতে পারে ভারতীয় ব্র্যান্ডগুলি

একটি রিপোর্ট অনুযায়ী Micromax, Lava এবং Karbonn এর মতো কোম্পানিগুলো লো বাজেট সেগমেন্ট এবং মিড বাজেট সেগমেন্টে ফিরতে পারে অর্থাৎ এই কোম্পানিগুলি 8,000 এর কম রেঞ্জে একটি ভাল ফোন লঞ্চ করতে পারে। ভারতীয় স্মার্টফোন নির্মাতাদের বিশ্বাস যে মিড বাজেট এবং লো বাজেট ফোনগুলি মার্কেট দখল করার জন্য বেশ ভালো। এর সাহায্যে তারা ইউজারদের বিশ্বাস অর্জন করতে পারবে এবং গ্রাহকসংখ্যা বাড়াতে পারবে।

খুব কম দামে পাওয়া যাবে Micromax এবং Karbonn ফোন

রিপোর্ট অনুযায়ী Karbonn এবং Micromax ভারতে তাদের স্মার্টফোনগুলি 4,999 টাকা এবং 5,999 টাকা দামে লঞ্চ করতে পারে। এটাও বলা হচ্ছে যে কোম্পানি Jio এবং Airtel-এর সাথে যুক্ত হয়ে এই দামে ফোন লঞ্চ করবে। আরও পড়ুন: ভারতে 3 জুলাই লঞ্চ হবে Moto Razr 40 সিরিজ, জেনে নিন স্পেসিফিকেশন এবং দাম

ইতিমধ্যেই ফিরে এসেছে Lava

Micromax এবং Karbonn কোম্পানির ফিরে আসার আগে Lava তাদের Lava Blaze 5G এবং Agni 5G স্মার্টফোনের মাধ্যমে মার্কেটে ফিরে এসেছে। ইউজাররাও এই নতুন মোবাইল ফোনের সম্পর্কে ভালো প্রতিক্রিয়া দিচ্ছে। কোম্পানি পরবর্তী সময়ে আরও কিছু 5G ডিভাইস 10,000 টাকার কম বাজেটে লঞ্চ করার পরিকল্পনা করছে।

কোম্পানির প্রধানের মতামত

এই প্রসঙ্গে Karbonn ব্র্যান্ডের প্রধান প্রদীপ জৈন বলেছেন যে এটাই মার্কেটে ফেরার সবথেকে ভালো সময়, সরকারও চায় ভারতীয় ব্র্যান্ডগুলো ফিরে আসুক। 4G কানেক্টিভিটি সম্পর্কে কোম্পানির প্রধান বলেছেন যে আপাতত 4G কানেক্টিভিটি 3 বছরের জন্য ট্রেন্ডে থাকবে, তাই তারা 4G সহ নতুন স্মার্টফোনও আনতে পারে। আরও পড়ুন: WhatsApp এ যুক্ত হল দুর্দান্ত ফিচার, এবার একসঙ্গে 32 জনের সঙ্গে করা যাবে ভিডিও কল

আরেকটি ভারতীয় ব্র্যান্ডের মুখপাত্রও বলেছেন যে সরকার চায় তারা নতুন ডিভাইস লঞ্চ করুক যাতে চীনা মোবাইল কোম্পানিগুলোকে টক্কর দেওয়া যায়। যদি এমনটা হয় তাহলে চীনা ব্র্যান্ডগুলি যেভাবে লো বাজেট স্মার্টফোন এনে ভারতের টেক মার্কেট দখল করে রেখেছে, সেভাবে ভারতীয় ব্র্যান্ডগুলিও পুনরায় মার্কেটে আধিপত্য বিস্তার করতে পারবে বলে অনুমান করা হচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post পুনরায় মার্কেট দখল করতে পারে Micromax, Karbonn এর মতো কোম্পানিগুলি, জেনে নিন কীভাবে first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/indian-smartphone-brands-micromax-karbonn-lava-may-comeback-soon-read-details-in-bengali/feed/ 0
5,000mAh ব্যাটারি সহ লঞ্চ হল Micromax In 2c, দাম মাত্র 7,499 টাকা! https://www.91mobiles.com/bengali/micromax-in-2c-launch-price-india-rs-7499-sale-date-may-1-flipkart/ https://www.91mobiles.com/bengali/micromax-in-2c-launch-price-india-rs-7499-sale-date-may-1-flipkart/#respond Tue, 26 Apr 2022 09:58:15 +0000 https://www.91mobiles.com/bengali/?p=25297 1 মে থেকে ফ্লিপকার্টে কেনা যাবে Micromax In 2c ফোনটি

The post 5,000mAh ব্যাটারি সহ লঞ্চ হল Micromax In 2c, দাম মাত্র 7,499 টাকা! first appeared on 91Mobiles Bengali.

]]>
দীর্ঘ প্রতীক্ষার পরে সম্প্রতি ভারতের টেক মার্কেটে এন্ট্রি নিয়েছে Micromax In 2c। এই ফোনের ডিজাইন এবং ফিচার, গত বছর লঞ্চ হওয়া Micromax In 2b-এর মতো। এই লো বাজেট স্মার্টফোনটি ভারতীয় বাজারে আনা হয়েছে Realme এবং Redmi সহ OPPO এবং Vivo-এর মতো ব্র্যান্ডগুলোকে চ্যালেঞ্জ জানানোর জন্য। এই ফোনটিতে একটি ওয়াটারড্রপ-স্টাইল ডিসপ্লে নচ রয়েছে এবং এতে ডুয়াল রেয়ার ক্যামেরা রয়েছে। অন্যদিকে, Micromax In 2C তে একটি অক্টা-কোর Unisoc T610 SoC চিপসেট এবং ইন্টারনাল স্টোরেজ বাড়ানোর জন্য একটি মাইক্রোএসডি কার্ড স্লট দেওয়া হয়েছে। ফোনটির ফিচার দেখে মনে হচ্ছে যে Micromax In 2c, Realme C31, Infinix Hot 11 2022 এবং Poco C3 এর সাথে কড়া প্রতিযোগিতা করবে।

