MWC 2019 - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Thu, 18 Jul 2019 11:39:23 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 Oppo নিয়ে এলো বিশেষ টেকনোলজি, এখন নেটওয়ার্ক ছাড়াও ফোনে কথা বলা যাবে https://www.91mobiles.com/bengali/oppo-new-meshtalk-technology-will-allow-user-to-make-call-and-send-message-without-network-in-bengali/ https://www.91mobiles.com/bengali/oppo-new-meshtalk-technology-will-allow-user-to-make-call-and-send-message-without-network-in-bengali/#respond Fri, 28 Jun 2019 08:58:57 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=7268 Oppo নিয়ে এলো নতুন টেকনোলজি MeshTalk

The post Oppo নিয়ে এলো বিশেষ টেকনোলজি, এখন নেটওয়ার্ক ছাড়াও ফোনে কথা বলা যাবে first appeared on 91Mobiles Bengali.

]]>
কিছু দিন আগে ভারতীয় টেলিকম সেক্টরে রিলায়েন্স জিও সম্পর্কে এমন একটি খবর ছড়িয়েছিল যা তুলকালাম ফেলে দিয়েছিল। জানা গেছিল কোম্পানি VoWiFi নামক একটি টেকনোলজির ট্রায়াল শুরু করেছে। এই টেকনোলজি ব‍্যবহার করে জিও ইউজার‍রা কোনো নেটওয়ার্ক সিগন্যাল ছাড়াও কল করতে পারবেন। এবার চীনের টেক কোম্পানি Oppo একটি নতুন টেকনোলজি নিয়ে এলো। এই টেকনোলজির নাম রাখা হয়েছে MeshTalk।

PUBG কে হারাম ঘোষণা করা হলো, জারি হলো ফতোয়া!

এই টেকনোলজি ব‍্যবহার করে Oppo ফোন ইউজাররা কোনো সেলুলার নেটওয়ার্ক, ব্লুটুথ ও ওয়াইফাই কানেকশন ছাড়াই ভয়েস কল করতে পারবেন। এছাড়া টেক্সট ম‍্যাসেজ‌ও পাঠানো যাবে। এর জন্য আপনি যাকে কল বা ম‍্যাসেজ করতে চান তাঁর 3 কিলোমিটার দূরত্বের মধ্যে আপনাকে থাকতে হবে।

শাংঘাইয়ের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস 2019 এর মঞ্চে এই টেকনোলজির প্রদর্শন করা হয়েছে। এছাড়া কোম্পানি টুইটের মাধ্যমেও এই তথ্য জানিয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ইউজার 3 কিলোমিটার দূরত্বের মধ্যে থাকলে একটি ওপ্পো ফোন থেকে আরেকটি ওপ্পো ফোনে কল ও ম‍্যাসেজ করা যাবে।

Jio কে টক্কর দিতে BSNL নিয়ে এলো নতুন প্রিপেইড প্ল‍্যান, এক বছর ধরে পাওয়া যাবে প্রতিদিন 1.5 জিবি ইন্টারনেট ডেটা

কোম্পানি তাদের অফিসিয়াল ব্লগ পোস্টের মাধ্যমে জানিয়েছে MeshTalk একটি কাস্টম চিপের ব‍্যবহার করে, যা ডিসেন্ট্রালাইজেশন, ফাস্ট স্পীড ও পাওয়ারের কম খরচের সুবিধা নেয়। এছাড়া কয়েকটি ফোন একসঙ্গে মিলে একটি লোকাল নেটওয়ার্ক তৈরি করতে পারবে, যার সাহায্যে গ্ৰুপ চ‍্যাট পর্যন্ত করা যাবে।

তবে কোম্পানির পক্ষ থেকে এখন‌ও পর্যন্ত জানা যায়নি যে এই টেকনোলজি কোম্পানির বর্তমান স্মার্টফোনে কাজ করবে, নাকি শুধুমাত্র কোম্পানির আগামী স্মার্টফোনে দেওয়া হবে। তবে মনে করা হচ্ছে শুধুমাত্র কোম্পানির আগামী স্মার্টফোনগুলিতেই এই টেকনোলজি দেওয়া হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Oppo নিয়ে এলো বিশেষ টেকনোলজি, এখন নেটওয়ার্ক ছাড়াও ফোনে কথা বলা যাবে first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oppo-new-meshtalk-technology-will-allow-user-to-make-call-and-send-message-without-network-in-bengali/feed/ 0
এমডব্লিউসিতে দেখা গেল ভারতীয় কোম্পানির দম, লঞ্চ হল 6 জিবি র‍্যাম, পপ আপ ক‍্যামেরা ও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর‌ওয়ালা স্মার্টফোন https://www.91mobiles.com/bengali/indian-smartphone-brand-centric-launched-s1-a2-l4-g3-g5-mwc-2019-price-specifications-in-bengali/ https://www.91mobiles.com/bengali/indian-smartphone-brand-centric-launched-s1-a2-l4-g3-g5-mwc-2019-price-specifications-in-bengali/#respond Tue, 26 Feb 2019 17:48:10 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=5428 সেন্ট্রিক লঞ্চ করল সেন্ট্রিক এস1

