Moto G13 - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Fri, 24 Mar 2023 16:10:27 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 29 মার্চ ভারতে লঞ্চ হতে চলেছে Moto G13 স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন এবং দাম https://www.91mobiles.com/bengali/moto-g13-india-launch-date-confirmed-march-29-read-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/moto-g13-india-launch-date-confirmed-march-29-read-details-in-bengali/#respond Fri, 24 Mar 2023 07:00:40 +0000 https://www.91mobiles.com/bengali/?p=38113 ভারতে Moto G13 স্মার্টফোনের দাম 12,000 টাকার কম হবে বলে আশা করা হচ্ছে

The post 29 মার্চ ভারতে লঞ্চ হতে চলেছে Moto G13 স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন এবং দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • Moto G13 ভারতে 29 মার্চ লঞ্চ হবে।
  • এই ফোনটিতে 50MP রেয়ার ক্যামেরা এবং 5,000mAh ব্যাটারি থাকবে।
  • এই স্মার্টফোনটি ই-কমার্স সাইট Flipkart এ সেলের জন্য পাওয়া যাবে।

আমরা সম্প্রতি জানিয়েছে যে Motorola শীঘ্রই বাজেট সেগমেন্টে তাদের নতুন Moto G13 4G লঞ্চ করতে চলেছে। ভারতে এই ফোনটির ভারত লঞ্চ ডেট নিশ্চিত করা হয়েছে। Flipkart এর ল্যান্ডিং পেজের মাধ্যমে জানা গেছে যে কোম্পানি এই হ্যান্ডসেটের দাম এবং সমস্ত ফিচার 29 মার্চ দুপুর 12 টায় সামনে আনবে। তবে ই-কমার্স সাইটে ফোনটির বেশ কিছু স্পেসিফিকেশন অফিসিয়াল করা হয়েছে। আরও পড়ুন: লঞ্চ হল Snapdragon 685 প্রসেসরসহ বিশ্বের প্রথম ফোন Redmi Note 12 4G

Moto G13 স্মার্টফোনের দাম (লিক)

এই বছরের জানুয়ারিতে Moto G23 এর সাথে Moto G13 আন্তর্জাতিক মার্কেটে লঞ্চ হয়েছে। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ভারতে Moto G13 এর দাম 12,000 টাকার কম হবে বলে আশা করা হচ্ছে।

Moto G13 স্মার্টফোনের স্পেসিফিকেশন

Flipkart তালিকা থেকে এটা স্পষ্ট যে Motorola-এর Moto G13 স্মার্টফোনে একটি পাঞ্চ-হোল প্যানেল এবং একটি ট্রিপল-ক্যামেরা সিস্টেম থাকবে। এই ফোনটিতে 720 x 1600 পিক্সেল এবং HD+ রেজোলিউশন রয়েছে। এর সাথে একটি 6.5-ইঞ্চি IPS LCD ডিসপ্লে দেওয়া হবে,যেখানে 90Hz রিফ্রেশরেট থাকবে। এছাড়াও স্ক্রিনে পান্ডা গ্লাস প্রোটেকশন পাওয়া যাবে। আরও পড়ুন: 5G-এর পরে 6G-এর প্রস্তুতি নিচ্ছে ভারত, প্রধানমন্ত্রী মোদী প্রকাশ করেছেন ভিশন ডকুমেন্ট

Motorola এর এই ফোনে MediaTek Helio G85 SoC দেওয়া হতে পারে বলে আশা করা হচ্ছে। এটি নিশ্চিত করা হয়েছে যে এই ফোনটিতে 4GB RAM এবং 128GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ থাকবে। এছাড়াও ফোনটিতে একটি 5,000mAh ব্যাটারি থাকবে যা 10W চার্জিং সাপোর্ট করবে। এই ফোনটির ব্যাকে একটি 50MP প্রাইমারি লেন্স এবং ফ্রন্টে একটি 8MP ক্যামেরা রয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। এই ফোনটি Android 13 বেসড MyUX-এর সাথে কাজ করবে।

কানেক্টিভিটি অপশন হিসেবে এই ফোনটিতে 4G VoLTE, Wi-Fi 802.11 ac, Bluetooth 5.1, GPS, USB Type-C এবং NFC অন্তর্ভুক্ত থাকতে পারে। এছাড়াও সিকিউরিটির জন্য এই ফোনে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে৷ আরও পড়ুন: 30 মার্চ ভারতে আসছে Redmi Note 12 4G, পাওয়া যাবে 50MP ক্যামেরা এবং 11GB RAM