Micromax In 2c এর দাম এবং সেল

Micromax In 2c ফোনটির 3GB RAM + 32GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 8,499 টাকা। তবে বিশেষ কিছু অফারে সীমিত সময়ের জন্য ফোনটি 7,499 টাকায় কেনা যাবে। তবে, এই অফারটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য প্রযোজ্য হবে।

আগ্রহী গ্রাহকরা ই-কমার্স সাইট ফ্লিপকার্ট এবং মাইক্রোম্যাক্সের অফিসিয়াল সাইটে 1 মে থেকে এই ফোনটি কিনতে পারবেন। Micromax In 2c ফোনটি ব্রাউন এবং সিলভার রঙের কালার অপশনে পেশ করা হয়েছে।

Micromax In 2c এর স্পেসিফিকেশন

Micromax IN 2C স্মার্টফোনটি 20:9 অ্যাস্পেক্ট রেশিও এবং 263ppi পিক্সেল ডেনসিটি সহ একটি 6.52-ইঞ্চি HD+ 720×1,600 পিক্সেল রেজলিউশন সহ পেশ করা হয়েছে। এই ফোনে 3GB র‍্যামের সাথে অক্টা-কোর Unisoc T610 SoC দেওয়া হয়েছে। এছাড়াও, Micromax In 2C তে 32GB অনবোর্ড স্টোরেজ রয়েছে, যা একটি microSD কার্ডের মাধ্যমে 256GB পর্যন্ত বাড়ানো যাবে৷

এছাড়াও, Micromax In 2c স্মার্টফোনে একটি ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ আছে। এই ফোনে একটি 8-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং একটি ডেপথ সেন্সর দেওয়া হয়েছে। এছাড়াও, এই ফোনে একটি 13-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে এবং ভিডিও চ্যাটের জন্য, Micromax In 2C-এর ফ্রন্টে একটি 5-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সেন্সর রয়েছে। এছাড়াও এই ফোনের ক্যামেরায় ফেস বিউটি, নাইট মোড এবং পোর্ট্রেট মোড সহ ফিচার গুলো দেওয়া হয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য, এই ফোনটিতে একটি 5,000mAh ব্যাটারি রয়েছে যা 10W স্ট্যান্ডার্ড চার্জিং সাপোর্ট করে। বেসিক কানেক্টিভিটি ফিচার হিসাবে, এই ফোনে 4G LTE, Wi-Fi 802.11 AC, Bluetooth v5.0, GPS/A-GPS, USB Type-C এবং 3.5mm হেডফোন জ্যাক আছে৷

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 5,000mAh ব্যাটারি সহ লঞ্চ হল Micromax In 2c, দাম মাত্র 7,499 টাকা! first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/micromax-in-2c-launch-price-india-rs-7499-sale-date-may-1-flipkart/feed/ 0
শক্তিশালী ফিচার সহ আগামীকাল লঞ্চ হবে Micromax এর এই লো বাজেট স্মার্টফোন, থাকবে 5000mAh ব্যাটারি এবং ডুয়েল রেযার ক্যামেরা সেটাপ https://www.91mobiles.com/bengali/micromax-in-2c-smartphone-launched-in-india-on-26-april/ https://www.91mobiles.com/bengali/micromax-in-2c-smartphone-launched-in-india-on-26-april/#respond Mon, 25 Apr 2022 16:16:51 +0000 https://www.91mobiles.com/bengali/?p=25246 জেনে নিন Micromax In 2c স্মার্টফোনের স্পেসিফিকেশন

The post শক্তিশালী ফিচার সহ আগামীকাল লঞ্চ হবে Micromax এর এই লো বাজেট স্মার্টফোন, থাকবে 5000mAh ব্যাটারি এবং ডুয়েল রেযার ক্যামেরা সেটাপ first appeared on 91Mobiles Bengali.

]]>
Micromax In 2c স্মার্টফোন ভারতে 26 এপ্রিল লঞ্চ হবে এবং এই বিষয়টি কোম্পানির তরফে অফিসিয়ালি জানানো হয়েছে। Micromax কোম্পানি তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে এই তথ্যটি জানিয়েছে। Micromax In 2c স্মার্টফোনটি গত বছর লঞ্চ হওয়া Micromax In 2b-এর উত্তরসূরি। Micromax দাবি করেছে যে কোম্পানির আসন্ন স্মার্টফোনটি সিঙ্গেল চার্জে 50 ঘন্টা টকটাইম অথবা 16 ঘন্টা ভিডিও স্ট্রিমিং অফার দেবে। এর সাথে এই Nokia ফোনে ওয়াটারড্রপ স্টাইলের নচ দেওয়া হয়েছে।

Micromax In 2C এর ডিটেইলস

Micromax তাদের টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে জানিয়েছে যে Micromax In 2c স্মার্টফোনটি 26 এপ্রিল লঞ্চ হয়েছে। Micromax-এর এই স্মার্টফোনটি দুপুর 12টায় লঞ্চ হবে। Micromax এই স্মার্টফোনের জন্য ডেডিকেটেড ল্যান্ডিং পেজ ফ্লিপকার্টে লাইভ করেছে। Micromax এর এই স্মার্টফোনটি ব্রাউন এবং সিলভার কালার অপশনে দেওয়া হবে।

Micromax In 2C এর দাম

Micromax In 2c স্মার্টফোনের দাম সম্পর্কে বলা হচ্ছে যে এর দাম Micromax In 2b এর সমান হতে পারে। জুলাই মাসে, কোম্পানি সেই ফোনটির 4GB + 64GB ভেরিয়েন্ট 7,999 টাকায় এবং 6GB + 64GB ভেরিয়েন্টটি 8,999 টাকায় পেশ করেছিল।

