Mobile Tower Radiation - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Thu, 17 Feb 2022 16:44:23 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 এভাবে চেক করুন আপনার এলাকায় বসানো Mobile Tower এর রেডিয়েশন, ফোনেই জেনে যাবেন কতটা বিপজ্জনক বা কতটা নিরাপদ https://www.91mobiles.com/bengali/how-to-check-mobile-tower-radiation-electro-magnetic-emissions/ https://www.91mobiles.com/bengali/how-to-check-mobile-tower-radiation-electro-magnetic-emissions/#respond Thu, 17 Feb 2022 04:20:02 +0000 https://www.91mobiles.com/bengali/?p=22288 সহজেই চেক করুন Mobile Tower এর রেডিয়েশন সম্পর্কিত তথ্য

The post এভাবে চেক করুন আপনার এলাকায় বসানো Mobile Tower এর রেডিয়েশন, ফোনেই জেনে যাবেন কতটা বিপজ্জনক বা কতটা নিরাপদ first appeared on 91Mobiles Bengali.

]]>
আপনি কোনো গ্রামে কিংবা শহরে যেখানেই থাকুন না কেন, বাড়ির ছাঁদে উঠে চারপাশে তাকালে অবশ্যই কোনও না কোনও মোবাইল টাওয়ার দেখতে পাবেন। বর্তমান সময়ে, যখন প্রতিটি মানুষের কাছে একটি মোবাইল ফোন রয়েছে, তখন ব্যবহারকারীদের আরও ভাল নেটওয়ার্ক কানেকশন দেওয়ার জন্য এই মোবাইল টাওয়ারগুলি স্থাপন করা প্রয়োজন। কিন্তু প্রায়ই এসব মোবাইল টাওয়ারের কারণে স্থানীয় নাগরিকদের মধ্যে ও মোবাইল কোম্পানিগুলোর মধ্যে বিরোধ দেখা দেয়। স্বাস্থ্য ভয় এবং বিপজ্জনক রেডিয়েশন এর কারণে, স্থানীয় মানুষ তাদের রাস্তায় মোবাইল টাওয়ার স্থাপন করতে চায় না। যদি আপনার কাছে একটি মোবাইল টাওয়ার ইনস্টল করা থাকে এবং আপনি জানতে চান যে সেই টাওয়ার থেকে কতটা রেডিয়েশন বের হচ্ছে এবং তা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিনা, তাহলে নিচের স্টেপগুলো অনুসরণ করে আপনি সহজেই Mobile Tower electro magnetic emissions চেক করতে পারবেন।

এভাবে চেক করবেন Mobile Tower এর রেডিয়েশন

1. সবার প্রথমে ভারত সরকার কর্তৃক প্রকাশিত তরঙ্গ সঞ্চার ওয়েবসাইটে যান। এই ওয়েবসাইটে যাওয়ার জন্য আপনি এখানে ক্লিক করতে পারেন

2. এখানে হোম পেজে থাকা Locate Telecom Lower in your Area অপশনটিতে ক্লিক করুন।

3. এখানে আপনাকে আপনার মোবাইল ফোন বা ল্যাপটপের মাধ্যমে এই ওয়েবসাইটে লোকেশন অ্যাক্সেস দিতে হবে।

4. তথ্য জানার জন্য, আপনাকে আপনার নাম, ইমেল, মোবাইল নম্বরের মতো ডিটেইলস দিতে হবে, তার পরে আপনার মোবাইল নম্বরে OTP আসবে।

5. আপনি OTP শেয়ার করার সাথে সাথে ভারতের মানচিত্র আপনার সামনে চলে আসবে, সেখানে আপনি যেকোন নির্দিষ্ট স্থানে পৌঁছানোর জন্য জুম করতে পারেন।

প্রতিটি টাওয়ারের স্বতন্ত্র পরিচয়

তরঙ্গ সঞ্চার ওয়েবসাইটে বিভিন্ন স্থানে স্থাপিত মোবাইল টাওয়ারগুলো বিভিন্ন রঙে দেখানো হয়েছে। এই টাওয়ারগুলি মানচিত্রে সবুজ, নীল এবং গোলাপী রঙে দেখানো হয়েছে। এখানে সবুজ টাওয়ার বলতে বোঝায় এমন মোবাইল টাওয়ার যা মাটিতে লাগানো থাকে, তাদেরকে গ্রাউন্ড বেসড টাওয়ারও বলা হয়। নীল রঙের টাওয়ারগুলি কোনো বাড়ির ছাদে স্থাপন করা হয়েছে। দেয়ালে লাগানো মোবাইল টাওয়ারগুলো এখানে গোলাপি রঙে চিহ্নিত করা হয়েছে।

কতটা পর্যন্ত রেডিয়েশন কোনো নেতিবাচক প্রভাব ফেলে না?

