Moto G51 5G - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Thu, 09 Mar 2023 07:03:17 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 দারুণ অফারে পাওয়া যাচ্ছে 50MP ক্যামেরা এবং 12 5G ব্যান্ডসহ Moto G51 5G স্মার্টফোন, জেনে নিন বিস্তারিত https://www.91mobiles.com/bengali/5000mah-battery-50mp-camera-and-12-5g-band-motorola-phone-on-great-discount-at-flipkart-know-more-in-bengali/ https://www.91mobiles.com/bengali/5000mah-battery-50mp-camera-and-12-5g-band-motorola-phone-on-great-discount-at-flipkart-know-more-in-bengali/#respond Wed, 07 Dec 2022 08:20:38 +0000 https://www.91mobiles.com/bengali/?p=34428 অফারে Moto G51 5G স্মার্টফোনটি 13,499 টাকায় কেনা যাবে

The post দারুণ অফারে পাওয়া যাচ্ছে 50MP ক্যামেরা এবং 12 5G ব্যান্ডসহ Moto G51 5G স্মার্টফোন, জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
5000mAh ব্যাটারি, 50MP ক্যামেরা এবং 12 5G ব্যান্ড সহ Motorola এর এই ফোনটি মাত্র 2500 টাকায় কেনার সুযোগ রয়েছে৷ Motorola-এর Moto G51 5G স্মার্টফোনে এই দুর্দান্ত অফারটি অনলাইন শপিং প্ল্যাটফর্ম Flipkart-এ পাওয়া যাচ্ছে। Flipkart-এ এই Motorola স্মার্টফোনটির উপর 4500 টাকার পাওয়া যাচ্ছে। এই Motorola স্মার্টফোনে qualcomm এর প্রসেসর দেওয়া হয়েছে, তার সাথে এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই পোস্টে আপনাদের Motorola স্মার্টফোনের উপলব্ধ ডিল এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানানো হল। আরও পড়ুন: 2 লাখেরও কম টাকায় বাড়িতে নিয়ে আসুন এই ইলেকট্রিক গাড়ি, সিঙ্গলে চার্জে চলবে 437km

Moto G51 5G ফোনে পাবেন বিশাল ডিসকাউন্ট

Moto G51 5G স্মার্টফোনটি কোম্পানি 4GB RAM এবং 64GB স্টোরেজের সিঙ্গেল ভেরিয়েন্টে লঞ্চ করেছে। এই Motorola স্মার্টফোনটি 17,999 টাকা দামে তালিকাভুক্ত করা হয়েছে, যার উপর 3000 টাকা ডিসকাউন্ট রয়েছে। এই Motorola ফোনটি বর্তমানে 14,999 টাকায় কেনা যাবে।

সেই সঙ্গে Motorola এই ফোনে Flipkart-এ ফেডারেল ব্যাঙ্কের ডেবিট কার্ডে 1500 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। ডিসকাউন্টের পর Motorola ফোনটি মাত্র 13,499 টাকায় কেনা যাবে। আপনারা এই ফোনটি মাত্র 2500 টাকার মাসিক কিস্তিতে কিনতে পারবেন। আরও পড়ুন: মহাকাশে ঘটবে বিস্ময়কর ঘটনা! একই সরলরেখায় থাকবে চাঁদ, পৃথিবী, মঙ্গল ও সূর্য

Moto G51 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন

  • Qualcomm Snapdragon 480 Plus প্রসেসর
  • 4 GB RAM এবং 64GB স্টোরেজ
  • 6.8 ইঞ্চির ডিসপ্লে
  • 50MP + 8MP + 2MP রেয়ার ক্যামেরা সেটআপ
  • 13MP ফ্রন্ট ক্যামেরা
  • 5000mAh ব্যাটারি

Moto G51 5G স্মার্টফোনটিতে একটি 6.8-ইঞ্চি FHD + IPS LCD ডিসপ্লে সহ পেশ করা হয়েছে , যার রিফ্রেশরেট 120Hz এবং টাচ স্যাম্পলিং রেট 240Hz। এই Motorola ফোনে সেলফি ক্যামেরার জন্য একটি 13MP (f/2.2) ক্যামেরা দেওয়া হয়েছে। Moto G51 স্মার্টফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনের প্রাইমারি ক্যামেরা 50MP (f/1.8), যার সাথে 8MP (f/2.2) আল্ট্রা-ওয়াইড ক্যামেরা, 2MP (f/2.4) ডেপথ সেন্সর এবং LED ফ্ল্যাশ দেওয়া হয়েছে।

