Moto G Power 5G (2024) - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Fri, 15 Mar 2024 15:41:12 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 বাজারে আসতে চলেছে Moto G সিরিজের নতুন 5G Phone, 15 হাজার টাকার চেয়েও কম দামে হতে পারে লঞ্চ https://www.91mobiles.com/bengali/moto-g64y-5g-specifications-leaked-on-google-play-console-listing-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/moto-g64y-5g-specifications-leaked-on-google-play-console-listing-details-in-bengali/#respond Fri, 15 Mar 2024 15:41:12 +0000 https://www.91mobiles.com/bengali/?p=47340 শীঘ্রই লঞ্চ হতে চলেছে Moto G64y 5G

The post বাজারে আসতে চলেছে Moto G সিরিজের নতুন 5G Phone, 15 হাজার টাকার চেয়েও কম দামে হতে পারে লঞ্চ first appeared on 91Mobiles Bengali.

]]>
Motorola এই সপ্তাহে দুটি নতুন স্মার্টফোন Moto G 5G (2024) এবং Moto G Power 5G (2024) লঞ্চ করেছে। এই ফোনগুলি বাজারে আসার পর কোম্পানি তাদের আরও একটি নতুন Moto G64y 5G স্মার্টফোনটিকে গুগল প্লে কনসোলে লিস্টেড করা হয়েছে। ফলে ফোনটির কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সামনে এসে গেছে, এই বিষয়ে নিচে বিস্তারিত জানানো হল।

Moto G64y 5G এর লিস্টিং ডিটেইলস

  • এই স্মার্টফোনটিকে গুগল প্লে কনসোলে motorola cancunf কোডনেম সহ লিস্টেড করা হয়েছে, এর সাথেই Moto G64y 5G নামটিও লেখা রয়েছে।
  • এই Moto G64y 5G ফোনটিতে পাঞ্চ-হোল ডিসপ্লে দেওয়া হয়েছে বলে জানা গেছে। লিস্টিং অনুসারে এই ফোনটি 1080 × 2400 পিক্সেল রেজোলিউশন স্ক্রিন থাকবে এবং এটি 400PPI পিক্সেল ডেনসিটি সাপোর্ট করবে।
  • লিস্টিং থেকে জানা গেছে এই Moto G64y 5G ফোনটিতে MediaTek Dimensity 7020 চিপসেট দেওয়া হবে। চিপসেট দেখে মনে করা হচ্ছে ফোনটির দাম 15,000 টাকার চেয়ে কম হতে পারে।
  • গুগল প্লে কনসোল অনুযায়ী এই ফোনটিতে 2x ARM Cortex-78 (2200MHz) + 6x ARM Cortex-A55 (2000MHz) অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে।
  • লিস্টিঙে আপকামিং মোটোরোলা স্মার্টফোনটি Android 13 OS সহ পেশ করা হবে বলে জানানো হয়েছে। এর সঙ্গে মাইইউএক্স থাকবে বলে আশা করা হচ্ছে।
  • এই Moto G64y ফোনেটি 5G 8GB RAM এবং 12GB RAM সহ দুটি ভেরিয়েন্টে পেশ করা হবে। ফোনের স্টোরেজ সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।