Micromax In 2c এর স্পেসিফিকেশন

Flipkart এ Micromax এর লাইভ ল্যান্ডিং পেজ থেকে এটা নিশ্চিত যে Micromax In 2c স্মার্টফোনটি অক্টা-কোর Unisoc T610 SoC সহ পেশ করা হবে। এই Micromax স্মার্টফোনটিতে একটি 6.52-ইঞ্চি ডিসপ্লে থাকবে। এই ফোনের অ্যাসপেক্ট রেশিও 20:9 এবং সর্বোচ্চ ব্রাইটনেস 420 নিটস। মাইক্রোম্যাক্সের এই স্মার্টফোনটি ওয়াটারড্রপ স্টাইল নচ ডিজাইন সহ পেশ করা হবে। Micromax-এর এই ফোনে 5,000mAh ব্যাটারি এবং ডুয়াল রেয়ার ক্যামেরা দেওয়া হবে।

গত সপ্তাহে টিপস্টার সুধাংশু আম্বর Micromax In 2c স্মার্টফোনের স্পেসিফিকেশন শেয়ার করেছেন। টিপস্টার দাবি করেছে যে ফোনটিতে একটি 6.52-ইঞ্চি HD+ ডিসপ্লে (720×1,600 পিক্সেল) থাকবে। এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। ফোনটিতে একটি 8-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা দেওয়া হবে। ফোনের সেকেন্ডারি ক্যামেরা VGA।

Micromax এর এই স্মার্টফোনটিতে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকবে। Micromax In 2c স্মার্টফোন সম্পর্কে বলা হচ্ছে যে ফোনটিতে 4GB এবং 6GB LPDDR4X RAM অপশন দেওয়া হবে। এই মাইক্রোম্যাক্স ফোনে 64GB eMMC 5.1 স্টোরেজ দেওয়া হবে। এর সাথে ফোনে একটি মাইক্রোএসডি কার্ড স্লট দেওয়া হবে। Micromax In 2c স্মার্টফোনের কানেক্টিভিটি সম্পর্কে বলা হচ্ছে যে এতে একটি USB Type-C পোর্ট এবং একটি 3.5mm হেডফোন জ্যাক থাকবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post শক্তিশালী ফিচার সহ আগামীকাল লঞ্চ হবে Micromax এর এই লো বাজেট স্মার্টফোন, থাকবে 5000mAh ব্যাটারি এবং ডুয়েল রেযার ক্যামেরা সেটাপ first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/micromax-in-2c-smartphone-launched-in-india-on-26-april/feed/ 0
আগামীকাল লো বাজেটে লঞ্চ হতে চলেছে Micromax In 2c, এইসব দুর্দান্ত ফিচার সহ চীনা ব্র্যান্ডগুলিকে দেবে কড়া টক্কর https://www.91mobiles.com/bengali/26-april-micromax-in-2c-india-launch-price-specifications-leaked/ https://www.91mobiles.com/bengali/26-april-micromax-in-2c-india-launch-price-specifications-leaked/#respond Mon, 25 Apr 2022 01:23:57 +0000 https://www.91mobiles.com/bengali/?p=25147 26 এপ্রিল লঞ্চ হবে Micromax IN 2C স্মার্টফোন

The post আগামীকাল লো বাজেটে লঞ্চ হতে চলেছে Micromax In 2c, এইসব দুর্দান্ত ফিচার সহ চীনা ব্র্যান্ডগুলিকে দেবে কড়া টক্কর first appeared on 91Mobiles Bengali.

]]>
গত সপ্তাহে Micromax সম্পর্কে খবর ছিল যে কোম্পানি তাদের নতুন মোবাইল ফোনে কাজ করছে যা খুব শীঘ্রই ভারতে Micromax In 2c নামে লঞ্চ করা হবে। কোম্পানি সম্প্রতি এই স্মার্টফোনের লঞ্চের তারিখ থেকে পর্দা সরিয়েছে এবং জানিয়েছে যে Micromax IN 2C স্মার্টফোনটি 26 এপ্রিল ভারতীয় বাজারে লঞ্চ হবে। ফোনের লঞ্চের তারিখ ঘোষণা করার পাশাপাশি, কোম্পানি আরও জানিয়েছে যে Micromax In 2c শপিং সাইট Flipkart-এ সেল এর জন্য পাওয়া যাবে।

Micromax In 2c-এর প্রোডাক্ট পেজ শপিং সাইট ফ্লিপকার্টে লাইভ হয়েছে। এই পেজে ফোনের ছবি শেয়ার করার পাশাপাশি অনেক গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশনের ওপর থেকেও পর্দা সরানো হয়েছে। ফোনটির লুক সম্পর্কে কথা বললে Micromax In 2C স্মার্টফোনটি ওয়াটারড্রপ নচ ডিসপ্লে সহ লঞ্চ করবে, যেখানে স্ক্রিনের তিনটি দিক বেজেল-লেস হবে তবে নীচে একটি হালকা চিবুক অংশ থাকবে। এই ফোনের ব্যাক প্যানেলের উপরের বাম দিকে স্কোয়ার আকারে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ ফিট করা হয়েছে। এই ফোনের নীচে মাইক্রোম্যাক্স এর ব্র্যান্ডিং দেওয়া হয়েছে।

Micromax In 2c এর স্পেসিফিকেশন

Flipkart পেজের মাধ্যমে জানা গেছে যে এই মোবাইল ফোনটি 20:9 অ্যাসপেক্ট রেশিওতে পেশ করা হবে, যার স্ক্রিন-টু-বডি রেশিও 89 শতাংশ। লিস্টিং পেজ এ স্ক্রিন সাইজ 6.52 ইঞ্চি উল্লেখ করা হয়েছে, যা HD + রেজোলিউশন সহ পেশ করা হবে। Micromax In 2C-এর ডিসপ্লে 420নিটস ব্রাইটনেস এবং ফোনের ডিসপ্লে 16.7M কালার ফিচার সাপোর্ট করবে।

