Moto One Hyper - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Thu, 05 Dec 2019 11:08:00 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 লঞ্চ হল Motorola এর প্রথম পপ আপ সেলফি ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন One Hyper, দাম মাত্র 28,000 টাকা https://www.91mobiles.com/bengali/motorola-one-hyper-launch-with-pop-up-selfie-camera-price-rs-28-thousand-in-bengali/ https://www.91mobiles.com/bengali/motorola-one-hyper-launch-with-pop-up-selfie-camera-price-rs-28-thousand-in-bengali/#respond Thu, 05 Dec 2019 11:04:37 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=9707 ব্রাজিলে লঞ্চ হল Motorola One Hyper 

The post লঞ্চ হল Motorola এর প্রথম পপ আপ সেলফি ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন One Hyper, দাম মাত্র 28,000 টাকা first appeared on 91Mobiles Bengali.

]]>
র্টফোন নির্মাণকারী কোম্পানি Motorola গতকাল ব্রাজিলে Motorola One Hyper স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানি এর আগে মোটোরোলা ওয়ান ভিশন এবং ওয়ান পাওয়ারের মতো স্মার্টফোন আন্তর্জাতিক মঞ্চে পেশ করে দিয়েছে। তবে এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে ভারতে Motorola One Hyper এর লঞ্চ সম্পর্কে কোনো অফিসিয়াল ঘোষণা করা হয়নি। চলুন জেনে নেওয়া যাক Motorola One Hyper ফোনটির সবকিছু।

আরও পড়ুন : Exclusive : চলে এল Samsung Galaxy A91 এর রেন্ডার, এতে থাকবে পাঞ্চ হোল ডিসপ্লে এবং ট্রিপল রেয়ার ক‍্যামেরা

দাম

এই ফোনটি কোম্পানির প্রথম স্মার্টফোন যা পপ আপ সেলফি ক‍্যামেরার সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনটি 400 ডলার (প্রায় 28,000 টাকা) দামে লঞ্চ করা হয়েছে। ইউরোপ ও ল‍্যাটিন আমেরিকায় ফোনটি গতকাল থেকেই কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট মোটোরোলা ডট কমে সেল করা শুরু হয়ে গেছে। সাধারণত মোটোরোলা আমেরিকায় তাদের ওয়ান লাইন আপ স্মার্টফোন অনলাইনে বেচে না।

স্পেসিফিকেশন

কোম্পানির পক্ষ থেকে Motorola One Hyper এ 6.5 ইঞ্চির এলসিডি আইপিএস স্ক্রিন দেওয়া হয়েছে এবং এই ফোনটির আসপেক্ট রেশিও 19:9। উন্নত পারফর্মেন্সের জন্য এই ফোনে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 675 এস‌ওসির সঙ্গে 4 জিবি র‍্যাম দেওয়া হয়েছে। এছাড়া এই ফোনে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে যা মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে 1 টিবি পর্যন্ত বাড়ানো যায়।

আরও পড়ুন : ফোন ব‍্যবহার করার সময় বিদ‍্যুৎপৃষ্ট, বিছানাতেই মৃত্যু 28 বছর বয়সী যুবকের

ফোটোগ্ৰাফির জন্য Motorola One Hyper এর ব‍্যাক প‍্যানেলে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরের সঙ্গে 8 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর আছে। অন‍্যদিকে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে। কানেক্টিভিটির জন্য কোম্পানি এই ফোনে ব্লুটুথ, ওয়াইফাই, জিপিএস ও ইউএসবি টাইপ সি পোর্ট যোগ করেছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে মোটোরোলা স্কিনে কাজ করে।

