Moto E22i - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Tue, 27 Sep 2022 21:47:12 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 লঞ্চ হল Motorola এর দুটি লো বাজেট স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন https://www.91mobiles.com/bengali/motorola-moto-e22-and-moto-e22i-launched-know-price-specifications-in-bengali/ https://www.91mobiles.com/bengali/motorola-moto-e22-and-moto-e22i-launched-know-price-specifications-in-bengali/#respond Fri, 16 Sep 2022 21:42:24 +0000 https://www.91mobiles.com/bengali/?p=32256 লঞ্চ হল Motorola এর নতুন Moto E22 এবং Moto E22i স্মার্টফোন

The post লঞ্চ হল Motorola এর দুটি লো বাজেট স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
Motorola সম্প্রতি টেক মার্কেটে তাদের ‘E সিরিজ’ সম্প্রসারিত করে দুটি নতুন মোবাইল ফোন লঞ্চ করেছে। এই দুটি ফোন হল Moto e22 এবং Moto e22i। এই দুটি ফোনই এন্ট্রি লেভেলের স্মার্টফোন যা লো বাজেটে মার্কেটে এন্ট্রি নিয়েছে। এই পোস্টে আমি আপনাদের Moto E22 এবং Moto E22i-এর দাম , ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানাবো। এই দুটি Motorola স্মার্টফোন বর্তমানে পশ্চিমী দেশগুলিতে লঞ্চ করা হয়েছে, যা আগামী দিনে ভারতে সেল এর জন্য পাওয়া যেতে পারে।

Moto E22 এবং Moto E22i এর দাম

Moto E22 এবং Moto E22i এই দুটি স্মার্টফোনই সিঙ্গেল ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। 4 GB RAM এবং 64 GB স্টোরেজ সহ Moto e22 € 139.99 দামে লঞ্চ করা হয়েছে। ভারতীয় মূল্য অনুসারে এই ফোনটির দাম 11,200 টাকার কাছাকাছি। একইভাবে, Moto e22i এর দাম €129.99 অর্থাৎ প্রায় 10,300 টাকা।

Moto E22 এবং Moto E22i এর স্পেসিফিকেশন

এই দুটি Motorola মোবাইল ফোন 20:9 অ্যাসপেক্ট রেশিওতে পেশ করা হয়েছে, যা 6.5-ইঞ্চি HD+ ডিসপ্লে সাপোর্ট করে। এই স্মার্টফোনটির স্ক্রিন ওয়াটারড্রপ নচ স্টাইলে তৈরি এবং এর রিফ্রেশরেট 90Hz। এই দুটি Moto ফোনের ডায়মেনশন 163.95 x 74.6 x 7.99 mm এবং ওজন 172 গ্রাম বলা হয়।

Moto E22 ফোনটি MyUX ভিত্তিক Android 12 OS-এ লঞ্চ করা হয়েছে। অন্যদিকে Moto E22i ফোনটি Android 12 ‘Go Edition’ এ মার্কেটে লঞ্চ করা হয়েছে। এই দুটি স্মার্টফোনই অক্টা-কোর প্রসেসর সহ MediaTek Helio G37 চিপসেটে চলে। গ্রাফিক্সের জন্য এই মোবাইল ফোনে IMG PowerVR GE8320 GPU দেওয়া হয়েছে।

ফটোগ্রাফির জন্য Moto E22 এবং E22i ডুয়াল রেয়ার ক্যামেরা সাপোর্ট করে। ব্যাক প্যানেলে ফ্ল্যাশলাইট সহ একটি 16-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে, যা 2-মেগাপিক্সেল ডেপথ সেন্সরের সাথে কাজ করে। এই Motorola মোবাইল ফোনগুলি সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য একটি 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করে।

এই ফোনগুলি ডুয়াল সিম এবং 4G এর পাশাপাশি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাপোর্ট করে। পাওয়ার ব্যাকআপের জন্য, এই ফোন দুটিতে 4,020 mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 10W ফাস্ট চার্জিং টেকনোলজির সাথে কাজ করে। Moto E22 ফোনটি Crystal Blue, Astro Black কালার অপশনে লঞ্চ করা হয়েছে। অন্যদিকে, Moto E22i Winter White এবং Graphite Gray কালার অপশনে মার্কেটে এন্ট্রি নিয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post লঞ্চ হল Motorola এর দুটি লো বাজেট স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/motorola-moto-e22-and-moto-e22i-launched-know-price-specifications-in-bengali/feed/ 0