NASA - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Sat, 11 Feb 2023 10:10:55 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 সবথেকে ক্ষুদ্রতম রকেট লঞ্চ করল ISRO, এবার NASA এর থেকেও বহুগুণ সস্তা হবে আমাদের স্পেস মিশন https://www.91mobiles.com/bengali/isro-smallest-rocket-launched-successfully-sslv-d2-with-three-satellites-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/isro-smallest-rocket-launched-successfully-sslv-d2-with-three-satellites-details-in-bengali/#respond Sat, 11 Feb 2023 09:00:35 +0000 https://www.91mobiles.com/bengali/?p=36697 মহাকাশে পাড়ি দিল ISRO এর সবথেকে ছোট রকেট SSLV-D2

The post সবথেকে ক্ষুদ্রতম রকেট লঞ্চ করল ISRO, এবার NASA এর থেকেও বহুগুণ সস্তা হবে আমাদের স্পেস মিশন first appeared on 91Mobiles Bengali.

]]>
ISRO অর্থাৎ ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা মাঝে মাঝেই এমন কাজ করে, যা ভারতীয়দের গর্বিত করে তোলে। 10 ফেব্রুয়ারি, 2023 ও সেরকমই একটি দিন, যেদিন ISRO সফলভাবে তাদের ক্ষুদ্রতম রকেট লঞ্চ করেছে। মহাকাশ সংস্থা SSLV-D2 উড্ডয়নের সাথে সাথেই এটি সারা বিশ্বে তার দক্ষতা প্রমাণ করেছে। এই লঞ্চটি প্রমাণ করেছে যে এখন আমাদের ISRO-এর মহাকাশ অভিযান আগের থেকে সস্তা হয়ে যাবে। আরও পড়ুন: Ather ইলেকট্রিক স্কুটারে অগ্নিকাণ্ড, কোম্পানির তরফে জানানো হল বড় বিষয়

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO 10 ফেব্রুয়ারি সকাল 9.30 টায় সফলভাবে তাদের সবচেয়ে ছোট রকেট SSLV-D2 (Small Satellite Launch Vehicle) লঞ্চ করেছে। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে এটি লঞ্চ করা হয়েছে। SSLV-D2 হল আমাদের মহাকাশ সংস্থার দ্বারা মহাকাশে পাঠানো সবচেয়ে ছোট রকেট, যেটা গত বছর অগাস্টেও লঞ্চ করার চেষ্টা করা হয়েছিল।

মহাকাশে একসঙ্গে তিনটি স্যাটেলাইট পাঠানো হয়েছে

SSLV-D2 মহাকাশে 3টি স্যাটেলাইট সহ পাঠানো হয়েছে। ISRO এর এই রকেটের সঙ্গে আমেরিকান কোম্পানি ANTARIS-এর Janus-1 স্যাটেলাইট পাঠানো হয়েছে। এর সাথে চেন্নাইয়ের স্পেস স্টার্টআপ SpaceKidz-এর স্যাটেলাইট AzaadiSAT-2 এবং ISRO Satellite EOS-07 ও SSLV-D2-এর সাথে মহাকাশে পাড়ি দিয়েছে। এর মধ্যে earth observation স্যাটেলাইট EOS-07 সবথেকে ভারী, যার ওজন 156.3 কিলোগ্রাম। আরও পড়ুন: 30 দিন চলবে Airtel এর এই রিচার্জ প্ল্যানগুলি, কলিং এবং ডেটার কোনও অভাব হবে না

এই তিনটি কৃত্রিম উপগ্রহের মধ্যে আমেরিকা Janus-1 এর ওজন 10.2 কেজি এবং AzaadiSAT-2 এর ওজন 8.7 কিলোগ্রাম বলে জানা গেছে। এই তিনটি উপগ্রহ পৃথিবী থেকে 450 কিলোমিটার দূরে বৃত্তাকার কক্ষপথে স্থাপন করা হবে। AzaadiSAT-2 SpaceKidz বিজ্ঞানীদের নেতৃত্বে গ্রামীণ এলাকার 750 জন মেয়ে মিলে নির্মাণ করেছে।