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 29 মার্চ ভারতে লঞ্চ হতে চলেছে Moto G13 স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন এবং দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/moto-g13-india-launch-date-confirmed-march-29-read-details-in-bengali/feed/ 0
লঞ্চের আগেই লিক হল Moto G13 এবং G23 স্মার্টফোনের সম্ভাব্য দাম, জেনে নিন ডিটেইলস  https://www.91mobiles.com/bengali/motorola-moto-g13-and-moto-g23-price-revealed-specifications-leaked-in-bengali/ https://www.91mobiles.com/bengali/motorola-moto-g13-and-moto-g23-price-revealed-specifications-leaked-in-bengali/#respond Fri, 20 Jan 2023 06:00:48 +0000 https://www.91mobiles.com/bengali/?p=36116 আনুমানিক 13,900 টাকা দামে ভারতে লঞ্চ হবে Moto G13 স্মার্টফোন

The post লঞ্চের আগেই লিক হল Moto G13 এবং G23 স্মার্টফোনের সম্ভাব্য দাম, জেনে নিন ডিটেইলস  first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • Moto G13 এবং Moto G23 দুটোই Motorola এর লো বাজেট স্মার্টফোন। 
  • Moto G13 EUR 159 এবং Moto G23 EUR 199-এ লঞ্চ করা যেতে পারে। 
  • ভারতে এই দুটি স্মার্টফোনের দাম আন্তর্জাতিক মার্কেটের তুলনায় অনেক কম হবে। 
  • এই স্মার্টফোনগুলিতে 50MP ক্যামেরা এবং 5,000mAh ব্যাটারি দেওয়া হবে।

Motorola কোম্পানি 2023 সালের টেক মার্কেটে নিজের আধিপত্য বিস্তার করার জন্য জোরদার প্রস্তুতি নিচ্ছে। এই ব্র্যান্ডের বেশ কয়েকটি মোবাইল ফোন ক্রমাগত সামনে আসছে, যা আগামী দিনে লঞ্চ হবে। এই ব্র্যান্ডের আরও দুটি স্মার্টফোনের ডিটেইলস লিক হয়েছে, যার নাম হল Moto G13 এবং Moto G23। নতুন লিকে, এই দুটি মোবাইল ফোনের স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে জানানো হয়েছে , যার ফলে লঞ্চের আগেই G13 এবং G23-এর দাম প্রকাশ পেয়েছে। আরও পড়ুন: মার্কেটে চাঞ্চল্য তৈরি করতে এসে গেল লো বাজেট আল্ট্রা প্রিমিয়াম ই-বাইক, দাম শুরু মাত্র 25 হাজার টাকা থেকে 

Moto G13 স্মার্টফোনের দাম (লিক)

Moto G13 হবে কোম্পানির লো বাজেট স্মার্টফোন। রিপোর্ট অনুযায়ী, এই ফোনে 4GB RAM + 128GB স্টোরেজ দেওয়া হবে, যার দাম হবে 159 EUR। ভারতীয় মূল্য অনুযায়ী এই ফোনটির দাম প্রায় 13,900 টাকা হবে। লিক রিপোর্ট অনুযায়ী, এই ফোনটি মার্কেটে নীল, ধূসর এবং সাদা রঙের কালার অপশনে সেল হবে।

Moto G23 স্মার্টফোনের দাম (লিক)

লিক রিপোর্ট অনুযায়ী, Moto G23 সিঙ্গেল মেমরি ভেরিয়েন্টেও মার্কেটে আসবে। এই ফোনে 4GB র‍্যামের সাথে 128GB স্টোরেজও দেওয়া যেতে পারে। রিপোর্ট অনুযায়ী, এই স্মার্টফোনটি EUR 199-এ লঞ্চ করা হবে। ভারতীয় মূল্য অনুযায়ী এই ফোনের দাম হবে প্রায় 17,500 টাকা। আরও পড়ুন: 8GB RAM এবং 11 5G ব্যান্ড সাপোর্টসহ লঞ্চ হল Vivo Y55s 5G স্মার্টফোন, জেনে নিন সম্পূর্ণ স্পেসিফিকেশন 