Moto G51 5G স্মার্টফোনে Qualcomm-এর Snapdragon 480+ প্রসেসর দেওয়া হয়েছে। Moto G51 স্মার্টফোনে 12টি গ্লোবাল 5G ব্যান্ডের সাপোর্ট দেওয়া হয়েছে। এই Motorola ফোনটি 4GB RAM এবং 64GB স্টোরেজ সহ পেশ করা হয়েছে। Moto G51 স্মার্টফোনটিতে একটি 5,000mAh ব্যাটারি আছে 20W ফাস্ট চার্জ সাপোর্ট করে। আরও পড়ুন: রয়্যাল এনফিল্ড বুলেটের লুক এবং 300Km রেঞ্জ সহ শীঘ্রই আসতে চলেছে এই ই বাইকটি, জেনে নিন ডিটেইল 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post দারুণ অফারে পাওয়া যাচ্ছে 50MP ক্যামেরা এবং 12 5G ব্যান্ডসহ Moto G51 5G স্মার্টফোন, জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/5000mah-battery-50mp-camera-and-12-5g-band-motorola-phone-on-great-discount-at-flipkart-know-more-in-bengali/feed/ 0
5000mAh ব্যাটারি, 50MP ক্যামেরা সহ Moto G51 5G-ফোনে দেওয়া হচ্ছে বিশাল ডিসকাউন্ট, জেনে নিন অফার ডিটেইলস https://www.91mobiles.com/bengali/5000mah-battery-50mp-camera-12-5g-band-support-phone-moto-g51-5g-on-discount/ https://www.91mobiles.com/bengali/5000mah-battery-50mp-camera-12-5g-band-support-phone-moto-g51-5g-on-discount/#respond Mon, 05 Sep 2022 07:37:36 +0000 https://www.91mobiles.com/bengali/?p=31172 বিভিন্ন ব্যাঙ্কের ক্রেডিট কার্ড এর মাধ্যমে Moto G51 5G ফোনটি কিনলে পাবেন 1,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট

The post 5000mAh ব্যাটারি, 50MP ক্যামেরা সহ Moto G51 5G-ফোনে দেওয়া হচ্ছে বিশাল ডিসকাউন্ট, জেনে নিন অফার ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
Motorola কিছু দিন আগে ভারতে তাদের সাশ্রয়ী মূল্যের 5G স্মার্টফোন Moto G51 5G লঞ্চ করেছে। Motorola-এর এই বাজেট 5G স্মার্টফোনটি বর্তমানে অনলাইন শপিং প্ল্যাটফর্ম Flipkart-এ অনেক কম দামে কেনার সুযোগ রয়েছে। Moto G51 5G স্মার্টফোন সম্পর্কে কোম্পানি জানিয়েছে যে এই ফোনটি 12 5G ব্যান্ড সাপোর্ট করে। এই Motorola ফোনটি Qualcomm Snapdragon 480+ প্রসেসর সহ লঞ্চ করা হয়েছে। এছাড়াও এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া যেতে পারে। এই পোস্টে আমি আপনাদের Moto G51 5G স্মার্টফোনে উপলব্ধ অফার, দাম, স্পেসিফিকেশন, এবং ফিচার সম্পর্কে বিস্তারিত জানাবো।

Moto G51 5G অফার

Moto G51 5G স্মার্টফোনটিতে ফেডারেল ব্যাঙ্কের ক্রেডিট এবং ডেবিট কার্ডগুলিতে 10 শতাংশ পর্যন্ত (1000 টাকা) ছাড় দেওয়া হচ্ছে। এছাড়াও IDFC ফার্স্ট ব্যাঙ্ক ক্রেডিট কার্ডে 10 শতাংশ (1,000 টাকা পর্যন্ত) ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। Flipkart Axis Bank কার্ডগুলিতে 5 শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক দেওয়া হচ্ছে। আপনি যদি আপনার পুরানো স্মার্টফোনটি এক্সচেঞ্জ করতে চান, তাহলে আপনি আরও কম দামে এই স্মার্টফোনটি কিনতে পারবেন। তবে এক্সচেঞ্জ রেট আপনার পুরানো ফোন এবং তার অবস্থার উপর নির্ভর করবে।