SSLV এর ফিচার

ছোট স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল অর্থাৎ SSLV এর ওজন 120 টন। এই রকেটের দৈর্ঘ্য 34 মিটার এবং এর ব্যাস 2 মিটার। এই ছোট রকেট মহাকাশে 500 কিলোমিটার পর্যন্ত দূরত্বে স্যাটেলাইট স্থাপন করতে পারে। আরও পড়ুন: লঞ্চের আগে প্রকাশ্যে Vivo Y100 স্মার্টফোনের ডিজাইন এবং ভেরিয়েন্ট, জেনে নিন বিস্তারিত

আপনারা জানলে অবাক হবেন যে ISRO-এর SSLV মাত্র 72 ঘন্টার মধ্যে প্রস্তুত হয়ে গেছে। এই রকেটটি তৈরি করতে খরচ হয়েছে মাত্র 30 কোটি টাকা। PSLV এর সাথে তুলনা করলে এটি তৈরি করতে খরচ হয় প্রায় 130 থেকে 200 কোটি টাকা। বর্তমানে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে SSLV লঞ্চ করা হয়েছে, তবে প্রাপ্ত তথ্য অনুযায়ী তামিলনাড়ুর কুলাশেখরপত্তনমে একটি নতুন স্পেস পোর্ট স্মল স্যাটেলাইট লঞ্চ কমপ্লেক্স (SSLC) তৈরি করা হচ্ছে এবং পরবর্তী সময় সেখান থেকেই SSLV লঞ্চ করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post সবথেকে ক্ষুদ্রতম রকেট লঞ্চ করল ISRO, এবার NASA এর থেকেও বহুগুণ সস্তা হবে আমাদের স্পেস মিশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/isro-smallest-rocket-launched-successfully-sslv-d2-with-three-satellites-details-in-bengali/feed/ 0
সফল হল নাসার Dart Mission, পৃথিবীর দিকে ধেয়ে আসা উল্কাপিণ্ডকে টক্কর মেরে সরিয়ে দিল এই স্পেসক্রাফট! https://www.91mobiles.com/bengali/nasa-dart-mission-detail-in-bengali/ https://www.91mobiles.com/bengali/nasa-dart-mission-detail-in-bengali/#respond Thu, 13 Oct 2022 07:57:00 +0000 https://www.91mobiles.com/bengali/?p=33106 Dart স্পেসক্রাফ্টের ওজন ছিল প্রায় 550 কিলোগ্রাম

The post সফল হল নাসার Dart Mission, পৃথিবীর দিকে ধেয়ে আসা উল্কাপিণ্ডকে টক্কর মেরে সরিয়ে দিল এই স্পেসক্রাফট! first appeared on 91Mobiles Bengali.

]]>
উল্কাপিণ্ড অর্থাৎ Asteroid এর নাম তো আপনারা নিশ্চয়ই শুনেছেন। হিন্দি ভাষায় একে গ্রহাণুও বলা হয় যা মহাকাশে চলমান শিলা এবং পর্বতের বড় টুকরো। উল্কাপিন্ড পৃথিবীতে পড়লে ব্যাপক ক্ষতি হতে পারে। পৃথিবীতে আঘাত করা এই গ্রহাণুগুলি মারাত্মক সুনামি এবং বিধ্বংসী ভূমিকম্পও ঘটাতে পারে। মানবজাতিকে এমন বিপদ থেকে বাঁচাতে সম্প্রতি আমেরিকান মহাকাশ সংস্থা Nasa Dart Mission শুরু করেছে, যা আমাদের পৃথিবীকে বাঁচাতে সম্পূর্ণ সফল হয়েছে। নাসার এই প্ল্যানেটারি ডিফেন্স সিস্টেমে প্রথমবারই ইতিহাস রচনা করেছে। আরও পড়ুন: সাসপেন্স এবং থ্রিলারে পূর্ণ এইসব কোরিয়ান ফিল্ম-সিরিজগুলি না দেখলে অনেক কিছু মিস করবেন

Dart মিশন কি?