The post এমডব্লিউসিতে দেখা গেল ভারতীয় কোম্পানির দম, লঞ্চ হল 6 জিবি র‍্যাম, পপ আপ ক‍্যামেরা ও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর‌ওয়ালা স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস 2019 এর মঞ্চে বিভিন্ন টেক কোম্পানি তাদের টেকনোলজি দেখিয়ে নতুন নতুন স্মার্টফোন পেশ করছে। কোযিয়ান স‍্যামসাং থেকে শুরু করে চীনা শাওমি সবাই অত‍্যাধুনিক টেকনোলজিসম্পন্ন স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে। এইসব বিদেশি কোম্পানির মাঝে ভারতের দেশি কোম্পানিও তাদের পপ আপ সেলফি ক‍্যামেরা ও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরযুক্ত স্মার্টফোন পেশ করে নিজের যোগ্যতা প্রমাণ করে দিয়েছে। টেক কোম্পানি সেন্ট্রিক এমডব্লিউসি 2019 এর মঞ্চে সেন্ট্রিক এস1 লঞ্চ করে দিয়েছে এবং এর সঙ্গে আরও চারটি নতুন স্মার্টফোন আন্তর্জাতিক স্তরে লঞ্চ করেছে।

এমডব্লিউসি 2019 : এসে গেল কবজিতে পড়ার জন্য স্মার্টফোন, ফোল্ডেবল ফোনের টেকনোলজি পিছনে ফেলে এগিয়ে গেল কোম্পানি

ডিজাইন
সেন্ট্রিক তাদের এই স্মার্টফোন ফুল ভিউ ডিসপ্লের সঙ্গে লঞ্চ করেছে। ফোনের ফ্রন্ট প‍্যানেলে কোনো ফিজিক‍্যাল বাটন বা নচ দেওয়া হয়নি। সেন্ট্রিক এস1 এ সেলফি ক‍্যামেরা ফ্রন্ট প‍্যানেলের বদলে ফোন বডির মধ্যে দেওয়া হয়েছে যা সেলফির কম‍্যান্ড দিলে পপ আপ ক‍্যামেরা হিসেবে বেরিয়ে আসে এবং সেলফি তোলার পর আবার ভেতরে চলে যায়। ফোনের সিকিউরিটির জন্য এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। সেন্ট্রিক এস1 এর ব‍্যাক প‍্যানেলে বাঁদিকে ভার্টিক‍্যাল শেপে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে।

স্পেসিফিকেশন
সেন্ট্রিক এস1 19.5:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে এবং এতে 6.39 ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লে আছে। এই ফোনটি অ্যান্ড্রয়েডের লেটেস্ট ওএস অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে পেশ করা হয়েছে। এটি অক্টাকোর প্রসেসরের সঙ্গে মিডিয়াটেক হেলিও পি70 চিপসেটে রান করে। কোম্পানির পক্ষ থেকে সেন্ট্রিক এস1 দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। একটি ভেরিয়েন্টে 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি ইন্টারনাল মেমরি আছে এবং অপরটিতে 6 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি স্টোরেজ দেওয়া হয়েছে।

কোয়ালকম লঞ্চ করল ওয়াইফাই 6 চিপসেট, এখন গাড়িতেও চলবে 5জি ইন্টারনেট

ফোটোগ্ৰাফির জন্য সেন্ট্রিক এস1 এ ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে 16 মেগাপিক্সেলের প্রাইমারি ও 5 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক‍্যামেরা সেন্সর আছে। সেলফির জন্য এতে 8 মেগাপিক্সেলের পপ আপ ফ্রন্ট ক‍্যামেরা আছে। সিকিউরিটির জন্য এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে ফেস আনলক ফিচার‌ও দেওয়া হয়েছে।

