Moto X50 Ultra - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Sat, 18 May 2024 07:47:02 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 50MP Selfie ক্যামেরা, 16GB RAM এবং 125W চার্জিং সহ লঞ্চ হল এই শক্তিশালী ফোন, সঙ্গে রয়েছে দারুণ স্টাইল https://www.91mobiles.com/bengali/moto-x50-ultra-launched-in-china-know-price-features-specifications-in-bengali/ https://www.91mobiles.com/bengali/moto-x50-ultra-launched-in-china-know-price-features-specifications-in-bengali/#respond Sat, 18 May 2024 07:47:02 +0000 https://www.91mobiles.com/bengali/?p=49611 চীনে লঞ্চ করা হল Moto X50 Ultra

The post 50MP Selfie ক্যামেরা, 16GB RAM এবং 125W চার্জিং সহ লঞ্চ হল এই শক্তিশালী ফোন, সঙ্গে রয়েছে দারুণ স্টাইল first appeared on 91Mobiles Bengali.

]]>
Motorola চীনে তাদের নতুন ডিভাইস হিসাবে Moto X50 Ultra স্মার্টফোন লঞ্চ করেছে। এই ফোনে 16GB RAM, 1TB Storage এবং Snapdragon 8s Gen 3 চিপসেট রয়েছে। সুপার ফাস্ট চার্জিং এবং অসাধারণ ক্যামেরা সহ এই ফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

Moto X50 Ultra স্পেসিফিকেশন

ডিসপ্লে: এই ফোনে 2712 x 1220 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। OLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট, HDR10+ এবং 2500nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে।

প্রসেসর: Moto X50 Ultra ফোনটি অ্যান্ড্রয়েড 14 ওএস সহ পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এতে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 3GHz ক্লক স্পীডযুক্ত Snapdragon 8s Gen 3 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। গ্রাফিক্সের জন্য এই ফোনে Adreno 735 GPU রয়েছে।

স্টোরেজ: চীনের মার্কেটে এই ফোনটি 12GB RAM এবং 16GB RAM সহ লঞ্চ করা হয়েছে। এর সঙ্গে এই ফোনে 256GB, 512GB এবং 1TB স্টোরেজ দেওয়া হয়েছে। এই ফোনে LPDDR5X RAM + UFS 4.0 Storage টেকনোলজিতে কাজ করে।

রেয়ার ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে এফ/1.6 অ্যাপার্চারযুক্ত 50MP OIS প্রাইমারি সেন্সর, 50MP ultra-wide Samsung JN1 সেন্সর এবং 64MP 3X portrait telephoto Omnivision OV64B যোগ করা হয়েছে।

ফ্রন্ট ক্যামেরা: সেলফি এবং ভিডিও কলের জন্য Moto X50 Ultra ফোনে 50MP Selfie Camera রয়েছে। এফ/1.9 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন এই সেন্সরে auto focus দেওয়া হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 125W TurboPower ফাস্ট চার্জিং, 50W ওয়্যারলেস চার্জিং এবং 5W রিভার্স চার্জিং সাপোর্টেড 4,500mAh ব্যাটারি যোগ করা হয়েছে।

অন্যান্য: Moto X50 Ultra ফোনে IP68 রেটিং রয়েছে। এই ফোনে 3 মাইক্রোফোন এবং ডলবি অ্যাটমস স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এই ফোনে Wi-Fi 7, Bluetooth 5.4 এবং NFC যোগ করা হয়েছে।

Moto X50 Ultra ফোনের দাম

চীনে Moto X50 Ultra ফোনটির 12GB RAM + 256GB স্টোরেজ মডেলের দাম 3999 yuan রাখা হয়েছে। ভারতীয় কারেন্সি অনুযায়ী এই দাম প্রায় 46,000 টাকার কাছাকাছি। একইভাবে এই ফোনের 12GB + 512GB মডেল 4299 yuan অর্থাৎ প্রায় 50,500 টাকা এবং 16GB + 1TB সহ টপ মডেল 4699 yuan অর্থাৎ প্রায় 54,500 টাকা দামে লঞ্চ করা হয়েছে।