মহাকাশে কয়েকশো উল্কাপিন্ড বেপরোয়া ভাবে ছুটতে থাকে। এগুলি লক্ষ লক্ষ কিলোগ্রাম ওজনের বড় পাথরের টুকরো, যার স্পিড ঘন্টায় কয়েক হাজার কিলোমিটার। বিশালাকার এই পাথরের টুকরো পৃথিবীতে পড়লে বড় ধরনের ধ্বংসাত্মক পরিস্থিতি তৈরি হতে পারে। এমন বিপদ সম্পর্কে বোঝার জন্য দেশ ও বিশ্বের বিজ্ঞানীরা মহাকাশ নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন। কিন্তু কোনো গ্রহাণু যদি পৃথিবীর দিকে আসতে থাকে তাহলে কীভাবে তাকে এড়ানো যায়, তার সমাধান খুঁজতে Nasa এর বিজ্ঞানীরা Dart Mission শুরু করেন, যার পুরো নাম Double Asteroid Redirection Test।

Dart মিশনের অধীনে, নাসা মহাকাশে একটি মহাকাশযান পাঠিয়েছিল, যার লক্ষ্য ছিল ইতিমধ্যে সেখানে চলমান একটি উল্কাকে টক্কর দেওয়া। নাসার বিজ্ঞানীরা ভেবেছিলেন, এই শক্তিশালী টক্করের ফলে গ্রহাণুটি তার স্পিড ও দিক পরিবর্তন করবে এবং এর কক্ষপথও বদলে যাবে। Nasa এটিকে প্ল্যানেটারি ডিফেন্স সিস্টেম হিসেবে লঞ্চ করেছে, যা সম্পূর্ণ সফল হয়েছে। এই মিশনের সাফল্যের পর আশা করা হচ্ছে যে আমরা ভবিষ্যতে মহাকাশ থেকে আসা বিপদেরও মোকাবিলা করতে পারব। আরও পড়ুন: বাড়ি বসে পাওয়া যাবে Airtel 5G সিম, এভাবে অ্যাক্টিভেট করুন 5জি নেটওয়ার্ক

সফল হয়েছে Dart মিশন

Dart Spacecraft 2022 এর 27 সেপ্টেম্বর ভোর 4.45 টায় Didymos Asteroid এর সামনে ঘুরতে থাকা উল্কাপিণ্ড Dimorphos কে টক্কর মেরেছিল। এই সংঘর্ষের প্রায় দুই সপ্তাহ পরে, নাসা এখন একটি অফিসিয়াল বিবৃতি জারি করে বলেছে যে এই সংঘর্ষটি সম্পূর্ণ সঠিক প্রমাণিত হয়েছে এবং মহাকাশযান এবং গ্রহাণুর সংঘর্ষের পর Dimorphos এর গতিও পরিবর্তিত হয়েছে এবং এর কক্ষপথও বদলে গেছে।

Dart মিশনের মূল পয়েন্ট

1) Dart Mission স্পেসক্রাফটের দৈর্ঘ্য ছিল 19 মিটার, যা একটি সাধারণ ক্রেন মেশিনের সমান।

2) এই স্পেসক্রাফট যেই Dimorphos গ্রহাণুর সাথে ধাক্কা খেয়েছিল তার দৈর্ঘ্য ছিল 163 মিটার, অর্থাৎ আমাদের Statue of Unity এর থেকে একটু কম। আরও পড়ুন: আপনিও কি Jio 5G এর সুবিধা পেতে চান? এভাবে পাবেন রকেট স্পিডের ইন্টারনেট

3) Dart স্পেসক্রাফ্টের ওজন ছিল প্রায় 550 কিলোগ্রাম, যেখানে Dimorphos গ্রহাণুর ওজন ছিল 500 মিলিয়ন কিলোগ্রামের কাছাকাছি।

4) আকার এবং ওজনের এত বিশাল পার্থক্য সত্ত্বেও, Dart মহাকাশযান তার উদ্দেশ্য সফল হয়েছিল এবং Dimorphos এর গতি এবং কক্ষপথ পরিবর্তন করতে সফল হয়েছে।

5) এর জন্য, kinetic Impactor প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল, যার জন্য প্রতি ঘন্টায় 22,530 কিলোমিটার স্পিডে টক্কর দেওয়া হয়েছিল। আরও পড়ুন: জেনে নিন OPPO A17 ফোনটির সমস্ত ডিটেইলস, লো বাজেটে পাবেন দুর্দান্ত স্পেসিফিকেশন!