Moto G 5G (2024) এর দাম এবং স্পেসিফিকেশন

  • দাম: গ্লোবাল মার্কেটে এই Moto G 5G (2024) ফোনটি 4GB +128GB Storage সহ লঞ্চ করা হয়েছে। ফোনটির দাম $200 রাখা হয়েছে যা ভারতীয় টাকার দরে প্রায় 16,500 টাকার কাছাকাছি।
  • ডিসপ্লে: Moto G 5G (2024) ফোনে 6.6 ইঞ্চির স্ক্রিন দেওয়া হয়েছে। এই এলসিডি ডিসপ্লে এইচডি+ রেজোলিউশন এবং 120 হার্টস রিফ্রেশ রেট সাপোর্ট করে।
  • প্রসেসর: এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং মাই ইউএক্স সহ পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 জেন 1 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। জানিয়ে রাখি Moto G 5G (2024) ফোনটি ব্র্যান্ডের প্রথম এই চিপসেট সহ স্মার্টফোন।
  • মেমরি: নতুন Moto G 5G ফোনটি গ্লোবাল মার্কেটে 4GB র‍্যামের সঙ্গে লঞ্চ করা হয়েছে। এতে 4GB ভার্চুয়াল র‍্যামও রয়েছে যা ফিজিক্যাল র‍্যামের সঙ্গে যুক্ত হয়ে 8GB র‍্যামের ক্ষমতা দিতে সক্ষম। ফোনে 128GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Moto G 5G স্মার্টফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি ম্যাক্রো লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য Moto G 5G ফোনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
  • ব্যাটারি: Moto G 5G (2024) ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 18 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি সহ 5,000 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।
  • অন্যান্য: নতুন Motorola G 5G ফোনে ডুয়াল সিম, ব্লুটুথ, এনএফসি, ডলবি অ্যাটমস, ডুয়াল স্পিকার এবং সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।

Moto G Power 5G (2024) এর দাম এবং স্পেসিফিকেশন

  • দাম: মোটোরোলা জি পাওয়ার 5জি (2024) স্মার্টফোনটি 8জিবি র‍্যাম এবং 128জিবি স্টোরেজ সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনের দাম রাখা হয়েছে $299 অর্থাৎ ভারতীয় টাকায় প্রায় 24,699 টাকার কাছাকাছি।
  • স্ক্রিন: এই মোটোরোলা ফোনটি 6.7 ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছে। এলসিডি প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হোল স্টাইলের এই স্ক্রিন 120 হার্টজ রিফ্রেশ রেটে কাজ করে।
  • প্রসেসর: Moto G Power 5G (2024) ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং মাই এক্স সহ পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি 7020 অক্টাকোর চিপসেট দেওয়া হয়েছে।
  • মেমরি: গ্লোবাল মার্কেটে এই ফোনটি 8জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ করা হয়েছে। এই মোবাইলে 128জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বাড়ানো যায়।
  • ফ্রন্ট ক্যামেরা: সেলফি তোলা, রিল তৈরি এবং ভিডিও কলের জন্য Moto G Power 5G (2024) ফোনে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে।
  • ব্যাক ক্যামেরা: মোটো জি পাওয়ার 5জি (2024) স্মার্টফোনটি ডুয়াল রিয়ার ক্যামেরা সাপোর্ট করে। এতে ওআইএস টেকনোলজি সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 118 ডিগ্রী ফিল্ড অফ ভিউ সাপোর্টেড 8 মেগাপিক্সেল অল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই নতুন মোটোরোলা স্মার্টফোনে 44 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্টেড 5,000 এমএএইচ ব্যাটারি রয়েছে।
  • অন্যান্য: নতুন Moto G Power 5G ফোনে ওয়াটার রেপেলেন্ট বডি, এনএফসি, ব্লুটুথ 5.3, ডুয়াল স্পিকার, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 3.5 মিমি অডিও জ্যাক এবং ই-সিম সাপোর্ট পাওয়া যায়।

The post বাজারে আসতে চলেছে Moto G সিরিজের নতুন 5G Phone, 15 হাজার টাকার চেয়েও কম দামে হতে পারে লঞ্চ first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/moto-g64y-5g-specifications-leaked-on-google-play-console-listing-details-in-bengali/feed/ 0
গীকবেঞ্চে দেখা গেল Moto G Power 5G (2024) ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন, জেনে নিন বিস্তারিত https://www.91mobiles.com/bengali/moto-g-power-5g-2024-geekbench-listing-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/moto-g-power-5g-2024-geekbench-listing-details-in-bengali/#respond Tue, 12 Mar 2024 07:42:09 +0000 https://www.91mobiles.com/bengali/?p=47185 লিক হল Moto G Power 5G (2024) এর স্পেসিফিকেশন