Micromax In 2c স্মার্টফোনটি ভারতীয় বাজারে UNISOC T610 চিপসেটে লঞ্চ হবে। কোম্পানির দাবি, এই চিপ প্রসেসরের সঙ্গে 30 শতাংশ বেশি ভালো গ্রাফিক্স পারফরম্যান্স পাওয়া যাবে। Micromax IN 2C স্মার্টফোনটিতে 5,000 mAh ব্যাটারি থাকবে। কোম্পানির মতে, এই ফোনটি ফুল চার্জে 16 ঘন্টা ভিডিও স্ট্রিমিং এবং 50 ঘন্টা টকটাইম পাবে। ফোনের নির্দিষ্ট স্পেসিফিকেশনের জন্য আমাদের 26 এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে। Micromax In 2c এর দাম 10,000 টাকার কম হতে পারে বলে আশা করা হচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post আগামীকাল লো বাজেটে লঞ্চ হতে চলেছে Micromax In 2c, এইসব দুর্দান্ত ফিচার সহ চীনা ব্র্যান্ডগুলিকে দেবে কড়া টক্কর first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/26-april-micromax-in-2c-india-launch-price-specifications-leaked/feed/ 0
এবার লো বাজেট চীনা ফোনকে কড়া টক্কর দিতে মাঠে নামছে Micromax In 2c, জানুন বিস্তারিত https://www.91mobiles.com/bengali/low-budget-cheap-mobile-phone-micromax-in-2c-india-launch-soon-in-april-may/ https://www.91mobiles.com/bengali/low-budget-cheap-mobile-phone-micromax-in-2c-india-launch-soon-in-april-may/#respond Mon, 18 Apr 2022 03:02:12 +0000 https://www.91mobiles.com/bengali/?p=24804 এপ্রিলের শেষে বা মে মাসে লঞ্চ হবে Micromax In 2c স্মার্টফোন।

The post এবার লো বাজেট চীনা ফোনকে কড়া টক্কর দিতে মাঠে নামছে Micromax In 2c, জানুন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
কিছুদিন আগেই খবর এসেছিল যে Micromax কোম্পানি একটি লো বাজেট স্মার্টফোন নিয়ে কাজ করছে যা শীঘ্রই ভারতে Micromax In 2c নামে লঞ্চ হবে। এটি একটি লো বাজেট স্মার্টফোন হবে, যা Realme এবং Redmi সহ OPPO, Vivo-এর মতো ব্র্যান্ডগুলিকেও কড়া টক্কর দেবে। যদিও কোম্পানির তরফে এখনও পর্যন্ত এই ফোনটির সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি, তবে কোম্পানির ঘোষণা করার আগেই একটি নতুন লিকে, Micromax IN 2C এর সম্পর্কে বেশ কিছু তথ্য সামনে এসেছে।

লিক হওয়া রিপোর্ট অনুযায়ী Micromax In 2c মোবাইলটি এপ্রিলের শেষের দিকে বা মে মাসের শুরুতে ভারতীয় মার্কেটে এন্ট্রি নিতে পারে। মাইক্রোম্যাক্স ফোনটি বাজেট সেগমেন্টেই লঞ্চ করা হবে, যেখানে এটি UNISOC চিপসেট দেওয়া হবে বলে জানা গেছে। ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে এখনও কোনও তথ্য প্রকাশ করা হয়নি, তবে আশা করা হচ্ছে যে আগামী সপ্তাহগুলিতে Micromax In 2c ভারতীয় মার্কেটে পেশ করা হবে এবং এর দাম 10,000 টাকার মধ্যে থাকবে বলে অনুমান করা হচ্ছে।

Micromax In Note 2

Micromax In Note 2 সম্পর্কে কথা বললে, এই মোবাইল ফোনটিতে একটি 6.43-ইঞ্চি ফুল HD + AMOLED ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লের রেজলিউশন হল 1080 x 2400 পিক্সেল, ব্রাইটনেস 550 নিটস এবং অ্যাসপেক্ট রেশিও হল 20:9। এই ফোনের ডিসপ্লে কর্নিং গরিলা গ্লাস সুরক্ষা এবং পাঞ্চ হোল কাটআউট সহ পেশ করা হয়েছে। Micromax-এর এই ফোনটি MediaTek Helio G95 চিপসেটের সঙ্গে লঞ্চ করা হয়েছে।

ক্যামেরা সেটআপ সম্পর্কে কথা বলতে গেলে, IN Note 2 স্মার্টফোনটিতে LED ফ্ল্যাশ সহ একটি কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ আছে। এই ফোনের প্রাইমারি ক্যামেরা 48MP, যার সাথে একটি 5MP আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। এর সাথে ফোনটিতে 2MP ম্যাক্রো এবং 2MP ডেপথ সেন্সর দেওয়া হয়েছে। এর সাথে ফোনটিতে একটি 16MP সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।

Micromax IN Note 2 স্মার্টফোনে পাওয়ার ব্যাকআপের জন্য একটি 5,000 mAh ব্যাটারি রয়েছে, যা 30W ফাস্ট চার্জিং টেকনোলজির সাথে কাজ করে। এই ফোনে সিকিউরিটির জন্য সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সাপোর্ট করে। মাইক্রোম্যাক্সের এই মোবাইলে মাইক্রো এসডি কার্ড স্লট, 3.5 mm জ্যাক দেওয়া হয়েছে। এর পাশাপাশি এই ফোনে ডুয়াল-সিম, 4G, VoLTE, 2.4GHz/5GHz WiFi, Bluetooh 5.0, এবং GPS সাপোর্ট ও আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post এবার লো বাজেট চীনা ফোনকে কড়া টক্কর দিতে মাঠে নামছে Micromax In 2c, জানুন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/low-budget-cheap-mobile-phone-micromax-in-2c-india-launch-soon-in-april-may/feed/ 0
ভারতে আরও একটি সস্তা স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে Micromax, এবার নাম হবে Micromax IN 2C https://www.91mobiles.com/bengali/micromax-in-2c-india-launch-soon-specs-leak/ https://www.91mobiles.com/bengali/micromax-in-2c-india-launch-soon-specs-leak/#respond Sat, 26 Feb 2022 01:40:33 +0000 https://www.91mobiles.com/bengali/?p=22839 শীঘ্রই ভারতে লঞ্চ হবে Micromax In 2c

The post ভারতে আরও একটি সস্তা স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে Micromax, এবার নাম হবে Micromax IN 2C first appeared on 91Mobiles Bengali.