Moto G51 5G এর স্পেসিফিকেশন

Moto G51 5G স্মার্টফোনটিতে একটি 6.8-ইঞ্চি ফুল HD + IPS LCD প্যানেল রয়েছে। এই ফোনে ফ্রন্ট ক্যামেরার জন্য একটি পাঞ্চ হোল কাটআউট রয়েছে। এই ফোনের ডিসপ্লের রেজলিউশন হল ফুল HD+ এবং রিফ্রেশরেট হল 120Hz। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 83.81 শতাংশ এবং অ্যাসপেক্ট রেশিও 20:9।

এই Motorola ফোনটি Qualcomm Snapdragon 480+ SoC সহ আসে। এই ফোনটিতে অডিও জ্যাক, Bluetooth 5.1, WiFi, 802.11 a/b/g/n/ac, USB Type-C পোর্ট, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। এই ফোনটি Android 11 ভিত্তিক MyUX-এ চলে।

Motorola এর এই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনটিতে একটি 50MP প্রাইমারি ক্যামেরা, 8MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং 2MP ম্যাক্রো ক্যামেরা রয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই ফোনটিতে একটি 13MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এর সাথে ফোনটিতে 5000 mAh ব্যাটারি আছে যা 20W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 5000mAh ব্যাটারি, 50MP ক্যামেরা সহ Moto G51 5G-ফোনে দেওয়া হচ্ছে বিশাল ডিসকাউন্ট, জেনে নিন অফার ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/5000mah-battery-50mp-camera-12-5g-band-support-phone-moto-g51-5g-on-discount/feed/ 0
মাত্র 451 টাকা প্রতি মাসের সহজ কিস্তিতে বাড়ি নিয়ে যান 50MP ক্যামেরা যুক্ত মোটোরোলার অসাধারণ স্মার্টফোন, জেনে নিন অফারের ডিটেইলস https://www.91mobiles.com/bengali/50mp-camera-phone-moto-g51-5g-in-installments-of-rs-451-per-month-from-flipkart/ https://www.91mobiles.com/bengali/50mp-camera-phone-moto-g51-5g-in-installments-of-rs-451-per-month-from-flipkart/#respond Fri, 08 Jul 2022 13:54:53 +0000 https://www.91mobiles.com/bengali/?p=28465 Moto G51 5G ফোনের অফার এবং স্পেসিফিকেশন

The post মাত্র 451 টাকা প্রতি মাসের সহজ কিস্তিতে বাড়ি নিয়ে যান 50MP ক্যামেরা যুক্ত মোটোরোলার অসাধারণ স্মার্টফোন, জেনে নিন অফারের ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
অনলাইন শপিং প্ল‍্যাটফর্ম Flipkart-এ চলতি দিনে Electronics Days সেল চলছে। এই সেল চলাকালীন বহু স্মার্টফোনে দারুন ডিসকাউন্ট এবং অফার পাওয়া যাচ্ছে। আপনিও যদি নতুন ফোন কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে Flipkart-এর Electronics Days সেলের অফারের মাধ্যমে অনেক কম বাজেটে নতুন ফোন কিনতে পারবেন। আপনার বাজেট যদি 10 হাজার থেকে 12 হাজার টাকা হয়, তাহলে আমরা আপনাকে মোটোরোলার Moto G51 স্মার্টফোনটি কেনার পরামর্শ দেবো। 5G কানেক্টিভিটি যুক্ত এই ফোনে ব্যাংক ডিসকাউন্ট সহ EMI এবং ফোন এক্সচেঞ্জ অফার‌ও পাওয়া যাবে। এই আর্টিকেলে Moto G51 5G স্মার্টফোনের অফারের সম্পর্কে ডিটেইলসে জানানো হবে।