Motorola One Hyper এ 45 ওয়াট হাইপার চার্জ টেকনিকযুক্ত 4,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে সিকিউরিটির জন্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। তবে ভারতে ফোনটির লঞ্চ সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post লঞ্চ হল Motorola এর প্রথম পপ আপ সেলফি ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন One Hyper, দাম মাত্র 28,000 টাকা first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/motorola-one-hyper-launch-with-pop-up-selfie-camera-price-rs-28-thousand-in-bengali/feed/ 0
আগামী 3 ডিসেম্বর লঞ্চ হবে Motorola এর প্রথম পপ-আপ সেলফি ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন One Hyper https://www.91mobiles.com/bengali/one-hyper-with-motorolas-first-pop-up-selfie-camera-will-be-launched-on-december-3-in-bengali/ https://www.91mobiles.com/bengali/one-hyper-with-motorolas-first-pop-up-selfie-camera-will-be-launched-on-december-3-in-bengali/#respond Fri, 29 Nov 2019 07:43:30 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=9540 3 ডিসেম্বর ব্রাজিলে লঞ্চ হবে Motorola One Hyper 

The post আগামী 3 ডিসেম্বর লঞ্চ হবে Motorola এর প্রথম পপ-আপ সেলফি ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন One Hyper first appeared on 91Mobiles Bengali.

]]>
Motorola One Hyper ফোনটি আগামী 3 ডিসেম্বর কোম্পানির পক্ষ থেকে ব্রাজিলে লঞ্চ করা হবে। কোম্পানি একটি টিজার জারি করেছে যেখানে স্পষ্ট ভাবে একটি পপ আপ সেলফি ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন দেখা গেছে। অন‍্যদিকে Motorola এর One Hyper সমালোচনার শীর্ষে উঠে আছে এবং কোম্পানি এই ফোনটি লঞ্চের প্রস্তুতি নিচ্ছে।

আরও পড়ুন : লিক হল 60 মেগাপিক্সেল ক‍্যামেরাওয়ালা Redmi K30 এর স্পেসিফিকেশন ও লাইভ ইমেজ, জেনে নিন এই ফোনের সব তথ্য

এর আগেও এই ফোনটি সম্পর্কে একাধিক তথ্য পাওয়া গেছিল। বিভিন্ন লিকে Motorola One Hyper এর কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন জানা গেছে। NBTC তে এই ফোনটি যেমন XT2027-3 মডেল নাম্বারের সঙ্গে লিস্টেড হয়েছে তেমনই আবার FCC তে Motorola One Hyper কে XT2027-1 মডেল নাম্বারসহ স্পট করা গেছে। এছাড়া এফসিসি থেকে আরও জানা গেছে যে Motorola One Hyper এ 4,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হবে।

লুক কেমন হবে?

Motorola One Hyper কোম্পানির প্রথম পপ আপ ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন হবে। প্রকাশ পাওয়া ফোটো থেকে এই ফোনটির ডিজাইন ও লুক সম্পর্কে জানা গেছে।  এই ফোনটি ফুল ভিউ বেজল লেস ডিসপ্লের সঙ্গে পেশ করা হবে এবং এর নিচের দিকে অপেক্ষাকৃত চ‌ওড়া বডি পার্ট থাকবে। Moto One Hyper এর পপ আপ ক‍্যামেরা ওপরের প‍্যানেলে বাঁদিক থেকে বাইরে বেরিয়ে আসে এবং এতে একটিই ক‍্যামেরা সেন্সর দেওয়া হবে। ফোনটির ভলিউম রকার বাটন ও পাওয়ার বাটন ডানদিকের প‍্যানেলে অবস্থিত হবে।

আরও পড়ুন : 6,000 mAh ব‍্যাটারী, 4 জিবি র‍্যাম ও ট্রিপল রেয়ার ক‍্যামেরার সঙ্গে মাত্র 8,499 টাকা দামে লঞ্চ হল এই অসাধারণ স্মার্টফোন

