New Phone Launch - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Mon, 20 Apr 2026 07:04:43 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 এই সপ্তাহে নতুন মোবাইলে সেজে উঠবে ভারতের বাজার, গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে চলেছে এইসব ফ্ল্যাগশিপ স্মার্টফোন https://www.91mobiles.com/bengali/new-phone-launch-this-week-tecno-pop-x-redmi-a7-motorola-edge-70-pro-oppo-find-x9s-pro-find-x9-ultra-and-honor-600-pro-check-list-in-bengali/ https://www.91mobiles.com/bengali/new-phone-launch-this-week-tecno-pop-x-redmi-a7-motorola-edge-70-pro-oppo-find-x9s-pro-find-x9-ultra-and-honor-600-pro-check-list-in-bengali/#respond Mon, 20 Apr 2026 07:04:43 +0000 https://www.91mobiles.com/bengali/?p=76540 এই সপ্তাহে আসন্ন স্মার্টফোনের লিস্ট

The post এই সপ্তাহে নতুন মোবাইলে সেজে উঠবে ভারতের বাজার, গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে চলেছে এইসব ফ্ল্যাগশিপ স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
বর্তমানে স্মার্টফোনের দাম ক্রমশ বেড়ে চলেছে। যারা কম বাজেটে নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য এই সপ্তাহে দেশের বাজারে বেশ কিছু নতুন সস্তা স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। ভারত ছাড়া গ্লোবাল মার্কেটেও এই সপ্তাহে কিছু ফ্ল্যাগশিপ স্মার্টফোন পেশ করা হবে। 20 এপ্রিল থেকে 26 এপ্রিলের মধ্যে আসন্ন মোবাইলের ডিটেইলস সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

Tecno Pop X 5G

লঞ্চ ডেট – 20 এপ্রিল

20 এপ্রিল ভারতে Tecno Pop X 5G ফোনটি লঞ্চ করা হবে। 6GB RAM সহ এই ফোনে 12GB Virtual RAM ফিচার দেওয়া হবে। অর্থাৎ এই ফোনটিতে মোট 18GB RAM (6GB+12GB) এর পারফরমেন্স উপভোগ করা যাবে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 45W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6500mAh ব্যাটারি যোগ করা হবে। এই ফোনে MIL-STD-810H মিলিটারি গ্ৰেড সার্টিফাইড বডি এবং IP64 Pro রেটিং পাওয়া যাবে। এছাড়াও এই ফোনে USRP 3.0 টেকনোলজি থাকবে, যা নেটওয়ার্ক স্পীড 8X পর্যন্ত বাড়াতে সক্ষম।

Redmi A7 4G

লঞ্চ ডেট – 21 এপ্রিল

21 এপ্রিল ভারতে Redmi A7 সিরিজের অধীনে Redmi A7 4G ফোনটি পেশ করা হবে। কোম্পানি জানিয়ে দিয়েছে বড় ব্যাটারি সহ এই সস্তা ফোনটিতে 6300mAh ব্যাটারি দেওয়া হবে। এই ফোনে 120Hz রিফ্রেশ রেটযুক্ত 6.9-ইঞ্চির ডিসপ্লে দেওয়া হবে। ফটোগ্রাফির জন্য এতে 13MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ যোগ করা হবে। এই ফোনটিতে 4 জেনারেশন OS আপডেট এবং 6 বছর সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। এছাড়াও এই ফোনে Circle to Search এবং বিভিন্ন AI এডিটিং ফিচার থাকবে।