সেন্ট্রিক এস1 এ পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 3.0 ফাস্ট চার্জিঙের সঙ্গে 3,800 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। কোম্পানির দাবি অনুযায়ী এই ফোনটি 20 মিনিটের মধ্যে 50 শতাংশ পর্যন্ত চার্জ হতে সক্ষম। এই ফোন ওয়ারলেস চারজিং‌ও সাপোর্ট করে। কোম্পানির তরফ থেকে ফোনটি 310 ইউএস ডলার দামে লঞ্চ করা হয়েছে। যার ভারতীয় দাম প্রায় 22,000 টাকা।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post এমডব্লিউসিতে দেখা গেল ভারতীয় কোম্পানির দম, লঞ্চ হল 6 জিবি র‍্যাম, পপ আপ ক‍্যামেরা ও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর‌ওয়ালা স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/indian-smartphone-brand-centric-launched-s1-a2-l4-g3-g5-mwc-2019-price-specifications-in-bengali/feed/ 0
এমডব্লিউসি 2019 : এসে গেছে সব ব‍্যাটারীর বাপ,।লঞ্চ হল 18,000 এম‌এএইচ ব‍্যাটারীযুক্ত পাওয়ারফুল ফোন, সঙ্গে 5 ক‍্যামেরা https://www.91mobiles.com/bengali/energizer-power-max-p18k-pop-launched-with-5-camera-18000mah-battery-in-bengali/ https://www.91mobiles.com/bengali/energizer-power-max-p18k-pop-launched-with-5-camera-18000mah-battery-in-bengali/#respond Tue, 26 Feb 2019 05:59:59 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=5387 লঞ্চ হল এনজাইজার পাওয়ার ম‍্যাক্স পি18কে পপ

The post এমডব্লিউসি 2019 : এসে গেছে সব ব‍্যাটারীর বাপ,।লঞ্চ হল 18,000 এম‌এএইচ ব‍্যাটারীযুক্ত পাওয়ারফুল ফোন, সঙ্গে 5 ক‍্যামেরা first appeared on 91Mobiles Bengali.

]]>
স্মার্টফোনের পরিবর্তনশীল টেকনিকের দৌলতে মোবাইল ফোনের ডিসপ্লে,।ডিজাইন ও লুকের সঙ্গে এর ক‍্যামেরা ও পারফরম্যান্সেও পরিবর্তন দেখা যাচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে পপ আপ ক‍্যামেরা, স্লাইডার প‍্যানেল ও পাঞ্চ হোল ডিসপ্লেতে বাজার ছেয়ে গেছে। তব ফোনের ফিচারের সঙ্গে তাল মিলিয়ে যদি তার ব‍্যাটারী শক্তিশালী না হয় তবে অন‍্যান‍্য ফিচার‌ও মার খেয়ে যায়। বিভিন্ন কোম্পানি 4,000 থেকে 5,000 এম‌এএইচের ব‍্যাটারীযুক্ত ফোন বাজারে লঞ্চ করেছে। কিন্তু আজ এমডব্লিউসি 2019 এর মঞ্চে এমন একটি স্মার্টফোন লঞ্চ করা হল যা 18,000 এম‌এএইচের ব‍্যাটারীযুক্ত।

বিএস‌এন‌এলের প্ল‍্যানে বড় পরিবর্তন, এখন পাওয়া যাবে আগের থেকে বেশি ডেটা

শুনতে অবাক লাগলেও 18,000 এম‌এএইচের ব‍্যাটারীযুক্ত স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। এই ফোনটি লঞ্চ করেছে টেক কোম্পানি এনজাইজার। এমডব্লিউসি 2019 এর মঞ্চে এনজাইজার তাদের নতুন স্মার্টফোন পাওয়ার ম‍্যাক্স পি18কে পপ লঞ্চ করেছে যার মধ্যে 18,000 এম‌এএইচ ব‍্যাটারী আছে। ফোনের ব‍্যাটারী তাড়াতাড়ি চার্জ করার জন্য এতে ইউএসবি টাইপ সি পোর্টের সঙ্গে ফাস্ট চার্জিং দেওয়া হয়েছে।