The post 50MP Selfie ক্যামেরা, 16GB RAM এবং 125W চার্জিং সহ লঞ্চ হল এই শক্তিশালী ফোন, সঙ্গে রয়েছে দারুণ স্টাইল first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/moto-x50-ultra-launched-in-china-know-price-features-specifications-in-bengali/feed/ 0
Moto X50 Ultra লঞ্চ করতে চলেছে কোম্পানি, লঞ্চের আগেই প্রকাশ্যে ডিটেইলস https://www.91mobiles.com/bengali/moto-x50-ultra-global-rebranded-version-of-motorola-edge-50-pro-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/moto-x50-ultra-global-rebranded-version-of-motorola-edge-50-pro-details-in-bengali/#respond Thu, 21 Mar 2024 03:51:28 +0000 https://www.91mobiles.com/bengali/?p=47506 শীঘ্রই লঞ্চ হবে Moto X50 Ultra

The post Moto X50 Ultra লঞ্চ করতে চলেছে কোম্পানি, লঞ্চের আগেই প্রকাশ্যে ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
আগামী 3 এপ্রিল ভারতে Motorola Edge 50 Pro ফোনটি লঞ্চ করা হবে। শপিং সাইট ফ্লিপকার্টে এই ফোনের প্রোডাক্ট পেজ লাইভ করে দেওয়া হয়েছে এবং এখানে আপকামিং Motorola Edge 50 Pro ফোনের ফটো দেখা গেছে। এই ফোনটি বাজারে আসার আগেই এবার কোম্পানির আরও একটি ফোন Moto X50 Ultra টিজ করা হয়েছে এবং এই ফোনটিকে Edge 50 Pro ফোনের গ্লোবাল ভার্সন বলা হচ্ছে। ব্র্যান্ডের পক্ষ থেকে শেয়ার করা Moto X50 Ultra ফোনের ডিটেইলস এবং Edge 50 Pro ফোনের বিস্তারিত তথ্য নিচে জানানো হল।

Moto X50 Ultra ফোনের স্পেসিফিকেশন

  • Qualcomm Snapdragon 8s Gen 3
  • 6.7″ 1.5K 144Hz pOLED Screen
  • 50MP AI Rear Camera
  • 50W wireless charging
  • 125W Fast charging
  • 4,500mAh battery

প্রসেসর: Moto X50 Ultra ফোনটি ব্র্যান্ডের প্রথম Qualcomm Snapdragon 8s Gen 3 চিপসেট সহ স্মার্টফোন হতে চলেছে। অর্থাৎ Motorola Edge 50 Pro ফোনেও এই একই প্রসেসর থাকতে পারে। জানিয়ে রাখি এই অক্টাকোর প্রসেসর 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 3.0 গিগাহার্টস ক্লক স্পীডে কাজ করে।

স্কিন: তথ্য অনুযায়ী এই মোটোরোলা ফোনে 6.7 ইঞ্চির 1.5কে ডিসপ্লে দেওয়া হবে। পিওএলইডি প্যানেল দিয়ে তৈরি এই পাঞ্চ হোল ডিসপ্লে 144 হার্টস রিফ্রেশ রেটে কাজ করবে। এই স্ক্রিন 2000 নিটস ব্রাইটনেস এবং এইচডিআর10+ সাপোর্ট করতে পারে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হবে। ডিটেইলস অনুযায়ী এই ফোনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া হবে। এতে AI-adaptive stabilization, auto-focus tracking এবং AI photo enhancement engine এর মতো বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার থাকবে।

ব্যাটারি: Moto X50 Ultra ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 4,500 এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে। লিক অনুযায়ী এই ফোনটি 125 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এছাড়াও এই ফোনে 50 ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হতে পারে।

Motorola Edge 50 Pro ফোনের ফটো

The post Moto X50 Ultra লঞ্চ করতে চলেছে কোম্পানি, লঞ্চের আগেই প্রকাশ্যে ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/moto-x50-ultra-global-rebranded-version-of-motorola-edge-50-pro-details-in-bengali/feed/ 0
ফর্মুলা 1 কার সহ টিজ হল Moto X50 Ultra, এআই ফিচার সহ শীঘ্রই হবে লঞ্চ https://www.91mobiles.com/bengali/moto-x50-ultra-ai-phone-teased-may-launch-soon-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/moto-x50-ultra-ai-phone-teased-may-launch-soon-details-in-bengali/#respond Sat, 02 Mar 2024 09:36:59 +0000 https://www.91mobiles.com/bengali/?p=46888 লিক হল Moto X50 Ultra

The post ফর্মুলা 1 কার সহ টিজ হল Moto X50 Ultra, এআই ফিচার সহ শীঘ্রই হবে লঞ্চ first appeared on 91Mobiles Bengali.