তরঙ্গ সঞ্চারে ইলেক্ট্রোম্যাগনেটিক তরঙ্গের নিয়ম সম্পর্কেও তথ্য দেওয়া হয়েছে, যা EMF Overview বিভাগে গিয়ে পরীক্ষা করা যেতে পারে। টেলিযোগাযোগ দফতরের মতে, কোন টাওয়ার থেকে কতটা রেডিয়েশন হওয়া উচিত, এই সমস্ত ডিটেইলস এখানে উপস্থিত রয়েছে। আপনার নিকটতম টাওয়ার সম্পর্কিত আরও কিছু অতিরিক্ত তথ্যের প্রয়োজন হলে, তরঙ্গ সঞ্চারে আপনার ইমেল আইডি দিয়ে অন্যান্য ডিটেইলস জানতে চাওয়া যেতে পারে। তবে এটি মাথায় রাখতে হবে যে একজন ব্যক্তি দিনে সর্বাধিক 10টি মোবাইল টাওয়ারের ডিটেইলস চেক করতে পারবে। যাইহোক, আমাদের এখানে এটাও উল্লেখ করতে হবে যে তরঙ্গ সঞ্চার ওয়েবসাইটটি খুব ধীরগতিতে চলে এবং একটি টাওয়ারের বিশদ ডিটেইলস জানতে প্রায় 5 থেকে 6 দিন সময় লেগে যায় ।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post এভাবে চেক করুন আপনার এলাকায় বসানো Mobile Tower এর রেডিয়েশন, ফোনেই জেনে যাবেন কতটা বিপজ্জনক বা কতটা নিরাপদ first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/how-to-check-mobile-tower-radiation-electro-magnetic-emissions/feed/ 0
আপনার বাড়ির কাছে কোনো মোবাইল টাওয়ার আছে নাকি? জেনে নিন স্বাস্থ্যের উপর কতটা প্রভাব ফেলে এই মোবাইল টাওয়ার https://www.91mobiles.com/bengali/know-about-mobile-tower-radiation-harm-in-india/ https://www.91mobiles.com/bengali/know-about-mobile-tower-radiation-harm-in-india/#respond Sun, 13 Feb 2022 02:04:28 +0000 https://www.91mobiles.com/bengali/?p=22159 স্বাস্থ্যের উপর কতটা প্রভাব ফেলে মোবাইল টাওয়ার?

The post আপনার বাড়ির কাছে কোনো মোবাইল টাওয়ার আছে নাকি? জেনে নিন স্বাস্থ্যের উপর কতটা প্রভাব ফেলে এই মোবাইল টাওয়ার first appeared on 91Mobiles Bengali.

]]>
গোটা বিশ্বে সবথেকে বেশি মোবাইল ফোনের ব্যবহার হয় ভারতে। ভারতে প্রায় বেশিরভাগ মানুষ কাছেই মোবাইল ফোন আছে। আর তাই বিপুল সংখ্যক মানুষের কাছে নেটওয়ার্ক পৌঁছানোর জন্য লক্ষ লক্ষ মোবাইল টাওয়ার স্থাপন করা হয়েছে, আর এই কাজটি এখনও দ্রুত গতিতে চলছে। আপনাদের রাস্তায় বা বাড়ির আশেপাশে অবশ্যই কিছু মোবাইল টাওয়ার থাকবে। তবে মোবাইল টাওয়ার নিয়ে অনেকের মনেই ভুল ধারণা রয়েছে। আপনারা অনেকেই হয়তো এটা শুনেছেন যে এই মোবাইল টাওয়ার স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত বিপজ্জনক এবং এটি থেকে নির্গত রেডিয়েশন মানুষের অনেক ক্ষতি করে। এই ধরনের জল্পনা বন্ধ করতে টেলিকমিউনিকেশন বিভাগ (DOT) একটি বিজ্ঞাপন জারি করেছে, যেখানে মোবাইল টাওয়ারের ফলে স্বাস্থ্যে কি কি প্রভাব পরে সেগুলো বলা হয়েছে।

 কেন গুরুত্বপূর্ণ মোবাইল টাওয়ার?