এনজাইজার পাওয়ার ম‍্যাক্স পি18কে পপ ফোনটি ফুল ভিউ বেজল লেস ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। এতে 6.2 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে আছে। এতে দুটি সেন্সরযুক্ত পপ আপ সেলফি ক‍্যামেরা দেওয়া হয়েছে। এই পপ আপ ক‍্যামেরায় 16 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেলের দুটি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। ফোনের রেয়ার ক‍্যামেরা সেট‌আপে 12 মেগাপিক্সেল + 5 মেগাপিক্সেল + 2 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সর আছে।

এমডব্লিউসি 2019 : 6 জিবি র‍্যাম ও অত্যন্ত শক্তিশালী প্রসেসরের সঙ্গে লঞ্চ হল সোনী এক্সপেরিয়া 1, জেনে নিন এর দাম, ফিচার ও স্পেসিফিকেশন

পাওয়ার ম‍্যাক্স পি18কে পপে 6 জিবি র‍্যাম আছে। এতে 128 জিবি ইন্টারনাল মেমরি আছে যা মাইক্রোএসডি কার্ডের সাহায্যে বাড়ানো যায়। অ্যান্ড্রয়েড বেসড এই ফোনটি 2.0 গিগাহার্টসের অক্টাকোর প্রসেসরের সঙ্গে মিডিয়াটেক পি70 চিপসেটে রান করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post এমডব্লিউসি 2019 : এসে গেছে সব ব‍্যাটারীর বাপ,।লঞ্চ হল 18,000 এম‌এএইচ ব‍্যাটারীযুক্ত পাওয়ারফুল ফোন, সঙ্গে 5 ক‍্যামেরা first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/energizer-power-max-p18k-pop-launched-with-5-camera-18000mah-battery-in-bengali/feed/ 0
এমডব্লিউসি 2019 : 6 জিবি র‍্যাম ও অত্যন্ত শক্তিশালী প্রসেসরের সঙ্গে লঞ্চ হল সোনী এক্সপেরিয়া 1, জেনে নিন এর দাম, ফিচার ও স্পেসিফিকেশন https://www.91mobiles.com/bengali/mwc-2019-sony-launches-xperia-1-with-3-camera-and-855-snapdragon-processor-in-bengali/ https://www.91mobiles.com/bengali/mwc-2019-sony-launches-xperia-1-with-3-camera-and-855-snapdragon-processor-in-bengali/#respond Mon, 25 Feb 2019 17:42:58 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=5362 সোনী লঞ্চ করল এক্সপেরিয়া 1

The post এমডব্লিউসি 2019 : 6 জিবি র‍্যাম ও অত্যন্ত শক্তিশালী প্রসেসরের সঙ্গে লঞ্চ হল সোনী এক্সপেরিয়া 1, জেনে নিন এর দাম, ফিচার ও স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
সোনী আগেই জানিয়ে দিয়েছিল তারা মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস 2019 এ অংশগ্রহণ করতে চলেছে। এই টেক শোতে অংশ নিয়ে কোম্পানি আজ তাদের নতুন ফ্ল‍্যাগশিপ স্মার্টফোন পেশ করেছে। সোনী এক্সপেরিয়া 1 অসাধারণ ফিচারের সঙ্গে নতুন টেকনিকসহ পেশ করা হয়েছে।

দাম ও সেল
সোনী এক্সপেরিয়া 1 এর দাম 799 পাউন্ড (প্রায় 74,000 টাকা) রাখা হয়েছে। এই ফোনটি পার্পল, ব্ল‍্যাক, গ্ৰে ও হোয়াইট কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটি লঞ্চের সময় জানিয়েছে এই ফোনটি বিশ্বের প্রথম ফোন যার মধ্যে আই অটো ফোকাস ট্রেকিং সিস্টেম আছে। এছাড়া এই ডিভাইসটি আইপি65/68 রেটেড। অর্থাৎ এই ফোনটি জলের নিচে দু মিটার গভীরে 30 মিনিট পর্যন্ত কাজ করতে পারে।

এমডব্লিউসি 2019 : বিশ্বের প্রথম 5 রেয়ার ক‍্যামেরাওয়ালা ফোন নোকিয়া 9 পিওরভিউ লঞ্চ, এটি সবার থেকে এগিয়ে

এছাড়া এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের ট্রেন্ড থেকে বেরিয়ে ফোনের সাইড প‍্যানেলে পাওয়ার বাটনের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে যখন সব কোম্পানি 19:9 ও 19.5:9 আসপেক্ট রেশিওর সঙ্গে তাদের ফোন লঞ্চ করে সেখানে এক্সপেরিয়া 1 বিশ্বের প্রথম ফোন যা 21:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে।

