Moto G30 - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Sun, 21 Mar 2021 13:18:26 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 ডিসপ্লে, র‍্যাম ও প্রসেসরের পর সামনে এল Moto G20 এর ব‍্যাটারীর ডিটেইলস https://www.91mobiles.com/bengali/moto-g20-fcc-listing-5000mah-battery-leak/ https://www.91mobiles.com/bengali/moto-g20-fcc-listing-5000mah-battery-leak/#respond Fri, 19 Mar 2021 07:00:57 +0000 https://www.91mobiles.com/bengali/?p=14977 লিক হল Moto G20

The post ডিসপ্লে, র‍্যাম ও প্রসেসরের পর সামনে এল Moto G20 এর ব‍্যাটারীর ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
গত সপ্তাহে মোটোরোলার আগামী স্মার্টফোন Moto G20 ফোনটি তী বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে লিস্টেড হতে দেখা গেছে। এই লিস্টিং থেকে ফোনটির কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কেও জানা গিয়েছিল। এবার Moto G20 ফোনটি আমেরিকার সার্টিফিকেশন সাইট এফসিসিতে লিস্টেড করা হয়েছে এবং এখান থেকে ফোনটির ব‍্যাটারী ডিটেইলস সম্পর্কে জানা গেছে। এছাড়া ফোনটির লঞ্চ সম্পর্কে কিছু জানা যায়নি। তবে আমরা মনে করছি শীঘ্রই মার্কেটে Moto G20 পেশ করা হবে।

Moto G20 সম্পর্কে লেটেস্ট আপডেট হল ফোনটি আমেরিকার সার্টিফিকেশন সাইট এফসিসিতে লিস্টেড হতে দেখা গেছে। এই লিস্টিং থেকে জানা গেছে এতে 10 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হবে। এছাড়া এই ফোনে ডুয়েল ব‍্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ ও এফ‌এম রেডিওর মতো বেসিক কানেক্টিভিটি ফিচার থাকবে। এর আগে গীকবেঞ্চে ফোনটির নাম জানা গিয়েছিল কিন্তু এফসিসিতে ফোনটি XT2128-1 এবং XT2128-2 মডেল নাম্বারের সঙ্গে সার্টিফাইড করা হয়েছে।

গীকবেঞ্চ লিস্টিং

কয়েক দিন আগে চীনের বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে Moto G20 ফোনটি লিস্টেড করা হয়েছে। ওয়েবসাইটে সরাসরি ফোনটির নাম উল্লেখ্য করা হয়েছে এবং বুঝিয়ে দেওয়া হয়েছে ফোনটি কোম্পানির ‘জি’ সিরিজে পেশ করা হবে। গত 17 মার্চ এই লিস্টিং করা হয়েছে। গীকবেঞ্চে Moto G20 ফোনটি সিঙ্গেল কোর ও মাল্টি কোরে যথাক্রমে 378 এবং 1322 পয়েন্ট পেয়েছে।

গীকবেঞ্চের লিস্টিং অনুযায়ী Moto G20 ফোনটিতে অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেম দেওয়া হবে। ফোনটি 1.8 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে ইউনিএস‌ওসি চিপসেটে রান করবে বলে জানা গেছে। এটি 12 ন‍্যানোমিটার টেকনিকে তৈরি টি700 হতে পারে। জানিয়ে রাখি এই চিপসেট 90 হার্টস রিফ্রেশরেট সাপোর্টেড। আরও বলা হয়েছে এই ফোনে 4 জিবি র‍্যাম যোগ করা হবে।

Moto G30 এবং Moto G10 Power 

কয়েক দিন আগে ভারতে লঞ্চ করা Moto G30 ফোনটি 10,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে এবং Moto G10 Power ফোনটি 9,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। উভয় স্মার্টফোনে 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি পর্যন্ত স্টোরেজ দেওয়া হয়েছে যা মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে 1 টিবি পর্যন্ত বাড়ানো যায়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post ডিসপ্লে, র‍্যাম ও প্রসেসরের পর সামনে এল Moto G20 এর ব‍্যাটারীর ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/moto-g20-fcc-listing-5000mah-battery-leak/feed/ 0
আগামীকাল ভারতে লঞ্চ হবে 6000mAh ব‍্যাটারীযুক্ত Moto G10 Power, সঙ্গে আসছে Moto G30 https://www.91mobiles.com/bengali/moto-g10-power-and-moto-g30-india-launch-how-to-watch-live-with-6000mah-battery/ https://www.91mobiles.com/bengali/moto-g10-power-and-moto-g30-india-launch-how-to-watch-live-with-6000mah-battery/#respond Mon, 08 Mar 2021 06:00:36 +0000 https://www.91mobiles.com/bengali/?p=14687 আগামীকাল লঞ্চ হবে Moto G10 Power এবং Moto G30