প্রথমত, আমরা যদি মোবাইল টাওয়ারের প্রয়োজনীয়তার কথা বলি, তবে DOT অর্থাৎ টেলিযোগাযোগ বিভাগ স্পষ্টভাবে বলেছে যে দেশের মোবাইল টাওয়ার খুবই গুরুত্বপূর্ণ এবং যোগাযোগ ব্যবস্থা বজায় রাখার জন্য মোবাইল টাওয়ার প্রয়োজন। শুধু তাই নয়, জরুরী পরিস্থিতিতে এসব টাওয়ারের মাধ্যমে যোগাযোগ করা যায় এবং সেজন্য জরুরি অবস্থায়ও এসব টাওয়ার প্রয়োজন। DoT-এর মতে, ভারতের অর্থনৈতিক ও সর্বাত্মক উন্নয়নে মোবাইল টাওয়ারগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । সবচেয়ে বড় বিষয় হল আরও ভালো নেটওয়ার্ক কভারেজ এবং গুনমানের জন্য আরও বেশি টাওয়ারের প্রয়োজন।

স্বাস্থ্যের উপর কতটা প্রভাব ফেলে মোবাইল টাওয়ার?

টেলিকমিউনিকেশন বিভাগ জানিয়েছে যে, মোবাইল টাওয়ার থেকে নির্গত electro magnetic emissions একেবারে সুরক্ষিত । তাদের মতে, ভারতে এই মোবাইল টাওয়ারগুলি স্থাপনের জন্য কঠোর মানদণ্ড তৈরি করা হয়েছে এবং এই কঠোর নিয়মগুলি অনুসরণ করার কারণে, এই টাওয়ারগুলির ব্যবহার সব বয়সের নাগরিকদের জন্য একেবারে নিরাপদ হয়ে উঠেছে এবং এই টাওয়ার মানুষের স্বাস্থ্যের উপর কোনও ক্ষতিকারক প্রভাব ফেলে না।

নিয়ম মেনেই বসানো হচ্ছে টাওয়ার

ভারত সরকারের টেলিকমিউনিকেশন বিভাগ দ্বারা গৃহীত বিকিরণ নিয়মগুলি ICNIRP অর্থাৎ ইন্টারন্যাশনাল কমিশন অন নন আয়নাইজিং রেডিয়েশন প্রোটেকশন এর মাধ্যমে সুরক্ষিত। বলা হয়েছে যে এই নিয়মগুলি WHO অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থার শৃঙ্খলাবদ্ধ নিয়মগুলির চেয়ে দশগুণ বেশি কঠোর। DoT দ্বারা নির্ধারিত নিয়ম ও প্রবিধান তথা মোবাইল টাওয়ার স্থাপনের জন্য নির্ধারিত মানগুলি যাতে যথাযথভাবে অনুসরণ করা হয়, সেটা নিশ্চিত করার জন্য একটি কঠিন এবং কাঠামোগত প্রক্রিয়াও স্থাপন করা হয়েছে।

20 লাখ টাকা জরিমানা

যদি মোবাইল টাওয়ারের সাথে যুক্ত কোন কোম্পানি বা বিভাগ এই নিয়মগুলি লঙ্ঘন করে এবং মোবাইল টাওয়ার থেকে নির্ধারিত পরিমাণের চেয়ে বেশি রেডিয়েশন নির্গত হয়, তাহলে সরকার কর্তৃক 20 লক্ষ টাকা জরিমানা করা হবে। আপনি যদি আপনার কাছাকাছি অবস্থিত মোবাইল টাওয়ারে কোনো সমস্যা দেখেন বা সন্দেহ করেন যে এটি নির্ধারিত সীমার চেয়ে বেশি রেডিয়েশন নির্গত করছে, তাহলে আপনি সরাসরি DoT-তে অভিযোগ করতে পারেন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post আপনার বাড়ির কাছে কোনো মোবাইল টাওয়ার আছে নাকি? জেনে নিন স্বাস্থ্যের উপর কতটা প্রভাব ফেলে এই মোবাইল টাওয়ার first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/know-about-mobile-tower-radiation-harm-in-india/feed/ 0