Murder - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Sun, 26 Jun 2022 08:10:44 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 PUBG খেলতে বাধা দেওয়ায় মাকে গুলি করল 16 বছরের কিশোর, বোনকে শাসিয়ে দেহ লুকিয়ে রাখলো 3 দিন https://www.91mobiles.com/bengali/16-year-old-boy-shot-his-mother-when-she-stopped-to-play-pubg/ https://www.91mobiles.com/bengali/16-year-old-boy-shot-his-mother-when-she-stopped-to-play-pubg/#respond Wed, 08 Jun 2022 12:04:48 +0000 https://www.91mobiles.com/bengali/?p=27357 বাবার লাইসেন্স প্রাপ্ত বন্দুক দিয়ে মাকে খুন করল এক কিশোর

The post PUBG খেলতে বাধা দেওয়ায় মাকে গুলি করল 16 বছরের কিশোর, বোনকে শাসিয়ে দেহ লুকিয়ে রাখলো 3 দিন first appeared on 91Mobiles Bengali.

]]>
অনলাইন মোবাইল গেম PUBG খেলতে বাঁধা দেওয়ায় 16 বছর বয়সী এক কিশোর তার মাকে গুলি করে হত্যা করেছে। এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে লখনউতে। খুনের পর তিন দিন মায়ের লাশ লুকিয়ে রেখেছিল ওই কিশোর। এর পাশাপাশি সে ছোট বোনকে একটি ঘরে আটকে রেখেছিল। তিন দিন পর শরীর থেকে দুর্গন্ধ বেরোতে শুরু করলে সে মিথ্যা গল্প বানিয়ে তার বাবাকে ফোনে ঘটনাটি জানায়। ছেলেটির বাবা ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত। মামলা নথিভুক্ত হওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই সত্যিটা সবার সামনে আসে।

PUBG খেলায় আসক্ত ছিল ওই কিশোর

ঘটনাটি উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ের পিজিআই এলাকার। নিহত সাধনা (40 বছর) তার দুই সন্তানের সাথে থাকতেন। তার ছেলের বয়স 16 বছর এবং মেয়ের বয়স 9 বছর। ছেলেটি PUBG খেলায় এতটাই আসক্ত হয়ে পড়েছল যে তার মা তাকে সবসময় PUBG খেলতে নিষেধ করতেন। আর এই নিয়েই মা এবং ছেলের মধ্যে ঝামেলা হতো।

বাবার লাইসেন্স প্রাপ্ত বন্দুক দিয়ে গুলি করে মা’কে

ঘটনাটি যেদিন ঘটে সেদিন তাকে PUBG খেলতে বাঁধা দেওয়া হয়েছিল, তখন সে তার বাবার লাইসেন্স প্রাপ্ত বন্দুক দিয়ে তার মায়ের মাথায় গুলি করে এবং তার বোনকে হুমকি দিয়ে তাকে অন্য ঘরে তালা বন্দি করে রাখে। অনুমান করা হচ্ছে যে, নিজের মাকে মারার পর তিন দিন সে তার মায়ের মৃতদেহের সামনে রুম ফ্রেশনার ছড়িয়ে দিয়েছিল।

পুলিশের সামনে সত্যি কথা বলে কিশোর

তৃতীয় দিন যখন গন্ধ বাড়তে থাকে তখন সে তার বাবাকে ডেকে মিথ্যে গল্প শোনায়। তার বাবা পুলিশকে ফোন করে ঘটনাটি জানায়। বাড়িতে পুলিশ আসার পরে জেরার মুখে ছেলেটি সত্যিকথা শিকার করে। নাবালক অভিযুক্তকে পুলিশ হেফাজতে নিয়েছে। পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ছেলেটির বাবা আসামে ডিউটিতে ছিলেন, খবরটি জানার পরে তিনি লখনউতে ফিরে যান।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post PUBG খেলতে বাধা দেওয়ায় মাকে গুলি করল 16 বছরের কিশোর, বোনকে শাসিয়ে দেহ লুকিয়ে রাখলো 3 দিন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/16-year-old-boy-shot-his-mother-when-she-stopped-to-play-pubg/feed/ 0