Moto G85 5G - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Tue, 20 May 2025 15:44:29 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 12GB RAM সহ 5G ফোন পাওয়া যাচ্ছে 17,999 টাকার বিনিময়ে, রয়েছে 32MP সেলফি ক্যামেরা এবং pOLED 3D Curved স্ক্রিন https://www.91mobiles.com/bengali/12gb-ram-5g-phone-under-18000-with-discount-moto-g85-offer-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/12gb-ram-5g-phone-under-18000-with-discount-moto-g85-offer-know-details-in-bengali/#respond Wed, 21 May 2025 05:37:07 +0000 https://www.91mobiles.com/bengali/?p=64131 সস্তায় পাওয়া যাচ্ছে Moto G85 5G

The post 12GB RAM সহ 5G ফোন পাওয়া যাচ্ছে 17,999 টাকার বিনিময়ে, রয়েছে 32MP সেলফি ক্যামেরা এবং pOLED 3D Curved স্ক্রিন first appeared on 91Mobiles Bengali.

]]>
গত বছর Motorola ভারতীয় বাজারে তাদের মিড বাজেট রেঞ্জে Moto G85 5G স্মার্টফোনটি লঞ্চ করেছিল। এই ফোনটি Snapdragon 6s Gen 3 প্রসেসর এবং 24GB RAM (12GB+12GB) সহ লঞ্চ করা হয়েছিল। এছাড়াও ফোনটিতে 32MP Selfie ক্যামেরা রয়েছে। বর্তমানে কোম্পানির পক্ষ থেকে স্টাইলিশ ডিজাইন সহ ফোনটি 2 হাজার টাকার ডিসকাউন্ট সহ সেল করা হচ্ছে। এই অফার সহ ফোনটি অনেকটাই কম দামে কেনা যাচ্ছে।

Moto G85 5G এর দাম

ভারতে Moto G85 5G ফোনের 8GB RAM এবং 12GB RAM অপশন সেল করা হয়। কোম্পানির পক্ষ থেকে এই দুটি স্টোরেজ ভেরিয়েন্টে 2 হাজার টাকার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। বর্তমানে 8GB RAM সহ মডেলটি মাত্র 15,999 টাকা এবং 12GB RAM সহ মডেলটি 17,999 টাকা দামে কেনা যাবে। হিসাব করলে দেখা যায় এই অফারে 12GB RAM সহ 5G ফোনটি 8GB RAM মডেলের দামে কেনা যাবে।

Moto G85 5G লঞ্চ প্রাইস ডিসকাউন্ট এফেক্টিভ প্রাইস
8GB RAM + 128GB Storage ₹17,999 ₹2,000 ₹15,999
12GB RAM + 256GB Storage ₹19,999 ₹2,000 ₹17,999

 

জানিয়ে রাখি মোটোরোলা এই অফার 17 মে থেকে 25 মে পর্যন্ত চলবে। এই সময় কোম্পানির ওয়েবসাইট সহ অফলাইন রিটেইল স্টোরের মাধ্যমে Moto G85 5G ফোনটি কম দামে সেল করা হচ্ছে। ফোনটি Viva Magenta, Cobalt Blue, Olive Green এবং Urban Grey কালার অপশনে কেনা যাবে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ফোনটি কেনার জন্য বা ফোনের ডিটেইলস জানার জন্য এখানে ক্লিক করুন

Moto G85 5G এর স্পেসিফিকেশন

  • 6.67″ pOLED 3D Curved Display
  • Qualcomm Snapdragon 6s Gen 3
  • 12GB RAM Boost
  • 50MP Rear Camera
  • 32MP Front Camera
  • 5,000mAh Battery
  • 30W TurboPower

ডিসপ্লে

Moto G85 5G ফোনে 6.67 ইঞ্চির FHD+ pOLED 3D কার্ভ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 20:9 আসপেক্ট রেশিও, 2400 x 1080 পিক্সেল রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট, 1600 নিটস পীক ব্রাইটনেস রয়েছে। এই ফোনে সুরক্ষার জন্য ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।

প্রসেসর

এই ফোনে প্রসেসিঙের জন্য 6 ন্যানোমিটার প্রসেসর তৈরি 2.3 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 6এস জেন 3 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। গ্রাফিক্সের জন্য ফোনটিতে অ্যাড্রিনো 619 জিপিইউ রয়েছে। আমাদের করা টেস্টে ফোনটি AnTuTu Score 471687 পেয়েছে।

স্টোরেজ

Moto G85 5G ফোনে 12GB পর্যন্ত RAM রয়েছে। ফোনটির RAM বুস্ট টেকনোলজির মাধ্যমে 24GB পর্যন্ত RAM এর পারফরমেন্স পাওয়া যাবে। এর সঙ্গে এই ফোনে 128GB এবং 256GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এতে OIS ফিচার সহ এফ/1.79 অ্যাপার্চারযুক্ত 50MP Sony LYT600 প্রাইমারি সেন্সর এবং এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 32MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য Moto G85 5G ফোনে 30W টার্বো চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। আমাদের টেস্ট চলাকালীন 11 ঘন্টা 33 মিনিট PC Mark Battery বেঞ্চমার্ক স্কোর পেয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী একবার ফুল চার্জ করলে 34 ঘন্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ পাওয়া যায়। আমাদের টেস্টে 20% থেকে 100% ফুল চার্জ হতে 62 মিনিট সময় লেগেছে।

Moto G85 5G এর প্রাইস রেঞ্জে অন্যান্য বেস্ট ফোন

জানিয়ে রাখি গত বছর Moto G85 5G ফোনটি লঞ্চ করা হয়েছিল। এই ফোনটির লুক অত্যন্ত স্টাইলিশ ও স্পেসিফিকেশন যথেষ্ট শক্তিশালী হলেও ফোনটি এক বছরের পুরনো। তাই Moto G85 5G ফোনটির পাশাপাশি এই প্রাইস রেঞ্জে বাজারে উপস্থিত লেটেস্ট CMF Phone 2 Pro সহ realme 14T, Infinix Note 50s এবং OPPO K13 5G ফোনগুলিও বেশ উল্লেখযোগ্য।

The post 12GB RAM সহ 5G ফোন পাওয়া যাচ্ছে 17,999 টাকার বিনিময়ে, রয়েছে 32MP সেলফি ক্যামেরা এবং pOLED 3D Curved স্ক্রিন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/12gb-ram-5g-phone-under-18000-with-discount-moto-g85-offer-know-details-in-bengali/feed/ 0
Moto G64 এবং G85 5G ফোনের দামে দারুণ অফার, সস্তায় কেনা যাবে এই সুন্দর স্মার্টফোন https://www.91mobiles.com/bengali/1000-discount-offer-on-moto-g64-5g-and-moto-g85-5g-phone-in-india-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/1000-discount-offer-on-moto-g64-5g-and-moto-g85-5g-phone-in-india-know-details-in-bengali/#respond Tue, 14 Jan 2025 07:53:59 +0000 https://www.91mobiles.com/bengali/?p=60506 Moto G64 এবং G85 5G ফোনে পাওয়া যাচ্ছে দারুণ ছাড়