Moto One Hyper এর ব‍্যাক প‍্যানেলে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে যা বাঁদিকে ভার্টিক‍্যাল শেপে অবস্থিত। এই রেয়ার ক‍্যামেরা সেট‌আপ ঠিক পপ আপ মেকানিজমের জায়গায় দেওয়া হয়েছে। এই ক‍্যামেরা সেট‌আপে 64 মেগাপিক্সেল লেখা আছে। এই ক‍্যামেরা সেট‌আপের একটি বিশেষত্ব হল এই সেট‌আপের বাঁদিকে ফ্ল‍্যাশ লাইট এবং তৃতীয় ক‍্যামেরা সেন্সর অবস্থিত। সাধারণত তৃতীয় সেন্সর এবং ফ্ল‍্যাশ লাইট মূল সেট‌আপের ডানদিকে থাকতে দেখা যায়। ফোনের ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে এবং চারদিকে এল‌ইডি লাইটের সার্কেল আছে।

কোম্পানি Motorola One Hyper এ 4 জিবি র‍্যাম দেবে বলে জানা গেছে। লিক অনুযায়ী এই ফোনে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ থাকবে, যা মাইক্রোএসডি কার্ডের সাহায্যে বাড়ানোও যাবে। Motorola One Hyper ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে পেশ করা হবে এবং লিকে বলা হয়েছে এই ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 675 চিপসেটে রান করতে পারে। রিপোর্ট অনুযায়ী Motorola One Hyper এ এন‌এফসি ও ব্লুটুথ 5.0 টেকনিক থাকবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post আগামী 3 ডিসেম্বর লঞ্চ হবে Motorola এর প্রথম পপ-আপ সেলফি ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন One Hyper first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/one-hyper-with-motorolas-first-pop-up-selfie-camera-will-be-launched-on-december-3-in-bengali/feed/ 0
4,000 এম‌এএইচ ব‍্যাটারীর সঙ্গে ওয়েবসাইটে লিস্টেড হল 64 মেগাপিক্সেল ক‍্যামেরাওয়ালা Motorola One Hyper, খুব তাড়াতাড়ি হবে লঞ্চ https://www.91mobiles.com/bengali/motorola-one-hyper-xt2027-1-listed-on-fcc-4000mah-battery-revealed-in-bengali/ https://www.91mobiles.com/bengali/motorola-one-hyper-xt2027-1-listed-on-fcc-4000mah-battery-revealed-in-bengali/#respond Sat, 09 Nov 2019 08:45:36 +0000 https://www.91mobiles.com/bengali/?p=8965 খুব তাড়াতাড়ি লঞ্চ হবে Moto One Hyper

The post 4,000 এম‌এএইচ ব‍্যাটারীর সঙ্গে ওয়েবসাইটে লিস্টেড হল 64 মেগাপিক্সেল ক‍্যামেরাওয়ালা Motorola One Hyper, খুব তাড়াতাড়ি হবে লঞ্চ first appeared on 91Mobiles Bengali.

]]>
Motorola সম্পর্কে দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছে যে কোম্পানি ব্র‍্যান্ডের প্রথম 64 মেগাপিক্সেল রেয়ার এবং পপ আপ সেলফি ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন Moto One Hyper নামে লঞ্চ করা হবে। একদিকে বিভিন্ন লিক থেকে ফোনটির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন জানা গেছে অন‍্যদিকে Motorola এর এই আগামী স্মার্টফোন থাইল্যান্ডের সার্টিফিকেশন সাইট NBTC তে দেখা গেছিল। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনটি সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি তবে এবার এই ডিভাইসটি আমেরিকার সার্টিফিকেশন সাইট এফসিসিতে দেখা গেছে। 

আরও পড়ুন : ফ্লিপকার্টে লিস্টেড হল 64 মেগাপিক্সেল‌ওয়ালা Realme X2 Pro, ভারতে লঞ্চ হবে 20 নভেম্বর

Motorola One Hyper ফোনটি NBTC তে XT2027-3 মডেল নাম্বারের সঙ্গে লিস্টেড করা হয়েছে তবে FCC তে ফোনটির মডেল নাম্বার বলা হয়েছে XT2027-1। আমেরিকান সার্টিফিকেশন সাইটে আপাতত Motorola One Hyper সম্পর্কে বেশি তথ্য দেওয়া হয়নি তবে এই লিকে ফোনটির ব‍্যাটারী ডিটেইলস সম্পর্কে জানানো হয়েছে। এফসিসি থেকে জানা গেছে Motorola One Hyper ফোনটিতে 4,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হতে পারে। 

লুক কেমন হবে?

