Motorola ThinkPhone 25 - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Fri, 04 Oct 2024 06:50:49 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 লঞ্চ হল Motorola ThinkPhone 25 স্মার্টফোন, জেনে নিন এই বিজনেস ফোনের ফিচার এবং দাম https://www.91mobiles.com/bengali/motorola-thinkphone-25-launched-globally-know-price-specification-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/motorola-thinkphone-25-launched-globally-know-price-specification-details-in-bengali/#respond Fri, 04 Oct 2024 06:50:49 +0000 https://www.91mobiles.com/bengali/?p=56759 গ্লোবাল বাজারে লঞ্চ হল Motorola ThinkPhone 25

The post লঞ্চ হল Motorola ThinkPhone 25 স্মার্টফোন, জেনে নিন এই বিজনেস ফোনের ফিচার এবং দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
Motorola তাদের ThinkPhone সিরিজের অধীনে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। এই ফোনটি গ্লোবাল মার্কেটে Motorola ThinkPhone 25 নামে লঞ্চ করা হয়েছে। এই ফোনটি গত বছর লঞ্চ করা ফোনটির সাক্সেসার হিসাবে পেশ করা হয়েছে। এই ফোনে ইউনিক, প্রফেশনাল ও শক্তিশালী ডিজাইন, Dimensity 7300 চিপসেট, 6.36-ইঞ্চির pOLED ডিসপ্লে, 50MP ক্যামেরা, 8GB RAM এর মতো বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটি সম্পর্কে।

Motorola ThinkPhone 25 ফোনের বিশেষত্ব

  • Motorola ThinkPhone 25 ফোনে বেশ কিছু ইউনিক ফিচার রয়েছে। লেনোভো থিঙ্কপ্যাড সিরিজের প্রফেশনাল ল্যাপটপের মতো এই ফোনে টেক্সচার্ড ব্যাক প্যানেল রয়েছে।
  • এই ফোনে থিঙ্কশিল্ড সিকিউরিটি, তিন বছর ওয়ারেন্টি, মোটো এআই, 5 বছর সফটওয়্যার আপডেট এবং MIL-STD 810H মিলিটারি গ্রেড বডি রয়েছে।
  • স্মার্ট কানেক্ট ফিচারের মাধ্যমে ইউজাররা সহজেই এই থিঙ্কফোনটি পিসি বা ল্যাপটপের সঙ্গে কানেক্ট করে ফাইল শেয়ার করতে পারবেন।
  • ThinkPhone 25 ফোনটি কম্পিউটারের ওয়েবক্যাম হিসাবে কাজ করবে। এই ফোনে ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে ফাইল, টেক্সট, ইমেজ, ডকুমেন্ট সহ বিভিন্ন কন্টেন্ট শেয়ার করা যায়।

Motorola ThinkPhone 25 ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে: এই ফোনে 6.36 ইঞ্চির pOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, HDR10+, 3,000 নিট পীক ব্রাইটনেস, 2670 x 1220 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করে। স্ক্রিনের প্রোটেকশনের জন্য এতে কর্নিং গোরিলা গ্লাস 7i যোগ করা হয়েছে।

প্রসেসর: Motorola ThinkPhone 25 ফোনে মিডিয়াটেক Dimensity 7300 SoC রয়েছে।

স্টোরেজ: এই ফোনে 8GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।

ক্যামেরা: Motorola ThinkPhone 25 ফোনটিতে ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 13 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 10 মেগাপিক্সেল টেলিফটো লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 68W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড 4,310mAh ব্যাটারি যোগ করা হয়েছে।

অন্যান্য: Motorola ThinkPhone 25 ফোনে ব্লুটুথ 5.3, NFC, ডলবি অ্যাটমস সাপোর্টেড ডুয়েল স্টেরিও স্পিকার, WiFi 6E, জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য IP68 রেটিং রয়েছে।

ওএস: Motorola ThinkPhone 25 ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 OS সহ পেশ করা হয়েছে।

Motorola ThinkPhone 25 ফোনের দাম এবং সেল

গ্লোবাল মার্কেটে Motorola ThinkPhone 25 ফোনটি 499 আমেরিকান ডলার (প্রায় 41,800 টাকা) দামে লঞ্চ করা হয়েছে। নভেম্বর মাসের শুরুর দিকে এই ফোনের সেল শুরু হবে। এই নতুন Motorola ফোনটি কার্বন ব্ল্যাক কালারে সেল করা হবে।

The post লঞ্চ হল Motorola ThinkPhone 25 স্মার্টফোন, জেনে নিন এই বিজনেস ফোনের ফিচার এবং দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/motorola-thinkphone-25-launched-globally-know-price-specification-details-in-bengali/feed/ 0