The post Moto G64 এবং G85 5G ফোনের দামে দারুণ অফার, সস্তায় কেনা যাবে এই সুন্দর স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
Motorola তাদের ফ্যানদের উপহার দেওয়ার জন্য কোম্পানির ‘G’ সিরিজের জনপ্রিয় Moto G64 5G এবং Moto G85 5G ফোনের দামে দারুণ অফার জারি করা হয়েছে। এই অফারে দুটি ফোনের দামে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। কোম্পানির এই অফার ইতিমধ্যে শুরু করে দেওয়া হয়েছে এবং চলবে আগামী 21 জানুয়ারি পর্যন্ত। অফার অনুযায়ী উভয় ফোনের দামে 1,000 টাকা ছাড় পাওয়া যাবে। নিচে এই দুটি ফোনের অফার সম্পর্কে বিস্তারিত জানানো হল।

Motorola 5G ফোনের অফার

Motorola Phone ভেরিয়েন্ট সেলিং প্রাইস ডিসকাউন্ট এফেক্টিভ প্রাইস
Moto G64 5G 8GB RAM + 128GB Storage ₹14,999 ₹1,000 ₹13,999
12GB RAM + 256GB Storage ₹16,999 ₹1,000 ₹15,999
Moto G85 5G 8GB RAM + 128GB Storage ₹17,999 ₹1,000 ₹16,999
12GB RAM + 256GB Storage ₹19,999 ₹1,000 ₹18,999

 

  • ডিসকাউন্ট অফার সহ Moto G64 5G ফোনের 8GB RAM মডেলের দাম 13,999 টাকা হয়ে গেছে। একইভাবে ফোনটির 12GB RAM মডেলের দাম হয়ে গেছে 15,999 টাকা।
  • অফারে Moto G85 5G ফোনের 8GB RAM মডেল 16,999 টাকা এবং 12GB RAM মডেল 18,999 টাকার বিনিময়ে কেনা যাবে।
  • অনলাইনে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি অফলাইন মার্কেটে রিটেইল স্টোরের মাধ্যমেও এই অফার উপভোগ করা যাবে।

Moto G64 5G ফোনের স্পেসিফিকেশন

  • 6.5″ FHD+ 120Hz Display
  • MediaTek Dimensity 7025
  • 50MP Rear Camera
  • 16MP Selfie Camera
  • 6,000mAh Battery
  • 33W Fast Charging

ডিসপ্লে: Moto G64 5G স্মার্টফোন 2400 x 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.5ইঞ্চির ফুলএচডি+ ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনে আইপিএস প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হল স্টাইল ডিসপ্লে সহ 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে।

মেমরি: ভারতীয় বাজারে এই ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এর বেস মডেলে 8GB RAM সহ 128GB স্টোরেজ এবং টপ মডেলে 12GB RAM সহ 256GB স্টোরেজ দেওয়া হয়েছে। এই দুটি ভেরিয়েন্টেই 1টিবি মাইক্রোএসডি কার্ড যোগ করা হয়েছে।

প্রসেসর: Moto G64 5G ফোনটি অ্যান্ড্রয়েড 14 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোন 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি মিডিয়াটেক ডায়মেনসিটি 7025 অক্টাকর প্রসেসর দেওয়া হয়েছে যা 2.5গীগাহার্টজ ক্লক স্পীডে কাজ করে।

ক্যামেরা: Moto G64 5G ফোনে ডুয়াল ক্যামেরা সাপোর্ট করে। এই ফোনে এফ/1.8 অ্যাপচারযুক্ত 50 মেগাপিক্সেল ওআইএস সেন্সর এবং 8 মেগাপিক্সেল ডেপ্ত+ম্যাক্রো সেন্সর দেওয়া হয়েছে। তবে সেলফি তোলা এবং রিলস বানানোর জন্য এতে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি: এই ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 6,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। দ্রুত চার্জিঙের জন্য এই ফোনে 33W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।

অন্যান্য: Moto G64 5G ফোনে 14 5G Bands রয়েছে। এই ফোনে IP52 রেটিং সহ NFC, Bluetooth 5.3, 3.5mm Jack এবং Dolby Atmos Stereo speakers দেওয়া হয়েছে।

Moto G85 5G ফোনের স্পেসিফিকেশন

  • 6.67″+ 3D Curved OLED Screen
  • Qualcomm Snapdragon 6s Gen 3
  • 50MP Rear Camera
  • 32MP Selfie Camera
  • 5,000mAh Battery
  • 33W Fast Charging

ডিসপ্লে: Moto G85 5G ফোনে 6.67 ইঞ্চির FHD+ pOLED 3D কার্ভ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 20:9 আসপেক্ট রেশিও, 2400 x 1080 পিক্সেল রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট, 1600 নিটস পীক ব্রাইটনেস রয়েছে। এই ফোনে সুরক্ষার জন্য ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।

প্রসেসর: এই ফোনে প্রসেসিঙের জন্য 6 ন্যানোমিটার প্রসেসর তৈরি 2.3 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 6এস জেন 3 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে।

স্টোরেজ: Moto G85 5G ফোনে 12GB পর্যন্ত RAM রয়েছে। ফোনটির RAM বুস্ট টেকনোলজির মাধ্যমে 24GB পর্যন্ত RAM এর পারফরমেন্স পাওয়া যাবে। এর সঙ্গে এই ফোনে 128GB এবং 256GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এতে এফ/1.79 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি সেন্সর এবং এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য 32MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Moto G85 5G ফোনে 30W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে।

অন্যান্য: এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 ওএস, ডুয়েল সিম 5G, 4G, NFC, Bluetooth 5.1, 5GHZ Wi-Fi এবং 13 5G ব্যান্ড সহ পেশ করা হয়েছে। এই ফোনের স্ক্রিন গোরিলা গ্লাস 5 যোগ করে প্রোটেক্ট করা হয়েছে। এছাড়া এই ফোনে 4 বছর ওএস আপডেট পাওয়া যাবে।

The post Moto G64 এবং G85 5G ফোনের দামে দারুণ অফার, সস্তায় কেনা যাবে এই সুন্দর স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/1000-discount-offer-on-moto-g64-5g-and-moto-g85-5g-phone-in-india-know-details-in-bengali/feed/ 0
12GB RAM, 50MP ক্যামেরা, 3D কার্ভ স্ক্রিন সহ Moto G85 5G এখন আরও সস্তা, জেনে নিন নতুন দাম https://www.91mobiles.com/bengali/moto-g85-5g-price-discounted-in-india-flipkart-check-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/moto-g85-5g-price-discounted-in-india-flipkart-check-details-in-bengali/#respond Sun, 20 Oct 2024 10:00:51 +0000 https://www.91mobiles.com/bengali/?p=56949 কমে গেল Moto G85 5G ফোনের দাম

The post 12GB RAM, 50MP ক্যামেরা, 3D কার্ভ স্ক্রিন সহ Moto G85 5G এখন আরও সস্তা, জেনে নিন নতুন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
জুলাই মাসে মোটোরোলা তাদের শক্তিশালী Moto G85 5G স্মার্টফোন লঞ্চ করেছিল। বর্তমানে কোম্পানির পক্ষ থেকে ফোনটিতে ডিসকাউন্ট দেওয়া হয়েছে। বিশেষত্ব হল ইউজাররা ব্যাঙ্ক অফার, এক্সচেঞ্জ অফার এবং নো কোস্ট EMI এর মতো সুবিধাগুলি উপভোগ করতে পারবেন। জানিয়ে রাখি এই ফোনটি দুটি স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছিল এবং দুটি স্টোরেজ অপশনেই ছাড় দেওয়া হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Moto G85 5G স্মার্টফোনটির নতুন দাম, স্পেসিফিকেশন এবং অফার সম্পর্কে।