Motorola One Hyper কোম্পানির প্রথম পপ আপ ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন হবে। প্রকাশ পাওয়া ফোটো থেকে এই ফোনটির ডিজাইন ও লুক সম্পর্কে জানা গেছে।  এই ফোনটি ফুল ভিউ বেজল লেস ডিসপ্লের সঙ্গে পেশ করা হবে এবং এর নিচের দিকে অপেক্ষাকৃত চ‌ওড়া বডি পার্ট থাকবে। Moto One Hyper এর পপ আপ ক‍্যামেরা ওপরের প‍্যানেলে বাঁদিক থেকে বাইরে বেরিয়ে আসে এবং এতে একটিই ক‍্যামেরা সেন্সর দেওয়া হবে। ফোনটির ভলিউম রকার বাটন ও পাওয়ার বাটন ডানদিকের প‍্যানেলে অবস্থিত হবে। 

আরও পড়ুন : 32 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরা, অ্যান্ড্রয়েড 10 এবং 4,000 এম‌এএইচ ব‍্যাটারীর সঙ্গে লঞ্চ হবে Samsung Galaxy A51

Moto One Hyper এর ব‍্যাক প‍্যানেলে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে যা বাঁদিকে ভার্টিক‍্যাল শেপে অবস্থিত। এই রেয়ার ক‍্যামেরা সেট‌আপ ঠিক পপ আপ মেকানিজমের জায়গায় দেওয়া হয়েছে। এই ক‍্যামেরা সেট‌আপে 64 মেগাপিক্সেল লেখা আছে। এই ক‍্যামেরা সেট‌আপের একটি বিশেষত্ব হল এই সেট‌আপের বাঁদিকে ফ্ল‍্যাশ লাইট এবং তৃতীয় ক‍্যামেরা সেন্সর অবস্থিত। সাধারণত তৃতীয় সেন্সর এবং ফ্ল‍্যাশ লাইট মূল সেট‌আপের ডানদিকে থাকতে দেখা যায়। ফোনের ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে এবং চারদিকে এল‌ইডি লাইটের সার্কেল আছে।

Moto One Hyper 

আগেই বলেছি কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত Moto One Hyper সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি। তবে লিকের তথ্য সত্যি হয়ে থাকলে এই ফোনটি মোটোরোলার প্রথম এমন স্মার্টফোন হতে চলেছে যা পপ আপ সেলফি ক‍্যামেরাযুক্ত হবে এবং এতে 64 মেগাপিক্সেলের রেয়ার ক‍্যামেরা থাকবে। লিক অনুযায়ী Moto One Hyper এ 2340 × 1080 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.39 ইঞ্চির আইপিএস এলসিডি ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হবে। 

আরও পড়ুন : ওপেন সেলে পাওয়া যাবে 5,000 এম‌এএইচ ব‍্যাটারীওয়ালা Redmi 8A, মাত্র 6,499 টাকা দামে পাওয়া যাবে এই সুন্দর স্মার্টফোন

Moto One Hyper ফোনটি Motorola এর প্রথম স্মার্টফোন হতে চলেছে যা 64 মেগাপিক্সেলের রেয়ার ক‍্যামেরা সাপোর্ট করবে। রিপোর্ট অনুযায়ী এই ফোনে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হবে। এর সঙ্গে Moto One Hyper এ এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক‍্যামেরা দেওয়া হবে এবং এতে একটি ডেপ্থ সেন্সর‌ও থাকবে। সেলফি ও ভিডিও কলের জন্য Moto One Hyper এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়ার কথা রিপোর্ট থেকে জানা গেছে। 

