Moto G8 Stylus - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Mon, 10 Feb 2020 11:47:43 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 5,000 এম‌এএইচ ব‍্যাটারী ও স্টাইলিশ পেনের সঙ্গে লঞ্চ হল Moto G8 Power এবং Moto G Stylus https://www.91mobiles.com/bengali/motorola-moto-g-stylus-g8-power-launched-price-specifications-in-bengali/ https://www.91mobiles.com/bengali/motorola-moto-g-stylus-g8-power-launched-price-specifications-in-bengali/#respond Mon, 10 Feb 2020 11:44:47 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=10319 লঞ্চ হল Moto G8 Power ও Moto G Stylus 

The post 5,000 এম‌এএইচ ব‍্যাটারী ও স্টাইলিশ পেনের সঙ্গে লঞ্চ হল Moto G8 Power এবং Moto G Stylus first appeared on 91Mobiles Bengali.

]]>
টেক কোম্পানি Motorola সম্পর্কে বিগত কয়েক দিন ধরে খবর পাওয়া গিয়েছিল যে কোম্পানি মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস 2020 এর মঞ্চে Moto G8 Power এবং Moto G Stylus লঞ্চ করতে পারে। কিন্তু কোম্পানি তাদের ফ‍্যান ও গোটা টেক জগতকে সারপ্রাইজ করে MWC 2020 এর আগেই এই ফোনদুটি লঞ্চ করে দিয়েছে। কোম্পানি তাদের Moto G8 Power এবং Moto G Stylus ফোনদুটি আমেরিকার বাজারে পেশ করে দিয়েছে। এই দুটি স্মার্টফোন মিড রেঞ্জ সেগমেন্টে লঞ্চ করা হয়েছে। একদিকে Moto G8 Power এ যেমন শক্তিশালী ব‍্যাটারী দেওয়া হয়েছে তেমনই আবার Moto G Stylus এর ক্ষেত্রে আছে স্টাইলিশ পেন। চলুন জেনে নেওয়া যাক এই ফোনদুটি সম্পর্কে সবকিছু।

আরও পড়ুন: Exclusive: ভারতে লঞ্চ হতে চলেছে 4,230 এম‌এএইচ ব‍্যাটারী ও 4 জিবি র‍্যামযুক্ত OPPO A8, দাম হবে 12,000 টাকার আশেপাশে

Moto G Stylus 

কোম্পানি তাদের Moto G Stylus ফোনটি পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে পেশ করেছে যা 1080 × 2300 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.4 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লেযুক্ত। মোটারোলার এই নতুন ফোনটি অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 10 সহ লঞ্চ করা হয়েছে এবং এই ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 665 চিপসেটে রান করে। Moto G Stylus ফোনটি 4 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে। মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে এই ফোনের মেমরি 512 জিবি পর্যন্ত বাড়ানো যায়।

ফোটোগ্ৰাফির জন্য Moto G Stylus এ ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই ক‍্যামেরা সেট‌আপে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরের সঙ্গে একটি 16 মেগাপিক্সেলের অ্যাকশন ক‍্যামেরা লেন্স ও একটি 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স আছে। সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনের ফ্রন্ট প‍্যানেলে পাঞ্চ হোলে 16 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। সিকিউরিটির জন্য এই ফোনের ব‍্যাক প‍্যানেলে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 10 ওয়াট র‍্যাপিড চার্জযুক্ত 4,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। Moto G Stylus এর স্টাইলিশ পেন ফোনের নিচের ডানদিক থেকে বের করা যায়।

আরও পড়ুন: চলে এল Samsung Galaxy M31 এর টিজার ইমেজ, 64 মেগাপিক্সেল ক‍্যামেরা ও শক্তিশালী ব‍্যাটারীর সঙ্গে হবে লঞ্চ

Moto G8 Power 

কোম্পানির পক্ষ থেকে Moto G8 Power ফোনটি 1080 × 2300 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.4 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 665 চিপসেটে রান করে। এই ফোনে 4 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরি দেওয়া হয়েছে। এই ফোনের মেমরি মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 512 জিবি পর্যন্ত বাড়ানো যায়।

ফোটোগ্ৰাফির জন্য কোম্পানি তাদের  Moto G8 Power ফোনটিতে ট্রিপল রেয়ার সেট‌আপ যোগ করেছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে 16 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে Moto G8 Power এর রেয়ার ক‍্যামেরা সেট‌আপে 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স আছে। সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 16 মেগাপিক্সেলের পাঞ্চ হোল ক‍্যামেরা সেন্সর আছে। রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও বেসিক কানেক্টিভিটি ফিচারের‌ সঙ্গে এতে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 10 ওয়াট র‍্যাপিড চার্জ টেকনিকযুক্ত 5,000 এম‌এএইচের ব‍্যাটারী আছে।

আরও পড়ুন: 8 জিবি র‍্যাম, ডুয়েল পাঞ্চ হোল ডিসপ্লে, 64 মেগাপিক্সেল কোয়াড রেয়ার ক‍্যামেরা ও 4,500 এম‌এএইচ ব‍্যাটারীর সঙ্গে ভারতে লঞ্চ হল POCO X2

Moto G Stylus ফোনটি কোম্পানির পক্ষ থেকে 299.99 ইউএস ডলার দামে লঞ্চ করা হয়েছে যার ভারতীয় দর প্রায় 21,500 টাকার আশেপাশে। এক‌ইভাবে Moto G8 Power ফোনটি 249.99 ইউএস ডলার দামে লঞ্চ করা হয়েছে। ভারতীয় টাকার দরে এটি 17,900 টাকার আশেপাশে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 5,000 এম‌এএইচ ব‍্যাটারী ও স্টাইলিশ পেনের সঙ্গে লঞ্চ হল Moto G8 Power এবং Moto G Stylus first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/motorola-moto-g-stylus-g8-power-launched-price-specifications-in-bengali/feed/ 0