Moto G85 5G এর অফার এবং দাম

  • Moto G85 5G ফোনটি ভারতে 8GB RAM +128GB এবং 12GB RAM +256GB স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছিল। এর মধ্যে বেস মডেলের দাম 17,999 টাকা এবং টপ মডেলের দাম 19,999 টাকা রাখা হয়েছিল।
  • বর্তমানে কোম্পানির পক্ষ থেকে দুটি স্টোরেজ অপশনে 1,000 টাকা ফ্ল্যাট ছাড় দেওয়া হচ্ছে। এই ডিসকাউন্ট সহ বেস মডেলের দাম 16,999 টাকা এবং টপ মডেলের দাম 18,999 টাকায় সেল করা হচ্ছে।
  • যেসব ইউজাররা ফ্লিপকার্ট এক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের ব্যাবহার করবেন, তাঁরা 5 শতাংশ পর্যন্ত ক্যাশ ব্যাক পেয়ে যাবেন।
  • যেসব ইউজাররা একেবারে সম্পূর্ণ পেমেন্ট করে ফোনটি কিনতে চাইচেন না, তাদের জন্য 3 থেকে 6 মাসের সহজ কিস্তিতে নো কোস্ট EMI অপশন দেওয়া হচ্ছে।
  • এক্সচেঞ্জ অফার হিসেবে 10,450 টাকা পর্যন্ত অফ দেওয়া হবে। তবে এই অফার পুরনো ফোনের কন্ডিশনের উপর নির্ভর করে পাওয়া যাবে। এই Moto G85 5G ফোনটি কোবাল্ট ব্লু, অলিভ গ্রিন, আর্বান গ্রে এবং ভিভা ম্যাজেন্টা কালার অপশনে সেল করা হচ্ছে।

কোথা থেকে কিনবেন Moto G85 5G ফোন?

এই ফোনটি উপরোক্ত অফার সহ শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে কেনা যাবে। এটির লিঙ্ক নিচে শেয়ার করা হল। এই লিঙ্কের মাধ্যমে সম্পূর্ণ অফার ডিটেইলস দেখা যাবে। একইভাবে এই ফোনটি কোম্পানির ওয়েবসাইট এবং অন্যান্য রিটেল আউটলেটে পাওয়া যাবে।

ফ্লিপকার্ট লিঙ্ক

Moto G85 5G এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Moto G85 5G ফোনে 6.67 ইঞ্চির FHD+ pOLED 3D কার্ভ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 20:9 আসপেক্ট রেশিও, 2400 x 1080 পিক্সেল রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট, 1600 নিটস পীক ব্রাইটনেস রয়েছে। এই ফোনে সুরক্ষার জন্য ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।
  • প্রসেসর: এই ফোনে প্রসেসিঙের জন্য 6 ন্যানোমিটার প্রসেসর তৈরি 2.3 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 6এস জেন 3 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে।
  • স্টোরেজ: Moto G85 5G ফোনে 12GB পর্যন্ত RAM রয়েছে। ফোনটির RAM বুস্ট টেকনোলজির মাধ্যমে 24GB পর্যন্ত RAM এর পারফরমেন্স পাওয়া যাবে। এর সঙ্গে এই ফোনে 128GB এবং 256GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এতে এফ/1.79 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি সেন্সর এবং এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য 32MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Moto G85 5G ফোনে 30W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে।
  • অন্যান্য: এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 ওএস, ডুয়েল সিম 5G, 4G, NFC, Bluetooth 5.1, 5GHZ Wi-Fi এবং 13 5G ব্যান্ড সহ পেশ করা হয়েছে। এই ফোনের স্ক্রিন গোরিলা গ্লাস 5 যোগ করে প্রোটেক্ট করা হয়েছে। এছাড়া এই ফোনে 4 বছর ওএস আপডেট পাওয়া যাবে।

The post 12GB RAM, 50MP ক্যামেরা, 3D কার্ভ স্ক্রিন সহ Moto G85 5G এখন আরও সস্তা, জেনে নিন নতুন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/moto-g85-5g-price-discounted-in-india-flipkart-check-details-in-bengali/feed/ 0
Moto G85 নাকি Vivo T3? 20,000 টাকা রেঞ্জে কোন ফোনটি বেস্ট? জানুন বিস্তারিত https://www.91mobiles.com/bengali/moto-g85-5g-vs-vivo-t3-5g-comparison-in-bengali/ https://www.91mobiles.com/bengali/moto-g85-5g-vs-vivo-t3-5g-comparison-in-bengali/#respond Mon, 12 Aug 2024 06:35:37 +0000 https://www.91mobiles.com/bengali/?p=54491 Moto G85 এবং Vivo T3 ফোনের তুলনা

The post Moto G85 নাকি Vivo T3? 20,000 টাকা রেঞ্জে কোন ফোনটি বেস্ট? জানুন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
যেসব ইউজাররা 20,000 টাকার রেঞ্জে নতুন 5জি ফোন কেনার কথা ভাবছেন তাদের জানিয়ে রাখি Moto G85 এবং Vivo T3 5G ফোনদুটি এই রেঞ্জের বেস্ট অপশন হতে পারে। আকর্ষণীয় লুক এবং শক্তিশালী স্পেসিফিকেশন সহ ফোনদুটির মধ্যে কোন ফোনটি বেশি ভালো? এই বিষয়ে বিশদে জানার জন্য আমরা Moto G85 5G এবং Vivo T3 5G ফোনের তুলনা করেছি। নিচে এই বিষয়ে বিস্তারিত জানানো হল।

দামের তুলনা

Moto G85 5G Vivo T3 5G
ভেরিয়েন্ট লঞ্চ প্রাইস ভেরিয়েন্ট লঞ্চ প্রাইস
8GB + 128GB ₹17,999 8GB + 128GB ₹19,999
-নেই- 8GB + 256GB ₹21,999
12GB + 256GB ₹19,999 -নেই-

 

Moto G85 5G এর দাম

Moto G85 5G ফোনটির বেস ভেরিয়েন্টে 8GB RAM ও 128GB স্টোরেজ দেওয়া হয়েছে এবং এই মডেলের দাম রাখা হয়েছে 17,999 টাকা। একইভাবে ফোনটির টপ মডেলে 12GB RAM এর সঙ্গে 256GB স্টোরেজ যোগ করা হয়েছে এবং এই মডেলের দাম 19,999 টাকা। ভারতীয় বাজারে মোটোরোলা স্মার্টফোনটি Olive Green, Cobalt Blue এবং Urban Grey কালারে সেল করা হচ্ছে।

Vivo T3 5G এর দাম

Vivo T3 5G ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে সেল করা হয়। এই ফোনটিতে 8GB RAM ও 128GB স্টোরেজ এবং 256GB স্টোরেজ রয়েছে। Vivo T3 5G স্মার্টফোনটির বেস ভেরিয়েন্টের দাম 19,999 টাকা এবং টপ ভেরিয়েন্টের দাম 21,999 টাকা রাখা হয়েছে। Vivo T3 5G ফোনটি Cosmic Blue এবং Crystal Flake দুটি কালারে সেল করা হচ্ছে।