The post গীকবেঞ্চে দেখা গেল Moto G Power 5G (2024) ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন, জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
মোটোরোলার আপকামিং ফোন Moto G Power 5G (2024) এর লঞ্চ এগিয়ে এসেছে। বেঞ্চমার্কিং ওয়েবসাইট গীকবেঞ্চে এই ফোনটি গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশনসহ দেখা গেছে। এর আগে এই ফোনের প্রায় রিয়েল রেন্ডার ইমেজ লিকের মাধ্যমে প্রকাশ্যে এসেছে। চলুন দেখে নেওয়া যাক এই ফোনের লিস্টিং এবং ফিচার সম্পর্কে।

Moto G Power 5G (2024) এর গীকবেঞ্চ লিস্টিং

  • গীকবেঞ্চ ডেটাবেস প্ল্যাটফর্মে আপকামিং মোটোরোলা ফোনের নাম কনফার্ম হয়েছে।
  • Moto G Power 5G (2024) ফোনটি সিঙ্গেল কোর টেস্টে 679 পয়েন্ট এবং মাল্টি কোর টেস্টে 2005 স্কোর পেয়েছে।
  • লিস্টিং অনুযায়ী এই ফোনটি মিডিয়াটেক অক্টাকোর প্রসেসরে কাজ করতে পারে।
  • এই অক্টাকোর চিপে 2.2GHz এর দুটি কোর, 2.0GHz এর ছয়টি কোর এবং একটি PowerVR B-সিরিজের BXM-8-256 GPU থাকবে।
  • এই ডিটেইলস দেখে মনে করা হচ্ছে ফোনটিতে MediaTek Dimensity 7020 চিপসেট যোগ করা হতে পারে।
  • Moto G Power 5G (2024) ফোনটি 8GB RAM সহ বাজারে লঞ্চ করা হবে।
  • এই ফোনটিতে অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম থাকবে বলে জানানো হয়েছে।

Moto G Power 5G (2024) এর সম্ভাব্য স্পেসিফিকেশন

  • মোটো জি পাওয়ার 5জি (2024) ফোনে 6.7-ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে।
  • সেলফি ক্যামেরার জন্য ডিসপ্লেতে একটি পাঞ্চ হোল কাটাউট যোগ করা হতে পারে।
  • এই ফোনে কোম্পানি আইপিএস এলসিডি প্যানেল দিয়ে তৈরি ডিসপ্লে যোগ করার সম্ভাবনা আছে, যা 1200 x 1600 পিক্সেল এইচডি রেজোলিউশন সাপোর্ট করতে পারে।
  • এই নতুন মোবাইলটি 30W ওয়্যার্ড চার্জিং সাপোর্ট সহ লঞ্চ করা হতে পারে।
  • রেন্ডার অনুযায়ী এই ডিভাইসের ডায়মেনশন 167.3 x 76.4 x 8.5 মিমি হতে পারে।
  • এই মোবাইলটি অর্কিড টিন্ট এবং আউটার স্পেস কালারে পেশ করা হতে পারে বলে জানা গেছে।

The post গীকবেঞ্চে দেখা গেল Moto G Power 5G (2024) ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন, জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/moto-g-power-5g-2024-geekbench-listing-details-in-bengali/feed/ 0
লঞ্চের আগেই লিক হল Moto G Power 5G (2024) এর ছবি এবং ভিডিও, জেনে নিন ডিজাইন এবং স্পেসিফিকেশন https://www.91mobiles.com/bengali/moto-g-power-5g-2024-images-and-video-leaked-ahead-of-launch-see-design-specifications-in-bengali/ https://www.91mobiles.com/bengali/moto-g-power-5g-2024-images-and-video-leaked-ahead-of-launch-see-design-specifications-in-bengali/#respond Fri, 03 Nov 2023 08:55:45 +0000 https://www.91mobiles.com/bengali/?p=44578 লিক হল Moto G Power 5G (2024) এর ইমেজ