Moto G13 এবং G23 স্মার্টফোনের স্পেসিফিকেশন (লিক)

  • 6.5″ HD+ ডিসপ্লে 
  • 50MP রেয়ার ক্যামেরা 
  • 20W 5,000mAh ব্যাটারি (Moto G13) 
  • 33W 5,000mAh ব্যাটারি (Moto G23) 

Moto G13 বা G23 সম্পর্কে কোম্পানির পক্ষ থেকে এখনও কোনও অফিসিয়াল তথ্য দেওয়া হয়নি, তবে সার্টিফিকেশন এবং লিক রিপোর্ট অনুযায়ী এই দুটি মোবাইল ফোনই 6.5-ইঞ্চি HD ডিসপ্লে সহ লঞ্চ করা যেতে পারে। এই ফোনের স্ক্রিন পাঞ্চ-হোল স্টাইলের হবে। প্রসেসিং এর জন্য এই স্মার্টফোনগুলিতে অক্টা-কোর প্রসেসর দেওয়া হবে, তবে কোন মডেলগুলিতে কোন চিপসেট থাকবে সেই সম্পর্কেও এখনও কিছু স্পষ্ট নয়।

লিক রিপোর্ট অনুসারে, Moto G13 স্মার্টফোনটিতে পাওয়ার ব্যাকআপের জন্য 5,000 mAh ব্যাটারি থাকবে, যা 20W ফাস্ট চার্জিং টেকনোলজির সাথে কাজ করবে। Moto G23 ফোনটি একটি 5,000 mAh ব্যাটারিতে লঞ্চ করবে যা 33W ফাস্ট চার্জিং টেকনোলজি সহ মার্কেটে লঞ্চ করা হবে। এই দুটি Motorola ফোনেই ফটোগ্রাফির জন্য 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর রয়েছে।এতে রেয়ার ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। এই ফোনের লোয়ার প্যানেলে 3.5mm জ্যাক, USB Type-C পোর্ট এবং স্পিকার গ্রিল দেখা যাবে। আরও পড়ুন: লঞ্চ হতে চলেছে Redmi A1 এর আরেকটি ভার্সন, আবার পাবেন লো বাজেট Redmi ফোন 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post লঞ্চের আগেই লিক হল Moto G13 এবং G23 স্মার্টফোনের সম্ভাব্য দাম, জেনে নিন ডিটেইলস  first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/motorola-moto-g13-and-moto-g23-price-revealed-specifications-leaked-in-bengali/feed/ 0
50MP ক্যামেরাসহ শীঘ্রই লঞ্চ হবে Moto G13 স্মার্টফোন, লঞ্চের আগেই দেখে নিন ফটো এবং সম্ভাব্য স্পেসিফিকেশন  https://www.91mobiles.com/bengali/50mp-camera-phone-moto-g13-image-and-specifications-leaked-before-launch-check-in-bengali/ https://www.91mobiles.com/bengali/50mp-camera-phone-moto-g13-image-and-specifications-leaked-before-launch-check-in-bengali/#respond Wed, 28 Dec 2022 11:00:23 +0000 https://www.91mobiles.com/bengali/?p=35299 Moto G13 4G ফোনটি ভারতের মার্কেটে সেলের জন্য পাওয়া যাবে

The post 50MP ক্যামেরাসহ শীঘ্রই লঞ্চ হবে Moto G13 স্মার্টফোন, লঞ্চের আগেই দেখে নিন ফটো এবং সম্ভাব্য স্পেসিফিকেশন  first appeared on 91Mobiles Bengali.

]]>
Motorola তাদের ‘G’ সিরিজের অধীনে একটি নতুন স্মার্টফোন নিয়ে কাজ করছে যা মার্কেটে Moto G13 নামে মার্কেটে লঞ্চ হবে। রিপোর্ট অনুযায়ী এই মোবাইল ফোনটি 5G এবং 4G দুটি মডেলেই লঞ্চ করা হবে এবং এর মধ্যে শুধুমাত্র Moto G13 4G ফোনটি ভারতের মার্কেটে সেলের জন্য পাওয়া যাবে। যদিও কোম্পানি এখনও এই ফোনটির লঞ্চ বা ফিচার সম্পর্কিত অফিসিয়াল কোন তথ্য দেয়নি। তবে নতুন লিক রিপোর্টে এই Motorola মোবাইলের স্পেসিফিকেশনের পাশাপাশি এই ফোনের ফটোগুলিও সামনে এসেছে। আরও পড়ুন: অনলাইনে টাকা আয় করার চক্করে 38 লাখ টাকা খোয়ালেন এক ইঞ্জিনিয়ার! 