Moto G85 5G এর ছবি

Vivo T3 5G এর ছবি

স্পেসিফিকেশনের তুলনা

স্পেসিফিকেশন Moto G85 5G Vivo T3 5G
স্ক্রিন 6.67″ 120Hz pOLED Curved 6.67″ 120Hz AMOLED
প্রসেসর Qualcomm Snapdragon 6s Gen 3 MediaTek Dimensity 7200
ওএস MyUX + Android 14 Funtouch OS 14 + Android 13
RAM + স্টোরেজ 12GB RAM + 256GB Storage 8GB RAM + 256GB Storage
ব্যাক ক্যামেরা 50MP OIS (f/1.79)
+
8MP Ultra-wide (f/2.2)
50MP OIS GN9 (f/1.79)
+
2MP lens (f/2.4)
ফ্রন্ট ক্যামেরা 32MP Selfie Camera (f/2.4) 16MP Selfie Camera (f/2.0)
চার্জিং 33W TurboPower 44W FlashCharge
ব্যাটারি 5,500mAh Battery 5,000mAh Battery

 

ডিসপ্লে

Moto G85 5G ফোনটিতে 20:9 অ্যাস্পেক্ট রেশিয় দিয়ে তৈরি 2400 x 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির ফুলএইচডি + পাঞ্চ-হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। এই pOLED 3D Curved স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট সহ 1600নিটস ব্রাইটনেস এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।

Vivo T3 5G ফোনটিতে 2400 x 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির ফুলএইচডি+ পাঞ্চ-হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন এমোলেড প্যানেল দিয়ে তৈরি 120Hz রিফ্রেশ রেট, 1200Hz টাচ স্যাম্পেলিং রেট এবং 1200নিটস ব্রাইটনেস রয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটিতে DT-Star2 Glass প্রোটেকশন যোগ করা হয়েছে।

প্রসেসর

Moto G85 5G ফোনটিতে অ্যান্ড্রয়েড 14 এবং MyUX সহ লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনটি 6 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি 2.30 গীগাহার্টজ ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 6s Gen 3 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। গ্রাফিক্সের জন্য এই ফোনে Adreno 619 GPU সাপোর্ট করে।

Vivo T3 5G ফোনটি 4ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি 2.8 গীগাহার্টজ ক্লক স্পীডযুক্ত 64 বিট মিডিয়াটেক ডায়মেনসিটি 7200 অক্টাকোর প্রসেসর সহ লঞ্চ করা হয়েছে। গ্রাফিক্সের জন্য এই ফোনে Mali 610 GPU উপস্থিত রয়েছে।

বেঞ্চমার্ক রেজাল্ট

Benchmarks Moto G85 5G Vivo T3 5G
আনটুটু ওভারঅল স্কোর 471687 715922
আনটুটু সিপিইউ স্কোর 150469 235132
আনটুটু জিপিইউ স্কোর 90187 179555
আনটুটু মেমরি স্কোর 103962 119964
আনটুটু ইউএক্স স্কোর 127069 181271
গীকবেঞ্চ সিঙ্গেল কোর 926 1177
গীকবেঞ্চ মাল্টি কোর 2145 2646

 

গেমিং পারফরমেন্স

Moto G85 5G এবং Vivo T3 5G ফোনদুটির গেমিং পারফরমেন্স টেস্টের জন্য আমাদের টেস্টিং টিম দুটি স্মার্টফোনেই 30 মিনিট করে 3টি গেম খেলেছে। গেম খেলার সময় কোন ফোন কেমন পারফরমেন্স দিয়েছে এবং খেলার পর কোন ফোনের ব্যাটারি কতটা কমেছে ও কতটা হীট হয়েছে সেই বিষয়ে নিচে জানানো হল।

গেমিং পারফরমেন্স (30 মিনিট টেস্ট রেজাল্ট) Moto G85 5G Vivo T3 5G
COD গ্রাফিক্স সেটিংস Very High Very High
COD-তে ফোন হীট 6.1° 8.7°
COD-তে ব্যাটারি ড্রপ 8% 6%
BGMI গ্রাফিক্স সেটিংস HD HDR
BGMI-তে ফোন হীট 5.4° 7.7°
BGMI-তে ব্যাটারি ড্রপ 6% 6%
Real Racing 3 গ্রাফিক্স সেটিংস Standard Standard
Real Racing 3-তে ফোন হীট 4.1° 8.2°
Real Racing 3-তে ব্যাটারি ড্রপ 6% 5%

 

স্টোরেজ

Moto G85 5G ফোনটি 8GB RAM এবং 12GB RAM সহ দুটি মডেলে লঞ্চ করা হয়েছে। এই ফোনটিতে RAM Boost ফিচার রয়েছে। ফিজিক্যাল RAM এবং 12GB ভার্চুয়াল RAM এর মাধ্যমে এতে 24GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়। এই ফোনটিতে 128GB এবং 256GB স্টোরেজ রয়েছে। তবে এতে মেমরি কার্ড ব্যাবহার করা যাবে না।

Vivo T3 5G ফোনটি 8GB RAM এর সঙ্গে 128GB ও 256GB স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। 8GB ভার্চুয়াল RAM এবং 8GB ফিজিক্যাল RAM ব্যাবহার করে এই ফোনে 16GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়। এই ফোনটি 1টিবি মাইক্রোএসডি কার্ড সাপোর্ট করে।

ফটোগ্রাফি

ব্যাক ক্যামেরা

Moto G85 5G স্মার্টফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা যোগ করা হয়েছে। এতে OIS ফিচারযুক্ত f/1.79 অ্যাপার্চারযুক্ত 50MP Sony LYT600 মেইন সেন্সর রয়েছে। একইসঙ্গে সেটআপে f/2.2 অ্যাপার্চারযুক্ত 8MP আল্ট্রা ওয়াইড লেন্সও দেওয়া হয়েছে।

ফোটোগ্রাফির জন্য Vivo T3 5G ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে OIS এবং EIS ফিচারযুক্ত f/1.79 অ্যাপার্চারযুক্ত Sony IMX882 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়া এতে f/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের বোকে লেন্সও রয়েছে।

ফ্রন্ট ক্যামেরা

সেলফি এবং ভিডিও কলের জন্য Moto G85 5G ফোনটিতে 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এই ক্যামেরা 0.7µm পিক্সেল সাইজের সেন্সর সহ f/2.4 অ্যাপার্চারে কাজ করে এবং কোয়াড পিক্সেল ফিচার সাপোর্ট করে।

Vivo T3 5G ফোনে সেলফি তোলা, রিল বানানো এবং ভিডিও কলের জন্য 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এটি 1/31″ সেন্সর সহ f/2.0 অ্যাপার্চারে কাজ করে।

Moto G85 5G ক্যামেরা স্যাম্পেল

Vivo T3 5G ক্যামেরা স্যাম্পেল

ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য Moto G85 5G ফোনটিতে 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী একবার পুরোপুরি চার্জ করলে 34 ঘণ্টা পর্যন্ত চলতে পারে। এছাড়াও, দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 30W TurboPower চার্জিং ফিচার যোগ করা হয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য Vivo T3 5G ফোনটিতে 44W FlashCharge সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

ব্যাটারি টেস্ট Moto G85 5G Vivo T3 5G
চার্জিং স্পীড 33W ফাস্ট চার্জিং 44W ফাস্ট চার্জিং
পিসিমার্ক ব্যাটারি লাইফ 11 ঘন্টা 13 মিনিট 11 ঘন্টা 16 মিনিট
ইউটিউব ভিডিও ব্যাটারি ড্রপ (30 মিনিট প্লেব্যাক) 4% 4%
20% থেকে 100% চার্জ টাইম 62 মিনিট 70 মিনিট

কোন ফোনটি কোথায়ে এগিয়ে?