Motorola Edge 70 Pro

লঞ্চ ডেট – 22 এপ্রিল

22 এপ্রিল ভারতের বাজারে Motorola Edge 70 Pro 5G ফোনটি লঞ্চ করা হবে। এই ফোনে MediaTek Dimensity 8500 Extreme প্রসেসরের পাশাপাশি 12GB LPDDR5X RAM দেওয়া হবে। এই ফোনটির তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এতে 4600mm² ভেপার চেম্বার কুলিং সিস্টেম যোগ করা হবে। এতে 144Hz রিফ্রেশ রেটযুক্ত 6.8-ইঞ্চির 1.5K ডিসপ্লে থাকবে। ফটোগ্রাফির জন্য এই ফোনে Sony LYT710 সেন্সর দেওয়া হবে। এছাড়াও পাওয়ার ব্যাক‌আপের জন্য এতে 90W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্টেড 6500mAh ব্যাটারি যোগ করা হবে।

OPPO Find X9s Pro

লঞ্চ ডেট – 21 এপ্রিল (চীন)

আগামী 21 এপ্রিল চীনে OPPO Find X9s Pro ফোনটি পেশ করা হবে এবং ভবিষ্যতে ফোনটি ভারতেও সেল করা হবে। এই ফোনে 6.32 ইঞ্চির 1.5K OLED ডিসপ্লে থাকবে, যা 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। প্রসেসিঙের জন্য এতে MediaTek Dimensity 9500 চিপসেট এবং 16GB RAM দেওয়া হতে পারে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 200MP রেয়ার ক্যামেরা এবং সেলফির জন্য 50MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এতে 80W ওয়্যার্ড এবং 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং ফিচার সাপোর্টেড 7,025mAh ব্যাটারি থাকতে পারে।

OPPO Find X9 Ultra

লঞ্চ ডেট – 21 এপ্রিল (চীন)

21 এপ্রিল চীনের বাজারে OPPO Find X9 সিরিজের সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন পেশ করা হবে। এই ফোনে Qualcomm Snapdragon 8 Elite Gen 5 প্রসেসরের পাশাপাশি LPDDR5x RAM এবং UFS 4.1 স্টোরেজ দেওয়া হতে পারে। এই ফোনটির কোয়াড রেয়ার ক্যামেরা সেট‌আপে 200MP + 50MP + 200MP + 50MP সেন্সর ব্যাবহার করা হতে পারে, এতে Sony LYT901 প্রাইমারি সেন্সরের সঙ্গে Sony LYT600, OmniVision OV52A 3x এবং Samsung JNL 10x লেন্স থাকতে পারে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 100W ওয়্যার্ড এবং 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং ফিচার সহ 7050mAh ব্যাটারি দেওয়া হতে পারে।

Honor 600

লঞ্চ ডেট – 23 এপ্রিল (গ্লোবাল)

আগামী 23 এপ্রিল ফ্রান্সে Honor 600 5G ফোনটি লঞ্চ করা হবে। এই ফোনে Qualcomm Snapdragon 7 Gen 4 প্রসেসর যোগ করা হতে পারে। লিক অনুযায়ী এই ফোনটি 8GB RAM সহ 256GB এবং 512GB স্টোরেজ ভেরিয়েন্টে সেল করা হবে। ফটোগ্রাফির জন্য এতে 200MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ থাকতে পারে। এই ফোনে 60W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6400mAh ব্যাটারি দেওয়া হবে বলে জানা গেছে। এই ফোনে 120Hz রিফ্রেশ রেটযুক্ত 6.57-ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে যোগ করা হতে পারে।

Honor 600 Pro

লঞ্চ ডেট – 23 এপ্রিল (গ্লোবাল)

23 এপ্রিল গ্লোবাল মার্কেটে Honor 600 Pro ফোনটি 12GB RAM এবং Qualcomm Snapdragon 8 Elite Gen 4 প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। এই ফোনে 120Hz রিফ্রেশ রেটযুক্ত 6.57-ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে থাকতে পারে। এতে 80W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্টেড 6400mAh ব্যাটারি দেওয়া হতে পারে। ফটোগ্রাফির জন্য এতে 200MP প্রাইমারি + 50MP টেলিফটো লেন্স যোগ করা হতে পারে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 50MP ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে।