]]>
Micromax গত মাসে ভারতীয় বাজারে তাদের নতুন স্মার্টফোন Micromax In Note 2 লঞ্চ করেছে। এই মোবাইলটি 13,490 টাকা দামে মার্কেটে লঞ্চ করা হয়েছিল, যেখানে MediaTek Helio G95, 4GB RAM, 48MP ক্যামেরা এবং 30W 5,000mAh ব্যাটারির শক্তি ছিল। কম বাজেটের সেই স্মার্টফোনের পরে, Micromax আরেকটি নতুন ফোন নিয়ে কাজ করছে যা শীঘ্রই Micromax In 2c নামে ভারতীয় মোবাইল মার্কেটে লঞ্চ হতে পারে।

যদিও কোম্পানি এখনও Micromax In 2c সম্পর্কে কোনও তথ্য দেয়নি, তবে এই স্মার্টফোনটিকে গুগল প্লে সাপোর্টেড ডিভাইসের তালিকায় দেখা গেছে। এই আসন্ন মাইক্রোম্যাক্স ফোনটি প্রথম টিপস্টার অভিষেক যাদব দেখেছেন, যেখানে Micromax In 2c মডেল নম্বর E6533 সহ দেখা গেছে। যদিও এই তালিকা থেকে ফোনটির স্পেসিফিকেশন বা লঞ্চ সংক্রান্ত কোনও বিশদ বিবরণ পাওয়া যায়নি, তবে তালিকাভুক্তির পরে, মনে করা হচ্ছে যে ভারতীয় মোবাইল ব্র্যান্ড Micromax
চিনা কোম্পানিগুলির সাথে প্রতিযোগিতা করতে খুব শীঘ্রই আরেকটি নতুন সস্তা স্মার্টফোন আনতে চলেছে।

Micromax IN Note 2

Micromax এর লেটেস্ট স্মার্টফোনটি Micromax IN Note 2 সম্পর্কে কথা বললে
এতে একটি 6.43-ইঞ্চি ফুল HD + AMOLED ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লের রেজলিউশন হল 1080 x 2400 পিক্সেল, ব্রাইটনেস 550 নিট এবং অ্যাসপেক্ট রেশিও হল 20:9। এই ফোনের ডিসপ্লে কর্নিং গরিলা গ্লাস দ্বারা প্রোটেকটেড এবং পাঞ্চ হোল কাটআউট সহ পেশ করা হয়েছে। Micromax-এর এই ফোনটি MediaTek Helio G95 চিপসেটের সঙ্গে লঞ্চ করা হয়েছে।

ক্যামেরা সেটআপ সম্পর্কে কথা বলতে গেলে, IN Note 2 স্মার্টফোনটিতে LED ফ্ল্যাশ সহ একটি কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনের প্রাইমারি ক্যামেরা 48MP, যার সাথে একটি 5MP আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। এর সাথে ফোনটিতে 2MP ম্যাক্রো এবং 2MP ডেপথ সেন্সর দেওয়া হয়েছে। এর সাথে ফোনটিতে একটি 16MP সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।

Micromax এর লেটেস্ট IN Note 2 স্মার্টফোনটিতে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে যা 30W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই ফোনে টাইপ-সি চার্জিং পোর্ট, সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, মাইক্রো এসডি কার্ড স্লট, 3.5 মিমি জ্যাক রয়েছে। এর সাথে ফোনে ডুয়াল-সিম, 4G, VoLTE, 2.4GHz/5GHz WiFi, Bluetooh 5.0, এবং GPS সাপোর্ট করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post ভারতে আরও একটি সস্তা স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে Micromax, এবার নাম হবে Micromax IN 2C first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/micromax-in-2c-india-launch-soon-specs-leak/feed/ 0
ভারতে লঞ্চের আগেই প্রকাশ্যে Micromax In 2 এর স্পেসিফিকেশন ও দাম, জেনে নিন ফিচার https://www.91mobiles.com/bengali/micromax-in-2-specs-and-price-revealed-ahead-of-india-launch/ https://www.91mobiles.com/bengali/micromax-in-2-specs-and-price-revealed-ahead-of-india-launch/#respond Sun, 13 Feb 2022 04:17:11 +0000 https://www.91mobiles.com/bengali/?p=22169 ভারতে শীঘ্রই লঞ্চ হতে চলেছে Micromax In 2

The post ভারতে লঞ্চের আগেই প্রকাশ্যে Micromax In 2 এর স্পেসিফিকেশন ও দাম, জেনে নিন ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
Micromax শীঘ্রই ভারতে তাদের একটি নতুন বাজেট স্মার্টফোন লঞ্চ করতে পারে। Micromax কয়েক সপ্তাহ আগেই Micromax In Note 2 লঞ্চ করেছে। এবার কোম্পানি আরেকটি In-সিরিজ Micromax In 2 নিয়ে কাজ করছে। শীঘ্রই লঞ্চ হতে পারে মাইক্রোম্যাক্সের এই আসন্ন স্মার্টফোনটি। লঞ্চের আগেই লিক হয়ে গেছে Micromax In 2 স্মার্টফোনের স্পেসিফিকেশন এবং দাম। এই Micromax স্মার্টফোনটি MediaTek Helio G88 প্রসেসর, 48MP ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, 5,000mAh ব্যাটারি সহ লঞ্চ করা যেতে পারে। যদিও Micromax In 2 স্মার্টফোনের লঞ্চের তারিখ এখনও সামনে আসে নি৷ তবে লিক হওয়া রিপোর্ট অনুযায়ী , এই মাইক্রোম্যাক্স স্মার্টফোনটি সাশ্রয়ী মূল্যে লঞ্চ হতে পারে।