Moto G85 স্মার্টফোনটি Vivo T3 ফোনটির থেকে সস্তা। Vivo T3 ফোনটির তুলনায় Moto G85 স্মার্টফোনটিতে কম দামে 12GB RAM সহ 256GB Storage পাওয়া যায়। Moto G85 ফোনটিতে কার্ভ ডিসপ্লে যা Vivo T3 ফোনটিতে ফ্ল্যাট ডিসপ্লের থেকে ভালো। কার্ভ ডিজাইনের মাধ্যমে অসাধারণ ভিজুয়াল আউটপুট পাওয়া যায়।

ক্যামেরার দিক দিয়ে মেগাপিক্সেল এবং অ্যাপারচারের ক্ষেত্রে এই দুটি স্মার্টফোন প্রায় একইরকম। তবে ক্যামেরা স্যাম্পলে Moto G85 ফোনটির ছবি বেশি উজ্জ্বল এবং কালারফুল লাগে। হ্যাঁ Moto G85 ফোনটির সেলফি ক্যামেরা Vivo T3 ফোনটির থেকে বেশি বড়ো।

প্রসেসিঙের ক্ষেত্রে Vivo T3 5G ফোনটি Moto G85 ফোনটিকে একপাক্ষিকভাবে পরাজিত করে। সমস্ত বেঞ্চমার্ক স্কোরে এটি Motorola ফোনটিকে পিছনে ফেলে দিয়েছে। অন্যদিকে মোবাইল গেমিঙের ক্ষেত্রে Vivo ফোনটি দুর্দান্ত পারফরম্যান্স পাওয়া যায়। তবে একইসঙ্গে এই ফোনটি বেশি গরমও হয়ে যায়।

ব্যাটারি ব্যাকআপের দিক দিয়ে Moto G85 ফোনটিতে Vivo T3 ফোনটির তুলনায় বড় ব্যাটারি দেওয়া হয়েছে। তবে এই ফোনটিতে Vivo ফোনটির থেকে কম ব্যাকআপ পাওয়া যায়। অন্যদিকে Moto G85 5G ফোনটি Vivo T3 ফোনটির তুলনায় চার্জিং স্পীড কম হলেও, বড় ব্যাটারির জন্য এটি Vivo ফোনের থেকে দ্রুত চার্জ হয়।

যেসব ইউজাররা মোবাইল গেমিঙের জন্য নতুন ফোন খুঁজছেন তাদের জন্য Vivo T3 5G ফোনটি ভালো অপশন। এছাড়া লুক, ক্যামেরা এবং ব্যাটারি চার্জিঙের জন Moto G85 ফোনটি ভালো অপশন।

The post Moto G85 নাকি Vivo T3? 20,000 টাকা রেঞ্জে কোন ফোনটি বেস্ট? জানুন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/moto-g85-5g-vs-vivo-t3-5g-comparison-in-bengali/feed/ 0
আগামীকাল ভারতে লঞ্চ হবে Moto G85 5G স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন https://www.91mobiles.com/bengali/know-moto-g85-5g-price-leaked-before-launch-in-india-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/know-moto-g85-5g-price-leaked-before-launch-in-india-details-in-bengali/#respond Tue, 09 Jul 2024 08:10:12 +0000 https://www.91mobiles.com/bengali/?p=53131 10 জুলাই ভারতে লঞ্চ হবে Moto G85 5G

The post আগামীকাল ভারতে লঞ্চ হবে Moto G85 5G স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
আগামী 10 জুলাই Moto G85 5G স্মার্টফোনটি ভারতে লঞ্চ করা হবে। এই আপকামিং Motorola স্মার্টফোনে 32MP সেলফি ক্যামেরা, 3D Curved pOLED ডিসপ্লে এবং 24GB RAM (12GB+12GB) সহ পেশ করা হবে। আগেই কোম্পানির পক্ষ থেকে Moto G85 5G স্মার্টফোনের দাম জানানো হয়েছে। শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে Moto G85 স্মার্টফোনের দাম দেখা গেছে।

Moto G85 5G এর দাম (লিক)

এই আপকামিং স্মার্টফোনটি Moto G85 5G নাম ও অন্যান্য ডিটেইলস সহ এই ফোনের দাম শপিং সাইট ফ্লিপকার্টের প্রোডাক্ট পেজে লেখা হয়েছে। এর মাধ্যমে এই ফোনটি 12GB RAM + 256GB স্টোরেজের দাম 18,999 টাকা দেখা গেছে। জানিয়ে রাখি এই দামের সঙ্গে ‘স্টার’ লেখা রয়েছে, যার ফলে বোঝা যায় এটি এই ফোনটির এফেক্টিভ দাম অর্থাৎ অফার ও ডিসকাউন্ট সহ এই দামে ফোনটি পাওয়া যাবে। ফলে 12GB RAM সহ Moto G85 5G স্মার্টফোনের দাম 20,999 টাকা রাখা হবে বলে আশা করা হচ্ছে।

Moto G85 5G এর স্পেসিফিকেশন

  1. ডিসপ্লে: Moto G85 5G স্মার্টফোনে 20:9 আসপেক্ট রেশিওযুক্ত 2400 x 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির FHD+ pOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্মার্টফোনে 3D Curved ডিসপ্লে সহ 120Hz রিফ্রেশ রেট, 1600নিটস ব্রাইটনেস এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
  2. প্রসেসর: Moto G85 5G স্মার্টফোনে অ্যান্ড্রয়েড14 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনে 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.3গীগাহার্টজ ক্লক স্পীডযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 6এস জেন 3 অক্টাকোর প্রসেসর সাপোর্ট দেওয়া হয়েছে।।
  3. স্টোরেজ: Moto G85 5G স্মার্টফোনে 12GB RAM সাপোর্ট করে। এই স্মার্টফোনে RAM Boost ফিচার সহ ফিজিক্যাল RAM এবং 12GB ভার্চুয়াল RAM এর সহযোগিতায় 24GB RAM এর ক্ষমতা দেওয়া হয়েছে। এই মোটোরোলা স্মার্টফোনে 1TB মেমরি কার্ড ব্যাবহার করা যাবে।
  4. ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Moto G85 5G স্মার্টফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এই স্মার্টফোনের ব্যাক প্যানেলে এফ/1.79 অ্যাপচারযুক্ত 50MP মেইন সেন্সর সহ এফ/2.2 অ্যাপচারযুক্ত 8MP আল্ট্রা ওয়াইড এঙ্গেল লেন্স রয়েছে। অন্যদিকে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 32মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
  5. ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই স্মার্টফোনে 30W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
  6. অন্যান্য: Moto G85 5G স্মার্টফোনে NFC, Bluetooth 5.1 এবং 5GHZ Wi-Fi সহ 13 5G Bands দেওয়া হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই নতুন স্মার্টফোনে গোরিলা গ্লাস 5 প্রোটেকশন এবং 4 বছরের ওএস আপগ্রেড সহ লঞ্চ করা হয়েছে।

The post আগামীকাল ভারতে লঞ্চ হবে Moto G85 5G স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/know-moto-g85-5g-price-leaked-before-launch-in-india-details-in-bengali/feed/ 0
24GB RAM-এর ক্ষমতা সহ লঞ্চ হল Moto G85 5G স্মার্টফোন, রয়েছে 32MP সেলফি ক্যামেরা https://www.91mobiles.com/bengali/32mp-selfie-camera-50mp-back-camera-phone-moto-g85-5g-launched-in-global-market-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/32mp-selfie-camera-50mp-back-camera-phone-moto-g85-5g-launched-in-global-market-details-in-bengali/#respond Wed, 26 Jun 2024 08:11:31 +0000 https://www.91mobiles.com/bengali/?p=52371 গ্লোবাল মার্কেটে লঞ্চ হল Moto G85 5G

The post 24GB RAM-এর ক্ষমতা সহ লঞ্চ হল Moto G85 5G স্মার্টফোন, রয়েছে 32MP সেলফি ক্যামেরা first appeared on 91Mobiles Bengali.

