Motorola G100 - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Thu, 18 Mar 2021 13:00:51 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 সামনে এল আরেকটি সস্তা Motorola স্মার্টফোন, Moto G20 নামে হবে লঞ্চ https://www.91mobiles.com/bengali/moto-g20-geekbench-listing-specs-leaked/ https://www.91mobiles.com/bengali/moto-g20-geekbench-listing-specs-leaked/#respond Wed, 17 Mar 2021 08:00:35 +0000 https://www.91mobiles.com/bengali/?p=14894 লিক হল Moto G20

The post সামনে এল আরেকটি সস্তা Motorola স্মার্টফোন, Moto G20 নামে হবে লঞ্চ first appeared on 91Mobiles Bengali.

]]>
মোটোরোলা ইতিমধ্যে ঘোষণা করে জানিয়ে দিয়েছে আগামী 25 মার্চ কোম্পানি টেক মার্কেটে তাদের Moto G100 নামের নতুন স্মার্টফোন লঞ্চ করবে। প্রধানত ওই ফোনটির গ্লোবাল লঞ্চ অনুষ্ঠিত হবে এবং এরপর বিভিন্ন মার্কেটে Moto G100 পেশ করা হবে। ফোনটি লঞ্চের আগেই মার্কেটে কোম্পানির আরেকটি নতুন স্মার্টফোন Moto G20 এর নাম শোনা যাচ্ছে। কোম্পানির এই নতুন ফোনটি বেঞ্চমার্কিং সাইটে লিস্টেড হয়েছে, ফলে লঞ্চের আগেই এর কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন জানা গেছে।

আরও পড়ুন: 12GB RAM ও 5G কানেক্টিভিটির সঙ্গে এল iQOO Neo 5, জেনে নিন ডিটেইলস

চীনের বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে Moto G20 ফোনটি লিস্টেড করা হয়েছে। ওয়েবসাইটে সরাসরি ফোনটির নাম উল্লেখ্য করা হয়েছে এবং বুঝিয়ে দেওয়া হয়েছে ফোনটি কোম্পানির ‘জি’ সিরিজে পেশ করা হবে। আজ অর্থাৎ 17 মার্চ এই লিস্টিং করা হয়েছে। গীকবেঞ্চে Moto G20 ফোনটি সিঙ্গেল কোর ও মাল্টি কোরে যথাক্রমে 378 এবং 1322 পয়েন্ট পেয়েছে। গীকবেঞ্চের মাধ্যমে ফোনটির কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কেও জানা গেছে।

গীকবেঞ্চের লিস্টিং অনুযায়ী Moto G20 ফোনটিতে অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেম দেওয়া হবে। ফোনটি 1.8 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে ইউনিএস‌ওসি চিপসেটে রান করবে বলে জানা গেছে। এটি 12 ন‍্যানোমিটার টেকনিকে তৈরি টি700 হতে পারে। জানিয়ে রাখি এই চিপসেট 90 হার্টস রিফ্রেশরেট সাপোর্টেড। আরও বলা হয়েছে এই ফোনে 4 জিবি র‍্যাম যোগ করা হবে।

আরও পড়ুন: 8GB RAM ও অন‍্যান‍্য দুর্দান্ত ফিচারের সঙ্গে লঞ্চ হল OPPO Reno 5F, চাপের মুখে শাওমি-ভিভো

Moto G100

এখনও পর্যন্ত পাওয়া Moto G100 এর ডিটেইলস অনুযায়ী এই ফোনে 21’9 আসপেক্ট রেশিও এবং 90 হার্টস রিফ্রেশরেটযুক্ত 6.7 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমের সঙ্গে অন‍্যতম অ্যাডভান্স গেমিং চিপসেট কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 870 চিপসেটে রান করবে বলে জানা গেছে।

ফোটোগ্রাফির জন্য Moto G100 এরব‍্যাক প‍্যানেলে ট্রিপল ও ফ্রন্ট প‍্যানেলে ডুয়েল ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হতে পারে। ফোনের রেয়ার ক‍্যামেরা সেট‌আপে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরের সঙ্গে 16 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দেওয়ার সম্ভাবনা আছে। এক‌ইভাবে এই ফোনে সেলফির জন্য 16 মেগাপিক্সেলের প্রাইমারি ও 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হবে বলে শোনা যাচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post সামনে এল আরেকটি সস্তা Motorola স্মার্টফোন, Moto G20 নামে হবে লঞ্চ first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/moto-g20-geekbench-listing-specs-leaked/feed/ 0
25 মার্চ আসছে মোটোরোলার শক্তিশালী স্মার্টফোন Moto G100, দেখে নিন লুক https://www.91mobiles.com/bengali/motorola-moto-g100-global-launch-date-march-25/ https://www.91mobiles.com/bengali/motorola-moto-g100-global-launch-date-march-25/#respond Tue, 16 Mar 2021 08:00:02 +0000 https://www.91mobiles.com/bengali/?p=14833 লিক হল Moto G100

The post 25 মার্চ আসছে মোটোরোলার শক্তিশালী স্মার্টফোন Moto G100, দেখে নিন লুক first appeared on 91Mobiles Bengali.