কোম্পানির পক্ষ থেকে এই স্মার্টফোনে 4 জিবি র‍্যাম দেওয়া হবে বলে জানা গেছে। লিক অনুযায়ী এই ফোনে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ থাকবে যা মাইক্রোএসডি কার্ডের সাহায্যে বাড়ানো যাবে। Moto One Hyper ফোনটি অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 675 চিপসেটে রান করে। রিপোর্ট অনুযায়ী এই ফোনটি এন‌এফসি, ব্লুটুথ 5.0 সাপোর্ট করবে এবং পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 3,600 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হতে পারে। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 4,000 এম‌এএইচ ব‍্যাটারীর সঙ্গে ওয়েবসাইটে লিস্টেড হল 64 মেগাপিক্সেল ক‍্যামেরাওয়ালা Motorola One Hyper, খুব তাড়াতাড়ি হবে লঞ্চ first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/motorola-one-hyper-xt2027-1-listed-on-fcc-4000mah-battery-revealed-in-bengali/feed/ 0
Motorola ও আনতে চলেছে 64 মেগাপিক্সেল ক‍্যামেরাওয়ালা ফোন, দেখে নিন প্রথম ঝলক https://www.91mobiles.com/bengali/motorola-moto-one-hyper-pop-up-64-mp-camera-phone-render-image-specifications-in-bengali/ https://www.91mobiles.com/bengali/motorola-moto-one-hyper-pop-up-64-mp-camera-phone-render-image-specifications-in-bengali/#respond Thu, 24 Oct 2019 11:58:13 +0000 https://www.91mobiles.com/bengali/?p=8681 Motorola লঞ্চ করবে Moto One Hyper 

The post Motorola ও আনতে চলেছে 64 মেগাপিক্সেল ক‍্যামেরাওয়ালা ফোন, দেখে নিন প্রথম ঝলক first appeared on 91Mobiles Bengali.

]]>
বর্তমান সময়ে স্মার্টফোন টেকনোলজি দ্রুতগতিতে পরিবর্তন হচ্ছে। গত দুই মাসে 64 মেগাপিক্সেল ক‍্যামেরাওয়ালা ফোন কল্পনা থেকে বাস্তবে পরিণত হয়েছে এবং Samsung, Xiaomi এবং Realme এর মতো ব্র‍্যান্ড টেক জগতে 64 মেগাপিক্সেলের ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন পেশ করেছে। তিনটি ব্র‍্যান্ডের‌ই এই ফোনগুলি বর্তমানে ভারতেও সেল করা হচ্ছে। এই 64 মেগাপিক্সেল ক‍্যামেরাওয়ালা স্মার্টফোনের দৌড়ে এখন Motorola ও নাম লিখিয়েছে। 

Samsung Galaxy A80 এর দাম কমল 8,000 টাকা, জেনে নিন নতুন দাম

Motorola এখন টেক মঞ্চে তাদের 64 মেগাপিক্সেলের ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন লঞ্চ করার জন্য প্রস্তুত হচ্ছে। যদিও কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত অফিসিয়ালি কোনো ঘোষণা করা হয়নি তবে লিকের মাধ্যমে Motorola এর আগামী 64 মেগাপিক্সেল ক‍্যামেরাযুক্ত স্মার্টফোন সম্পর্কে জানা গেছে। একটি স্প‍্যানিশ ওয়েবসাইট Motorola এর এই আগামী স্মার্টফোনের ফোটো শেয়ার করার সঙ্গে সঙ্গে এই ফোনটির নাম‌ও জানিয়ে দিয়েছে। জানা গেছে Motorola এই ফোনটি Moto One Hyper নামে লঞ্চ করতে পারে। 