]]>
মোটোরোলা তাদের নতুন Moto G85 5G স্মার্টফোন গ্লোবাল মার্কেটে লঞ্চ করেছে। এই ফোনটি 24GB RAM (12GB+12GB) স্টোরেজ ক্ষমতা সম্পন্ন। এই ফোনে 32MP সেলফি ক্যামেরা এবং 50MP রেয়ার ক্যামেরা রয়েছে। আগামী দিনে এই ফোনটি ভারতীয় বাজারেও লঞ্চ করা হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Moto G85 5G স্মার্টফোন সম্পর্কে।

Moto G85 5G এর দাম (গ্লোবাল)

মোটোরোলা তাদের নতুন স্মার্টফোন 12GB RAM + 512GB স্টোরেজ সহ লঞ্চ করেছে। এই Moto G85 5G স্মার্টফোনের গ্লোবাল দাম £299.99 অর্থাৎ প্রায় 31,700 টাকা রাখা হয়েছে। বাজারে এই স্মার্টফোনটি Urban Grey, Olive Green এবং Cobalt Blue এর মতো তিনটি কালার অপশনে পেশ করা হয়েছে।

Moto G85 5G এর স্পেসিফিকেশন (গ্লোবাল)

  • 6.67″ 3ডী কার্ভ ওএলইডী ডিসপ্লে
  • কোয়ালকম স্ন্যাপড্রাগন 6এস জেন 3
  • 12GB RAM + 512GB স্টোরেজ
  • 12GB RAM বুস্ট ফিচার
  • 50 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা
  • 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
  • 33ওয়াট 5,000এমএএচ ব্যাটারি

ডিসপ্লে: Moto G85 5G স্মার্টফোনে 20:9 অ্যাস্পেক্ট রেশিয় দিয়ে তৈরি 2400 x 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির FHD+ pOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্মার্টফোনে 3D Curved ডিসপ্লে সহ 120Hz রিফ্রেশ রেট, 1600নিটস ব্রাইটনেস এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

প্রসেসর: Moto G85 5G স্মার্টফোনে অ্যান্ড্রয়েড14 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনে 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি কোয়ালকম স্ন্যাপড্রাগন 6এস জেন 3 অক্টাকোর প্রসেসর সাপোর্টেড 2.3গীগাহার্টজ ক্লক স্পীডে কাজ করে।

স্টোরেজ: Moto G85 5G স্মার্টফোনে 12GB RAM সাপোর্ট করে। এই স্মার্টফোনে RAM Boost ফিচার সহ ফিজিক্যাল RAM এবং 12GB ভার্চুয়াল RAM এর সহযোগিতায় 24GB RAM এর ক্ষমতা দেওয়া হয়েছে। এই মোটোরোলা স্মার্টফোনে 1TB মেমরি কার্ড ব্যাবহার করা যাবে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Moto G85 5G স্মার্টফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এই স্মার্টফোনের ব্যাক প্যানেলে এফ/1.79 অ্যাপচারযুক্ত 50MP মেইন সেন্সর সহ এফ/2.2 অ্যাপচারযুক্ত 8MP আল্ট্রা ওয়াইড এঙ্গেল লেন্স রয়েছে। অন্যদিকে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 32মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই স্মার্টফোনে 30W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

অন্যান্য: Moto G85 5G স্মার্টফোনে NFC, Bluetooth 5.1 এবং 5GHZ Wi-Fi সহ 13 5G Bands দেওয়া হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই নতুন স্মার্টফোনে 4 বছরের ওএস আপগ্রেড সহ লঞ্চ করা হয়েছে।

The post 24GB RAM-এর ক্ষমতা সহ লঞ্চ হল Moto G85 5G স্মার্টফোন, রয়েছে 32MP সেলফি ক্যামেরা first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/32mp-selfie-camera-50mp-back-camera-phone-moto-g85-5g-launched-in-global-market-details-in-bengali/feed/ 0
লঞ্চের আগেই লিক হল Moto G85 5G ফোনের দাম এবং ক্যামেরার ডিটেইলস https://www.91mobiles.com/bengali/32-mp-selfie-camera-smartphone-moto-g85-5g-price-leaked-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/32-mp-selfie-camera-smartphone-moto-g85-5g-price-leaked-details-in-bengali/#respond Sat, 22 Jun 2024 16:42:14 +0000 https://www.91mobiles.com/bengali/?p=51990 তিনটি কালার অপশনে লঞ্চ হবে Moto G85

The post লঞ্চের আগেই লিক হল Moto G85 5G ফোনের দাম এবং ক্যামেরার ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
Motorola ‘G’ সিরিজের অধীনে একটি নতুন স্মার্টফোন নিয়ে কাজ করছে যা Moto G85 5G নামে লঞ্চ করা হবে। আপাতত কোম্পানি এই 5G ফোনটির সম্পর্কে কোন ডিটেইলস জানায়নি, তবে এর আগে ডিভাইসটি একাধিক সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়েছে। সম্প্রতি একটি নতুন লিক রিপোর্টে Moto G85 5G ফোনের দামও প্রকাশ করা হয়েছে।

Moto G85 5G ফোনের দাম (লিক)

Motorola Moto G85 5G ফোনের 12GB RAM + 256GB মেমরি ভেরিয়েন্টটি আন্তর্জাতিক মার্কেটে 349 ইউরোতে লঞ্চ করা যেতে পারে। ভারতীয় মূল্য অনুযায়ী এই ফোনটি প্রায় 31,000 টাকা দামে লঞ্চ হতে পারে। ভারতে Moto G85 5G ফোনটির দাম আন্তর্জাতিক মার্কেটের তুলনায় কম রাখা হবে। এই মোবাইলটি Surf (Blue), Gray এবং Olivin কালার অপশনে লঞ্চ হতে পারে।

 

Moto G85 5G ফোনের স্পেসিফিকেশন (লিক)