]]>
বেশ কিছু দিন ধরে মোটোরোলা তাদের ‘জি’ সিরিজে একের পর এক নতুন স্মার্টফোন লঞ্চ করে চলেছে। কয়েক দিন আগেই কোম্পানি ভারতে তাদের লো বাজেট ক‍্যাটাগরির Moto G30 ও Moto G10 Power লঞ্চ করেছিল। এই ফোনদুটি লঞ্চের পর থেকেই খবর পাওয়া যাচ্ছিল কোম্পানি তাদের ‘জি’ সিরিজেই Moto G100 নামের নতুন ও শক্তিশালী স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। এবার TechnikNews ‘Nils Aherensmeler টুইটারের মাধ্যমে জানিয়েছেন কোম্পানি আগামী 25 মার্চ Moto G100 ফোনটি লঞ্চ করবে। আশা করা হচ্ছে আন্তর্জাতিক মার্কেটের পাশাপাশি ভারতেও ফোনটি লঞ্চ করা হবে। তবে এবিষয়ে এখনই সঠিকভাবে কিছু বলা সম্ভব নয়।

আরও পড়ুন: Nokia প্রস্তুত তাদের আগামী লো বাজেট স্মার্টফোন নিয়ে, লঞ্চ হবে অত‍্যন্ত সস্তা Nokia G10

Moto Edge S এর‌ই গ্লোবাল ভেরিয়েন্ট Moto G100 

এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী Moto G100 ফোনটি আসলে গত মাসে চীনে লঞ্চ করা Moto Edge S এর গ্লোবাল ভেরিয়েন্ট হিসেবে পেশ করা হবে। আশা করা হচ্ছে এই ফোনের সমস্ত স্পেসিফিকেশন হুবহু Moto Edge S এর মতোই হবে।

ডিজাইন

কয়েক দিন আগে TechnikNews এর শেয়ার করা ছবিতে Moto G100 এর ডিজাইন দেখা গেছে। ওয়েবসাইটে দেওয়া ছবি অনুযায়ী এই ফোনের ডিসপ্লের তিন দিকে ন‍্যারো বেজল এবং নিচের দিকে অপেক্ষাকৃত চ‌ওড়া চিন পার্ট থাকবে। ডিসপ্লের ওপরের বাঁদিকের কোণায় ডুয়েল সেলফি ক‍্যামেরার জন্য দুটি পাঞ্চ হোল কাট‌আউট দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে ফ্ল‍্যাশ লাইটসহ কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ অবস্থিত। এই ফোনের সাইড প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে।

আরও পড়ুন: দুর্দান্ত ফিচারের সঙ্গে শীঘ্রই ভারতে লঞ্চ হবে Google Pixel 5a, ভারতীয় ওয়েবসাইটে হল লিস্টেড

স্পেসিফিকেশন

যদি সত্যি সত্যিই Moto G100 ফোনটি Motorola Edge S এর গ্লোবাল ভেরিয়েন্ট হয় তবে ফোনটিরস্পেসিফিকেশন ধারণা করাই যায়। চীনে Motorola Edge S ফোনটি 2520 × 1080 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.7 ইঞ্চির FHD+ এলসিডি ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে যা 90 হার্টস রিফ্রেশরেট, HDR10 ও 21:9 আসপেক্ট রেশিওযুক্ত।

Motorola Edge S ফোনটি sub-6 GHz ও mmWave এ 5জি সাপোর্টেড কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 870 চিপসেটে রান করে। এই চিপসেটে মোবাইল গেমারদের জন্য অসাধারণ ultra-intuitive AI যোগ করা হয়েছে। এছাড়া এই ফোনে 8 জিবি র‍্যামের সঙ্গে 256 জিবি স্টোরেজ আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 20 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। এই ফোনটি IP52 স্প্ল‍্যাশ প্রুফ। এই ফোনে 3.5 এম‌এম হেডফোন জ‍্যাক ও প্রিইনস্টলড স্ক্রিন প্রোটেক্টর এবং ফোনের সঙ্গে চার্জার, কেবল ও কেস পাওয়া যায়।

আরও পড়ুন: আপনার কি প্রচুর ডেটা প্রয়োজন হয়? জেনে নিন Jio এর বেস্ট প্ল‍্যানের তিনটি বিশেষত্ব

Motorola Edge S এর ব‍্যাক প‍্যানেলে তিনটি ক‍্যামেরা ও একটি টিওএফ সেন্সরযুক্ত কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরের সঙ্গে 16 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর আছে। সেলফির জন্য এই ফোনে 16 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর ও 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। সব মিলিয়ে এই ফোনে পাঁচটি ক‍্যামেরা সেন্সর রয়েছে। তবে Moto G100 এর সঠিক স্পেসিফিকেশন জানার জন্য এই মুহুর্তে অপেক্ষা করা হচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 25 মার্চ আসছে মোটোরোলার শক্তিশালী স্মার্টফোন Moto G100, দেখে নিন লুক first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/motorola-moto-g100-global-launch-date-march-25/feed/ 0
ওয়েবসাইটে লিস্টেড হল মিড রেঞ্জ ফ্ল‍্যাগশিপ স্মার্টফোন Motorola G100, এতে থাকবে দুর্দান্ত ফিচার https://www.91mobiles.com/bengali/motorola-g100-specifications-leak-geekbench-global-edge-s-launch-soon/ https://www.91mobiles.com/bengali/motorola-g100-specifications-leak-geekbench-global-edge-s-launch-soon/#respond Mon, 22 Feb 2021 10:00:50 +0000 https://www.91mobiles.com/bengali/?p=14302 লিক হল Motorola G100 