The post আগামীকাল ভারতে লঞ্চ হবে 6000mAh ব‍্যাটারীযুক্ত Moto G10 Power, সঙ্গে আসছে Moto G30 first appeared on 91Mobiles Bengali.

]]>
মোটোরোলা জানিয়ে দিয়েছে কোম্পানি আগামীকাল অর্থাৎ 9 মার্চ ভারতে তাদের ‘Moto G’ সিরিজে Moto G10 Power ও Moto G30 নামে দুটি নতুন স্মার্টফোন লঞ্চ করবে। এই দুটি ফোন‌ই শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে সেল করা হবে এবং ইতিমধ্যে এদের প্রোডাক্ট পেজ লাইভ করে দেওয়া হয়েছে। এর মধ্যে Moto G10 Power ফোনটি সম্পর্কে শোনা যাচ্ছিল ইউরোপে লঞ্চ করা Moto G10 এর রিব্র‍্যান্ডেড ভার্সন হবে। কিন্তু কোম্পানি ফোনটি লঞ্চের আগেই স্পষ্ট জানিয়ে দিয়েছে 6,000 এম‌এএইচের ব‍্যাটারী, 48 মেগাপিক্সেলের কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ ও অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমের মতো উল্লেখযোগ্য ফিচারের সঙ্গে Moto G10 Power ফোনটি একদম নতুন একটি স্মার্টফোন হতে চলেছে।

আরও পড়ুন: লো বাজেটে Realme C21 করল প্রবেশ, Xiaomi এর মার্কেট নষ্ট হ‌ওয়ার সম্মুখে

মোটোরোলা ইন্ডিয়ার পক্ষ থেকে Moto G10 Power ফোনটি ক্রমাগত টীজ করা হচ্ছে। টেক জগতে সমালোচনা চলছে যে ফোনটি ইউরোপের মার্কেটে Moto G10 নামে লঞ্চ করা হয়েছে সেই ফোনটিই ভারতে Moto G10 Power নামে পেশ করা হবে। কিন্তু কোম্পানির পক্ষ থেকে স্পেসিফিকেশন শেয়ার করার পর বোঝা যাচ্ছে Moto G10 Power একটি নতুন স্মার্টফোন। কোম্পানি জানিয়ে দিয়েছে Moto G10 Power এ 6,000 এম‌এএইচের ব‍্যাটারী থাকবে এবং ফোনটির ব‍্যাক প‍্যানেলে 48 মেগাপিক্সেলের কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে।

লঞ্চ ডিটেইলস

আগামীকাল অর্থাৎ 9 মার্চ ভারতে Moto G30 এবং Moto G10 Power ফোনদুটি লঞ্চ করা হবে। এই লঞ্চ ইভেন্ট কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি মোটোরোলা ইন্ডিয়ার সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল‍্যাটফর্মেও লাইভ দেখানো হবে। এই লঞ্চ ইভেন্টের একটি প্রোডাক্ট পেজ শপিং সাইট ফ্লিপকার্টেও লিস্টেড করে দেওয়া হয়েছে এবং দুপুর 12টায় ইভেন্ট শুরু হলেই এই সাইটেও লাইভ দেখানো হবে।

আরও পড়ুন: আমাজনে লিস্টেড হল Samsung Galaxy M12 স্মার্টফোন, 6000mAh ব‍্যাটারী ও 48MP ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হবে 11 মার্চ

Moto G10 Power এবং Moto G30

ইউরোপে লঞ্চ করা Moto G10 এবং Moto G30 ফোনদুটিতে 720 × 1600 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.5 ইঞ্চির এলসিডি ডিসপ্লে দেওয়া হবে। এর মধ্যে Moto G30 90 হার্টস এবং Moto G10 60 হার্টস রিফ্রেশরেটে কাজ করে। প্রসেসিঙের জন্য Moto G30 তে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 662 চিপসেট রয়েছে এবং Moto G10 ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 460 চিপসেটে রান করে।

