Mobile Banking - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Tue, 08 Mar 2022 16:48:34 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 জেনে নিন SMS এবং মিসড কলের মাধ্যমে PNB অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করার সহজ প্রক্রিয়াগুলি https://www.91mobiles.com/bengali/how-to-check-your-pnb-account-balance-hindi-sms-missed-call-more/ https://www.91mobiles.com/bengali/how-to-check-your-pnb-account-balance-hindi-sms-missed-call-more/#respond Thu, 03 Mar 2022 07:30:05 +0000 https://www.91mobiles.com/bengali/?p=23340 PNB-অ্যাকাউন্টের ব‍্যালেন্স চেক করার সবচেয়ে সহজ পদ্ধতি

The post জেনে নিন SMS এবং মিসড কলের মাধ্যমে PNB অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করার সহজ প্রক্রিয়াগুলি first appeared on 91Mobiles Bengali.

]]>
আপনি যদি দেশের অন্যতম বৃহত্তম ব্যাঙ্ক পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (পিএনবি) গ্রাহক হন তবে আপনি নেট ব্যাঙ্কিং, অ্যাপ এবং ইউপিআই বা এসএমএস, মিসড কল ইত্যাদির মাধ্যমে অনলাইনে অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে পারবেন। কিন্তু, আপনি যদি অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে জানেন না, তাহলে এই ক্ষেত্রে আমরা আপনাকে সাহায্য করার জন্য এই আর্টিকেলের মাধ্যমে সবচেয়ে সহজ উপায় জানাতে চলেছি। এই পদ্ধতি গুলির সাহায্যে, আপনি আপনার PNB অ্যাকাউন্টে অবশিষ্ট ব্যালেন্স চেক করতে পারবেন। আরও তথ্য দেওয়ার আগে, একটি জিনিস মনে রাখবেন যে আপনাকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আপনার মোবাইল নম্বরটি লিঙ্ক করতে হবে। এছাড়াও, নিশ্চিত করুন যে আপনার ডেবিট কার্ড সক্রিয় আছে এবং আপনার নেট ব্যাঙ্কিং রেজিস্টার আছে৷

UPI অ্যাপের মাধ্যমে চেক করতে পারবেন PNB ব্যালেন্স

এই পদ্ধতিটি সম্ভবত ব্যাঙ্ক ব্যালেন্স চেক করার সবচেয়ে সহজ এবং দ্রুততম উপায়।

  • প্রথমে প্লে স্টোর/অ্যাপ স্টোর থেকে যেকোনো UPI অ্যাপ ডাউনলোড করুন যেমন Google Pay, PhonePe, BHIM, Paytm ইত্যাদি।
  • ব্যাঙ্কের সাথে যুক্ত আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর দিয়ে অ্যাপে লগ ইন করুন।
  • আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি লিঙ্ক করার পরে, আপনাকে একটি UPI পিন তৈরি করতে হবে। এটি তৈরি করুন এবং এটি মনে রাখুন বা এটি কোথাও লিখে রাখুন, কারণ এটি একটি এটিএম পিনের মতো কাজ করবে।
  • এখন, আপনাকে যা করতে হবে তা হল হোমপেজে “চেক ব্যালেন্স”-এ ট্যাপ করে আপনার UPI পিন লিখতে হবে।
  • এর পরে আপনি অ্যাকাউন্ট ব্যালেন্স দেখতে পারবেন।

মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কীভাবে PNB Balance চেক করবেন

থার্ড পার্টি অ্যাপে আপনার বিশ্বাস কম থাকলে, আপনি PNB-এর মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ ব্যবহার করে অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে পারবেন।

  • প্রথমে প্লে স্টোর/অ্যাপ স্টোর থেকে PNB ONE মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ ডাউনলোড করুন।
  • এর পরে, আপনাকে আপনার নেট ব্যাঙ্কিং ব্যবহারকারী আইডির মাধ্যমে অ্যাপে লগইন করতে হবে।
  • একবার আপনি রেজিস্ট্রেশন সম্পূর্ণ করলে, পরের বার সহজে লগইন করার জন্য আপনি অ্যাপে mPIN এবং বায়োমেট্রিক আনলক সেট আপ করতে পারবেন।
  • এর পরে আপনাকে অ্যাপটিতে প্রদর্শিত “Savings” এবং “Current Account” এ ট্যাপ করতে হবে।
  • এর পর আপনি সরাসরি আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে পারবেন।

এসএমএসের মাধ্যমে PNB Balance চেক করুন

  • প্রথমে আপনাকে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে এসএমএস-এ যেতে হবে।
  • ‘BAL (16 Digit PNB Account Number)’ লিখতে হবে।
  • এর পরে, এই ম‍্যাসেজটি 5607040 নম্বরে পাঠাতে হবে।
  • মেসেজ পাঠানোর কিছু সময় পর ব্যাঙ্ক থেকে রিপ্লাইয়ে একটি মেসেজ আসবে, যেখানে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স দেওয়া হবে।

মিসড কল করে PNB ব্যালেন্স চেক করুন

  • গ্রাহকদের তাদের রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে টোল ফ্রি নম্বর 18001802223-এ একটি মিসড কল করতে হবে।
  • কলটি একবার কানেক্ট হয়ে গেলে স্বয়ংক্রিয়ভাবে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে।
  • এর পরে আপনি একটি এসএমএস পাবেন, যেখানে আপনার অ্যাকাউন্টের ব্যালেন্সের তথ্য দেওয়া হবে।

এটিএমে গিয়ে PNB ব্যালেন্স চেক করুন

  • এর জন্য আপনাকে আপনার বাড়ির নিকটবর্তী PNB এটিএম-এ যেতে হবে।
  • এটিএম-এ যাওয়ার পর মেশিনে কার্ড ঢুকিয়ে 4 ডিজিটের পিন দিতে হবে।
  • এর পরে “Balance Enquiry” অপশনটিকে নির্বাচন করতে হবে।
  • এই বিকল্পটি নির্বাচন করার কয়েক সেকেন্ডের মধ্যে, আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স তথ্য স্ক্রিনে প্রদর্শিত হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post জেনে নিন SMS এবং মিসড কলের মাধ্যমে PNB অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করার সহজ প্রক্রিয়াগুলি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/how-to-check-your-pnb-account-balance-hindi-sms-missed-call-more/feed/ 0