স্পেসিফিকেশন ও ফিচার
এই ফোনে 6.5 ইঞ্চির 4কে এইচডিআর ওএল‌ইডি ডিসপ্লে দেওয়া হয়েছে যা গোরিলা গ্লাস 6 দিয়ে প্রোটেক্ট করা হয়েছে। এই ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 855 চিপসেটে রান করে। এই ফোন ডলবি অ্যাটমস অডিও টেকনোলজি সাপোর্ট করে।

এমডব্লিউসি 2019 : 4,000 এম‌এএইচ ব‍্যাটারী ও 6 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল স‍্যামসাং গ‍্যালাক্সি এ50, গ‍্যালাক্সি এ30 ও নিল এন্ট্রি

ফোটোগ্ৰাফির জন্য এতে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এতে 12 মেগাপিক্সেল + 12 মেগাপিক্সেল + 12 মেগাপিক্সেলের কম্বিনেশন দেখা যাবে। ভিডিও কল ও সেলফির জন্য এতে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

সোনী এক্সপেরিয়া 1 6 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ করা হয়েছে। এই ফোনে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে। এছাড়াও যদি ফোনের স্টোরেজ বাড়ানোর প্রয়োজন হয় তবে এতে মাইক্রোএসডি কার্ড ব‍্যবহার করা যাবে। এই ফোনে অ্যান্ড্রয়েডের লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 9 পাই দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 3,330 এম‌এএইচ ব‍্যাটারী আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post এমডব্লিউসি 2019 : 6 জিবি র‍্যাম ও অত্যন্ত শক্তিশালী প্রসেসরের সঙ্গে লঞ্চ হল সোনী এক্সপেরিয়া 1, জেনে নিন এর দাম, ফিচার ও স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/mwc-2019-sony-launches-xperia-1-with-3-camera-and-855-snapdragon-processor-in-bengali/feed/ 0
এমডব্লিউসি 2019 : নতুন চমক দিল শাওমি, লঞ্চ হল মি মিক্স 3 5জি, জেনে নিন ফোনটির সব কিছু https://www.91mobiles.com/bengali/xiaomi-mi-mix-5g-smartphone-launched-in-mwc-2019-after-samsung-vivo-in-bengali/ https://www.91mobiles.com/bengali/xiaomi-mi-mix-5g-smartphone-launched-in-mwc-2019-after-samsung-vivo-in-bengali/#respond Mon, 25 Feb 2019 12:35:36 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=5298 শাওমি লঞ্চ করল মি মিক্স 3 5জি

The post এমডব্লিউসি 2019 : নতুন চমক দিল শাওমি, লঞ্চ হল মি মিক্স 3 5জি, জেনে নিন ফোনটির সব কিছু first appeared on 91Mobiles Bengali.

]]>
মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস 2019 এর সূচনা হয়ে গেছে। সমস্ত টেক কোম্পানি তাদের নতুন টেকনোলজি পেশ করার জন্য প্রস্তুত হয়ে গেছে। টেক কোম্পানি স‍্যামসাং ও ভিভো আন্তর্জাতিক স্তরে তাদের 5জি স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে, যা তাদের প্রথম ঝলকেই টেক জগতকে নিজের প্রতি আকর্ষিত করে নিয়েছে। এবার চীনা অ্যাপেল নামে পরিচিত টেক কোম্পানি শাওমিও বিশ্বের সামনে তাদের 5জি ফোন পেশ করে দিয়েছে। কোম্পানি তাদের প্রথম 5জি ফোন হিসেবে মি মিক্স 3 আন্তর্জাতিক মঞ্চে লঞ্চ করেছে।

এমডব্লিউসি 2019: ওপ্পো পেশ করল 10এক্স হাইব্রিড জুম টেকনোলজি, ফোটোগ্ৰাফির জন্য অসাধারণ উপহার

শাওমি এমডব্লিউসি 2019 এর মঞ্চে তাদের প্রথম 5জি ফোন পেশ করেছে। শাওমি এই ফোনটির নাম মি মিক্স 3 রেখেছে। এই ফোন কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 855 চিপসেটে রান করে। কোয়ালকমের এই চিপসেট 5জি নেটওয়ার্ক সাপোর্ট করে। এই ফোনে এক্স50 মোডেম দেওয়া হয়েছে যা মি মিক্স 3 কে 5জি সাপোর্টের জন্য সক্ষম বানায়। জেনে অবাক হতে হয় যে শাওমি মি মিক্স 3 5জি ফোন 2 জিবিপিএস পর্যন্ত ডাউনলোড স্পীড দিতে পারে।

