Moto G13 4G - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Wed, 29 Mar 2023 10:35:37 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 ভারতে লঞ্চ হল Moto G13 4G স্মার্টফোন, 90Hz ডিসপ্লে এবং MediaTek Helio G85 SoC ছাড়াও এতে আছে আরও আকর্ষণীয় ফিচার https://www.91mobiles.com/bengali/moto-g13-4g-launched-in-india-check-price-specifications-in-bengali/ https://www.91mobiles.com/bengali/moto-g13-4g-launched-in-india-check-price-specifications-in-bengali/#respond Wed, 29 Mar 2023 11:00:28 +0000 https://www.91mobiles.com/bengali/?p=38321 ভারতে লঞ্চ হল Moto G13 4G

The post ভারতে লঞ্চ হল Moto G13 4G স্মার্টফোন, 90Hz ডিসপ্লে এবং MediaTek Helio G85 SoC ছাড়াও এতে আছে আরও আকর্ষণীয় ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • Moto G13 4G এর প্রাথমিক দাম মাত্র 9,499 টাকা।
  • আগামী 5 এপ্রিল থেকে অনলাইন এবং অফলাইন প্ল্যাটফর্মে এই ফোনটি সেল করা হবে।
  • এই ফোনটি Lavender Blue এবং Matte Charcoal কালারে পেশ করা হয়েছে।

স্মার্টফোন ব্র্যান্ড Motorola ভারতের টেক মার্কেটে তাদের নতুন 4G মোবাইল লঞ্চ করেছে। কোম্পানির পেশ করা এই ফোনটি Moto G13 4G নামে পেশ করা হয়েছে। এই ফোনে 90Hz রিফ্রেশরেটযুক্ত 6.5-ইঞ্চির IPS LCD ডিসপ্লে এবং MediaTek Helio G85 চিপসেটের মতো সুন্দর ফিচার রয়েছে। এটি একটি 4G সাপোর্টেড স্মার্টফোন হওয়ার কারণে ফোনটির দামও কম রাখা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Moto G13 4G এর দাম, স্পেসিফিকেশন এবং সেল সম্পর্কে। আরও পড়ুন: এবছর Jio এর পাশাপাশি Airtel, VI এবং BSNL ইউজাররাও ফ্রিতে দেখতে পাবেন IPL ম্যাচ, জেনে নিন ডিটেইল

Moto G13 4G এর দাম এবং সেল

Moto G13 4G ফোনটি 4GB+64GB এবং 4GB+128GB স্টোরেজসহ দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই দুটি ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে যথাক্রমে 9,499 টাকা এবং 9,999 টাকা। আগামী 5 এপ্রিল থেকে এই ফোনটি শপিং সাইট ফ্লিপকার্ট এবং বিভিন্ন রিটেইল স্টোরের মাধ্যমে Lavender Blue এবং Matte Charcoal কালারে সেল করা হবে।

Moto G13 4G এর স্পেসিফিকেশন

  • 6.5-ইঞ্চির HD+ 90Hz ডিসপ্লে
  • মিডিয়াটেক হেলিও জি85
  • 50 মেগাপিক্সেলের ট্রিপল রেয়ার ক্যামেরা
  • 5,000mAh ব্যাটারি

Moto G13 4G ফোনটি 90 হার্টস রিফ্রেশরেটযুক্ত 6.5 ইঞ্চির IPS LCD ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে অবস্থিত ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে 50MP কোয়াড পিক্সেল ক্যামেরা সিস্টেম রয়েছে। এই সেটআপে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি ক্যামেরা সেন্সরের সঙ্গে f/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2MP একটি ম্যাক্রো লেন্স এবং একটি ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে f/2.0 অ্যাপার্চারযুক্ত 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। আরও পড়ুন: 150টিরও বেশি স্টাইলিশ এবং কুল ইনস্টাগ্রাম প্রোফাইল নেমের লিস্ট, বেঁচে নিন নিজের পছন্দের নাম

এই ফোনটি MediaTek Helio G85 চিপসেটের পাশাপাশি 4GB RAM এবং 128GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজের সঙ্গে কাজ করে। এই ফোনে নতুন নিয়ার স্টক Android 13 অপারেটিং সিস্টেম রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি Android 14 আপডেট এবং আগামী তিন বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট পাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনে IP52 রেটিং, একটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ডলবি অ্যাটমস টিউনড দুটি স্টেরিও স্পিকার রয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post ভারতে লঞ্চ হল Moto G13 4G স্মার্টফোন, 90Hz ডিসপ্লে এবং MediaTek Helio G85 SoC ছাড়াও এতে আছে আরও আকর্ষণীয় ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/moto-g13-4g-launched-in-india-check-price-specifications-in-bengali/feed/ 0
50MP ক্যামেরা এবং 5,000mAh ব্যাটারিসহ আগামী সপ্তাহে ভারতে লঞ্চ হবে Moto G13 4G স্মার্টফোন, জেনে নিন দাম https://www.91mobiles.com/bengali/moto-g13-4g-is-going-to-launch-in-india-next-week-read-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/moto-g13-4g-is-going-to-launch-in-india-next-week-read-details-in-bengali/#respond Tue, 21 Mar 2023 15:00:52 +0000 https://www.91mobiles.com/bengali/?p=37989 মার্চ মাসেই ভারতে লঞ্চ হবে Moto G13 4G স্মার্টফোন