The post এই সপ্তাহে নতুন মোবাইলে সেজে উঠবে ভারতের বাজার, গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে চলেছে এইসব ফ্ল্যাগশিপ স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/new-phone-launch-this-week-tecno-pop-x-redmi-a7-motorola-edge-70-pro-oppo-find-x9s-pro-find-x9-ultra-and-honor-600-pro-check-list-in-bengali/feed/ 0
এই সপ্তাহে লঞ্চ হতে চলেছে নতুন Vivo, Redmi এবং realme স্মার্টফোন, দেখে নিন লিস্ট https://www.91mobiles.com/bengali/phone-launch-this-week-in-india-january-2026-vivo-x200t-redmi-note-15-pro-plus-realme-p4-power-check-list-in-bengali/ https://www.91mobiles.com/bengali/phone-launch-this-week-in-india-january-2026-vivo-x200t-redmi-note-15-pro-plus-realme-p4-power-check-list-in-bengali/#respond Mon, 26 Jan 2026 04:49:15 +0000 https://www.91mobiles.com/bengali/?p=72564 এই সপ্তাহে আসন্ন স্মার্টফোনের লিস্ট

The post এই সপ্তাহে লঞ্চ হতে চলেছে নতুন Vivo, Redmi এবং realme স্মার্টফোন, দেখে নিন লিস্ট first appeared on 91Mobiles Bengali.

]]>
2026 সালের প্রথম মাস টেক জগতের জন্য যথেষ্ট উল্লেখযোগ্য ছিল। বিভিন্ন কোম্পানি তাদের নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। এবার জানুয়ারি মাসের শেষ সপ্তাহেও ভারত সহ গ্লোবাল মার্কেটে বেশ কিছু নতুন এবং বহু প্রতীক্ষিত স্মার্টফোন আসতে চলেছে। 26 জানুয়ারি থেকে 31 জানুয়ারির মধ্যে Vivo, Redmi এবং realme কোম্পানির স্মার্টফোন লঞ্চ করা হবে। এই পোস্টে এই সপ্তাহে আসন্ন স্মার্টফোনের নাম, লঞ্চ ডেট এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

Vivo X200T

লঞ্চ ডেট – 27 জানুয়ারি

আগামীকাল অর্থাৎ 27 জানুয়ারি ভারতে Vivo X200T ফোনটি লঞ্চ করা হবে এবং এই ফোনটির প্রাথমিক দাম 59,999 টাকা রাখা হতে পারে। এই ফোনে MediaTek Dimensity 9400+ প্রসেসরের সঙ্গে 12GB LPDDR5X RAM যোগ করা হতে পারে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 50MP+50MP+50MP ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপ এবং সেলফির জন্য 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 90W ওয়্যার্ড এবং 40W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,200mAh ব্যাটারি দেওয়া হতে পারে। Vivo X200T ফোনে 6.67-ইঞ্চির 1.5K OLED ডিসপ্লে যোগ করা হতে পারে এবং এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 4500nits পীক ব্রাইটনেস সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে।

Redmi Note 15 Pro

লঞ্চ ডেট – 29 জানুয়ারি

ভারতে Redmi Note 15 5G ফোনটি লঞ্চের পর এবার কোম্পানির পক্ষ থেকে Redmi Note 15 Pro সিরিজ পেশ করা হবে। এই সিরিজের ‘Pro’ মডেলে MediaTek Dimensity 7400 Ultra প্রসেসর থাকতে পারে। এই ফোনে 6.83-ইঞ্চির ফ্ল্যাট 1.5K AMOLED ডিসপ্লে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। 200MP রেয়ার ক্যামেরা সহ এই ফোনটিতে 20MP সেলফি ক্যামেরা যোগ করা হতে পারে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 45W ফাস্ট চার্জিং এবং 22.5W রিভার্স ওয়্যার্ড চার্জিং সাপোর্টেড 6580mAh ব্যাটারি থাকতে পারে। এই ফোনে জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য IP66, IP68, IP69 এবং IP69K রেটিং দেওয়া হতে পারে।