Micromax In 2 এর স্পেসিফিকেশন

Micromax In 2 স্মার্টফোনের স্পেসিফিকেশন সম্পর্কে কথা বললে, এই ফোনটি একটি 6.5-ইঞ্চি ফুল-HD + IPS LCD ডিসপ্লে সহ লঞ্চ হবে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট 90Hz। এই স্মার্টফোনটি অক্টা-কোর MediaTek Helio G 88 প্রসেসর সহ দেওয়া হবে। এর সাথে বলা হচ্ছে এই মাইক্রোম্যাক্স ফোনে 5,000mAh ব্যাটারি দেওয়া যেতে পারে। এর সাথে ফোনটিতে 18W ফাস্ট চার্জিং সাপোর্টও দেওয়া হতে পারে।

Micromax In 2 স্মার্টফোনের RAM এবং স্টোরেজ সম্পর্কে বর্তমানে কোনো তথ্য পাওয়া যায় নি। তবে মনে করা হচ্ছে যে এই মাইক্রোম্যাক্স ফোনটি কমপক্ষে 6GB RAM এবং 64GB স্টোরেজ বিকল্পে পেশ করা হতে পারে। এর সাথে ফোনে স্টোরেজের জন্য একটি মাইক্রোএসডি কার্ড স্লটও দেওয়া যেতে পারে।

ক্যামেরা স্পেসিফিকেশনের কথা বললে ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া যেতে পারে। এর সাথে ফোনটির প্রাইমারি ক্যামেরা হবে 48MP। পাশাপাশি ফোনটিতে একটি 2MP সেকেন্ডারি ক্যামেরা এবং একটি 2MP তৃতীয় ক্যামেরা সেন্সর দেওয়া হতে পারে। অন্যদিকে সেলফি ক্যামেরা সেন্সরের কথা বললে ফোনে একটি 8MP সেলফি ক্যামেরা দেওয়া হতে পারে। এই Micromax ফোনটি Android 11 এ চলবে।

Micromax In 2 এর দাম

Micromax In 2 স্মার্টফোনের দাম সম্পর্কে, দাবি করা হচ্ছে যে ভারতের বাজারে ফোনটির দাম 10 হাজার টাকার টাকার আশেপাশে থাকবে৷ যদিও এর দাম কত হবে সেই সম্পর্কে অফিসিয়ালি কোনো তথ্য সামনে আসেনি।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post ভারতে লঞ্চের আগেই প্রকাশ্যে Micromax In 2 এর স্পেসিফিকেশন ও দাম, জেনে নিন ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/micromax-in-2-specs-and-price-revealed-ahead-of-india-launch/feed/ 0
আবার শিরোনামে Micromax, শীঘ্রই মার্কেটে এন্ট্রি নিতে চলেছে Micromax In 2, দাম থাকবে 10,000 টাকার মধ্যে https://www.91mobiles.com/bengali/low-budget-cheap-mobile-phone-micromax-in-2-launching-soon-in-india-specifications-leaked/ https://www.91mobiles.com/bengali/low-budget-cheap-mobile-phone-micromax-in-2-launching-soon-in-india-specifications-leaked/#respond Fri, 11 Feb 2022 11:46:22 +0000 https://www.91mobiles.com/bengali/?p=22795 শীঘ্রই লঞ্চ হবে Micromax In 2, প্রসেসিং এর জন্য থাকবে MediaTek Helio G88 চিপসেট।

The post আবার শিরোনামে Micromax, শীঘ্রই মার্কেটে এন্ট্রি নিতে চলেছে Micromax In 2, দাম থাকবে 10,000 টাকার মধ্যে first appeared on 91Mobiles Bengali.

]]>
Micromax সম্প্রতি ভারতে তাদের কম বাজেটের স্মার্টফোন Micromax In Note 2 লঞ্চ করেছে যা Deya তে 13,490 টাকা মূল্যে সেল এর জন্য উপলব্ধ। 48MP ক্যামেরা, Helio G95 প্রসেসর এবং 5,000mAh ব্যাটারির মতো ফিচার যুক্ত এই মোবাইলের পরে, এবার খবর পাওয়া গেছে যে, Micromax কোম্পানি ভারতে আরেকটি কম দামের মোবাইল ফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে এবং এই স্মার্টফোনটি Micromax In 2 নামে ভারতে লঞ্চ হবে।

Micromax In 2

সবার আগে যদি Micromax In 2-এর দামের কথা বলি, তাহলে লিক হওয়া রিপোর্ট অনুযায়ী, এই মোবাইল ফোনটি ভারতে 10,000 টাকার বাজেটে লঞ্চ হবে এবং ফোনটির সর্বোচ্চ দাম 11,000 টাকা পর্যন্ত যেতে পারে। লিক হওয়া রিপোর্ট অনুসারে, Micromax In 2 স্মার্টফোনটি একটি 6.5-ইঞ্চি FullHD+ ডিসপ্লেতে লঞ্চ হবে। এই স্ক্রিনটি একটি IPS LCD প্যানেলে নির্মিত হবে এবং এর রিফ্রেশ রেট থাকবে 90Hz । বলা হচ্ছে যে এই মোবাইলটি পলিকার্বোনেট বডিতে তৈরি হবে।