Moto G51 5G-এর অফার

Moto G51 5G স্মার্টফোনটিকে Flipkart-এ 12,999 টাকা দামে লিস্টেড করা হয়েছে। মোটোরোলার এই স্মার্টফোনে বহু ব্যাংক অফার পাওয়া যাচ্ছে। সিটি ব্যাংকের ডেভিড এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে সম্পূর্ণ পেমেন্ট করলে 1000 টাকা, ক্রেডিট কার্ড থেকে EMI পেমেন্ট করলে 1250 টাকা এবং ব্যাংক অফ বরোদার ক্রেডিট কার্ড থেকে ফুল পেমেন্ট করলে 1500 টাকার ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। এছাড়া মোটোরোলার এই স্মার্টফোনটি কিস্তিতেও কেনা যাবে। ফ্লিপকার্ট থেকে মোটোরোলার এই স্মার্টফোনটিকে 451 টাকার প্রতিমাসের সহজ কিস্তিতেও কেনা যাবে।

এছাড়া ফ্লিপকার্ট থেকে মোটোরোলার এই স্মার্টফোনটি কিনলে আরও কিছু বেনিফিট পাওয়া যাবে। Flipkart-এর পক্ষ থেকে তিন মাসের Gana Plus-এর সাবস্ক্রিপশন, BYJU-এর তিনটি লাইভ ক্লাস, 201 টাকার বিটকয়েন, 6,999 টাকার Google Nest hub মাত্র 4,999 টাকায় এবং 3499 টাকার Google Nest mini মাত্র 1999 টাকায় পাওয়া যাবে।

Moto G51 5G-এর স্পেসিফিকেশন

Moto G51 5G স্মার্টফোনে 120Hz রিফ্রেশরেট যুক্ত 6.8 ইঞ্চির FHD+ LCD ডিসপ্লে দেওয়া হয়েছে।মোটোরোলার এই স্মার্টফোনটিকে Qualcomm-এর Snapdragon 480+ SoC এবং Adreno 619 GPU-এর সাথে পেশ করা হয়েছে।

Moto G51 এই স্মার্টফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, এই সেট‌আপে 50MP-এর প্রাইমারি ক্যামেরা, এর সাথেই 2MP-এর ম্যাক্রো এবং 8MP-এর আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর দেওয়া হয়েছে। মোটোরোলার এই স্মার্টফোনটি সেলফি এবং ভিডিও কলিঙের জন্য 13MP-এর ফ্রন্ট ক্যামেরা সেন্সর সাপোর্ট করে।

মোটোরোলার এই Moto G51 5G স্মার্টফোনে 5,000mAh-এর ব্যাটারি এবং 10W-এর ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছে। এই ফোনে 3.5mm অডিও পোর্ট, USB Type-C পোর্ট সহ গুগল অ্যাসিস্ট্যান্ট বোতাম দেওয়া হয়েছে। এরসাথে ফোনে ডলবি অ্যাটমস সাপোর্টের সাথে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post মাত্র 451 টাকা প্রতি মাসের সহজ কিস্তিতে বাড়ি নিয়ে যান 50MP ক্যামেরা যুক্ত মোটোরোলার অসাধারণ স্মার্টফোন, জেনে নিন অফারের ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/50mp-camera-phone-moto-g51-5g-in-installments-of-rs-451-per-month-from-flipkart/feed/ 0
এই বছরেই ভারতে শুরু হতে চলেছে 5G পরিষেবা, এই সস্তা 5জি ফোনগুলি হয়ে উঠতে পারে ইউজারদের পছন্দের https://www.91mobiles.com/bengali/5g-service-going-to-launch-soon-these-are-the-best-affordable-5g-phone-2022-in-india/ https://www.91mobiles.com/bengali/5g-service-going-to-launch-soon-these-are-the-best-affordable-5g-phone-2022-in-india/#respond Sun, 02 Jan 2022 05:14:03 +0000 https://www.91mobiles.com/bengali/?p=20449 ভারতে 5G পরিষেবা যুক্ত স্মার্টফোন

The post এই বছরেই ভারতে শুরু হতে চলেছে 5G পরিষেবা, এই সস্তা 5জি ফোনগুলি হয়ে উঠতে পারে ইউজারদের পছন্দের first appeared on 91Mobiles Bengali.