The post 50MP ক্যামেরা এবং 5,000mAh ব্যাটারিসহ আগামী সপ্তাহে ভারতে লঞ্চ হবে Moto G13 4G স্মার্টফোন, জেনে নিন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • ভারতে এই মাসে লঞ্চ হবে Moto G13 4G স্মার্টফোন।
  • এই ফোনটি অফলাইন রিটেল স্টোরেও সেল করা হবে।
  • Moto G13 স্মার্টফোনে 50MP ক্যামেরা দেওয়া হবে।

Motorola শীঘ্রই বাজেট সেগমেন্টে ভারতে তাদের নতুন স্মার্টফোন Moto G13 4G লঞ্চ করতে চলেছে। আমরা এই ফোনটির সম্পর্কে বেশ কিছু তথ্য পেয়েছে। প্রাপ্ত খবর অনুযায়ী কোম্পানি আগামী সপ্তাহে ভারতে এই ফোনটি লঞ্চ করতে চলেছে। আমরা অফলাইন রিটেল স্টোরের মাধ্যমে এই তথ্যটি পেয়েছি। যেখানে দিল্লির এক রিটেল স্টোরের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে কোম্পানি মার্চ মাসেই Moto G13 4G স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এই ফোনের প্রোমোশনও কয়েকদিনের মধ্যে শুরু হতে চলেছে। এই ফোনে আপনি 5,000 mAh ব্যাটারি সহ একটি 50 MP ক্যামেরা দেখতে পাবেন। আরও পড়ুন: ভারতে লঞ্চ হল iQOO Z7 5G স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন এবং দাম

সম্প্রতি Motorola মিড-বাজেট সেগমেন্টে Moto G73 5G এবং Moto G32 (8GB RAM) মডেলগুলি লঞ্চ করেছে। কোম্পানি Moto G13 4G স্মার্টফোনের মাধ্যমে তাদের বাজেট সেগমেন্টকে আরও শক্তিশালী করতে চায়। যদিও ফোনটির দাম সম্পর্কে এখনও কিছু জানা যায় নি, তবে অনুমান করা হচ্ছে যে কোম্পানি এই ফোনটি 12,000 টাকার বাজেটে লঞ্চ করবে। এই ফোনটি আন্তর্জাতিক মার্কেটে এইসব স্পেসিফিকেশন সহ লঞ্চ হয়েছে, তাই অনুমান করা হচ্ছে যে ভারতেও এই ফোনটি একই স্পেসিফিকেশন সহ লঞ্চ হবে।

Moto G13 4G স্মার্টফোনের স্পেসিফিকেশন

Moto G13 স্মার্টফোনটি ইতিমধ্যেই আন্তর্জাতিক মার্কেটে অফিসিয়াল। তাই এর ফিচার এবং স্পেসিফিকেশনের ডিটেইলস ইতিমধ্যেই সামনে এসেছে। এই ফোনটি পাঞ্চ-হোল স্টাইলে নির্মিত, যা 1600 x 720 পিক্সেল রেজলিউশন সহ একটি 6.5-ইঞ্চি HD+ ডিসপ্লে সাপোর্ট করে। এই ফোনের স্ক্রীন IPS LCD প্যানেলে নির্মিত এবং 90Hz রিফ্রেশরেটে কাজ করে। এই ফোনে Panda গ্লাসের প্রোটেকশনও রয়েছে। আরও পড়ুন: জেনে নিন অনলাইনে গাড়ির PUC সার্টিফিকেট ডাউনলোড করার সহজ পদ্ধতি

Moto G13 4G স্মার্টফোনটি আগামী সপ্তাহে ভারতে Android 13 OS এ লঞ্চ হতে চলেছে। এই ফোনটি 2.0 GHz ক্লক স্পিড সহ MediaTek Helio G85 অক্টা-কোর প্রসেসরে কাজ করে। গ্রাফিক্সের জন্য এই ফোনে Mali-G52 MC2 GPU দেওয়া হয়েছে। এই ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 5,000 mAh ব্যাটারি রয়েছে যা 10W চার্জিং টেকনোলজি সাপোর্ট করে।

Moto G13 4G ফোনে ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সাপোর্ট রয়েছে। এর ব্যাক প্যানেলে F/1.8 অ্যাপারচার সহ একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে, যার সাথে একটি 2-মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স এবং একটি 2-মেগাপিক্সেল ডেপথ সেন্সর রয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। আরও পড়ুন: 8GB RAM সহ ভারতে লঞ্চ হল লো বাজেট Moto G32 স্মার্টফোন! জেনে নিন দাম

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 50MP ক্যামেরা এবং 5,000mAh ব্যাটারিসহ আগামী সপ্তাহে ভারতে লঞ্চ হবে Moto G13 4G স্মার্টফোন, জেনে নিন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/moto-g13-4g-is-going-to-launch-in-india-next-week-read-details-in-bengali/feed/ 0