Moto E30 - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Mon, 08 Nov 2021 18:58:09 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 10,000 টাকা দামে Unisoc T700 চিপসেট ও Android Go সহ লঞ্চ হল Moto E30 স্মার্টফোন https://www.91mobiles.com/bengali/moto-e30-smartphone-launched-with-unisoc-t700-chipset-and-android-go/ https://www.91mobiles.com/bengali/moto-e30-smartphone-launched-with-unisoc-t700-chipset-and-android-go/#respond Sun, 07 Nov 2021 09:53:52 +0000 https://www.91mobiles.com/bengali/?p=19242 Moto E30 ইউরোপে লঞ্চ হল

The post 10,000 টাকা দামে Unisoc T700 চিপসেট ও Android Go সহ লঞ্চ হল Moto E30 স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
Motorola ইউরোপে নিজের বাজেট স্মার্টফোন Moto E30 লঞ্চ করলো। মোটোরোলার এই লেটেস্ট বাজেট স্মার্টফোনে কোম্পানি এক‌ই হার্ডওয়্যার ব‍্যবহার করেছে যা Moto E40 স্মার্টফোনে কোম্পানি ব‍্যবহার করেছিল। এই দুটি স্মার্টফোনে‌র মধ্যে পার্থক্য শুধুমাত্র সফ্টওয়্যারের। মোটোরোলার লেটেস্ট Moto E30 স্মার্টফোনটিকে কোম্পানি Android Go এডিশনে পেশ করেছে। Moto E30 স্মার্টফোনটিকে কোম্পানি শুধুমাত্র 2GB RAM অপশনের সাথে পেশ করেছে। এর সাথেই Moto E30 স্মার্টফোনটিকে পাঞ্চহোল ডিসপ্লে, ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ সহ শক্তিশালী 5,000mAh ব‍্যাটারী সহ পেশ করা হয়েছে। এখানে আমরা আপনাকে Moto E30 স্মার্টফোনটি‌র দাম এবং স্পেসিফিকেশন্স সম্পর্কে বলতে চলেছি।

Moto E30 এর স্পেসিফিকেশন্স এবং ফিচার

Moto E30 স্মার্টফোনে 6.5 ইঞ্চির HD+ (720×1,600 পিক্সেল) Max Vision IPS এর ডিসপ্লে দেওয়া আছে, যার আস্পেক্ট রেশিও 20:9 এবং রিফ্রেশরেট 90Hz। মোটোরোলার এই স্মার্টফোনটিকে অক্টাকোর Unisoc T700 চিপসেট এবং 2GB র‍্যাম সহ পেশ করা হয়েছে। এই ফোনটিতে স্টোরেজের জন্য microSD কার্ড স্লট‌ও দেওয়া আছে। মোটোরোলার এই ফোনে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর সহ 2 মেগাপিক্সেলের দুটি ক‍্যামেরা সেন্সর দেওয়া আছে। সেল্ফি এবং ভিডিও কলিঙের জন্য ফ্রন্টে 8 মেগাপিক্সেলের ক‍্যামেরা দেওয়া আছে।

Moto E30 স্মার্টফোনে 5,000mAh এর ব‍্যাটারী দেওয়া আছে যা 10W এর চার্জিং সাপোর্ট করে। মোটোরোলার এই স্মার্টফোনে রেয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। মোটোরোলার এই ফোনটি IP52 রেটিং যুক্ত এবং এর ওজন 198 গ্রাম। কানেক্টিভিটি অপশন হিসেবে এই ফোনে 4G LTE, Wi-Fi 802.11 a/b/g/n, Bluetooth v5, GPS/ A-GPS, USB Type-C, এবং 3.5mm হেডফোন জ‍্যাক দেওয়া আছে।

Moto E30 এর দাম

Moto E30 স্মার্টফোনটিকে কোম্পানি ইউরোপিয়ান মার্কেট 529,900 COP (প্রায় 10,200 টাকা) দামে পেশ করেছে। মোটোরোলার এই স্মার্টফোনটিকে 2GB+32GB স্টোরেজের সাথে পেশ করা হয়েছে। মোটোরোলার এই ফোনটিকে আমেরিকান রিজন-কলোম্বিয়া এবং স্লোভেকিয়াতে পেশ করা হয়েছে। এই ফোনটিকে ব্লু এবং আর্বান গ্রে কালার অপশনে পেশ করা হয়েছে। মোটোরোলার এই ফোনটি লেনোভোর ইউকে ওয়েবসাইটে দামের তথ্য ছাড়াই লিস্টেড করা হয়েছে। এর সাথেই বেল্জিয়ামে এই ফোনটিকে 100 ইউরো দামে লিস্টেড করা হয়েছে।l