Moto One Hyper

Moto One Hyper কোম্পানির প্রথম পপ আপ ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন হতে চলেছে। লিক হ‌ওয়া ফোটো থেকে এই ফোনটির ডিজাইন ও লুক সম্পর্কেও জানা গেছে। এই ফোনটি ফুল ভিউ বেজল লেস ডিসপ্লের সঙ্গে পেশ করা হবে যার নিচের দিকে অপেক্ষাকৃত চ‌ওড়া বডি পার্ট দেওয়া হবে। Moto One Hyper এর পপ আপ ক‍্যামেরা ওফরের প‍্যানেলে বাঁদিক থেকে বাইরে বেরোয় এবং এতে একটি ক‍্যামেরা সেন্সর আছে। ফোনটির ডানদিকের প‍্যানেলে ভলিউম রকার বাটন এবং পাওয়ার বাটন দেওয়া হবে। 

Xiaomi শুরু করেছে আগামী বছরের পরিকল্পনা, লঞ্চ হবে 10টির‌ও বেশি 5জি স্মার্টফোন

Moto One Hyper এর ব‍্যাক প‍্যানেলে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে যা বাঁদিকে ভার্টিক‍্যাল শেপে অবস্থিত। এই রেয়ার ক‍্যামেরা সেট‌আপ ঠিক পপ আপ মেকানিজমের জায়গায় দেওয়া হয়েছে। এই ক‍্যামেরা সেট‌আপে 64 মেগাপিক্সেল লেখা আছে। এই ক‍্যামেরা সেট‌আপের একটি বিশেষত্ব হল এই সেট‌আপের বাঁদিকে ফ্ল‍্যাশ লাইট এবং তৃতীয় ক‍্যামেরা সেন্সর অবস্থিত। সাধারণত তৃতীয় সেন্সর এবং ফ্ল‍্যাশ লাইট মূল সেট‌আপের ডানদিকে থাকতে দেখা যায়। ফোনের ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে এবং চারদিকে এল‌ইডি লাইটের সার্কেল আছে। 

স্পেসিফিকেশন

মিডিয়া রিপোর্ট অনুযায়ী Moto One Hyper ফোনটি 2340 × 1080 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.39 ইঞ্চির আইপিএস ডিসপ্লের সঙ্গে পেশ করা হবে। এই রিপোর্ট থেকে জানা গেছে Moto One Hyper এ 4 জিবি র‍্যাম দেওয়া হতে পারে। আরও জানা গেছে এতে 128 জিবি ইন্টারনাল মেমরি দেওয়া হবে যা মাইক্রোএসডি কার্ডের সাহায্যে বাড়ানোও যাবে। 

দাম কমল 5,000 এম‌এএইচ ব‍্যাটারী ও কোয়াড রেয়ার ক‍্যামেরা‌ওয়ালা Oppo A5 2020 এর, মাত্র 11,999 টাকার বিনিময়ে পাওয়া যাবে এই ফোন

Moto One Hyper ফোনটি Motorola এর প্রথম স্মার্টফোন হতে চলেছে যা 64 মেগাপিক্সেলের রেয়ার ক‍্যামেরা সাপোর্ট করবে। রিপোর্ট অনুযায়ী এই ফোনে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হবে। এর সঙ্গে Moto One Hyper এ এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক‍্যামেরা দেওয়া হবে এবং এতে একটি ডেপ্থ সেন্সর‌ও থাকবে। সেলফি ও ভিডিও কলের জন্য Moto One Hyper এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়ার কথা রিপোর্ট থেকে জানা গেছে। 

Moto One Hyper ফোনটি অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 675 চিপসেটে রান করে। রিপোর্ট অনুযায়ী এই ফোনটি এন‌এফসি, ব্লুটুথ 5.0 সাপোর্ট করবে এবং পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 3,600 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হতে পারে। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Motorola ও আনতে চলেছে 64 মেগাপিক্সেল ক‍্যামেরাওয়ালা ফোন, দেখে নিন প্রথম ঝলক first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/motorola-moto-one-hyper-pop-up-64-mp-camera-phone-render-image-specifications-in-bengali/feed/ 0