Motorola Edge 30 Neo - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Sun, 18 Sep 2022 06:07:51 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 32MP Selfie Camera সহ লঞ্চ হল স্টাইলিশ Motorola Edge 30 Neo, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন https://www.91mobiles.com/bengali/motorola-edge-30-neo-launched-in-india-know-price-specs/ https://www.91mobiles.com/bengali/motorola-edge-30-neo-launched-in-india-know-price-specs/#respond Sat, 10 Sep 2022 06:00:25 +0000 https://www.91mobiles.com/bengali/?p=31606 29,800 টাকার কাছাকাছি দামে লঞ্চ হল Motorola Edge 30 Neo স্মার্টফোন

The post 32MP Selfie Camera সহ লঞ্চ হল স্টাইলিশ Motorola Edge 30 Neo, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
লঞ্চ হল Motorola Edge 30 Neo স্মার্টফোন। Moto ব্র্যান্ডের এই স্মার্টফোনটি Moto Edge 30 Ultra এবং Edge 30 Fusion সহ আন্তর্জাতিক মার্কেটে এসেছে। এই ফোনে 120Hz OLED ডিসপ্লে, Snapdragon 695 চিপসেট এবং 68W ফাস্ট চার্জিং এর মত স্পেসিফিকেশন এর সাপোর্ট রয়েছে। এই পোস্টে আপনাদের Moto Edge 30 Neo ফোনের দাম এবং স্পেসিফিকেশন সম্পূর্ণ বিস্তারিত জানাবো।

Motorola Edge 30 Neo এর দাম

Moto Edge 30 Neo শুধুমাত্র একটি সিঙ্গেল ভেরিয়েন্টে পেশ করা হয়েছে, যা 8 GB RAM মেমরি সহ 128 GB ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে। এই ফোনটি 369 ইউরোতে লঞ্চ করা হয়েছে, যা ভারতীয় মূল্য অনুযায়ী প্রায় 29,800 টাকার কাছাকাছি। আন্তর্জাতিক মার্কেটে এই Motorola ফোনটি Very Peri, Black Onyx, Ice Palace এবং Aqua Foam এই ক’টি কালার অপশনে পেশ করা হয়েছে।

Motorola Edge 30 Neo এর স্পেসিফিকেশন

Motorola Edge 30 Neo স্মার্টফোনটি 20:9 অ্যাসপেক্ট রেশিওতে পেশ করা হয়েছে যা 1080 x 2400 পিক্সেল রেজলিউশন সহ 6.28 ইঞ্চি FullHD+ ডিসপ্লে সাপোর্ট করে। এই ফোনের স্ক্রিনটি একটি OLED প্যানেলে নির্মিত যা 120Hz রিফ্রেশরেট এবং 240Hz টাচ স্যাম্পলিং রেট এ কাজ করে। এই Moto ফোনটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর টেকনোলজি সহ পেশ করা হয়েছে।

Motorola Edge 30 Neo স্মার্টফোনটি Android 12 এ লঞ্চ হয়েছে যা Android 13 ও সাপোর্ট করবে। প্রসেসিংয়ের জন্য এই ফোনে Qualcomm Snapdragon 695 চিপসেট দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য, এই মোবাইল ফোনটিতে 4,020 mAh ব্যাটারি রয়েছে , যা 68W ফাস্ট চার্জিং এবং 5W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।

ফটোগ্রাফির জন্য, Motorola Edge 30 Neo-এর ব্যাক প্যানেলে একটি 64-মেগাপিক্সেল প্রাইমারি রেয়ার ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে, যা একটি 13-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের সাথে কাজ করে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই মোবাইল ফোনে একটি 32-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 32MP Selfie Camera সহ লঞ্চ হল স্টাইলিশ Motorola Edge 30 Neo, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/motorola-edge-30-neo-launched-in-india-know-price-specs/feed/ 0