Mobikwik - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Wed, 07 Apr 2021 07:21:10 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 আপনার ফোনেও যদি ইনস্টল করা থাকে এই App তবে পড়তে হবে চরম বিপদে https://www.91mobiles.com/bengali/mobikwik-indian-users-data-breach-on-dark-web-rbi-forensic-audit/ https://www.91mobiles.com/bengali/mobikwik-indian-users-data-breach-on-dark-web-rbi-forensic-audit/#respond Mon, 05 Apr 2021 13:00:23 +0000 https://www.91mobiles.com/bengali/?p=15312 যুগের সঙ্গে তাল মিলিয়ে ভারতীয়দের মানি ট্রান্সফার ও পেমেন্ট পদ্ধতিও পাল্টে যাচ্ছে। সামান্য ফোনে ইনস্টল করা অ্যাপের মাধ্যমে নিমেষেই টাকা পয়সা লেনদেন করা যায়। মাত্র কয়েকটি ক্লিকের মাধ্যমে একজনের থেকে আরেক জনের কাছে টাকা পাঠানো, কোনো জিনিস কেনাকাটার জন্য পেমেন্ট বা রিচার্জ সব‌ই সম্ভব। ভারতে PayTm, Google Pay, PhonePe ও Mobikwik সহ বেশ কয়েকটি অ্যাপ […]

The post আপনার ফোনেও যদি ইনস্টল করা থাকে এই App তবে পড়তে হবে চরম বিপদে first appeared on 91Mobiles Bengali.

]]>
যুগের সঙ্গে তাল মিলিয়ে ভারতীয়দের মানি ট্রান্সফার ও পেমেন্ট পদ্ধতিও পাল্টে যাচ্ছে। সামান্য ফোনে ইনস্টল করা অ্যাপের মাধ্যমে নিমেষেই টাকা পয়সা লেনদেন করা যায়। মাত্র কয়েকটি ক্লিকের মাধ্যমে একজনের থেকে আরেক জনের কাছে টাকা পাঠানো, কোনো জিনিস কেনাকাটার জন্য পেমেন্ট বা রিচার্জ সব‌ই সম্ভব। ভারতে PayTm, Google Pay, PhonePe ও Mobikwik সহ বেশ কয়েকটি অ্যাপ সবচেয়ে বেশি জনপ্রিয় এবং সাধারণ মানুষ এগুলির মাধ্যমেই ডিজিটাল পেমেন্ট করে থাকেন। এবার এদের মধ্যে অন‍্যতম একটি অ্যাপ Mobikwik সম্পর্কে একটি ভয়ংকর খবর পাওয়া গেছে যা এই অ্যাপের ইউজারদের কাছে যথেষ্ট দুশ্চিন্তার কারণ। শোনা যাচ্ছে Mobikwik এর প্রায় 11 কোটি ভারতীয় ইউজারদের ডেটা লিক হয়ে গেছে এবং এইসব ডেটার মধ্যে ব‍্যাক্তিগত তথ্য থেকে শুরু করে তাদের ব‍্যাঙ্কিং ডিটেইলস ও আধার নাম্বার পর্যন্ত আছে।

Mobikwik এর ভারতীয় ইউজারদের কাছে এই খবর যথেষ্ট দুশ্চিন্তা এবং ভাবনার বিষয়। জানা গেছে ভারতে Mobikwik ইউজারদের ফোন থেকে তাদের পার্সোনাল ডেটা চুরি করে নেওয়া হয়েছে। একটি হ‍্যাকারদের গ্ৰুপ নিজেরাই এই কথা জানিয়েছে এবং তারা স্বীকার করেছে তাদের কাছে 10 কোটির‌ও বেশি ভারতীয়দের ব‍্যাক্তিগত তথ্য আছে। মোবিকুইক ইউজারদের নাম, বয়স, ঠিকানা, ফোন নাম্বার ও অ্যাকাউন্ট ডিটেইলসের পাশাপাশি তাদের আধার কার্ড ও প‍্যান কার্ড ডিটেইলস পর্যন্ত তারা চুরি করেছে।