উভয় ফোনে মেইন সেন্সর ছাড়া বাকি ক‍্যামেরা ফিচার এক‌ই রকম। Moto G30 তে কোয়াড পিক্সেল টেকনোলজিযুক্ত এফ/1.7 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর রয়েছে। এক‌ইভাবে Moto G10 এ নাইট ভিশনের সঙ্গে এফ/1.7 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের মেইন ক‍্যামেরা দেওয়া হয়েছে। এছাড়া উভয় ফোনে 118° ডিগ্রি ফিল্ড অফ ভিউয়ের ক্ষমতাসম্পন্ন 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স আছে। এর সঙ্গে একটি করে 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স ও একটি করে 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে।

আরও পড়ুন: MediaTek Dimensity 1200 SoC যুক্ত বিশ্বের সবচেয়ে ছোট স্মার্টফোন হতে চলেছে Realme GT Neo, লঞ্চের আগেই জানা গেছে গুরুত্বপূর্ণ তথ্য

Moto G30 তে 4 জিবি ও 6 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি স্টোরেজ দেওয়া হয়েছে। মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে এই ফোনের মেমরি 512 জিবি পর্যন্ত বাড়ানো যায়। অন‍্যদিকে Moto G10 এ 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি ও 128 জিবি মেমরি আছে। এই ফোনের মেমরি কার্ডের ক‍্যাপাসিটি মোটো জি30 এর মতোই।

Moto G30 এবং Moto G10 দুটি ফোন‌ই 4জি স্মার্টফোন। কানেক্টিভিটি ফিচার হিসেবে ওয়াইফাই, ব্লুটুথ 5.0, এন‌এফসি ও কয়েক ধরনের স‍্যাটেলাইট পজিশনিং সিস্টেম দেওয়া হয়েছে। এছাড়া ওয়‍্যারড কানেক্টিভিটির জন্য ইউএসবি টাইপ সি পোর্ট ও 3.5 এম‌এম হেডফোন জ‍্যাক যোগ করা হয়েছে। ফোনদুটি অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমে কাজ করে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 5,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে এবং কোম্পানির কথা অনুযায়ী একবার ফুল চার্জ করলে দুই দিন ব‍্যবহার করা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post আগামীকাল ভারতে লঞ্চ হবে 6000mAh ব‍্যাটারীযুক্ত Moto G10 Power, সঙ্গে আসছে Moto G30 first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/moto-g10-power-and-moto-g30-india-launch-how-to-watch-live-with-6000mah-battery/feed/ 0
অন‍্যান‍্য কোম্পানিকে প্রতিযোগিতায় ফেলবে Motorola, ভারতে লঞ্চ হবে Moto G10 এবং Moto G30  https://www.91mobiles.com/bengali/motorola-moto-g10-g30-coming-in-india-price-specs-sale-offer/ https://www.91mobiles.com/bengali/motorola-moto-g10-g30-coming-in-india-price-specs-sale-offer/#respond Thu, 04 Mar 2021 15:00:34 +0000 https://www.91mobiles.com/bengali/?p=14661 ভারতে আসছে Moto G30 এবং Moto G10 

The post অন‍্যান‍্য কোম্পানিকে প্রতিযোগিতায় ফেলবে Motorola, ভারতে লঞ্চ হবে Moto G10 এবং Moto G30  first appeared on 91Mobiles Bengali.

]]>
মোটোরোলা গত ফেব্রুয়ারি মাসে আন্তর্জাতিক মার্কেটে তাদের ‘জি’ সিরিজে Moto G10 এবং Moto G30 নামের দুটি নতুন মোবাইল লঞ্চ করেছে। এই দুটি ফোন‌ই ইউরোপের মার্কেটে লঞ্চ করা হয় যা এখন ভারতে আসার জন্য প্রস্তুত। কোম্পানি আগেই ঘোষণা করে জানিয়ে দিয়েছে মোটোরোলা ভারতে তাদের ‘জি’ সিরিজের নতুন স্মার্টফোন লঞ্চ করবে। উভয় স্মার্টফোন লো বাজেট ক‍্যাটাগরিতে পেশ করা হবে। এখন অপেক্ষা শুধু লঞ্চ ডেট জানার।