]]>
ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন (DOT) পরিস্কার করে জানিয়ে দিয়েছে যে 2022 এই ভারতে 5G পরিষেবা শুরু হতে চলেছে এবং এই পরিষেবা প্রথমে দেশের 13টি শহরে শুরু হতে চলেছে, যথাক্রমে জামনগর, আহমেদাবাদ, বেঙ্গালুরু, চন্ডিগড়, চেন্নাই, দিল্লি, গান্ধীনগর, গুড়গাঁও, হায়দ্রাবাদ, কলকাতা, লখন‌উ, মুম্বাই এবং পুনে শহরে। 5G সার্ভিস একবার শুরু হয়ে গেলে ধীরে ধীরে সম্পূর্ণ দেশে ছড়িয়ে পড়বে। সম্পূর্ণ দেশে ছড়িয়ে পড়তে সময় লাগবে কিন্তু মোবাইল ইউজাররা পিছিয়ে না পড়ার জন্য এখন থেকেই প্রস্তুত হয়ে থাকতে চায় 5জি সার্ভিস ব‍্যবহার করার জন্য। ভারতীয় মোবাইল মার্কেটে‌র একটি বিশেষ দিক বলা যেতে পারে যে সার্ভিস শুরু হ‌ওয়ার আগেই আমাদের দেশের বাজার প্রস্তুত হয়ে গেছে। ভারতে 5জি সার্ভিস এখন ট্রায়াল ফেজে আছে এবং এর সাথেই Jio, Airtel, Vodafone Idea এবং MTNL কোম্পানি প্রস্তুতি নিচ্ছে। আবার মোবাইল কোম্পানি গুলি এখন থেকেই কম রেঞ্জে 5G ফোন বিক্রি করা শুরু করে দিয়েছে। এমতাবস্থায় আপনারা যদি 5জি ফোন নেওয়ার কথা ভাবছেন তাহলে নীচে দেওয়া ডিভাইস গুলির মধ্যে থেকে একটি বেছে নিতে পারেন।

আরও পড়ুন: এবার খেলনা হয়ে যাবে এই স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

কম বাজেটে বেস্ট 5G স্মার্টফোন

  • POCO M3 Pro 5G
  • Xiaomi Redmi Note 10T
  • OPPO A53s 5G
  • Moto G51 5G
  • Realme Narzo 30 5G

POCO M3 Pro 5G

পোকো এম3 5জি ফোনটি কম বাজেটে একটি অসাধারণ ফোন। এই ফোনটি MediaTek Dimensity 700 চিপসেট সাপোর্ট করে। এই ফোনে 4GB RAM সহ 64GB এর ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে। এর সাথেই এই ফোনটি 90Hz Refresh Rate সহ 6.5-ইঞ্চির ডিসপ্লে সাপোর্ট করে। ফোটোগ্রাফি এবং ভিডিও‌র জন্য এই ফোনে 48MP + 2MP + 2MP ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে এবং এর সাথেই 8MP এর ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। পাওয়া‌র ব‍্যাক‌আপের জন্য 5,000mAh এর ব‍্যাটারি‌ও দেওয়া হয়েছে এই ফোনে।

আরও পড়ুন: Vivo V23 5G এবং Vivo V23 Pro 5G স্মার্টফোনে‌র লঞ্চের আগেই লিক হল দাম

Xiaomi Redmi Note 10T

শাওমি‌ও কম বাজেটে একটি অসাধারণ 5জি ফোন পেশ করেছে। কোম্পানি Xiaomi Redmi Note 10T মডেলের 5জি ভেরিয়েন্ট পেশ করেছে। 6.5- ইঞ্চির আইপিএস স্ক্রিন সহ পেশ করা এই ফোনে 90Hz Refresh Rate এর ডিসপ্লে এবং 405 পিপিআই সাপোর্ট করে। শাওমির এই ফোনটি MediaTek Dimensity 700 চিপসেটে কাজ করে এবং এই ফোনে 2.2GHz ক্লক স্পীডের Octa core প্রসেসর দেও‌য়া হয়েছে। এই ফোনে 4GB র‍্যাম সহ 64GB এর ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 5,000 এম‌এএইচের ব‍্যাটারি দেওয়া হয়েছে।