Moto G13 স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন

  • পাঞ্চ-হোল ডিসপ্লে
  • ফ্ল্যাট এজ স্ক্রিন
  • ডুয়াল রেয়ার ক্যামেরা 
  • ব্যাক মটোরোলা লোগো

Moto G13 স্মার্টফোনটি একটি পাঞ্চ-হোল স্টাইলের স্ক্রিনে লঞ্চ করা হবে। সেলফি ক্যামেরা এই ফোনের স্ক্রিনের উপরের অংশের ঠিক মাঝখানে দেওয়া হবে, যা বডি এজ থেকে কিছুটা দূরে রাখা হয়েছে। এই ফোনের ডিসপ্লের তিনটি প্রান্ত বেজেল লেস এবং ফোনের ডানদিকে ভলিউম রকার ও পাওয়ার বাটন দেওয়া হয়েছে।

Moto G13 স্মার্টফোনের ব্যাক প্যানেলে ডুয়াল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে, যা উপরের ডানদিকে অবস্থিত। ফটোতে স্পষ্ট দেখা যাচ্ছে যে এই ফোনে 50MP লেন্স থাকবে। এই ফোনের ব্যাক প্যানেলে একটি মটোরোলা লোগো রয়েছে তবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এমবেড করা আছে কিনা তা জানা যায়নি। ফোনের নিচের প্যানেলে স্পিকার গ্রিলের সাথে USB Type C পোর্টও দেওয়া হয়েছে। আরও পড়ুন: PUBG মোবাইলে শীঘ্রই যুক্ত হবে অফিসিয়াল আফটারম্যাথ মোড, জেনে নিন ডিটেইলস

Moto G13 স্মার্টফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

  • 6.5-ইঞ্চি HD+ ডিসপ্লে 
  • 4GB RAM থেকে 12GB RAM 
  • 50MP ডুয়াল রেয়ার ক্যামেরা
  • 5,000mAh ব্যাটারি

Motorola Moto G13 সম্পর্কিত লিক এবং সার্টিফিকেশন অনুসারে এই মোবাইল ফোনটি 6.5-ইঞ্চি HD+ ডিসপ্লে সহ লঞ্চ করা যেতে পারে। এই মোবাইল ফোনে এলসিডি প্যানেলে স্ক্রিন দেখতে পাওয়া যাবে যা ওয়াটারড্রপ নচ স্টাইলে তৈরি করা হবে। এই স্মার্টফোনটি 2.2GHz এ অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত হবে বলে জানা গেছে। তবে Moto G13 5G ফোনে কী চিপসেট থাকবে সেটা এখনও স্পষ্ট নয়।

Moto G13 4G ফোনে 4GB RAM + 64GB স্টোরেজ এবং 4GB RAM + 128GB স্টোরেজ সহ লঞ্চ হতে পারে। Moto G13 5G ফোনটি 12 GB পর্যন্ত RAM মেমরিতে লঞ্চ হবে এবং 512 GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করবে। এটি এই ফোনের সবচেয়ে বড় ভেরিয়েন্ট হতে পারে। আরও পড়ুন: Jio এবং BSNL এর মধ্যে কোন কোম্পানির রিচার্জ প্ল্যান এগিয়ে, জেনে নিন ডিটেইলস

Moto G13 5G ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়াল রেয়ার ক্যামেরা দেওয়া হবে যেখানে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার সাথে একটি 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স থাকতে পারে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে একটি 8-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া যেতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য, Moto G13 5G ফোনে একটি 5,000 mAh ব্যাটারি থাকতে পারে যা 10W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 50MP ক্যামেরাসহ শীঘ্রই লঞ্চ হবে Moto G13 স্মার্টফোন, লঞ্চের আগেই দেখে নিন ফটো এবং সম্ভাব্য স্পেসিফিকেশন  first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/50mp-camera-phone-moto-g13-image-and-specifications-leaked-before-launch-check-in-bengali/feed/ 0