আরও পড়ুন: OnePlus Nord 2 এর প্রস্তুতি নিচ্ছে ফ্ল‍্যাগশিপ কিলার, দেখে নিন কি কি পরিবর্তন হতে চলেছে

মোটোরোলা ইন্ডিয়া তাদের অফিসিয়াল টুইটার হ‍্যান্ডেলের মাধ্যমে টুইট করে নতুন ফোন লঞ্চের কথা জানিয়েছে। কোম্পানি তাদের আগামী ফোনের নাম ঘোষণা না করলেও জানিয়ে দিয়েছে ফোনগুলি ‘জি’ সিরিজে পেশ করা হবে। কোম্পানি তাদের এই আগামী স্মার্টফোন লঞ্চ #AsliAllRounders হ‍্যাশট‍্যাগসহ প্রমোট করছে।

Moto G10 এবং Moto G30

ইউরোপে লঞ্চ করা Moto G10 এবং Moto G30 ফোনদুটিতে 720 × 1600 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.5 ইঞ্চির এলসিডি ডিসপ্লে দেওয়া হবে। এর মধ্যে Moto G30 90 হার্টস এবং Moto G10 60 হার্টস রিফ্রেশরেটে কাজ করে। প্রসেসিঙের জন্য Moto G30 তে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 662 চিপসেট রয়েছে এবং Moto G10 ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 460 চিপসেটে রান করে।

আরও পড়ুন: রিয়েলমির নতুন হাতিয়ার: 5G ও অন‍্যান‍্য উল্লেখযোগ্য ফিচারের সঙ্গে লঞ্চ হল দুর্দান্ত Realme GT, প্রতিযোগিতায় Xiaomi

উভয় ফোনে মেইন সেন্সর ছাড়া বাকি ক‍্যামেরা ফিচার এক‌ই রকম। Moto G30 তে কোয়াড পিক্সেল টেকনোলজিযুক্ত এফ/1.7 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর রয়েছে। এক‌ইভাবে Moto G10 এ নাইট ভিশনের সঙ্গে এফ/1.7 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের মেইন ক‍্যামেরা দেওয়া হয়েছে। এছাড়া উভয় ফোনে 118° ডিগ্রি ফিল্ড অফ ভিউয়ের ক্ষমতাসম্পন্ন 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স আছে। এর সঙ্গে একটি করে 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স ও একটি করে 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে।

Moto G30 তে 4 জিবি ও 6 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি স্টোরেজ দেওয়া হয়েছে। মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে এই ফোনের মেমরি 512 জিবি পর্যন্ত বাড়ানো যায়। অন‍্যদিকে Moto G10 এ 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি ও 128 জিবি মেমরি আছে। এই ফোনের মেমরি কার্ডের ক‍্যাপাসিটি মোটো জি30 এর মতোই।

আরও পড়ুন: স্টাইলের যুদ্ধে এক কদম এগিয়ে স‍্যামসাং, লঞ্চ করবে অনন্য ডিজাইনের Samsung Galaxy A82 5G

Moto G30 এবং Moto G10 দুটি ফোন‌ই 4জি স্মার্টফোন। কানেক্টিভিটি ফিচার হিসেবে ওয়াইফাই, ব্লুটুথ 5.0, এন‌এফসি ও কয়েক ধরনের স‍্যাটেলাইট পজিশনিং সিস্টেম দেওয়া হয়েছে। এছাড়া ওয়‍্যারড কানেক্টিভিটির জন্য ইউএসবি টাইপ সি পোর্ট ও 3.5 এম‌এম হেডফোন জ‍্যাক যোগ করা হয়েছে। ফোনদুটি অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমে কাজ করে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 5,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে এবং কোম্পানির কথা অনুযায়ী একবার ফুল চার্জ করলে দুই দিন ব‍্যবহার করা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post অন‍্যান‍্য কোম্পানিকে প্রতিযোগিতায় ফেলবে Motorola, ভারতে লঞ্চ হবে Moto G10 এবং Moto G30  first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/motorola-moto-g10-g30-coming-in-india-price-specs-sale-offer/feed/ 0
শীঘ্র‌ই লঞ্চ হবে 64MP ক‍্যামেরাযুক্ত এই পাঁচটি সুন্দর স্মার্টফোন, দাম‌ও খুব বেশি নয় https://www.91mobiles.com/bengali/best-64-mp-camera-phone-to-launch-in-india-soon/ https://www.91mobiles.com/bengali/best-64-mp-camera-phone-to-launch-in-india-soon/#respond Thu, 04 Mar 2021 10:00:40 +0000 https://www.91mobiles.com/bengali/?p=14634 64 মেগাপিক্সেল ক‍্যামেরাযুক্ত ফোন

The post শীঘ্র‌ই লঞ্চ হবে 64MP ক‍্যামেরাযুক্ত এই পাঁচটি সুন্দর স্মার্টফোন, দাম‌ও খুব বেশি নয় first appeared on 91Mobiles Bengali.