The post লঞ্চের আগেই লিক হল Moto G Power 5G (2024) এর ছবি এবং ভিডিও, জেনে নিন ডিজাইন এবং স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • 2024 সাএ লঞ্চ হতে পারে Moto G Power 5G।
  • ফোনের লিক রেন্ডারে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেখা গেছে।
  • ফোনটিতে প্পাঞ্চ হোল ক্যাঁতসুট ডিজাইন থাকবে।

আগামী 2024 সালে আসন্ন মোটোরোলা স্মার্টফোনের ভিডিও এবং ইমেজ লিকের মাধ্যমে সামনে এসেছে। এই ফোনটি Moto G Power 5G (2024) নামে লঞ্চ হতে পারে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি সম্পর্কে অফিসিয়াল ঘোষণার আগেই মাই স্মার্ট প্রাইস এবং অন লিক্সের পক্ষ থেকে এই ফোনের ডিটেইলস শেয়ার করা হয়েছে। ফোনটির 5k রেন্ডার এবং 360 ডিগ্রী ভিডিও সামনে এসেছে। এই পোস্টে Moto G Power 5G (2024) সম্পর্কে বিস্তারিত জানানো হল। আরও পড়ুন: BSNL ইউজারদের জন্য সুখবর, দীপাবলি উপলক্ষে কোম্পানি দিচ্ছে অতিরিক্ত 3GB ডেটা

Moto G Power 5G (2024) এর ডিজাইন (লিক)

  • ছবিতে Moto G Power 5G (2024) ফোনটি গ্রে কালারে দেখা গেছে।
  • ফোনটির ব্যাক প্যানেলে একটি বড় ক্যামেরা মডিউলের মধ্যে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেখা গেছে। এর সঙ্গে LED ফ্ল্যাশও রয়েছে।
  • ফোনটির ফ্রন্ট ডিসপ্লেতে পাঞ্চ হোল ক্যাঁতআউট ডিজাইন দেওয়া হয়েছে। লিকে বলা হয়েছে এতে প্রায় 6.7 ইঞ্চির ফ্ল্যাট ডিসপ্লে থাকতে পারে।
  • ফোনটির ডানদিকের প্যানেলে পাওয়ার বাটন এবং ভলিউম বাটন দেওয়া হয়েছে। একইভাবে নিচের প্যানেলে রয়েছে 3.5 এমএম অডিও যাক, ইউএসবি টাইপ সি পোর্ট এবং একটি স্পিকার।
  • এছাড়া এই ফোনের ডায়মেনশন 167.3 x 76.4 x 8.5 এমএম হবে বলে আশা করা হচ্ছে।

Moto G Power (2023) এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Moto G Power (2023) ফোনে 120Hz রিফ্রেশরেটযুক্ত 6.5-ইঞ্চির ফুল এইচডি+ রেজলিউশন সাপোর্টেড ডিসপ্লে দেওয়া হয়েছে।
  • প্রসেসর: এই ফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি 930 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে।
  • স্টোরেজ: এতে 6GB পর্যন্ত RAM + 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে 50MP প্রাইমারি সেন্সর, 2MP ডেপ্থ এবং 2MP ম্যাক্রো লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 16MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এতে 15W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
  • কানেক্টিভিটি: 11 5G ব্যান্ড সাপোর্টেড এই ফোনে ডুয়েল সিম 5জি, 4G VoLTE, WiFi, Bluetooth 5.3 এবং 3.5 এমএম অডিও জ্যাক রয়েছে।
  • ওএস: Moto G Power (2023) ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং মাই ইউএক্সে কাজ করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post লঞ্চের আগেই লিক হল Moto G Power 5G (2024) এর ছবি এবং ভিডিও, জেনে নিন ডিজাইন এবং স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/moto-g-power-5g-2024-images-and-video-leaked-ahead-of-launch-see-design-specifications-in-bengali/feed/ 0