OPPO A53s 5G

ভারতের 5জি ফোনের মার্কেটে ওপ্পো‌র‌ও একটি সস্তা 5জি ফোন উপলব্ধ আছে। কোম্পানি OPPO A53s এর 5জি ভার্সন ইন্ডিয়াতে পেশ করেছে। এই ফোনের সবচেয়ে আকর্ষণীয় দিক হল এই ফোনে গ্রাহকরা 6GB এর বড়ো র‍্যাম মেমোরি সহ 128GB ইন্টারনাল স্টোরেজ পেয়ে যাবে। এই ফোনটিকে MediaTek Dimensity 700 চিপসেট সহ Octa Core প্রসেসরের সাথে পেশ করা হয়েছে। এই ফোনের ডিসপ্লে‌র কথা বলা হলে এই ফোনে 60Hz রিফ্রেশরেট সহ 6.52-ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। মেমোরি‌র দিক থেকে এই ফোনটি প্রতিযোগিতায় এগিয়ে আছে কিন্তু রিফ্রেশরেটের ক্ষেত্রে ফোনটি পিছিয়ে পড়েছে। এই ফোনে 13MP + 2MP + 2MP এর ট্রিপল রেয়ার ক‍্যামেরা সহ 8MP এর ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে এবং কোম্পানি এই ফোনে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 5,000mAh এর ব‍্যাটারি দিয়েছে।

আরও পড়ুন: জেনে নিন JioFiber এর সবচেয়ে সস্তা প্ল্যানটি, মাত্র 399 টাকায় দারুণ চমক!

Moto G51 5G

আপনি যদি মিডিয়াটেকের চিপসেট ছাড়া কোয়ালকম চিপসেটে‌র 5জি ফোন নিতে চান তাহলে মোটোরোলা‌ই একমাত্র বিকল্প। এই ফোনটিতে 2GHz ক্লক স্পীডের Octa core প্রসেসর সহ Snapdragon 480 Plus চিপসেট দেও‌য়া হয়েছে। ক‍্যামেরা‌র ক্ষেত্রে এই ফোনটি অন‍্যান‍্য‌দের তুলনায় এগিয়ে। এই ফোনে 50MP + 8MP + 2MP এর ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ সহ ফ্রন্টে 13MP এর ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটির ডিসপ্লে 120Hz রিফ্রেশরেটের 6.8-ইঞ্চির IPS LCD স্ক্রিন সাপোর্ট করে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 5,000mAh এর ব‍্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনটি 4GB র‍্যাম সহ 64GB ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে।

Realme Narzo 30 5G

রিয়েলমি কোম্পানির কাছেও 5জি ফোন উপলব্ধ আছে। কোম্পানি 5জি মোবাইল হিসেবে রিয়েলমি নারজো 30 5জি পেশ করেছে। কোম্পানি এই ফোনে MediaTek Dimensity 700 চিপসেট সহ অক্টাকোর প্রসেসর দিয়েছে। এর সাথেই এই ফোনটি 4GB র‍্যাম সহ 64GB ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে। এই ফোনটি 90Hz রিফ্রেশরেটের 6.5-ইঞ্চির ডিসপ্লে সাপোর্ট করে। ফোটোগ্রাফির জন্য এই ফোনে 48MP + 2MP + 2MP এর ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ সহ 16MP এর ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনটি 5,000mAh ব‍্যাটারি সাপোর্ট করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post এই বছরেই ভারতে শুরু হতে চলেছে 5G পরিষেবা, এই সস্তা 5জি ফোনগুলি হয়ে উঠতে পারে ইউজারদের পছন্দের first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/5g-service-going-to-launch-soon-these-are-the-best-affordable-5g-phone-2022-in-india/feed/ 0
Motorola ভারতে লঞ্চ করল সস্তা এবং শক্তিশালী স্মার্টফোন, এই স্মার্টফোনে পাওয়া যাবে 5G এর শক্তি এবং 50MP ক‍্যামেরা https://www.91mobiles.com/bengali/motorola-moto-g51-5g-smartphone-launched-in-india-check-price-and-specs/ https://www.91mobiles.com/bengali/motorola-moto-g51-5g-smartphone-launched-in-india-check-price-and-specs/#respond Fri, 10 Dec 2021 02:07:18 +0000 https://www.91mobiles.com/bengali/?p=19993 Moto G51 5G স্মার্টফোনে‌র স্পেসিফিকেশন্স এবং দাম

The post Motorola ভারতে লঞ্চ করল সস্তা এবং শক্তিশালী স্মার্টফোন, এই স্মার্টফোনে পাওয়া যাবে 5G এর শক্তি এবং 50MP ক‍্যামেরা first appeared on 91Mobiles Bengali.