]]>
আপনি যদি সুন্দর ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন নিতে চান এবং বাজেট‌ও খুব বেশি নয় তবে আপনার জন্য ভালো খবর আছে। খুব তাড়াতাড়ি ভারতে কম রেঞ্জের অনেকগুলি 64 মেগাপিক্সেলের ক‍্যামেরাযুক্ত স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। সবচেয়ে বড় কথা এই ফোনগুলির দাম 12 হাজার টাকা থেকে 25 হাজার টাকার মধ্যে হবে বলে মনে করা হচ্ছে। স‍্যামসাং থেকে শুরু করে শাওমি ও রিয়েলমি পর্যন্ত এই লিস্টে ইতিমধ্যে নাম লিখিয়েছে। আমরা এমন পাঁচটি 64 মেগাপিক্সেলের ক‍্যামেরাযুক্ত স্মার্টফোনের লিস্ট তৈরি করেছি যা শীঘ্রই ভারতে লঞ্চ করা হবে।

আরও পড়ুন: আছাড় মারলে এবং পড়ে গেলেও ভাঙবে না Samsung এর আপকামিং Galaxy Xcover 5, লঞ্চের আগে চলে এল গুগলে

1. Xiaomi Redmi Note 10 Pro

শাওমি ভারতে তাদের Redmi Note 10 Pro ফোনটি লঞ্চ করে দিয়েছে। এই ফোনটির স্পেসিফিকেশন যেমন অসাধারণ তেমনই এর দাম‌ও আবার খুব বেশি নয়। এই ফোনটি Qualcomm Snapdragon 732G চিপসেটে রান করে ও এতে 6GB এবং 8GB RAM দেওয়া হয়েছে। কোম্পানি এই ফোনে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরসহ কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ যোগ করেছে। শীঘ্রই ভারতে ফোনটির সেল শুরু হয়ে যাবে।

2. Samsung Galaxy A52

ভারতে খুব তাড়াতাড়ি Samsung Galaxy A52 ফোনটি পেশ করা হবে এবং এই ফোনটি ইম্প্রেস করবে বলে মনে করা হচ্ছে। এখনও পর্যন্ত পাওয়া লিক অনুযায়ী কোম্পানি এই ফোনে স্টাইলিশ ডিজাইনের পাশাপাশি অসাধারণ ক‍্যামেরা যোগ করবে। খবর পাওয়া গেছে এই ফোনটি Qualcomm Snapdragon 730G চিপসেটে রান করবে এবং এতে 90 হার্টস রিফ্রেশরেটযুক্ত ডিসপ্লে দেওয়া হবে। আশা করা হচ্ছে এতে 8 জিবি র‍্যাম থাকবে। Samsung Galaxy A52 ফোনটি 64 মেগাপিক্সেলের কোয়াড ক‍্যামেরার সঙ্গে পেশ করার সম্ভাবনাই সবচেয়ে বেশি।

আরও পড়ুন: 108MP ক‍্যামেরা, 8GB RAM ও 5020mAh ব‍্যাটারীর সঙ্গে লঞ্চ হল Redmi Note 10 Pro Max

3. Realme 8

রিয়েলমি কয়েক দিন আগেই জানিয়ে দিয়েছে কোম্পানি শীঘ্রই তাদের Realme 8 সিরিজের স্মার্টফোন লঞ্চ করবে। যদিও কোম্পানি আগেই ঘোষণা করে দিয়েছে তাদের রিয়েলমি 8 প্রোতে 108 মেগাপিক্সেলের ক‍্যামেরা দেওয়া হবে তবে আশা করা হচ্ছে Realme 8 মডেলে 64 মেগাপিক্সেলের ক‍্যামেরা থাকবে। তাছাড়া 64 মেগাপিক্সেলের ক‍্যামেরা সম্পর্কে রিয়েলমি আগে থেকেই যথেষ্ট অ্যাক্টিভ।