শাওমি তাদের 5জি ফোনটি সম্পর্কে বলেছে যে তাদের ফোন তিনটি বিষয়ে সবচেয়ে এগিয়ে থাকবে। শাওমির 5জি ফোন ইন্টারনেটের ব‍্যবহার ফাস্ট বানায়। কন্টেন্ট ডাউনলোড বা আপলোড, দুই অবস্থাতেই 5জি ইন্টারনেট অত্যন্ত দ্রুতগতিতে কাজ করবে। দ্বিতীয়ত, এই ফোনটি সার্ভারের সঙ্গে কানেক্ট হতে খুবই কম সময় নেবে। অর্থাৎ কোনো ওয়েবসাইটে ওয়েবপেজে ক্লিক করা মাত্র অত্যন্ত দ্রুততার সঙ্গে শাওমি ফোনের নেটওয়ার্ক ওই ওয়েবপেজের সার্ভারে কানেক্ট হবে এবং ওই ক্লিকের রেজাল্ট সামনে চলে আসবে। এক‌ই ভাবে শাওমির 5জি ফোন কানেক্টিভিটি অপশন বাড়াবে এবং এক সঙ্গে একাধিক কাজ করা যাবে। শাওমি 5জি ফোনে প্রতিটি অ্যাপ ও তার ডেটার ক্লাউড মেমরিতে সেভ করে রাখা যাবে।

শাওমি মি 9 এর পাঁচটি এমন ফিচার যার জন্য এটি স‍্যামসাং গ‍্যালাক্সি এস10ই এর থেকে বেস্ট

দাম
শাওমি মি মিক্স 3 5জি ফোন 599 ইউরো দামে লঞ্চ করেছে। ভারতীয় দরে এই দাম প্রায় 48,000 টাকার সমান। গ্লোবাল মঞ্চে এই ফোনটি মে মাস থেকে সেল করা হবে। ভারতে ফোনটি আসতে আরও কিছু দিন সময় লাগতে পারে। আশা করা হচ্ছে ভারতে ফোনটি ভোডাফোন নেট‌ওয়ার্কের সঙ্গে পেশ করা হবে। এর সঙ্গে রিলায়েন্স জিওও শাওমি মি মিক্স 3 5জি ফোনকে তাদের নেটওয়ার্কের সার্ভিস দিতে পারে।

মি মিক্স 3 5জি
শাওমির এই ফোনটি সেরামিক বডিতে বানানো হয়েছে। ফোনের চারদিকে অত্যন্ত হালকা বডি পার্ট দেওয়া হয়েছে। মি মিক্স 3 5জি ফোনটির ফ্রন্ট প‍্যানেলে কোনো ফিজিক‍্যাল বাটন দেওয়া হয়নি। এমনকি ফোনে কোনো বেজল বা নচ‌ও দেওয়া হয়নি। নচ না থাকায় এই ফোনে ফ্রন্ট প‍্যানেলে সেলফি ক‍্যামেরাও দেখা যাবে না। সেলফি ক‍্যামেরার জন্য মি মিক্স 5জিতে স্লাইডার প‍্যানেল দেওয়া হয়েছে।

349 টাকায় পাওয়া যাবে64 দিনের জন্য 64 জিবি 4জি ডেটা, কোম্পানির তরফ থেকে করা হল পরিবর্তন

ফোনের সেলফি ক‍্যামেরা ব‍্যবহার করার জন্য ফোনের ব‍্যাক প‍্যানেলের ওপর দিকে পুশ করতে হবে। যার ফলে ফোন বডির মধ্যে দেওয়া ফ্রন্ট ক‍্যামেরা ফোনের টপ প‍্যানেল থেকে ওপরে উঠে আসবে এবং ইউজার সেলফি তুলতে পারবেন। মি মিক্স 3 19.5:9 আসপেক্ট রেশিওযুক্ত ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনে 2340 × 1080 পিক্সেল রেজলিউশন 6.39 ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে।