Micromax In 2 অ্যান্ড্রয়েড 11 OS -এ লঞ্চ করা হবে, যার সাথে প্রসেসিংয়ের জন্য এই ফোনে MediaTek Helio G88 চিপসেট দেওয়া হবে বলে জানানো হয়েছে। তবে ফোনটিতে কত র‌্যাম ও স্টোরেজ দেখা যাবে, তা এখনও স্পষ্ট নয়। ফটোগ্রাফির জন্য, ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। যার প্রাইমারি সেন্সর হবে 48 মেগাপিক্সেল। একই সময়ে, ফোনের ব্যাক প্যানেলে 2 মেগাপিক্সেলের আরও দুটি লেন্স দেওয়া হবে।

লিক অনুসারে, Micromax IN 2 স্মার্টফোনটি সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য একটি 8-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করবে। বলা হচ্ছে যে Micromax In 2 স্মার্টফোনটিতে একটি 5,000mAh ব্যাটারি থাকবে, যা 18W ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে। তবে যাই হোক, ফোনের নিশ্চিত স্পেসিফিকেশন এবং লঞ্চের তারিখ জানার জন্য , আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post আবার শিরোনামে Micromax, শীঘ্রই মার্কেটে এন্ট্রি নিতে চলেছে Micromax In 2, দাম থাকবে 10,000 টাকার মধ্যে first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/low-budget-cheap-mobile-phone-micromax-in-2-launching-soon-in-india-specifications-leaked/feed/ 0
48MP ক‍্যামেরা, Helio G95 প্রসেসর, 5,000mAh ব‍্যাটারি সহ লঞ্চ হলো Micromax IN Note 2 স্মার্টফোন, জেনে নিন এই স্মার্টফোনে‌র দাম https://www.91mobiles.com/bengali/micromax-in-note-2-smartphone-launched-with-48mp-camera-helio-g95-processor-5000mah-battery/ https://www.91mobiles.com/bengali/micromax-in-note-2-smartphone-launched-with-48mp-camera-helio-g95-processor-5000mah-battery/#respond Tue, 25 Jan 2022 06:35:57 +0000 https://www.91mobiles.com/bengali/?p=21525 Micromax IN Note 2 স্মার্টফোনে‌র স্পেসিফিকেশন এবং দাম

The post 48MP ক‍্যামেরা, Helio G95 প্রসেসর, 5,000mAh ব‍্যাটারি সহ লঞ্চ হলো Micromax IN Note 2 স্মার্টফোন, জেনে নিন এই স্মার্টফোনে‌র দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
Micromax ভারতে লঞ্চ করলো Micromax IN Note 2 স্মার্টফোন। মাইক্রোম‍্যাক্সের এই স্মার্টফোনটি গত বছর লঞ্চ করা IN Note 1 স্মার্টফোনে‌র সাক্সেসার। কোম্পানির এই লেটেস্ট স্মার্টফোনটি‌কে দেখে মনে করা হচ্ছে কোম্পানি এই ফোনটিকে Samsung Galaxy S21 সিরিজের ডিজাইন থেকে অনুপ্রেরিত হয়ে তৈরি করেছে। লেটেস্ট IN Note 2 স্মার্টফোনটি‌কে AMOLED ডিসপ্লে সহ কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপের সাথে পেশ করা হয়েছে। এই আর্টিকেলে আপনাকে Micromax IN Note 2 স্মার্টফোনে‌র স্পেসিফিকেশন, ফিচার এবং দাম সম্পর্কে ডিটেইলে বলা হবে।

Micromax IN Note 2 এর স্পেসিফিকেশন

Micromax IN Note 2 স্মার্টফোনটি‌তে 6.43-ইঞ্চির Full HD+ AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লে‌টির রেজল্যুশন 1080 × 2400 পিক্সেল, ব্রাইটনেস 550 নিটস এবং আস্পেক্ট রেশিও 20:9। মাইক্রোম‍্যাক্সের এই ফোনটির ডিসপ্লে‌টিকে Corning Gorilla Glass এর মাধ্যমে প্রোটেকশন দেওয়া হয়েছে, এর সাথেই ফোনটিকে পাঞ্চহোল ডিজাইনের সাথে পেশ করা হয়েছে। মাইক্রোম‍্যাক্সের এই ফোনটিকে মিডিয়াটেকের অক্টাকোর Helio G95 প্রসেসরের সাথে পেশ করা হয়েছে। এর আগে Helio G95 প্রসেসরের সাথে Redmi Note 10S, Realme 8, Realme Narzo 30 স্মার্টফোন গুলি লঞ্চ হয়েছে।

এই স্মার্টফোনে ফোটোগ্রাফির জন্য LED ফ্ল‍্যাশ সহ কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই স্মার্টফোনে 48MP এর প্রাইমারি ক‍্যামেরা সহ 5MP এর আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। এর সাথেই এই ফোনে 2MP এর ম‍্যাক্রো এবং 2MP এর ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। সেল্ফি এবং ভিডিও কলিঙের জন্য 16MP এর সেল্ফি ক‍্যামেরা সাপোর্ট করে এই স্মার্টফোনটি।

মাইক্রোম‍্যাক্সের লেটেস্ট IN Note 2 স্মার্টফোনটি‌কে 30W ফাস্ট চার্জিং সহ 5,000mAh এর ব‍্যাটারি দেওয়া হয়েছে। এই স্মার্টফোনে Type-C চার্জিং পোর্ট, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার, মাইক্রোএসডি কার্ড স্লট, 3.5mm জ‍্যাক দেওয়া হয়েছে। এর সাথেই স্মার্টফোনটি‌তে Dual-SIM, 4G, VoLTE, 2.4GHz/5GHz WiFi, Bluetooth 5.0 এবং GPS দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটি Android 11 এর সাথে কাজ করে।