4. Vivo V21

ভিভো শীঘ্রই তাদের ‘ভি’ সিরিজে নতুন ফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। কোম্পানি এই সিরিজে Vivo V21 লঞ্চ করতে পারে এবং এই ফোনে 64 মেগাপিক্সেলের ক‍্যামেরা যোগ করার সম্ভাবনা আছে। এই ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে এখনও পর্যন্ত বেশি কিছু জানা যায়নি। তবে এর আগের Vivo V20 সিরিজে 64 মেগাপিক্সেলের ক‍্যামেরা দেখা যাবে এবং এবারও এমনটাই হবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: বিশ্বের প্রথম MediaTek Dimensity 1100 SoC চিপসেটের সঙ্গে লঞ্চ হল সবচেয়ে পাতলা 5G ফোন Vivo S9, সঙ্গে এসেছে Vivo S9e

5. Motorola Moto G30

এই মাসেই মোটোরোলা তাদের কম দামের Motorola Moto G30 লঞ্চ করতে চলেছে। এই ফোনে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরসহ কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে। এছাড়া এই ফোনে 6.5 ইঞ্চির স্ক্রিন, কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 662 চিপসেট ও 6 জিবি র‍্যাম দেওয়া হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post শীঘ্র‌ই লঞ্চ হবে 64MP ক‍্যামেরাযুক্ত এই পাঁচটি সুন্দর স্মার্টফোন, দাম‌ও খুব বেশি নয় first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/best-64-mp-camera-phone-to-launch-in-india-soon/feed/ 0
5G ক‍্যাটাগরির পরবর্তী Motorola স্মার্টফোন প্রস্তুত, এই মাসেই আসছে সস্তা Moto G40 https://www.91mobiles.com/bengali/moto-g40-rumoured-to-launch-in-india-february-moto-g10-moto-g30-and-moto-e7-power-specification/ https://www.91mobiles.com/bengali/moto-g40-rumoured-to-launch-in-india-february-moto-g10-moto-g30-and-moto-e7-power-specification/#respond Mon, 08 Feb 2021 09:00:28 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=14153 লঞ্চ হবে একাধিক Motorola ফোন

The post 5G ক‍্যাটাগরির পরবর্তী Motorola স্মার্টফোন প্রস্তুত, এই মাসেই আসছে সস্তা Moto G40 first appeared on 91Mobiles Bengali.

]]>
টেক কোম্পানি Motorola সম্পর্কে একটি নতুন রিপোর্ট থেকে জানা গেছে কোম্পানি তাদের Moto G ও Moto E সিরিজের বেশ কয়েকটি ফোনে কাজ করছে। কোম্পানি এবিষয়ে এখনও পর্যন্ত অফিসিয়ালি কিছু জানায়নি। কয়েক দিন আগের রিপোর্ট অনুযায়ী কোম্পানি তাদের ‘মোটো জি’ সিরিজে Moto G10, Moto G30 এবং Moto G40 নামের তিনটি ফোন লঞ্চ করতে পারে। এবার টিপস্টার মুকুল শর্মা টুইট করে জানিয়েছেন কোম্পানি ভারতে তাদের নতুন 5জি ফোন লঞ্চের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং এই ডিভাইস এই মাসেই পেশ করা হবে।

আরও পড়ুন: জেনে নিন কেমন হবে রিয়েলমির আগামী শক্তিশালী ফ্ল‍্যাগশিপ Realme Race এর ডিজাইন

মুকুল শর্মার কথা অনুযায়ী এই আগামী মোটোরোলা 5জি ফোনটিই Motorola Ibiza কোডনেমের স্মার্টফোন হতে পারে। এই বাজেট ফোনে 90 হার্টস আইপিএস এলসিডি ডিসপ্লে দেখা যাবে বলে মনে করা হচ্ছে। আরও জানা গেছে Moto G40 ফোনটির নাম‌ই Motorola Ibiza এবং ফোনটি 5জি কানেক্টিভিটিসহ এই ফেব্রুয়ারি মাসে লঞ্চ করা হতে পারে। কয়েক দিন আগে জার্মান টেক ব্লগার TechnikNews জানিয়েছিলেন Motorola Ibiza ফোনটি মার্কেটে অফিসিয়ালি Moto G40 নামে পেশ করা হবে।