Redmi Note 15 Pro+

লঞ্চ ডেট – 29 জানুয়ারি

ভারতে 29 জানুয়ারি Redmi Note 15 Pro+ ফোনটি লঞ্চ করা হবে। এই ফোনে Qualcomm Snapdragon 7s Gen 4 প্রসেসর যোগ করা হতে পারে। ফটোগ্রাফির জন্য এতে 200MP প্রাইমারি ক্যামেরা এবং সেলফির জন্য 32MP ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। এই ফোনে 100W ফাস্ট চার্জিং এবং 22.5W রিভার্স ওয়্যার্ড চার্জিং সাপোর্টেড 6,500mAh ব্যাটারি দেওয়া হতে পারে। এই ফোনে 1.5K রেজোলিউশন সাপোর্টেড 6.83-ইঞ্চির কোয়াড কার্ভড AMOLED ডিসপ্লে যোগ করা হতে পারে।

realme P4 Power

লঞ্চ ডেট – 29 জানুয়ারি

ভারতের সবচেয়ে বড় ব্যাটারি সহ স্মার্টফোন হতে চলেছে realme P4 Power। এই ফোনে 10,001mAh Battery থাকতে পারে। এই ফোনটির 12GB RAM + 256GB Storage ভেরিয়েন্ট 35 হাজার টাকা দামে পেশ করা হতে পারে। কোম্পানির পক্ষ থেকে ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে এই ফোনে 3 বছর ওএস আপডেট এবং 4 বছর সিকিউরিটি আপডেট দেওয়া হবে। প্রপেসিঙের জন্য এই ফোনে MediaTek Dimensity 7400 Ultra প্রসেসর দেওয়া হতে পারে। এই ফোনে 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ এবং 16MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে। এই ফোনে 6.78-ইঞ্চির 4D curve+ AMOLED ডিসপ্লে থাকবে, যা 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে।

realme 16

লঞ্চ ডেট – 29 জানুয়ারি (ভিয়েতনাম)

আগামী 29 জানুয়ারি realme 16 ফোনটি পেশ করা হবে। MediaTek Dimensity 6400 প্রসেসর সহ এই ফোনটিতে 8GB RAM এবং 12GB RAM দেওয়া হবে। লিক অনুযায়ী এই ফোনে 60W ফাস্ট চার্জিং সাপোর্টেড 7,000mAh ব্যাটারি যোগ করা হবে। এই ফোনটির ব্যাক প্যানেলে 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ এবং ফ্রন্ট প্যানেলে 50MP সেলফি ক্যামেরা থাকতে পারে। Realme 16 5G ফোনে 6.57-ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে, যা 120Hz রিফ্রেশ রেট এবং 4500nits পীক ব্রাইটনেস সাপোর্ট করতে পারে।

The post এই সপ্তাহে লঞ্চ হতে চলেছে নতুন Vivo, Redmi এবং realme স্মার্টফোন, দেখে নিন লিস্ট first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/phone-launch-this-week-in-india-january-2026-vivo-x200t-redmi-note-15-pro-plus-realme-p4-power-check-list-in-bengali/feed/ 0
দেখে নিন ডিসেম্বর মাসে আসন্ন স্মার্টফোনের লিস্ট, লঞ্চ হবে 10 হাজার থেকে 1 লক্ষ টাকা দামের মোবাইল ফোন https://www.91mobiles.com/bengali/upcoming-phone-in-india-in-december-2025-check-list-in-bengali/ https://www.91mobiles.com/bengali/upcoming-phone-in-india-in-december-2025-check-list-in-bengali/#respond Sat, 29 Nov 2025 06:35:03 +0000 https://www.91mobiles.com/bengali/?p=70233 ডিসেম্বর (2025) মাসে আসন্ন স্মার্টফোনের লিস্ট

