MIUI 14 - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Fri, 03 Mar 2023 15:44:18 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 কোন POCO ফোনে কবে পাওয়া যাবে MIUI 14 আপডেট, দেখে নিন শিডিউল https://www.91mobiles.com/bengali/miui-14-rollout-schedule-announced-for-poco-phones-in-india-check-list-in-bengali/ https://www.91mobiles.com/bengali/miui-14-rollout-schedule-announced-for-poco-phones-in-india-check-list-in-bengali/#respond Fri, 03 Mar 2023 11:00:54 +0000 https://www.91mobiles.com/bengali/?p=37311 প্রকাশ্যে এল পোকোর MIUI 14 আপডেটের শিডিউল

The post কোন POCO ফোনে কবে পাওয়া যাবে MIUI 14 আপডেট, দেখে নিন শিডিউল first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • পোকো ইন্ডিয়া তাদের মোবাইল ফোনগুলির জন্য MIUI 14 রোল-আউট প্ল্যান জারি করেছে।
  • সমস্ত পোকো ফোন তিনটি ফেজে আপডেট করা হবে।
  • MIUI 14 শাওমির লেটেস্ট এবং অ্যাডভান্স ইউজার ইন্টারফেস।

শাওমি কয়েকদিন আগেই তাদের সবচেয়ে লেটেস্ট এবং অ্যাডভান্স ইউজার ইন্টারফেস MIUI 14 পেশ করেছে। এর মধ্যেই Xiaomi, Mi এবং Redmi ফোনগুলির MIUI 14 Rollout Plan জারি করা হয়েছিল। আজ পোকো ইন্ডিয়ার পক্ষ থেকেও MIUI 14 রোলআউট শিডিউল শেয়ার করা হয়েছে। কোম্পানি 10টি স্মার্টফোনের লিস্ট পেয়াহ করে জানিয়ে দিয়েছে কোন POCO ফোন কবে MIUI 14 আপডেট পাবে। নিচে সম্পূর্ণ লিস্ট শেয়ার করা হল। আরও পড়ুন: চাইনিজ ফোনগুলিকে চ্যালেঞ্জ জানাতে শীঘ্রই মার্কেটে আসছে Lava Agni 2 5G স্মার্টফোন, লঞ্চের আগেই লিক হল স্পেসিফিকেশন

এই POCO ফোনগুলি হবে আপডেট-

POCO X Series

  • POCO X5 Pro 5G
  • POCO X3 Pro
  • POCO X4 Pro 5G

POCO F Series

  • POCO F4 5G
  • POCO F3 GT

POCO M Series

  • POCO M5
  • POCO M4 5G
  • POCO M4 Pro
  • POCO M4 Pro 5G

POCO C Series

  • POCO C55

POCO MIUI 14 Roll-Out Plan

ভারতে পোকো স্মার্টফোন ইউজারদের তিনটি ফেজে MIUI 14 আপডেট দেওয়া হবে। এই তিনটি ফেজকে কোয়ার্টার হিসাবে, যেমন জানুয়ারি থেকে মার্চ, এপ্রিল থেকে জুন এবং জুলাই থেকে সেপ্টেম্বর হিসাবে ভাগ করা হয়েছে। এর মধ্যে প্রথম ফেজে ইতিমধ্যে POCO X5 Pro 5G ফোনটি MIUI 14 এ আপডেট করা হয়েছে এবং আগামী মাস থেকে পরবর্তী ফেজ শুরু হবে।

দ্বিতীয় কোয়ার্টার অর্থাৎ সেকেন্ড ফেজে POCO F4 5G, POCO F3 GT, POCO X3 Pro, POCO M5, POCO M4 5G এবং POCO C55 ফোনগুলি MIUI 14 আপডেট পাবে। অবশেষে POCO M4 Pro, POCO X4 Pro 5G এবং POCO M4 Pro 5G ফোনগুলিকে এই বছরের তৃতীয় কোয়ার্টার অর্থাৎ কোম্পানির হিসাবে থার্ড ফেজে MIUI 14 আপডেট দেওয়া হবে। আরও পড়ুন: 6,000mAh ব্যাটারি এবং 10.1-ইঞ্চি ডিসপ্লেসহ লঞ্চ হল 4G ট্যাবলেট iTel PAD 1, জেনে নিন দাম

MIUI 14 পাবে এইসব শাওমি স্মার্টফোন

এর আগেই শাওমি অফিসিয়ালি জানিয়ে দিয়েছে তাদের কোন কোন ফোনগুলি MIUI 14 এর আপডেট পাবে। কোম্পানির পক্ষ থেকে গ্লোবাল লিস্ট শেয়ার করা হয়েছে যেখানে ‘শাওমি’ ব্র্যান্ডের পাশাপাশি ‘মি’ এবং ‘রেডমি’ ব্র্যান্ডের মোবাইল ফোনগুলির কথাও ঘোষণা করেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post কোন POCO ফোনে কবে পাওয়া যাবে MIUI 14 আপডেট, দেখে নিন শিডিউল first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/miui-14-rollout-schedule-announced-for-poco-phones-in-india-check-list-in-bengali/feed/ 0