The post ওয়েবসাইটে লিস্টেড হল মিড রেঞ্জ ফ্ল‍্যাগশিপ স্মার্টফোন Motorola G100, এতে থাকবে দুর্দান্ত ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
টেক জগতে কানাঘুষো চলছে মোটোরোলা শীঘ্রই মিড রেঞ্জ ফ্ল‍্যাগশিপ স্মার্টফোন Motorola Edge S এর গ্লোবাল ভেরিয়েন্ট লঞ্চ করা হতে পারে। এই ফোনটি Motorola G100 নামে লঞ্চ করা হতে পারে যা Nio কোডনেমের সঙ্গে বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে স্পট করা হয়েছে। MySmartPrice এর একটি রিপোর্ট অনুযায়ী, এই আপকামিং ফোনটিই মোটোরোলা এজ এসের গ্লোবাল ভেরিয়েন্ট হিসেবে পেশ করা হবে। মনে করিয়ে দিই গত মাসে কোম্পানি এজ এস ফোনটি স্ন‍্যাপড্রাগন 870 চিপসেট, 90 হার্টস রিফ্রেশরেটযুক্ত ডিসপ্লে ও কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপের সঙ্গে চীনে লঞ্চ করেছিল। এবার গীকবেঞ্চ লিস্টিঙে Motorola G100 এর কিছু স্পেসিফিকেশন দেখে মনে করা হচ্ছে এই ফোনটি সত‍্যিই এজ এসের ভেরিয়েন্ট।

আরও পড়ুন: এলজি লঞ্চ করল তিনটি নতুন স্মার্টফোন LG W41, W41+ ও W41 Pro, এই নন চাইনিজ ফোনে পাওয়া যাবে সুন্দর স্পেসিফিকেশন

Motorola G100 এর স্পেসিফিকেশন

গীকবেঞ্চ থেকে পাওয়া তথ্য অনুযায়ী Motorola G100 এ কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 870 চিপসেটের সঙ্গে 8 জিবি র‍্যাম ও অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেম দেওয়া হবে। এই স্পেসিফিকেশনগুলি দেখে মনে করা হচ্ছে Motorola Edge S ফোনটি গ্লোবাল মার্কেটে Motorola G100 নামে পেশ করা হবে। কারণ, এই এক‌ই চিপসেট ও 8 জিবি র‍্যামের সঙ্গে ফোনটি চীনে লঞ্চ করা হয়েছে।

গীকবেঞ্চে Motorola G100 ফোনটি সিঙ্গেল কোরে 957 এবং মাল্টি কোরে 2815 পয়েন্ট পেয়েছে। এছাড়া বিখ্যাত টিপস্টার Evan Blass ও জানিয়েছেন Motorola Edge S ফোনটি আন্তর্জাতিক স্তরে G100 নামে পেশ করা হবে।

আরও পড়ুন: চলে এল প্রিমিয়াম ডিজাইনযুক্ত Realme GT 5G এর ফার্স্ট লুক, 64MP ক‍্যামেরার সঙ্গে আসবে মার্কেটে

Motorola G100 ফোনটি সত‍্যিই মোটোরোলা এজ এসের গ্লোবাল ভার্সন হলে উভয় ফোনের বেশিরভাগ স্পেসিফিকেশন এক ধরনের হবে। অর্থাৎ Motorola G100 এ 90 হার্টস রিফ্রেশরেটযুক্ত FHD+ রেজলিউশন ও HDR10 সাপোর্টেড 6.7 ইঞ্চির ডিসপ্লে থাকবে। এই ফোনে 5জি কানেক্টিভিটির পাশাপাশি 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরসহ কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে। এছাড়াও এই ফোনে হেডফোন জ‍্যাক, IP52 রেটিং ও 20 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হতে পারে।

দাম

চীনে মোটোরোলা এজ এসের 6 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরিযুক্ত বেস ভেরিয়েন্টের দাম CNY 1,999 (প্রায় 22,500 টাকা)। আশা করা হচ্ছে ভারচেও ফোনটির দাম এর আশেপাশেই হবে। ফোনটির বিষয়ে আরও নতুন নতুন তথ্য জানতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post ওয়েবসাইটে লিস্টেড হল মিড রেঞ্জ ফ্ল‍্যাগশিপ স্মার্টফোন Motorola G100, এতে থাকবে দুর্দান্ত ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/motorola-g100-specifications-leak-geekbench-global-edge-s-launch-soon/feed/ 0