ফোটোগ্ৰাফির জন্য মি মিক্স 3 তে ডুয়েল রেয়ার ও ডুয়েল ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে এফ/1.8 অ্যাপার্চার ও এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 12 মেগাপিক্সেলের দুটি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে যা এআই ক্ষমতাসম্পন্ন। ফোনের ব‍্যাক প‍্যানেলে ভার্টিক‍্যাল শেপে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। সেলফির জন্য এতে একটি 24 মেগাপিক্সেলের ও অপরটি 2 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 3,800 এম‌এএইচ ব‍্যাটারী আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post এমডব্লিউসি 2019 : নতুন চমক দিল শাওমি, লঞ্চ হল মি মিক্স 3 5জি, জেনে নিন ফোনটির সব কিছু first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/xiaomi-mi-mix-5g-smartphone-launched-in-mwc-2019-after-samsung-vivo-in-bengali/feed/ 0
এমডব্লিউসি 2019: ওপ্পো পেশ করল 10এক্স হাইব্রিড জুম টেকনোলজি, ফোটোগ্ৰাফির জন্য অসাধারণ উপহার https://www.91mobiles.com/bengali/mwc-2019-oppo-launch-10x-hybrid-zoom-technology-in-bengali/ https://www.91mobiles.com/bengali/mwc-2019-oppo-launch-10x-hybrid-zoom-technology-in-bengali/#respond Mon, 25 Feb 2019 12:19:38 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=5283 ওপ্পো লঞ্চ করল 10এক্স জুম টেকনোলজি

The post এমডব্লিউসি 2019: ওপ্পো পেশ করল 10এক্স হাইব্রিড জুম টেকনোলজি, ফোটোগ্ৰাফির জন্য অসাধারণ উপহার first appeared on 91Mobiles Bengali.

]]>
চীনের স্মার্টফোন প্রস্ততকারী কোম্পানি ওপ্পো তাদের দুর্দান্ত ক‍্যামেরাযুক্ত স্মার্টফোনের জন্য সুপরিচিত। এবার কোম্পানি টেক জগতের সবচেয়ে বড় শো মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস 2019 এর মঞ্চে তাদের ফোনে 10এক্স হাইব্রিড জুম টেকনোলজি পেশ করেছে। এতে ইউজাররা ফোটোগ্ৰাফির অসাধারণ এক্সপেরিয়েন্স পাবেন।

প্রসঙ্গত ওপ্পো এর আগে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) 2017 তে 5এক্স জুম‌ওয়ালা ডুয়েল ক‍্যামেরা স্মার্টফোন পেশ করেছিল, কিন্তু এই ফোনটি কোনো মার্কেটেই লঞ্চ করা হয়নি। এবার কোম্পানি 10এক্স জুম টেকনিক তাদের ফোনে পেশ করেছে। এই ফিচার ওপ্পোর ট্রিপল ক‍্যামেরা সেট‌আপে দেওয়া হবে, যা ইউজারদের ফোটোগ্ৰাফির নতুন এক্সপেরিয়েন্স দেবে।

শাওমি মি 9 এর পাঁচটি এমন ফিচার যার জন্য এটি স‍্যামসাং গ‍্যালাক্সি এস10ই এর থেকে বেস্ট

ইভেন্টে কোম্পানি বলে, “এই টেকনোলজিযুক্ত স্মার্টফোন এবছর অর্থাৎ 2019 সালের দ্বিতীয় কোয়ার্টারৈ পেশ করা হবে।” 10এক্স জুম টেকনোলজির সঙ্গে পেশ করা স্মার্টফোনে তিনটি ক‍্যামেরা থাকবে, যার প্রথমটি আল্ট্রা ওয়াইড, দ্বিতীয়টি 48 মেগাপিক্সেল ও তৃতীয়টি 10এক্স জুমযুক্ত হবে।