Micromax IN Note 2 এর দাম

Micromax IN Note 2 স্মার্টফোনটি‌কে সিঙ্গেল ভেরিয়েন্ট, 4GB + 64GB স্টোরেজের সাথে পেশ করা হয়েছে। এই স্মার্টফোনটি‌কে ভারতে 13,490 টাকা দামে পেশ করা হয়েছে। কিন্তু ইন্ট্রোডাক্টারি অফার হিসেবে ফোনটিকে 12,490 টাকা দামে কেনা যাবে। কোম্পানির এই ফোনটির সেল আগামী 30 জানুয়ারি থেকে Flipkart এ শুরু হবে। এই স্মার্টফোনটি‌কে দুটি কালার, যথা- ব্ল‍্যাক এবং ওক কালারে পেশ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 48MP ক‍্যামেরা, Helio G95 প্রসেসর, 5,000mAh ব‍্যাটারি সহ লঞ্চ হলো Micromax IN Note 2 স্মার্টফোন, জেনে নিন এই স্মার্টফোনে‌র দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/micromax-in-note-2-smartphone-launched-with-48mp-camera-helio-g95-processor-5000mah-battery/feed/ 0
এবার প্রকাশ্যে Micromax IN Note 2 স্মার্টফোনের স্পেসিফিকেশন, থাকবে 48MP ক্যামেরা, Helio G95 প্রসেসর এবং 5000mAh ব্যাটারি সহ দারুণ সব ফিচার https://www.91mobiles.com/bengali/micromax-in-note-2-smartphone-specifications-leaked/ https://www.91mobiles.com/bengali/micromax-in-note-2-smartphone-specifications-leaked/#respond Sun, 23 Jan 2022 01:48:25 +0000 https://www.91mobiles.com/bengali/?p=21240 এবার প্রকাশ্যে Micromax IN Note 2 স্মার্টফোনের স্পেসিফিকেশন

The post এবার প্রকাশ্যে Micromax IN Note 2 স্মার্টফোনের স্পেসিফিকেশন, থাকবে 48MP ক্যামেরা, Helio G95 প্রসেসর এবং 5000mAh ব্যাটারি সহ দারুণ সব ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
Micromax শীঘ্রই ভারতে তাদের IN Note সিরিজের একটি নতুন স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। কোম্পানি কয়েকদিন আগে আসন্ন ‘Micromax IN Note 2’ স্মার্টফোনটির ভারতে কবে লঞ্চ হতে চলেছে সেই বিষয়ে জানিয়েছে। Micromax-এর এই স্মার্টফোনটি 25 জানুয়ারি ভারতে লঞ্চ হবে। কোম্পানি ইতিমধ্যেই এই স্মার্টফোনের কিছু স্পেসিফিকেশন শেয়ার করেছে। Micromax এর এই স্মার্টফোনটি ফুল HD + AMOLED প্যানেল ডিসপ্লে, MediaTek Helio G95 SoC, 30W ফাস্ট চার্জিং এবং 48MP কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ পেশ করা হবে।

লঞ্চের ঠিক আগেই MySmartPrice তাদের এক্সক্লুসিভ রিপোর্টে Yogesh Brar এর প্রকাশিত তথ্য অনুযায়ী Micromax IN Note 2 স্মার্টফোনের স্পেসিফিকেশন শেয়ার করেছে। এই স্মার্টফোনটিতে 5,000mAh ব্যাটারি থাকবে এবং ফোনটি Android 11 এ চলবে। এই পোস্টে আমরা আপনাদেরকে Micromax IN Note 2 স্মার্টফোনের স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানাবো।

Micromax IN Note 2 স্পেসিফিকেশন

Micromax IN Note 2 স্মার্টফোনটিতে একটি 6.43-ইঞ্চি ফুল HD + AMOLED ডিসপ্লে প্যানেল থাকবে, যার রিফ্রেশ রেট 60Hz । এই ফোনে পাঞ্চ হোল নচ দেওয়া হবে। মাইক্রোম্যাক্সের এই ফোনে Octa core MediaTek Helio G95 প্রসেসর দেওয়া হবে।

MediaTek-এর এই Helio G95 চিপসেটটি 12nm ফ্যাব্রিকেশন প্রক্রিয়ায় তৈরি, যাতে Mali G76 GPU দেওয়া হয়েছে। MediaTek-এর এই চিপসেট এর আগে Redmi Note 10S, Realme 8, এবং Realme Narzo 30 Pro-এর মতো অনেক জনপ্রিয় মিড-রেঞ্জ স্মার্টফোনে দেওয়া হয়েছে।

Micromax IN Note 2 স্মার্টফোনটি 6GB এবং 8GB RAM সহ দেওয়া হবে। Micromax-এর এই স্মার্টফোনটিতে 64GB এবং 128GB স্টোরেজ দেখা যেতে পারে । এই স্মার্টফোনটি Android 11-এ চলবে।

ক্যামেরা স্পেসিফিকেশন সম্পর্কে কথা বললে, এই ফোনে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। এই ফোনের প্রাইমারি ক্যামেরা হবে 48MP এবং প্রাইমারি ক্যামেরা সেন্সরের সাথে 5MP এবং 2MP এর দুটি ক্যামেরা সেন্সর দেওয়া হবে। সেলফি ক্যামেরার কথা বললে, ফোনে একটি 16MP ফ্রন্ট ক্যামেরা সেন্সর দেওয়া হবে।

Micromax-এর এই ফোনে 5,000mAh ব্যাটারির থাকবে যা 30W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হবে। এর সাথে এই ফোনটি কালো এবং ব্রাউন কালার অপশনে পাওয়া যাবে ।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post এবার প্রকাশ্যে Micromax IN Note 2 স্মার্টফোনের স্পেসিফিকেশন, থাকবে 48MP ক্যামেরা, Helio G95 প্রসেসর এবং 5000mAh ব্যাটারি সহ দারুণ সব ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/micromax-in-note-2-smartphone-specifications-leaked/feed/ 0