Mobile Security - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Sat, 15 Apr 2023 06:53:57 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 Parental Control সেটিং এর মাধ্যমে চিন্তামুক্ত হতে পারবেন আপনিও, বাচ্চাদের ফোন দেওয়ার আগে অবশ্যই এই সেটিংটি এক্টিভ করুন https://www.91mobiles.com/bengali/parental-control-phone-know-how-to-use-in-bengali/ https://www.91mobiles.com/bengali/parental-control-phone-know-how-to-use-in-bengali/#respond Sat, 15 Apr 2023 02:00:13 +0000 https://www.91mobiles.com/bengali/?p=39000 Parental Control সেটিং এর মাধ্যমে Screen Time সেট করতে পারবেন

The post Parental Control সেটিং এর মাধ্যমে চিন্তামুক্ত হতে পারবেন আপনিও, বাচ্চাদের ফোন দেওয়ার আগে অবশ্যই এই সেটিংটি এক্টিভ করুন first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • Parental Control শিশুদের ফোন অ্যাক্সেস সীমিত করবে।
  • আপনি সিলেক্ট করতে পারবেন যে বাচ্চারা ফোনে কী খুলবে আর কী খুলবে না।
  • এর মাধ্যমে শিশুদের স্ক্রিন টাইম এবং ইন্টারনেট ব্রাউজার নিয়ন্ত্রণ করা যায়।

বাচ্চাদের স্মার্টফোন দেওয়ার সময়, অন্য কাউকে কল করে ফেলা বা গুরুত্বপূর্ণ ডেটা, ফাইল, ফটো এবং কনট্যাক্ট ডিলিট করে ফেলার ভয় থাকে। কিন্তু বাচ্চারা মোবাইল দেখার সাথে সাথে গেম খেলা এবং ভিডিও দেখার জন্য জেদ শুরু করে। আপনার ক্ষেত্রেও যদি এমনটা হয়ে থাকে, তাহলে ফোনে উপস্থিত Parental Control সেটিং টি আপনার জন্য ভীষণ কাজে আসতে পারে। Parental Control সেটিং কী, এটি কীভাবে কাজ করে এবং এর সুবিধাগুলি কী সেইসব কিছু আপনাদের এই পোস্টে জানানো হল। আরও পড়ুন: লিক হল OnePlus Pad-এর দাম, ভারতে এই মাস থেকেই শুরু হতে পারে সেল

Parental Control কি?

সহজ ভাষায় বললে Parental Control হল এমন একটি সেটিং যার মাধ্যমে যেকোনো স্মার্টফোন ইউজার সিদ্ধান্ত নিতে পারে যে অন্য ব্যক্তি মোবাইলে কী কী জিনিস ব্যবহার করতে পারবে আর কী পারবে না। মোবাইল ইউজার তাদের ফোনে উপস্থিত অ্যাপস এবং ডকুমেন্ট লক রাখতে পারে যেটা অন্য কেউ দেখতে বা খুলতে পারবে না।

স্মার্টফোনে Parental Control রাখার পিছনে মূল উদ্দেশ্য হল আপনি যদি আপনার বাচ্চাকে মোবাইল ফোন ব্যবহার করতে দেন, তাহলে আপনি আগে থেকেই বেছে নিতে পারেন যে আপনার বাচ্চা ফোনে কোন কোন অ্যাপ ব্যবহার করতে পারবে, আর কোনগুলো পারবে না ইত্যাদি। আরও পড়ুন: ভারতে POCO F5 Pro নয়, শুধু POCO F5 স্মার্টফোনই লঞ্চ হবে! জেনে নিন কারণ

স্মার্টফোনে Parental Control এক্টিভ করার পদ্ধতি

1. প্রথমে আপনার স্মার্টফোনের Settings এ যান।

2. এখানে নিচে স্ক্রোল করলে আপনি Parental Control এর অপশন পাবেন। এছাড়াও, আপনি সরাসরি সার্চও করতে পারেন।

3. সেট আপ Parental Control-এ ক্লিক করুন।

4. এখানে আপনাকে আপনার বাচ্চার জন্য একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করতে বলা হবে, তাই একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করুন, আর যদি আগে থেকেই জিমেইল অ্যাকাউন্ট থাকে তাহলে সেটি লিখুন।

5. অ্যাকাউন্ট ডিটেইলস দেওয়ার পরে, ফোনের পাসওয়ার্ড জিজ্ঞাসা করা হবে, পাসওয়ার্ড দিয়ে বাচ্চাকে স্পেসিফিক ইউজার বানিয়ে দিন।