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 10,000 টাকা দামে Unisoc T700 চিপসেট ও Android Go সহ লঞ্চ হল Moto E30 স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/moto-e30-smartphone-launched-with-unisoc-t700-chipset-and-android-go/feed/ 0
Geekbench এ নিজের শক্তি প্রদর্শন করলো Motorola Moto E30, জানুন এই সস্তা স্মার্টফোনে‌র বৈশিষ্ট্য https://www.91mobiles.com/bengali/motorola-moto-e30-listed-on-geekbench/ https://www.91mobiles.com/bengali/motorola-moto-e30-listed-on-geekbench/#respond Sun, 12 Sep 2021 04:57:21 +0000 https://www.91mobiles.com/bengali/?p=18458 Moto E30 স্মার্টফোনের লিক রিপোর্ট

The post Geekbench এ নিজের শক্তি প্রদর্শন করলো Motorola Moto E30, জানুন এই সস্তা স্মার্টফোনে‌র বৈশিষ্ট্য first appeared on 91Mobiles Bengali.

]]>
Motorola চলতি দিনে মার্কেটে নিজের নতুন বাজেট স্মার্টফোনকে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। মোটোরোলা বিগত কয়েক মাসে G সিরিজের বহু স্মার্টফোন লঞ্চ করেছে। এখন কোম্পানি নিজের E সিরিজের স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। মোটোরোলার আপকামিং বাজেট স্মার্টফোন Moto E30 কে বেঞ্চমার্ক টেস্টিং প্ল‍্যাটফর্ম Geekbench এ স্পট করা গেছে। Geekbench এর লিস্টিং থেকে জনা গেছে যে মোটোরোলার এই ফোনটিকে Unisoc চিপসেট আর 2GB RAM এর সাথে মার্কেটে পেশ করা হবে। এর সাথেই Moto E30 স্মার্টফোন Android Go প্ল‍্যাটফর্মে রান করবে। এখানে আমরা আপনাকে Geekbench 5 লিস্টিং থেকে জানতে পারা তথ্য জানাবো।

Motorola Moto E30 স্পেসিফিকেশন্স (গীকবেঞ্চ)

মোটোরোলা‌র এই স্মার্টফোনে‌র স্পেসিফিকেশন্স MySmartPrice সবচেয়ে আগে স্পট করেছে। Motorola খুব শীঘ্রই মার্কেটে Moto E30 কে বাজেট সেগ্মেন্টে মার্কেটে পেশ করতে পারে। Geekbench 5 এর সিঙ্গেল কোর আর মাল্টি কোর টেস্টে মোটোরোলা‌র এই স্মার্টফোন যথাক্রমে 305 আর 762 পয়েন্ট স্কোর পেয়েছে।

মোটোরোলা‌র এই স্মার্টফোনে‌র কোডনেম Cyprus যা Unisoc চিপসেটে‌র সাথে 2GB RAM যুক্ত হবে। মোটোরোলা‌র এই স্মার্টফোন Android 11 Go তে রান করবে। প্রসেসরের কথা বললে এতে 8 কোর হবে আর এর ক্লক স্পীড 1.82 GHz। এই লিস্টিং থেকে আপাতত Moto E30 স্মার্টফোন সম্পর্কে বেশি তথ্য জানা যায়নি। অথচ কানাঘুষো শোনা যাচ্ছে যে এই স্মার্টফোনটিকে মার্কেটে 10 হাজার টাকার কম দামে পেশ করা যেতে পারে।

Motorola Moto E30 স্পেসিফিকেশন্স (সম্ভাব্য)

Motorola এর এই স্মার্টফোনে 4,000mAh বা 5,000mAh এর ব‍্যাটারী দেওয়া যেতে পারে। ক‍্যামেরার কথা বললে ফোনে সিঙ্গেল বা ডুয়াল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ পেশ করা যেতে পারে। মোটোরোলার এই স্মার্টফোনকে 32GB আর 64GB স্টোরেজ অপশনের সাথে পেশ করা যেতে পারে। এই সব স্পেসিফিকেশন্সের স্মার্টফোন মার্কেটে 10 হাজার টাকা পর্যন্ত দামের মধ্যে উপলব্ধ।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Geekbench এ নিজের শক্তি প্রদর্শন করলো Motorola Moto E30, জানুন এই সস্তা স্মার্টফোনে‌র বৈশিষ্ট্য first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/motorola-moto-e30-listed-on-geekbench/feed/ 0