6) Dimorphos তার প্রধান গ্রহাণু Didymos এর সম্পূর্ণ ঘূর্ণন সম্পূর্ণ করত 11 ঘন্টা 55 মিনিটে, যা এখন সংঘর্ষের পর 32 মিনিট কমে গেছে এবং এটি 11 ঘন্টা 23 মিনিটে তার ঘূর্ণন সম্পন্ন করছে।

7) এই মিশনটিও এইজন্য আশ্চর্যজনক কারণ নাসার বিজ্ঞানীরা ভেবেছিলেন যে এই টক্করটি অন্তত 73 সেকেন্ডের জন্য Dimorphos উল্কাপিণ্ডের স্পিড পরিবর্তন করতে সফল হবে। তবে এটি প্রত্যাশার চেয়ে 25 গুণ বেশি পরিবর্তিত হয়েছে।

8) NASA মহাকাশযানের সামনের দিকে DRACO ক্যামেরা লাগানো হয়েছিল, যেখান থেকে টক্করের লাইভ ফুটেজ পাওয়া গেছে। আরও পড়ুন: Android স্মার্টফোনের এই সব সাধারণ সমস্যাগুলোর সার্ভিস সেন্টারের নয়, পরামর্শের প্রয়োজন!

9) Dart Spacecraft এ SMART Nav অর্থাৎ অটোমেটিক নেভিগেশন সিস্টেম ছিল, যার কারণে পৃথিবীতে বসে লক্ষ লক্ষ মাইল দূরে এয়ারক্রাফটটিকে পরিচালিত করা হচ্ছিল।

10) জানা গেছে যে এই টক্করের পরে Dimorphos থেকে নির্গত ধুলো এবং পাথরের টুকরোগুলির কারণে প্রায় 10 হাজার কিলোমিটারের একটি লেজ তৈরি হয়েছে। ভারতে মানুষ এই ধরনের ধূমকেতুকে লেজ তারকা বলেও ডাকে। আরও পড়ুন: 521KM রেঞ্জ সহ লঞ্চ হল BYD Atto 3 ইলেকট্রিক SUV, মাত্র 50 হাজার টাকা দিয়ে করতে পারবেন বুক

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post সফল হল নাসার Dart Mission, পৃথিবীর দিকে ধেয়ে আসা উল্কাপিণ্ডকে টক্কর মেরে সরিয়ে দিল এই স্পেসক্রাফট! first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/nasa-dart-mission-detail-in-bengali/feed/ 0
Supermoon 2022 : আজকে রাতে দেখা যাবে সবচেয়ে বড়ো সুপারমুন, জেনে নিন সমস্ত তথ্য https://www.91mobiles.com/bengali/biggest-supermoon-of-2022-when-buck-moon-will-appear-check-date-and-time/ https://www.91mobiles.com/bengali/biggest-supermoon-of-2022-when-buck-moon-will-appear-check-date-and-time/#respond Wed, 13 Jul 2022 14:04:16 +0000 https://www.91mobiles.com/bengali/?p=28470 তৃতীয় Super moon 2022 আজকে দেখা যাবে

The post Supermoon 2022 : আজকে রাতে দেখা যাবে সবচেয়ে বড়ো সুপারমুন, জেনে নিন সমস্ত তথ্য first appeared on 91Mobiles Bengali.