  • প্রসেসর: Moto G85 সম্প্রতি সার্টিফিকেশন সাইট TENAA-তে লিস্টেড হয়েছে যেখানে প্রকাশ করা হয়েছে যে এই ফোনটিতে 2.3GHz ক্লক স্পিড যুক্ত একটি অক্টা-কোর প্রসেসর রয়েছে। Geekbench লিস্টিং অনুযায়ী এই ফোনে Qualcomm Snapdragon 4 Gen 3 চিপসেট থাকবে বলে জানা গেছে।
  • স্ক্রীন: Moto G85 একটি 6.8-ইঞ্চি FullHD+ স্ক্রীন সহ TENAA-তে লিস্টেড হয়েছে। লিস্টিং অনুযায়ী এই ফোনটিতে একটি কার্ভড-এজ স্ক্রিন থাকবে যা একটি OLED প্যানেলে নির্মিত হবে। এই স্মার্টফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর টেকনোলজিও দেওয়া যেতে পারে।
  • ব্যাক ক্যামেরা: ফটোগ্রাফির জন্য নতুন Motorola স্মার্টফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা দেখা যাবে। লিক রিপোর্ট অনুযায়ী এই ফোনের ব্যাক প্যানেলে একটি 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকবে যা একটি 8 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সরের সঙ্গে কাজ করবে।
  • ফ্রন্ট ক্যামেরা: Moto G85 স্মার্টফোনটি সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করবে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Moto G85 ফোনে 5,000mAh ব্যাটারি থাকবে যা 33W ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করবে।

The post লঞ্চের আগেই লিক হল Moto G85 5G ফোনের দাম এবং ক্যামেরার ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/32-mp-selfie-camera-smartphone-moto-g85-5g-price-leaked-details-in-bengali/feed/ 0
শীঘ্রই লঞ্চ হতে পারে Moto G85 5G স্মার্টফোন, 3C সার্টিফিকেশন সাইটে হল লিস্টেড https://www.91mobiles.com/bengali/moto-g85-5g-3c-certification-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/moto-g85-5g-3c-certification-details-in-bengali/#respond Thu, 20 Jun 2024 15:04:05 +0000 https://www.91mobiles.com/bengali/?p=51827 25 জুন চীনে লঞ্চ হবে Motorola S50 Neo স্মার্টফোন

The post শীঘ্রই লঞ্চ হতে পারে Moto G85 5G স্মার্টফোন, 3C সার্টিফিকেশন সাইটে হল লিস্টেড first appeared on 91Mobiles Bengali.

]]>
Motorola আগামী সপ্তাহে G-সিরিজ প্রসারিত করে Moto G85 5G স্মার্টফোনটি লঞ্চ করবে বলে অনুমান করা হচ্ছে। আগামী 25 জুন চীনে লঞ্চ হতে চলেছে Motorola S50 Neo স্মার্টফোন, যেটা G85 নামে ভারত সহ অন্যান্য মার্কেটে লঞ্চ হতে পারে। বর্তমানে এই ফোনটি দাম এবং স্পেসিফিকেশন সহ 3C সার্টিফিকেশন ওয়েবসাইটে লিস্টেড হয়েছে। এই পোস্টে আপনাদের এই ফোনের ডিটেইলস জানানো হল।

Moto G85 5G ফোনের 3C লিস্টিং

  • লিস্টিং অনুসারে Motorola S50 Neo ফোনের মডেল নম্বর XT2427-4, এবং এর আন্তর্জাতিক G85 কাউন্টারপার্টের মডেল নম্বর XT2427-2 এবং XT2427-3 রয়েছে৷
  • 3C লিস্টিং অনুযায়ী মার্কেটে আসন্ন Motorola মোবাইলটি 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
  • Moto G85 5G 3C তালিকায় মডেল নম্বর MC-338 যুক্ত চার্জারটি টেস্টিং এর জন্য ব্যবহার করা হয়েছিল৷
  • এই চার্জারটি 15W (5V/3A), 27W (9V/3A), 30W (12V/2.5A) এবং 33W (11V/3A) পাওয়ার আউটপুট সাপোর্ট করে।
  • Moto G85 5G ফোনটি ভারতের BIS সাইটেও লিস্টেড হয়েছে, যার ফলে এটি শীঘ্রই ভারতে লঞ্চ হবে বলে অনুমান করা হচ্ছে।

Moto G85 5G ফোনের স্পেসিফিকেশন (লিক)

Moto G85 5G ফোনের স্পেসিফিকেশন ইতিমধ্যেই লিক হয়েছে।

  • ডিসপ্লে: Moto G85 5G ফোনটিতে একটি 6.67-ইঞ্চি pOLED ডিসপ্লে থাকবে বলে অনুমান করা হচ্ছে। এই ফোনে FHD+ রেজলিউশন এবং 120Hz রিফ্রেশরেট দেওয়া যেতে পারে।
  • প্রসেসর: এই মোবাইলে 2.3GHz ক্লক স্পিড যুক্ত একটি শক্তিশালী Qualcomm Snapdragon 6s Gen 3 চিপসেট ইনস্টল করা যেতে পারে। গ্রাফিক্সের জন্য এই ফোনে Adreno 619 GPU পাওয়া যাবে।
  • ক্যামেরা: এই ফোনের ব্যাক ক্যামেরা সেটআপে একটি ট্রিপল ক্যামেরা থাকবে। যেখানে একটি 50MP প্রাইমারি ক্যামেরা এবং আরেকটি 8MP সেন্সর থাকতে পারে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে 32MP সেন্সর ব্যবহার করা যেতে পারে।
  • মেমরি: লিক রিপোর্ট অনুযায়ী Moto G85 5G ফোনে 8GB RAM + 256GB ইন্টারনাল স্টোরেজ থাকবে।
  • ব্যাটারি: Moto G85 5G ফোনে একটি বড় 5,000mAh ব্যাটারি থাকবে যা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

The post শীঘ্রই লঞ্চ হতে পারে Moto G85 5G স্মার্টফোন, 3C সার্টিফিকেশন সাইটে হল লিস্টেড first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/moto-g85-5g-3c-certification-details-in-bengali/feed/ 0
শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে Moto G85 5G স্মার্টফোন, লিস্টেড হল বিআইএস সাইটে https://www.91mobiles.com/bengali/moto-g85-5g-bis-tdra-tenaa-listing-india-launch-soon-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/moto-g85-5g-bis-tdra-tenaa-listing-india-launch-soon-details-in-bengali/#respond Sat, 15 Jun 2024 10:21:48 +0000 https://www.91mobiles.com/bengali/?p=51485 বিআইএস সাইটে লিস্টেড হল Moto G85 5G স্মার্টফোন

The post শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে Moto G85 5G স্মার্টফোন, লিস্টেড হল বিআইএস সাইটে first appeared on 91Mobiles Bengali.