10এক্স জুম টেকনোলজি
এতে একটি আল্ট্রা ওয়াইড ক‍্যামেরা, মাঝে একটি মেইন ক‍্যামেরা ও অপ্টিক‍্যাল জুম অ্যাকশনের সঙ্গে একটি পেরিস্কোপ থাকবে। ওপ্পোর এই নতুন ভার্সনে তিনটি ক‍্যামেরা আছে যা 1এক্স থেকে 10এক্স জুম পর্যন্ত সিমলেস ট্রান্জিশন এনেবল করবে। এতে একটি শুটার ও একটি পেরিস্কোপ অপ্টিক‍্যাল ইমেজ স্টেবিলাইজেশনের সঙ্গে পিকচার কোয়ালিটি আরও উন্নত করবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post এমডব্লিউসি 2019: ওপ্পো পেশ করল 10এক্স হাইব্রিড জুম টেকনোলজি, ফোটোগ্ৰাফির জন্য অসাধারণ উপহার first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/mwc-2019-oppo-launch-10x-hybrid-zoom-technology-in-bengali/feed/ 0
সোনী এক্সপেরিয়া এক্সজেড4 এর ইমেজ হল লিক, এতে থাকছে বড় এবং দুর্দান্ত ডিসপ্লে https://www.91mobiles.com/bengali/sony-xperia-xz4-leaked-images-in-bengali/ https://www.91mobiles.com/bengali/sony-xperia-xz4-leaked-images-in-bengali/#respond Thu, 24 Jan 2019 17:13:11 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=4134 লিক হল সোনী এক্সপেরিয়া এক্সজেড4 এর ফোটো

The post সোনী এক্সপেরিয়া এক্সজেড4 এর ইমেজ হল লিক, এতে থাকছে বড় এবং দুর্দান্ত ডিসপ্লে first appeared on 91Mobiles Bengali.

]]>
মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) 2019 এ অংশগ্ৰহণকারী কোম্পানিগুলির মধ্যে একটি সোনী কিছু দিন আগে তাদের ইভেন্টের ডেট ঘোষণা করে। সোনী 25 ফেব্রুয়ারি এমডব্লিউসি ইভেন্টে অংশগ্রহণ করতে চলেছে। টেক কোম্পানি সোনী এই ইভেন্টের মঞ্চে তাদের নতুন ফ্ল‍্যাগশিপ এক্সপেরিয়া এক্সজেড4 লঞ্চ করবে বলে মনে করা হচ্ছে।

বিএস‌এন‌এল কমিয়ে দিল 99 টাকার প্রিপেইড প্ল‍্যানের ভ‍্যালিডিটি, জেনে নিন কারণ

গত কয়েক মাসে এই ফোনটির ব‍্যাপারে বেরোনো বিভিন্ন লিকের দৌলতে আমরা ফোনটি সম্পর্কে অনেক কিছুই জানি। গত বছর অর্থাৎ 2018 সাল শেষ হ‌ওয়ার অনেক আগেই একটি রেন্ডার লিক থেকে স্মার্টফোনটির ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ সম্পর্কে জানা যায়। এই লিকে বলা হয়েছিল এতে বড় 6.5 ইঞ্চির ডিসপ্লে থাকবে।

চীনের সোশ্যাল নেট‌ওয়ার্কিং সাইট ভিভোতে এই ডিভাইসটির নতুন লিক ইমেজ দেখা গেছে। ছবি দেখে মনে হচ্ছে এতে বড় ডিসপ্লে থাকবে, যার আসপেক্ট রেশিও 21:9 হবে। ফোটোয় দেখা গেছে এর ওপরে ও নিচে চ‌ওড়া বেজল থাকবে। এছাড়া নিচের দিকে একটি পিল শেপের নেভিগেশন বাটন দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইতে চলবে।

এখন ভারতে তৈরি হবে আইফোন এক্স‌এস ও আইফোন এক্স‌আরের মতো অ্যাপেল ফোন, দাম কমে যাবে অনেকটাই

বলা হচ্ছে এই ফোনটিতে সাইড সেন্সর থাকবে। সাইড সেন্স ইউজারকে বিভিন্ন অ্যাপ সহজে ব‍্যবহার করার জন্য অন স্ক্রিন ট‍্যাপ করার অনুমতি দেয়। এছাড়া ফোটো থেকে আর কিছু জানা যায়নি।

আশা করা হচ্ছে সোনী এক্সপেরিয়া এক্সজেড4 5জি সাপোর্টের সঙ্গে পেশ করা হতে পারে। এই ফোনে 6 জিবি র‍্যামের সঙ্গে 256 জিবি ইন্টারনাল স্টোরেজ ও প্রসেসিঙের জন্য কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 855 চিপসেট দেওয়া হতে পারে। এক্সপেরিয়া এক্সজেড4 এ ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপের সঙ্গে 6.55 ইঞ্চির বড় স্ক্রিন থাকতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post সোনী এক্সপেরিয়া এক্সজেড4 এর ইমেজ হল লিক, এতে থাকছে বড় এবং দুর্দান্ত ডিসপ্লে first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/sony-xperia-xz4-leaked-images-in-bengali/feed/ 0