Motorola Edge 50 Ultra 5G - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Mon, 21 Oct 2024 12:49:36 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 Motorola Edge 50 Ultra 5G স্মার্টফোনে পাওয়া যাচ্ছে দারুণ ডিসকাউন্ট, জেনে নিন নতুন দাম https://www.91mobiles.com/bengali/motorola-edge-50-ultra-5g-with-5000-rs-discount-know-offer-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/motorola-edge-50-ultra-5g-with-5000-rs-discount-know-offer-details-in-bengali/#respond Mon, 21 Oct 2024 12:49:36 +0000 https://www.91mobiles.com/bengali/?p=57040 ডিসকাউন্ট সহ সেল করা হচ্ছে Motorola Edge 50 Ultra 5G

The post Motorola Edge 50 Ultra 5G স্মার্টফোনে পাওয়া যাচ্ছে দারুণ ডিসকাউন্ট, জেনে নিন নতুন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
যেসব ইউজাররা মোটোরোলা ফ্ল্যাগশিপ Edge 50 Ultra 5G স্মার্টফোন কেনার কথা ভাবছেন, এই অসাধারণ অফার তাদের জন্য প্রযোজ্য। কোম্পানির পক্ষ থেকে এই উৎসবের মরশুনে ফোনটিতে 5,000 টাকা ছাড় দেওয়া হচ্ছে। এই অফার ফ্ল্যাট ডিসকাউন্ট এবং ব্যাঙ্ক অফার সহ পাওয়া যাবে। একইসঙ্গে নো কোস্ট EMI এর সুবিধাও দেওয়া হবে। জানিয়ে রাখি এইবছর কোম্পানি তাদের Motorola Edge 50 Ultra 5G স্মার্টফোনটি লঞ্চ করেছিল। এই ফোনটিতে 12GB পর্যন্ত RAM, 512GB পর্যন্ত স্টোরেজ, 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, স্ন্যাপড্রাগন 8এস জেন 3 চিপ এর মতো বিভিন্ন ফিচার রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক অফার, নতুন দাম এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

Motorola Edge 50 Ultra 5G এর অফার এবং দাম

  • Motorola Edge 50 Ultra 5G স্মার্টফোনটি একটিমাত্র 12GB RAM +512GB স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছিল।
  • বর্তমানে এই ফোনটিতে 5,000 টাকার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এতে 1,000 টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট এবং 4,000 টাকার ব্যাঙ্ক ডিসকাউন্ট রয়েছে।
  • এই অফার এক্সিস এবং আইডিএফসি ফাস্ট ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের মাধ্যমে পাওয়া যাবে।
  • এই দুটি অফার মিলিয়ে Motorola Edge 50 Ultra 5G ফোনটির দাম মাত্র 49,999 টাকা হবে। তবে এই ফোনটি 54,999 টাকা দামে পেশ করা হয়েছিল।
  • সবমিলিয়ে এই ফোনের এখনও পর্যন্ত এটিই সবচেয়ে কম দাম হবে।
  • কোম্পানির পক্ষ থেকে এই ফোনটিতে 6 মাসের নো কোস্ট EMI অপশন দেওয়া হচ্ছে।
  • Motorola Edge 50 Ultra 5G স্মার্টফোনটিতে ফরেস্ট গ্রে, নার্ডিক উড এবং পিচ ফাজ এর মতো তিনটি কালার অপশনে সেল করা হবে।

কোথা থেকে কেনা যাবে?

কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে উপরোক্ত সমস্ত অফারগুলি পাওয়া যাবে। একইসঙ্গে এই ফোনটি অন্যান্য রিটেল আউটলেটে এবং ফ্লিপকার্টের মাধ্যমে সেল করা হচ্ছে। নিচে কোম্পানির ওয়েবসাইট লিঙ্ক শেয়ার করা হল। এই লিঙ্কের মাধ্যমে সমস্ত অফার দেখা যাবে।

ওয়েবসাইট লিঙ্ক

Motorola Edge 50 Ultra 5G এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Motorola Edge 50 Ultra ফোনে 2,712 x 1,220 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির pOLED 3D কার্ভ ডিসপ্লে সহ 144Hz রিফ্রেশ রেট, 360Hz টাচ স্যাপ্লিং রেট, 2,800 নিটস ব্রাইটনেস এবং HDR10+ ফিচার সাপোর্ট রয়েছে।
  • প্রসেসর: প্রসেসিঙের জন্য এই ফোনে Qualcomm Snapdragon 8s Gen 3 প্রসেসর ব্যাবহার করা হয়েছে। ফলে ইউজাররা দুর্দান্তভাবে উপভোগ করতে পারবে।
  • স্টোরেজ: এই ফোনে 12GB LPDDR5X RAM এবং 512GB UFS 4.0 ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে।
  • ক্যামেরা: Motorola Edge 50 Ultra ফোনে LED ফ্ল্যাশ সহ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনে OIS ফিচার সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 64 মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা সহ 100x AI সুপার জুম ফিচার দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 125W ফাস্ট চার্জিং, 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট এবং 10W ওয়্যারলেস পাওয়ার শেয়ারিং সাপোর্টেড 4500mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
  • অন্যান্য: Motorola Edge 50 Ultra ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, AI ফিচার, ডুয়াল সিম 5G, ওয়াই-ফাই, ব্লুটুথ, জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য IP68 রেটিং এর মতো অপশন যোগ করা হয়েছে।
  • অপারেটিং সিস্টেম: Motorola Edge 50 Ultra অ্যান্ড্রয়েড 14 সহ লঞ্চ করা হয়েছে। একইসঙ্গে 3 বছরের ওএস আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট রয়েছে।

The post Motorola Edge 50 Ultra 5G স্মার্টফোনে পাওয়া যাচ্ছে দারুণ ডিসকাউন্ট, জেনে নিন নতুন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/motorola-edge-50-ultra-5g-with-5000-rs-discount-know-offer-details-in-bengali/feed/ 0