]]>
মোটোরোলা তাদের আপকামিং সুপার ফাস্ট স্মার্টফোন Moto X50 Ultra এর অফিসিয়াল প্রথম ঝলক ইউজারদের সামনে নিয়ে এসেছে। এই ফোনটি ফর্মুলা 1 2024 সিজনের প্রথম রেসের আগে একটি দ্রুত গতির গাড়ির সঙ্গে টিজারে দেখা গেছে। ব্র্যান্ড জানিয়েছে এটি ‘মোটো এক্স50 আল্ট্রা এআই ফোন’। এই ফোনে বেশ কিছু AI ফিচার দেখা যাবে বলে আশা করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটি সম্পর্কে।

Moto X50 Ultra এর টিজার ভিডিও

  • মোটোরোলার শেয়ার করা প্রথম টিজার ভিডিওতে লেনোভো ব্র্যান্ডিং সহ ফরমুলা 1 গাড়ির সঙ্গে Moto X50 Ultra ফোনটি দেখানো হয়েছে।
  • এই স্মার্টফোনটি লেদার ফিনিশ, সম্ভাব্যত ভেজেন লেদার সহ পেশ করা হবে বলে মনে করা হচ্ছে।
  • ফোনের ব্যাক প্যানেলে ওপরের বাঁদিকের কোণায় এই ফোনের রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে এবং ডানদিকের প্যানেলে পাওয়ার ও ভলিউম বাটন দেওয়া হবে।
  • Moto X50 Ultra ফোনটি ব্ল্যাক এবং ডার্ক গ্রে কালারে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। টিজারে ফোনটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়নি, তাই ডিজাইন সম্পর্কে সঠিকভাবে এখনই কিছু বলা সম্ভব নয়।
  • টিজারের সঙ্গে একটি ওয়েইবো পোস্টে F1 চাইনা GP এর উল্লেখ করা হয়েছে। এটি 21 এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা। তাই মনে করা হচ্ছে এই দিনই Moto X50 Ultra ফোনটি লঞ্চ করা হবে। আগামী কিছু দিনের মধ্যে ব্র্যান্ডের পক্ষ থেকে এই ফোনটি সম্পর্কে আরও তথ্য জানানো হতে পারে।

Moto X50 Ultra এর সম্ভাব্য স্পেসিফিকেশন

রিপোর্ট অনুযায়ী Moto X50 Ultra ফোনটি ব্র্যান্ডের একদম নতুন একটি ফোন হতে পারে। এই ফোনে 125W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সহ 4,500mAh ব্যাটারি থাকবে বলে শোনা যাচ্ছে। এই ফোনটি সম্পর্কে এখনও পর্যন্ত খুব বেশি কিছু জানা যায়নি, তবে টিজার দেখে ধরে নেওয়াই যায় এই ফোনে জেনারেটিভ এআই টেকনোলজি থাকবে। এর আগে স্যামসাঙ, ওপ্পো এবং ওয়ানপ্লাস ফোনে এই টেকনোলজি দেখা গেছে।

Moto X50 Ultra ফোনটি শুধুমাত্র চীনে লঞ্চ হবে নাকি অন্যান্য মার্কেটেও পেশ করা হবে সেই বিষয়ে এখনও পর্যন্ত কোনো তথ্য জানা যায়নি। তবে ফোনটি নাম পরিবর্তন করে অন্যান্য বাজারে সেল করা হতে পারে।

The post ফর্মুলা 1 কার সহ টিজ হল Moto X50 Ultra, এআই ফিচার সহ শীঘ্রই হবে লঞ্চ first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/moto-x50-ultra-ai-phone-teased-may-launch-soon-details-in-bengali/feed/ 0