অন‍্য কোনো সোর্স থেকে নয়, বরং Mobikwik অ্যাপের ডেটা চুরির কথা তারা স্বীকার করেছে যারা এই ডেটা হ‍্যাক করেছে। হ‍্যাকারদের এই গ্ৰুপ নিউজ এজেন্সি পিটিআইয়ের কাছে মেইল পাঠিয়ে স্বীকার করে তারা Mobikwik এর প্রায় 11 কোটি ভারতীয় ইউজারদের ব‍্যাক্তিগত তথ্য চুরি করে নিয়েছে। প্রমাণস্বরূপ তারা মোবিকুইকের ডাইরেক্টর বিপিন প্রীত সিংহ এবং এই অ্যাপের সিইও উপাসনার ডেটা পর্যন্ত শেয়ার করে দেখিয়ে দিয়েছে।

তদন্তের নির্দেশ দিয়েছে RBI

ঘটনার গভীরতা বুঝে রিজার্ভ ব‍্যাঙ্ক অফ ইন্ডিয়া মোবিকুইকের সঙ্গে যোগাযোগ করে এবং তদন্তের নির্দেশ দেয়। এই ঘটনার পর সাইবার বিশেষজ্ঞরা আরবিআই, ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টীম, পিসিআই প্রভৃতি দপ্তরে লিখিত আবেদন জমা দিয়েছেন। রিপোর্ট অনুযায়ী আরবিআই কোম্পানির বিভিন্ন দিক খতিয়ে দেখার জন্য করেনসিক অডিটের আদেশ দিয়েছে এবং এর জন্য কোনো এক্সটারনাল অডিটার রাখা হবে। এই তদন্তের শেষে যদি Mobikwik এর পক্ষ থেকে কোনো দোষ প্রমাণিত হয় তবে কোম্পানিকে আরবিআই এর তরফ থেকে বড়সড় জরিমানার সম্মুখীন হতে হবে।

Mobikwik এর সাফাই

এত বড় ডেটা লিক সম্পর্কে সাফাই দেওয়ার সময় মোবিকুইক জানিয়েছে কোম্পানির সার্ভারে কোনো হ‍্যাকিং বা সন্দেহজনক গতিবিধি চোখে পড়েনি। Mobikwik আরও জানিয়েছে কোম্পানি ডেটা সেফটি সম্পর্কিত সব ধরনের নিয়ম ও আইন মেনে চলছে এবং সুরক্ষা বিশেষজ্ঞদের সঙ্গে এই ঘটনার তদন্ত করছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী অ্যাপের সমস্ত ইউজারদের অ্যাকাউন্ট এবং তাদের টাকা সুরক্ষিত আছে। জানিয়ে রাখি রিলায়েন্স জিওর সঙ্গেও মোবিকুইক ওয়ালেটের কানেকশন আছে এবং কয়েক দিন আগে কোম্পানি মোবিকুইকের মাধ্যমে কোনো জিও নাম্বার রিচার্জ করালে 100 টাকা পর্যন্ত ক‍্যাশব‍্যাক অফার জারি করেছিল।

ডার্ক ওয়েবে ইউজারদের ডেটা

একজন ফ্রেঞ্চ হ‍্যাকার Mobikwik এর এই ডেটা লিককে সত‍্য বলে একটি টুইট পর্যন্ত করেছেন। তিনি টুইটের মাধ্যমে বলেছেন সত্যি সত্যিই Mobikwik এর ডেটা চুরি করা হয়েছে এবং ডার্ক ওয়েবে এই অ্যাপ থেকে পাওয়া সমস্ত ভারতীয় ইউজারদের ডিটেইলস রয়েছে। যারা কখনও Mobikwik এর মাধ্যমে টাকা পেমেন্ট বা কোনো ধরনের লেনদেন করেছেন কিংবা যারা শুধুমাত্র ইনস্টল করে রেখেছেন হতে পারে তাদের ব‍্যাঙ্ক ডিটেইলস থেকে শুরু করে সমস্ত পার্সোনাল ডেটা এবং ফোনের সব ডেটা এখন ডার্ক ওয়েবে আছে এবং হ‍্যাকাররা সহজেই সেগুলি ব‍্যবহার করতে পারবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post আপনার ফোনেও যদি ইনস্টল করা থাকে এই App তবে পড়তে হবে চরম বিপদে first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/mobikwik-indian-users-data-breach-on-dark-web-rbi-forensic-audit/feed/ 0