Motorola Ibiza অর্থাৎ Moto G40 সম্পর্কে আশা করা হচ্ছে এতে 5জি সাপোর্টেড কোনো কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 400 সিরিজের চিপসেট দেওয়া হবে। এছাড়াও এই ফোনে অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেম, ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ ও 5,000 এম‌এএইচের ব‍্যাটারী থাকবে।

আরও পড়ুন: ভারতে লঞ্চ হতে চলেছে NoKia 5.4, লিস্টেড হল ফ্লিপকার্টে, জেনে নিন স্পেসিফিকেশন

Moto G10, Moto G30 এবং Moto E7

অন‍্যদিকে ‘মোটো জি’ সিরিজের Moto G10 এবং Moto G30 এবং কোম্পানির ই সিরিজের Moto E7 Power এর স্পেসিফিকেশন ও রেন্ডার লিক হয়েছে। এই খবর TechnikNews এর Nils Ahrensmeier শেয়ার করেছেন। জানিয়ে রাখি এই তিনটি স্মার্টফোন বাজেট ক‍্যাটাগরিতে লঞ্চ করা হবে।

Moto G10 

Moto G10 এর লিক রেন্ডার থেকে পাওয়া তথ্য অনুযায়ী এই ফোনে ওয়াটারড্রপ নচ, 3.5 এম‌এম অডিও জ‍্যাক, ইউএসবি টাইপ সি পোর্ট ও কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ থাকবে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে টেক্সচার ফিনিশ দেখা যাবে। মনে করা হচ্ছে এই ফোনটির কোডনেম Motorola Capri এবং এতে 6.5 ইঞ্চির ডিসপ্লে, 60 হার্টস রিফ্রেশরেট, স্ন‍্যাপড্রাগন 460 প্রসেসর, 4 জিবি/6 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ দেওয়া হবে।

আরও পড়ুন: 15 ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হবে শক্তিশালী Samsung Galaxy F62, এতে থাকবে 7000mAh ব‍্যাটারী

ফোটোগ্রাফির জন্য Moto G10 এর কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপে 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের একটি ম‍্যাক্রো ও একটি ডেপ্থ সেন্সর দেওয়া হবে। এই ফোনের ফ্রন্ট প‍্যানেলে 8 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরা থাকবে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 5,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হবে। এই ফোনটির দাম EUR 149.99 (প্রায় 13,100 টাকা) হবে।

Moto G30 

এই Moto G30 ফোনটির কোডনেম Motorola Capri Plus। এই ফোনে 90 হার্টস রিফ্রেশরেটযুক্ত 6.5 ইঞ্চির ডিসপ্লে থাকবে। এছাড়া এই ফোনে স্ন‍্যাপড্রাগন 662 চিপসেট, 6 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ দেওয়া হতে পারে। ফোটোগ্রাফির জন্য এতে 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরের সঙ্গে 2 মেগাপিক্সেলের একটি ম‍্যাক্রো ও একটি ডেপ্থ সেন্সর যোগ করার সম্ভাবনা আছে। এই ফোনে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেখা যাবে বলে মনে করা হচ্ছে। এতে 5,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হতে পারে। এছাড়া এই ফোনটি EUR 179.99 (প্রায় 15,700 টাকা) দামে পেশ করা হতে পারে।

আরও পড়ুন: Realme লঞ্চ করল 14,000 টাকারও কম দামের 5G স্মার্টফোন, এতে আছে 4GB RAM ও 5000mAh ব‍্যাটারী

Moto E7 Power

কোম্পানির Moto E7 Power ফোনটির কোডনেম হবে ‘Malta Lite’। এই ফোনে মিডিয়াটেক পি22 চিপসেট এবং 5,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হতে পারে। মার্কেটে ফোনটি 2 জিবি র‍্যামের সঙ্গে 32 জিবি স্টোরেজ এবং 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্টে সেল করা হবে বলে মনে করা হচ্ছে। ফোটোগ্রাফির জন্য এই ফোনে 13 মেগাপিক্সেলের প্রাইমারি এবং 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স দেওয়া হবে। এছাড়া এতে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 5G ক‍্যাটাগরির পরবর্তী Motorola স্মার্টফোন প্রস্তুত, এই মাসেই আসছে সস্তা Moto G40 first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/moto-g40-rumoured-to-launch-in-india-february-moto-g10-moto-g30-and-moto-e7-power-specification/feed/ 0