Moto G23 - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Thu, 09 Mar 2023 07:30:31 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 লঞ্চের আগেই লিক হল Moto G13 এবং G23 স্মার্টফোনের সম্ভাব্য দাম, জেনে নিন ডিটেইলস  https://www.91mobiles.com/bengali/motorola-moto-g13-and-moto-g23-price-revealed-specifications-leaked-in-bengali/ https://www.91mobiles.com/bengali/motorola-moto-g13-and-moto-g23-price-revealed-specifications-leaked-in-bengali/#respond Fri, 20 Jan 2023 06:00:48 +0000 https://www.91mobiles.com/bengali/?p=36116 আনুমানিক 13,900 টাকা দামে ভারতে লঞ্চ হবে Moto G13 স্মার্টফোন

The post লঞ্চের আগেই লিক হল Moto G13 এবং G23 স্মার্টফোনের সম্ভাব্য দাম, জেনে নিন ডিটেইলস  first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • Moto G13 এবং Moto G23 দুটোই Motorola এর লো বাজেট স্মার্টফোন। 
  • Moto G13 EUR 159 এবং Moto G23 EUR 199-এ লঞ্চ করা যেতে পারে। 
  • ভারতে এই দুটি স্মার্টফোনের দাম আন্তর্জাতিক মার্কেটের তুলনায় অনেক কম হবে। 
  • এই স্মার্টফোনগুলিতে 50MP ক্যামেরা এবং 5,000mAh ব্যাটারি দেওয়া হবে।

Motorola কোম্পানি 2023 সালের টেক মার্কেটে নিজের আধিপত্য বিস্তার করার জন্য জোরদার প্রস্তুতি নিচ্ছে। এই ব্র্যান্ডের বেশ কয়েকটি মোবাইল ফোন ক্রমাগত সামনে আসছে, যা আগামী দিনে লঞ্চ হবে। এই ব্র্যান্ডের আরও দুটি স্মার্টফোনের ডিটেইলস লিক হয়েছে, যার নাম হল Moto G13 এবং Moto G23। নতুন লিকে, এই দুটি মোবাইল ফোনের স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে জানানো হয়েছে , যার ফলে লঞ্চের আগেই G13 এবং G23-এর দাম প্রকাশ পেয়েছে। আরও পড়ুন: মার্কেটে চাঞ্চল্য তৈরি করতে এসে গেল লো বাজেট আল্ট্রা প্রিমিয়াম ই-বাইক, দাম শুরু মাত্র 25 হাজার টাকা থেকে 

Moto G13 স্মার্টফোনের দাম (লিক)

Moto G13 হবে কোম্পানির লো বাজেট স্মার্টফোন। রিপোর্ট অনুযায়ী, এই ফোনে 4GB RAM + 128GB স্টোরেজ দেওয়া হবে, যার দাম হবে 159 EUR। ভারতীয় মূল্য অনুযায়ী এই ফোনটির দাম প্রায় 13,900 টাকা হবে। লিক রিপোর্ট অনুযায়ী, এই ফোনটি মার্কেটে নীল, ধূসর এবং সাদা রঙের কালার অপশনে সেল হবে।

Moto G23 স্মার্টফোনের দাম (লিক)

লিক রিপোর্ট অনুযায়ী, Moto G23 সিঙ্গেল মেমরি ভেরিয়েন্টেও মার্কেটে আসবে। এই ফোনে 4GB র‍্যামের সাথে 128GB স্টোরেজও দেওয়া যেতে পারে। রিপোর্ট অনুযায়ী, এই স্মার্টফোনটি EUR 199-এ লঞ্চ করা হবে। ভারতীয় মূল্য অনুযায়ী এই ফোনের দাম হবে প্রায় 17,500 টাকা। আরও পড়ুন: 8GB RAM এবং 11 5G ব্যান্ড সাপোর্টসহ লঞ্চ হল Vivo Y55s 5G স্মার্টফোন, জেনে নিন সম্পূর্ণ স্পেসিফিকেশন 

Moto G13 এবং G23 স্মার্টফোনের স্পেসিফিকেশন (লিক)

  • 6.5″ HD+ ডিসপ্লে 
  • 50MP রেয়ার ক্যামেরা 
  • 20W 5,000mAh ব্যাটারি (Moto G13) 
  • 33W 5,000mAh ব্যাটারি (Moto G23) 

Moto G13 বা G23 সম্পর্কে কোম্পানির পক্ষ থেকে এখনও কোনও অফিসিয়াল তথ্য দেওয়া হয়নি, তবে সার্টিফিকেশন এবং লিক রিপোর্ট অনুযায়ী এই দুটি মোবাইল ফোনই 6.5-ইঞ্চি HD ডিসপ্লে সহ লঞ্চ করা যেতে পারে। এই ফোনের স্ক্রিন পাঞ্চ-হোল স্টাইলের হবে। প্রসেসিং এর জন্য এই স্মার্টফোনগুলিতে অক্টা-কোর প্রসেসর দেওয়া হবে, তবে কোন মডেলগুলিতে কোন চিপসেট থাকবে সেই সম্পর্কেও এখনও কিছু স্পষ্ট নয়।

লিক রিপোর্ট অনুসারে, Moto G13 স্মার্টফোনটিতে পাওয়ার ব্যাকআপের জন্য 5,000 mAh ব্যাটারি থাকবে, যা 20W ফাস্ট চার্জিং টেকনোলজির সাথে কাজ করবে। Moto G23 ফোনটি একটি 5,000 mAh ব্যাটারিতে লঞ্চ করবে যা 33W ফাস্ট চার্জিং টেকনোলজি সহ মার্কেটে লঞ্চ করা হবে। এই দুটি Motorola ফোনেই ফটোগ্রাফির জন্য 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর রয়েছে।এতে রেয়ার ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। এই ফোনের লোয়ার প্যানেলে 3.5mm জ্যাক, USB Type-C পোর্ট এবং স্পিকার গ্রিল দেখা যাবে। আরও পড়ুন: লঞ্চ হতে চলেছে Redmi A1 এর আরেকটি ভার্সন, আবার পাবেন লো বাজেট Redmi ফোন 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post লঞ্চের আগেই লিক হল Moto G13 এবং G23 স্মার্টফোনের সম্ভাব্য দাম, জেনে নিন ডিটেইলস  first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/motorola-moto-g13-and-moto-g23-price-revealed-specifications-leaked-in-bengali/feed/ 0