]]>
Supermoon 2022 : আজকে রাতে এই বছরের সবচেয়ে বড়ো চন্দ্র দেখা যাবে। এটিকে সুপার‌মুন 2022 (Supermoon 2022) বলা হয়। এই বছরে মোট চার বার ফুল সুপারমুন দেখা যাবে। এর মধ্যে তৃতীয়‌টি আজ রাতে দেখতে পাওয়া যাবে। আমেরিকার স্পেস এজেন্সি NASA-এর বক্তব্য, যে আগামী সুপারমুন, আগামী মাসে অর্থাৎ 12 ই আগস্ট দেখা যাবে। এই আর্টিকেলে আজকে রাতের দৃশ‍্যমান সুপারমুনের সম্পর্কে বিস্তারিত তথ্য শেয়ার করা হবে।

সুপারমুন কি‍?

সুপারমুন তখন হয়, যখন পূর্নিমা‌র দিন চাঁদ নিজের পরিধির 90 শতাংশের মধ্যে হয় অথবা চন্দ্র নিজের কক্ষে পৃথিবীর সবচেয়ে কাছে থাকে। এই ঘটনার কারনে চাঁদ সামান্য‌র থেকে একটু বড়ো এবং উজ্জ্বল দেখায়। এই পরিস্থিতি‌টি সুপারমুন নামে পরিচিত।

সুপারমুন আছকে রাতে অর্থাৎ 13 জুলাই দেখা যাবে। নাসার বক্তব্য অনুযায়ী এই সুপারমুন‌টি আগামী দিনের সকাল পর্যন্ত দেখা যেতে পারে। নাসার জারি করা স্টেটমেন্টে বলা হয়েছে, যে 13 জুলাই শুরু হ‌ওয়া সুপারমুন শুক্রবার সকাল পর্যন্ত দেখা যেতে পারে।

জুলাই মাসে দৃশ্যমান সুপারমুন‌টিকে বাক সুপারমুন‌ও বলা যায়। এটি সেই সময় যখন হরিণ অথবা নর হরিনের শিং বেড়োয়। এর সাথেই জুলাইয়ে‌র সুপারমুনকে থান্ডার মুন‌ও বলা হয়, কারন এই সময়ে প্রায়দিন বিদ্যুৎ গর্জনের সাথে বৃষ্টি হতে থাকে।

কিভাবে দেখা যাবে―

সুপারমুন অথবা বাক মুনকে ভারতীয় সময় অনুযায়ী রাত 12.08 থেকে দেখা যাবে। এই সুপারমুন‌টি আগামী তিনদিন পর্যন্ত দেখা যেতে পারে। সুপারমুন‌টি আগামী শুক্রবারের সকাল পর্যন্ত দেখা যাবে। নাসা নিজের অফিশিয়াল ওয়েবসাইটে জানিয়েছে, যে সুপারমুন আগামী 13 জুলাই 2022-এ দৃশ্যমান হবে। এটি পৃথিবীর দ্রাঘিমাংশ অনুযায়ী ভারতীয় সময়ে রাত প্রায় 12.08 টার সময় দেখা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Supermoon 2022 : আজকে রাতে দেখা যাবে সবচেয়ে বড়ো সুপারমুন, জেনে নিন সমস্ত তথ্য first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/biggest-supermoon-of-2022-when-buck-moon-will-appear-check-date-and-time/feed/ 0
NASA এর জেমস ওয়েব স্পেস টেলিস্কোপে ধরা দিল পাঁচটি গ্যালাক্সি! এবার অনেক রহস্য থেকে পর্দা উঠবে https://www.91mobiles.com/bengali/nasa-shares-the-most-detailed-picture-of-universe-captured-by-james-webb-space-telescope/ https://www.91mobiles.com/bengali/nasa-shares-the-most-detailed-picture-of-universe-captured-by-james-webb-space-telescope/#respond Tue, 12 Jul 2022 09:50:57 +0000 https://www.91mobiles.com/bengali/?p=28621 সামনে এল জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ থেকে নেওয়া প্রথম ছবি

The post NASA এর জেমস ওয়েব স্পেস টেলিস্কোপে ধরা দিল পাঁচটি গ্যালাক্সি! এবার অনেক রহস্য থেকে পর্দা উঠবে first appeared on 91Mobiles Bengali.