]]>
Motorola ভারতে সস্তা 5G স্মার্টফোন Moto G51 5G লঞ্চ করেছে। মোটোরোলা‌র এই স্মার্টফোনটিকে Qualcomm এর Snapdragon 480+ SoC চিপসেটে‌র সাথে পেশ করা হয়েছে। কোম্পানি কয়েক সপ্তাহ আগে Moto G51 5G স্মার্টফোনটিকে গ্লোবাল মার্কেটে পেশ করেছে। Moto G51 5G স্মার্টফোনটির হাইলাইটের কথা বলা হলে এই স্মার্টফোনে 120Hz রিফ্রেশরেটের ডিসপ্লে, 50MP এর প্রাইমারি ক‍্যামেরা এবং 13MP এর ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। এখানে আমরা আপনাকে মোটোরোলা‌র লেটেস্ট 5G স্মার্টফোন Moto G51 5G এর স্পেসিফিকেশন্স, ফিচার এবং দামের সম্পর্কে বলতে চলেছি।

আরও পড়ুন: Motorola লঞ্চ করল সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন Moto Edge X30, এই স্মার্টফোনে পাওয়া যাবে সবচেয়ে অ্যাডভ্যান্স ফিচার

Moto G51 5G এর স্পেসিফিকেশন্স

মোটোরোলা Moto G51 5G স্মার্টফোনটিকে 6.8-ইঞ্চির FHD+ LCD ডিসপ্লে‌র সাথে লঞ্চ করেছে, যার রিফ্রেশরেট 120Hz। মোটোরোলা‌র এই স্মার্টফোনে সেল্ফি ক‍্যামেরার জন্য পাঞ্চ-হোল কাট‌আউট দেওয়া হয়েছে, যার মধ্যে 13 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এর সাথেই Moto G51 5G স্মার্টফোনটিকে Qualcomm Snapdragon 480+ চিপসেটে‌র সাথে পেশ করা হয়েছে। এই চিপসেটটি Snapdragon 480 এর আপগ্রেডেড ভার্সন। মোটোরোলা এই ফোনটিতে গ্রাফিক্সের জন্য Adreno 619 দিয়েছে। মোটোরোলা‌র এই ফোনটি 4GB র‍্যাম এবং 64GB স্টোরেজ সাপোর্ট করে এবং এই ফোনে এক্সট্রা স্টোরেজের জন্য মাইক্রো-এসডি কার্ড স্লট‌ও দেওয়া হয়েছে।

Moto G51 স্মার্টফোনে‌র ক‍্যামেরা স্পেসিফিকেশন্সের কথা বলা হলে এই ফোনের রেয়ার প‍্যানেলে LED ফ্ল‍্যাশ সহ ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনটির প্রাইমারি ক‍্যামেরা 50MP এর, এর সাথেই 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। Moto G51 5G স্মার্টফোনে 5,000mAh এর ব‍্যাটারি এবং 20W এর চার্জিং দেওয়া হয়েছে। এর সাথেই মোটোরোলা‌র এই ফোনটি 3.5mm অডিও জ‍্যাক, USB Type-C পোর্ট, গুগল অ্যাসিস্টেন্ট বাটন, IP52 রেটিং, ডল্বি অ্যাটমোস এবং সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট সেন্সর সাপোর্ট করে।

আরও পড়ুন: দিল্লিকে পেছনে ফেলে এই রাজ‍্যে‌র মানুষ সবচেয়ে বেশি কিনেছে Electric Vehicle

Moto G51 5G এর দাম

Moto G51 স্মার্টফোনটি‌কে কোম্পানি ভারতে 4GB র‍্যাম এবং 64GB স্টোরেজের সাথে 14,999 টাকা।দামে পেশ করেছে। মোটোরোলা‌র এই স্মার্টফোনটি‌কে ব্রাইট সিল্ভার এবং ব্লু কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। মোটোরোলা‌র এই স্মার্টফোনটি অনলাইন শপিং ফ্ল‍্যাটফর্ম Flipkart এ 16 ডিসেম্বর থেকে সেলের জন্য উপলব্ধ হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Motorola ভারতে লঞ্চ করল সস্তা এবং শক্তিশালী স্মার্টফোন, এই স্মার্টফোনে পাওয়া যাবে 5G এর শক্তি এবং 50MP ক‍্যামেরা first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/motorola-moto-g51-5g-smartphone-launched-in-india-check-price-and-specs/feed/ 0