Parental Control-এর ব্যবহার

  • App Access

Parental Control এর মাধ্যমে চাইল্ড প্রোফাইল এক্টিভ করার পরে একটি সম্পূর্ণ তালিকা খুলবে যেখানে ফোনে উপস্থিত সব অ্যাপের তালিকা থাকবে। এই তালিকা থেকে আপনি সিলেক্ট করতে পারবেন যে আপনার বাচ্চাকে আপনি কোন কোন অ্যাপের অ্যাক্সেস দিতে চান এবং কোন কোন অ্যাপের অ্যাক্সেস দিতে চান না।

  • Screen Time

App Access এর পাশাপাশি Screen Time সেট করারও একটি অপশন থাকবে, যেখানে আপনি বেছে নিতে পারবেন যে কোন অ্যাপ বা কোন গেম কত মিনিট বা ঘন্টা খেলা যাবে।

  • Internet Access

এই সেটিং এর মাধ্যমে Internet Access কন্ট্রোলের অপশনও দেওয়া হয়। এই অপশনের মাধ্যমে ইন্টারনেট ব্রাউজিং এ হওয়া এক্টিভিটি নিয়ন্ত্রণ করা যায়।

Parental Control এর সুবিধা

1. বাচ্চারা যেই স্মার্টফোন ব্যবহার করছে সেটা সম্পূর্ণভাবে পর্যবেক্ষণ করা যায়।

2. ইন্টারনেটে কী সার্চ হচ্ছে সেটা ট্র্যাক করা যায়, সেইসাথে অনুপযুক্ত কনটেন্ট ব্লক করা যায়।

3. ইন্টারনেট ডেটা ব্যবহারের সময় আগে থেকেই শিডিউল করা যেতে পারে।

4. অবাঞ্ছিত গেমগুলিও ব্লক করা যেতে পারে।

5. শিশু যদি বাড়ির বাইরে যায় তাহলে তার রিয়েল টাইম লোকেশন ট্র্যাক করা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Parental Control সেটিং এর মাধ্যমে চিন্তামুক্ত হতে পারবেন আপনিও, বাচ্চাদের ফোন দেওয়ার আগে অবশ্যই এই সেটিংটি এক্টিভ করুন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/parental-control-phone-know-how-to-use-in-bengali/feed/ 0
গুরুতর অভিযোগের মুখে চাইনীজ মোবাইল কোম্পানি, এক‌ই IMEI নাম্বারে চলছে 13 হাজার স্মার্টফোন https://www.91mobiles.com/bengali/one-imei-number-running-in-13000-phones-china-company-vivo-mobile-fir-security-meerut-india/ https://www.91mobiles.com/bengali/one-imei-number-running-in-13000-phones-china-company-vivo-mobile-fir-security-meerut-india/#respond Thu, 04 Jun 2020 06:12:56 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=11606 এবার অভিযুক্ত Vivo

The post গুরুতর অভিযোগের মুখে চাইনীজ মোবাইল কোম্পানি, এক‌ই IMEI নাম্বারে চলছে 13 হাজার স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
এমনটা প্রায়ই শোনা যায় যে বিভিন্ন চীনা কোম্পানি স্মার্টফোন ও অ্যাপের মাধ্যমে ভারতীয়দের ডেটা চুরি করে চীনে পাচার করছে। মূলত এই কারণেই দেশে অ্যান্টি-চায়না পরিস্থিতির সৃষ্টি হয় এবং দেশ থেকে সাধারণ মানুষ চীনা প্রোডাক্ট ও ব্র‍্যান্ড বহিস্কার করার দাবি তোলে। এবার একটি নতুন খবর পাওয়া গেছে যেখানে বলা হয়েছে চীনের মোবাইল কোম্পানি Vivo ভারতে এক‌ই ইএম‌ইআই নাম্বারের সঙ্গে সাড়ে 13 হাজার স্মার্টফোন চালাচ্ছে এবং এটি সম্পূর্ণভাবে বেআইনি।

স্মার্টফোন কোম্পানি Vivo সম্পর্কে এই চাঞ্চল্যকর তথ্য লাইভ হিন্দুস্তান সংবাদপত্রের নিউজ পোর্টাল থেকে জানা গেছে। এই ওয়েবসাইট Vivo সম্পর্কিত এই খবর ছেপে গোটা কেস সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়েছে। Vivo এর মোবাইল সম্পর্কে এই জোচ্চুরির মামলা উত্তরপ্রদেশের মীরাটে করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে দেশের বিভিন্ন রাজ‍্যে ভিভো কোম্পানির মোট 13,557টি মোবাইল এক‌ই আইএম‌ইআই নাম্বারের সঙ্গে চলছে।

IMEI নাম্বার কি?