]]>
ব্রহ্মাণ্ড শব্দটির কথা শুনলেই আমাদের মনে ভেসে আসে নক্ষত্রে ভরা আকাশের প্রতিচ্ছবি। মার্কিন মহাকাশ সংস্থা NASA মহাবিশ্বের সবচেয়ে প্রাচীন এবং তীক্ষ্ণতম ইনফ্রারেড ছবি শেয়ার করেছে। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ এর এই ছবিটি প্রকাশ করেছে NASA। NASA এর দ্বারা শেয়ার করা এই ছবিটি গ্যালাক্সি সমূহ SMACS 0723 এর, যেখানে বিশদ বিবরণের কোন অভাব নেই। এই চিত্রটি অনেক দিক থেকে বিশেষ হয়ে উঠেছে, কারণ এই ছবিটি মহাবিশ্ব সম্পর্কে আমাদের দৃষ্টিকোণ প্রসারিত করে। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ থেকে তোলা এই ছবিতে অনেক গ্যালাক্সির সমাহার দেখা যাচ্ছে।

জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের প্রথম ছবি

NASA কর্তৃক শেয়ার করা এই ছবিটি জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের প্রথম ছবি। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ তৈরিতে প্রায় 10 বিলিয়ন ডলার খরচ হয়েছে। NASA এই টেলিস্কোপ থেকে ক্লিক করা আরও চারটি ছবি শেয়ার করেছে যা এই মহাবিশ্বের বাইরের সৌন্দর্যকে তুলে ধরে। এই ছবিটিকে হোয়াইট হাউসে অনুষ্ঠিত একটি ইভেন্টে প্রকাশ করা হয়েছে।

গ্যালাক্সির এই ছবিটিতে অনেক নক্ষত্র দেখা গেছে। এই ছবিটি দেখলেই জানা যায় যে আমাদের মহাবিশ্বে অনেক গ্যালাক্সি রয়েছে। এই ছবিটির সামনের অংশে বিশাল গ্যালাক্সি এবং কিছুটা দূরেও অনেক গুলি গ্যালাক্সি দেখা গেছে যার মধ্যে কিছু উজ্জ্বল এবং কিছু অস্পষ্ট।

বিশ্বের বৃহত্তম টেলিস্কোপ

বিশ্বের সবচেয়ে বড় ও শক্তিশালী স্পেস টেলিস্কোপ গত বছরের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের French Guiana থেকে মহাকাশে পাঠানো হয়েছিল। এটি জানুয়ারিতে তার লুকআউট পয়েন্টে পৌঁছেছিল, যেটা পৃথিবী থেকে 1 মিলিয়ন মাইল (1.6 মিলিয়ন কিলোমিটার) দূরে অবস্থিত। দীর্ঘ প্রসেসের পর, এই টেলিস্কোপটি তার প্রথম চিত্র তৈরি করেছে। এই দূরবীনটি ঠান্ডা রাখার জন্য টেনিস কর্ড-আকারের সানশেড দিয়ে ঢাকা হয়েছে। এতে ইমেজ সেন্সিংয়ের জন্য ইনফ্রারেড ডিটেক্টর ব্যবহার করা হয়েছে।

এই টেলিস্কোপের সাহায্যে বিজ্ঞানীরা প্রায় 13.7 বিলিয়ন বছর আগে মহাবিশ্বের প্রথম দিনগুলি দেখার চেষ্টা করবেন। এই টেলিস্কোপটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে বিজ্ঞানীরা দ্রুত ফোকাস করার পাশাপাশি জুম ইন করে আমাদের সৌরজগতের ডিটেইল ছবি দেখতে পারবেন। NASA এই ওয়েব স্পেস টেলিস্কোপটি ইউরোপ এবং কানাডার মহাকাশ সংস্থাগুলির সহযোগিতায় তৈরি করেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post NASA এর জেমস ওয়েব স্পেস টেলিস্কোপে ধরা দিল পাঁচটি গ্যালাক্সি! এবার অনেক রহস্য থেকে পর্দা উঠবে first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/nasa-shares-the-most-detailed-picture-of-universe-captured-by-james-webb-space-telescope/feed/ 0