The post দেখে নিন ডিসেম্বর মাসে আসন্ন স্মার্টফোনের লিস্ট, লঞ্চ হবে 10 হাজার থেকে 1 লক্ষ টাকা দামের মোবাইল ফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
2025 সালে মোবাইল মার্কেটে একের পর এক নতুন স্মার্টফোন লঞ্চ হয়েছে। 7,000mAh Battery যেমন অত্যন্ত সাধারণ হয়ে উঠেছে, তেমনই মোবাইল চিপসেট হয়ে উঠছে আগের চেয়ে আরও শক্তিশালী। বর্তমানে মোবাইল ক্যামেরা DSLR-কেও টক্কর দিতে সক্ষম। এবার বছরের শেষ মাসে অর্থাৎ 2025 সালের ডিসেম্বর মাসটিও ভারতীয় মোবাইল বাজারের জন্য যথেষ্ট উল্লেখযোগ্য হবে। এই মাসে সব ধরনের বাজেটে স্মার্টফোন লঞ্চ করা হবে। ইউজাররা 10-12 হাজার টাকা থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত সব রেঞ্জের ফোনের নতুন অপশন পাবেন। এইসব আপকামিং ফোনের ডিটেইলস সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

Vivo X300 Pro

লঞ্চ ডেট – 2 ডিসেম্বর

2025 সালের ডিসেম্বর মাসের সূচনা হবে শক্তিশালী Vivo X300 Pro স্মার্টফোনের হাত ধরে। এই ফোনটি বছরের শেষ ফ্ল্যাগশিপ স্মার্টফোন হবে বললেও ভুল বলা হবে না। এই ফোনে সবচেয়ে শক্তিশালী MediaTek প্রসেসর Dimensity 9500 যোগ করা হবে। এই ফোনে 6.78 ইঞ্চির 1.5K LTPO AMOLED ডিসপ্লে দেওয়া হবে। ফটোগ্রাফির জন্য এতে 50MP Sony LYT828 প্রাইমারি সেন্সর + 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স + 200MP পেরিস্কোপ টেলিফটো লেন্স রয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 50MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 90W ওয়্যার্ড, 40W ওয়্যারলেস এবং রিভার্স চার্জিং সাপোর্টেড 6510mAh ব্যাটারি যোগ করা হয়েছে।

Vivo X300

লঞ্চ ডেট – 2 ডিসেম্বর

ভারতে 2 ডিসেম্বর Vivo X300 Pro ফোনটির সঙ্গেই Vivo X300 স্মার্টফোন পেশ করা হবে। এই ফোনেও MediaTek Dimensity 9500 প্রসেসর দেওয়া হবে। এই ফোনে 120Hz রিফ্রেশ রেট এবং 4500nits ব্রাইটনেস সাপোর্টেড 6.31-ইঞ্চির 1.5K BOE Q10+ OLED ডিসপ্লে যোগ করা হয়েছে। এতে 200MP প্রাইমারি সেন্সর, 50MP পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং 50MP Samsung JN1 সেন্সর সহ ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপ রয়েছে। এছাড়া সেলফির জন্য এই ফোনে 50MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 90W ওয়্যার্ড এবং 40W ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড 6,040mAh ব্যাটারি যোগ করা হয়েছে।

Redmi 15C 5G

লঞ্চ ডেট – 3 ডিসেম্বর

12 হাজার থেকে 15 হাজার টাকার রেঞ্জে আগামী 3 ডিসেম্বর Redmi 15C 5G ফোনটি লঞ্চ করা হবে। এই ফোনে MediaTek Dimensity 6300 প্রসেসর যোগ করা হবে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এতে 33W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000mAh ব্যাটারি থাকবে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ এবং সেলফির জন্য 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনে 120Hz রিফ্রেশ রেটযুক্ত 6.9-ইঞ্চির এইচডি+ ডিসপ্লে যোগ করা হয়েছে। বেসিক কানেক্টিভিটি ফিচারের পাশাপাশি এই ফোনে NFC ফিচার‌ও পাওয়া যাবে।