IMEI কথাটির পুরো মানে হল International Mobile Equipment Identity। প্রতিটি মানুষের ক্ষেত্রে তাঁর আধার কার্ড বা অন্য কোনো পরিচয়পত্র তাকে আলাদা ভাবে পরিচিত করে তোলে ঠিক তেমনই মোবাইল ফোনের ক্ষেত্রে এই কাজটি করে আইএম‌ইআই নাম্বার। প্রতিটি ফোনের আইএম‌ইআই নাম্বার থাকে এবং সেগুলি পরস্পর ভিন্ন হ‌ওয়া একান্তই অত‍্যাবশ‍্যক। এই নাম্বারের সাহায্যেই কোনো ফোনকে ট্র‍্যাক করা হয় এবং সেই ফোনের কল, ম‍্যাসেজ ও লোকেশন প্রভৃতি তথ্য জানা যায়।

আসলে কি ঘটেছে?

মিডিয়া রিপোর্ট অনুযায়ী মীরাটে কর্মরত পুলিশ সাব ইন্সপেক্টর আশারাম বিগত কিছু সময় ধরে ভিভো স্মার্টফোন ব‍্যবহার করেছিলেন। গত বছর সেপ্টেম্বর মাসে তাঁর ফোনের ডিসপ্লে ভেঙে যায় এবং তিনি তাঁর ফোন রিপেয়ারের জন্য কোম্পানির সার্ভিস সেন্টারে দিয়ে আসেন। কিন্তু ফোনটি সেখান থেকে নিয়ে আসার পরেও ফোনটি ব‍্যবহারের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা দেখা দেয়। তাঁর ফোনে বারবার এরর আসতে থাকে। সাইবার ক্রাইম সেলের পক্ষ থেকে তদন্ত করে দেখা যায় তাঁর ফোনের আইএম‌ইআই নাম্বার এবং তাঁর ফোনের বাক্সের গায়ে লেখা নাম্বারদুটি এক নয়।

এই কথা সার্ভিস সেন্টারে জানালে তারা স্পষ্ট জানিয়ে দেয় ফোনটির আইএম‌ইআই নাম্বার বদলানো হয়নি। আশারাম তাঁর ফোনে Reliance Jio এর সিম ব্যবহার করতেন তাই জিও কোম্পানির থেকে ফোনটির ডেটা চাওয়া হয়। জিওর থেকে পাওয়া রিপোর্ট দেখে সবাই চমকে যেতে বাধ‍্য‍ হন। জিওর রিপোর্ট অনুযায়ী গত বছর অর্থাৎ 2019 সালের সেপ্টেম্বর মাসে সকাল 11টা থেকে 11:30টার মধ্যে গোটা দেশের বিভিন্ন এলাকায় মোট 13,557টি স্মার্টফোনে আশারামের ফোনের এক‌ই আইএম‌ইআই নাম্বারযুক্ত ফোন চলতে দেখা গেছে।

মীরাটের এডিজি রাজীব সবরবাল তাঁর বক্তব্যে জানান এটি দেশ ও দেশের নাগরিকদের সুরক্ষার ক্ষেত্রে একটি প্রশ্ন। পুলিশ ভিভো মোবাইল এবং সার্ভিস সেন্টারের বিরুদ্ধে জোচ্চুরির মামলা রুজু করে ভিভো ইন্ডিয়ার প্রমুখ অধিকর্তা হরমনজিৎ সিংহকে 91 সিআরপিসি নোটিশ পাঠিয়েছে। এই সমস‍্যার গভীরতা খুব ছোট একটি উদাহরণ দিয়ে বোঝানো যায়- যদি ওই আইএম‌ইআই নাম্বারযুক্ত কোনো একটি ফোন থেকে কোনো অপরাধ করা হতো তবে সেটি ট্র‍্যাক করার সময় গোটা দেশের 13 হাজারেরও বেশি এলাকায় এক‌ই সময়ে এক‌ই সঙ্গে ফোনটি চালু দেখাতো।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

  

The post গুরুতর অভিযোগের মুখে চাইনীজ মোবাইল কোম্পানি, এক‌ই IMEI নাম্বারে চলছে 13 হাজার স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/one-imei-number-running-in-13000-phones-china-company-vivo-mobile-fir-security-meerut-india/feed/ 0