]]>
মোটোরোলা ভারতীয় বাজারে তাদের জি-সিরিজ নিয়ে আসতে পারে। শীঘ্রই এই সিরিজের অধীনে Moto G85 5G স্মার্টফোন লঞ্চ করা হতে পারে বলে আশা করা হচ্ছে। এই আপকামিং ফোনটি ভারতের ব্যুরো অফ ইন্ডিয়া স্ট্যান্ডর্ড (BIS), TDRA এবং TENAA ওয়েবসাইটে লিস্টেড হয়েছে। জানিয়ে রাখি এর আগেও এই ফোনের রেন্ডার, স্পেসিফিকেশন এবং অন্যান্য সার্টিফিকেশন প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের লিস্টিং এবং সম্ভাব্য ফিচার সম্পর্কে।

Moto G85 5G এর বিআইএস লিস্টিং

  • মাই স্মার্ট প্রাইস BIS সার্টিফিকেশন প্ল্যাটফর্মে Moto G85 ফোনটি XT2427-3 মডেল নাম্বার সহ স্পট করেছে।
  • এই লিস্টিঙের মাধ্যমে এই ফোনের অন্যান্য কোনো স্পেসিফিকেশন সম্পর্কে জানা না গেলেও এই ফোনটি শীঘ্রই লঞ্চ করা হতে পারে বলে আভাস পাওয়া গেছে।

Moto G85 5G এর টিডিআরএ লিস্টিং

  • TDRA সার্টিফিকেশন থেকে ফোনের নাম সম্পর্কে জানা গেছে, নীচে দেওয়া ইমেজে ফোনের নাম Moto G85 5G দেখানো হয়েছে।
  • এই লিস্টিঙের মাধ্যমে এই ফোন সম্পর্কে বেশি কিছু জানা যায়নি। তবে এই আপকামিং ফোনে 5G ফিচার দেওয়া হবে বলে জানা গেছে।

Moto G85 5G এর TENAA লিস্টিং

Moto G85 5G এর TENAA লিস্টিং

  • TENAA সার্টিফিকেশন সাইটের মাধ্যমে Moto G85 ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে।
  • লিস্টিং অনুযায়ী এই আপকামিং ফোনে 1080 X 2400 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.6 ইঞ্চির OLED FHD+ ডিসপ্লে দেওয়া হতে পারে।
  • লিস্টিঙের মাধ্যমে প্রকাশ্যে আসা তথ্যও অনুযায়ী এই ফোনে 2.3GHz পীক ক্লক স্পীডযুক্ত অক্টা-কোর প্রসেসর দেওয়া হবে বলে জানা গেছে। এই ফোনে Snapdragon 4 Gen 3 প্রসেসর দেওয়া হতে পারে।
  • এই ফোনটি 8GB/12GB/16GB/18GB RAM এবং 12GB/256GB/1TB পর্যন্ত স্টোরেজ অপশনে পেশ করা হতে পারে।
  • ফোনটিতে 4,850mAh ব্যাটারি দেওয়া হতে পারে এবং এটি 5000mAh ক্ষমতাসম্পন্ন বলে বাজারে আনা হবে।
  • লিস্টিং অনুযায়ী Moto G85 ফোনে 50MP প্রাইমারি ক্যামেরা এবং 8MP সেকেন্ডারি লেন্স দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। সেলফির জন্য ফ্রন্টে 32MP ক্যামেরা যোগ করা হতে পারে।
  • TENAA লিস্টিং অনুযায়ী এই ফোনের ডায়মেনশন 161.9×73×7.5 মিমি এবং ওজন 171 গ্রাম হতে পারে।

The post শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে Moto G85 5G স্মার্টফোন, লিস্টেড হল বিআইএস সাইটে first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/moto-g85-5g-bis-tdra-tenaa-listing-india-launch-soon-details-in-bengali/feed/ 0
লিক হল Moto G85 5G ফোনের ডিজাইন, কালার অপশন এবং স্পেসিফিকেশন, দেখে নিন লুক এবং ফিচার https://www.91mobiles.com/bengali/moto-g85-5g-renders-design-specs-leaked-read-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/moto-g85-5g-renders-design-specs-leaked-read-details-in-bengali/#respond Thu, 30 May 2024 10:40:43 +0000 https://www.91mobiles.com/bengali/?p=50297 লিক হল Moto G85 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন

The post লিক হল Moto G85 5G ফোনের ডিজাইন, কালার অপশন এবং স্পেসিফিকেশন, দেখে নিন লুক এবং ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
মোটোরোলা কিছু দিনের মধ্যেই গ্লোবাল এবং ভারতীয় বাজারে তাদের নতুন জি সিরিজের Moto G85 5G স্মার্টফোন লঞ্চ করা হতে পারে। এটি আগের জি84 মডেলের সাকসেসর বলে আশা করা হচ্ছে। সম্প্রতি লিক হয়েছে এই ফোনের ডিজাইন। এবার সম্প্রতি প্রকাশ্যে আসা লিকের মাধ্যমে এই ফোনের রেন্ডার, কালার অপশন এবং স্পেসিফিকেশনের ডিটেইলস শেয়ার করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের ফিচার এবং লুক সম্পর্কে।

Moto G85 5G এর ডিজাইন এবং কালার অপশন (লিক)

  • টিপস্টার ইভান ব্লাস তাঁর সোশ্যাল মিডিয়া সাইট এক্সে Moto G85 5G ফোনের ডিটেইলস শেয়ার করেছে।
  • লিক রেন্ডার অনুযায়ী মোটো G85 ফোনে ব্রাস, ডার্ক গ্রে এবং ব্লু এই তিনটি কালার অপশনে পেশ করা হতে পারে।
  • এই ফোনের সামনের দিকে পাঞ্চ-হোল কাটআউট এবং চারিদিকে পাতলা বেজাল দেখা গেছে। ফোনটির ফ্রন্ট এবং ব্যাকে কিছুটা কার্ভ ডিজাইন রয়েছে।
  • এই ফোনের ব্যাক প্যানেলে রেয়ার ক্যামেরা কিছুটা উঁচু রয়েছে। এই ফোনে ডুয়াল ক্যামেরা এবং LED ফ্ল্যাশ দেখা গেছে।
  • ফোনটির ডানদিকে পাওয়ার বাটন এবং ভলিউম বাটন রয়েছে এবং নীচের দিকে ইউএসবি টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে।
  • ফ্রন্ট ডিসপ্লেতে ফোনটির নাম দেখা গেছে, তবে ব্যাক প্যানেলে মোটোরোলা লোগো ব্র্যান্ডিং রয়েছে।

Moto G85 5G এর স্পেসিফিকেশন (লিক)

  • ডিসপ্লে: টিপস্টার মস্ট্রি ল্যুপিন বক্তব্য অনুযায়ী Moto G85 5G ফোনে 6.67-ইঞ্চির pOLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ফোনে FHD+ রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট যোগ করা হতে পারে।
  • প্রসেসর: এই স্মার্টফোনে 2.3GHz ক্লক স্পীড এবং অ্যাড্রিনো 619 GPU সহ স্ন্যাপড্রাগন 6এস জেন 3 অক্টা-কোর প্রসেসর দেওয়া হতে পারে।
  • ক্যামেরা: এই ফোনে রেয়ার সেটআপে (f/1.79″) সহ 50MP প্রাইমারি ক্যামেরা এবং ম্যাক্রো 9MP আল্ট্রা-ওয়াইড সেন্সর দেওয়া হতে পারে। সেলফি এবং ভিডিও কলের জন্য 32MP সেন্সর যোগ করা হবে বলে আশা করা হচ্ছে।
  • স্টোরেজ: এই মোটোরোলা ফোনে 8GB RAM এবং 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ সেওয়া হতে পারে।
  • ব্যাটারি: এই ফোনে পাওয়া ব্যাকআপের জন্য 33W ফাস্ট চার্জিং সাপোর্টেড সহ 5,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে।
  • ওজন: লিক অনুযায়ী এই ফোনের ওজন 173 গ্রাম।
  • ওএস: Moto G85 5G স্মার্টফোনে অ্যান্ড্রয়েড 14 সহ লঞ্চ করা হতে পারে।

The post লিক হল Moto G85 5G ফোনের ডিজাইন, কালার অপশন এবং স্পেসিফিকেশন, দেখে নিন লুক এবং ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/moto-g85-5g-renders-design-specs-leaked-read-details-in-bengali/feed/ 0