realme P4x 5G

লঞ্চ ডেট – 4 ডিসেম্বর

আগামী 4 ডিসেম্বর ভারতে ‘realme P4’ সিরিজের তৃতীয় স্মার্টফোন হিসাবে realme P4x 5G ফোনটি লঞ্চ করা হবে। এই ফোনে 45W ফাস্ট চার্জিং সাপোর্টেড 7000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই ফোনে 144Hz রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লের সঙ্গে 18GB dynamic RAM দেওয়া হয়েছে। লিক অনুযায়ী এই ফোনে 6.72-ইঞ্চির ফুল এইচডি+ LCD ডিসপ্লে দেওয়া হতে পারে। ফটোগ্রাফির জন্য ফোনটিতে 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ এবং সেলফির জন্য 8MP ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনে 90FPS ফ্রেম রেটে BGMI এবং 120FPS ফ্রেম রেটে Free Fire খেলা যাবে।

OnePlus 15R

লঞ্চ ডেট – 17 ডিসেম্বর

ফ্ল্যাগশিপ OnePlus 15 ফোনের পর এবার কোম্পানি প্রিমিয়াম OnePlus 15R স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এই ফোনে Snapdragon 8 Gen 5 প্রসেসর যোগ করা হবে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই ফোনটি সম্পর্কে কিছুই জানানো হয়নি, তবে লিক অনুযায়ী এই ফোনে 16GB RAM দেওয়া হবে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এতে 120W ফাস্ট চার্জিং সাপোর্টেড 7,800mAh ব্যাটারি যোগ করা হবে বলে আশা করা হচ্ছে। OnePlus 15R ফোনে 165Hz রিফ্রেশ রেটযুক্ত OLED ডিসপ্লে থাকতে পারে। এর সঙ্গে এই স্ক্রিনে 1.5K রেজোলিউশন এবং আলট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হতে পারে।

realme C85 5G

লঞ্চ ডেট – জানা যায়নি

ডিসেম্বর মাসেই realme তাদের লো বাজেট 5G স্মার্টফোন realme C85 5G লঞ্চ করতে চলেছে। এই ফোনের প্রাথমিক দাম 15,499 টাকা রাখা হতে পারে। প্রসেসিঙের জন্য এই ফোনে MediaTek Dimensity 6300 প্রসেসর যোগ করা হতে পারে। এই ফোনে 6 বছরের ব্যাটারি হেল্থ সহ 7,000mAh ব্যাটারি দেওয়া হবে। এই ব্যাটারি 45W ফাস্ট চার্জিং এবং 6.5W রিভার্স চার্জিং ফিচার সাপোর্ট করবে। এই ফোনে মিলিটারি গ্ৰেড বডি এবং IP69 Pro রেটিং দেওয়া হবে। এতে 144Hz রিফ্রেশ রেটযুক্ত 6.8-ইঞ্চির HD+ ডিসপ্লে এবং 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ থাকবে।

POCO C85 5G

লঞ্চ ডেট – জানা যায়নি

ডিসেম্বর মাসে ভারতে লো বাজেট POCO C85 5G ফোনটি লঞ্চ করা হবে। এই ফোনটি 15 হাজার টাকার চেয়ে কম দামে পেশ করা হবে। এতে 33W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000mAh ব্যাটারি যোগ করা হবে। এই ফোনে MediaTek Dimensity 6300 প্রসেসর দেওয়া হবে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ এবং সেলফির জন্য 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে। এই ফোনে 6.9-ইঞ্চির ডিসপ্লে দেওয়া হবে এবং এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে।

OPPO Reno 15 series

লঞ্চ ডেট – জানা যায়নি

চীনে ইতিমধ্যে OPPO Reno 15 সিরিজ লঞ্চ হয়ে গেছে এবং আশা করা হচ্ছে ডিসেম্বর মাসে ভারতের বাজারেও এই সিরিজের ফোনগুলি পেশ করা হবে। সিরিজের OPPO Reno 15 এবং Reno 15 Pro ফোনে MediaTek Dimensity 8450 প্রসেসর রয়েছে। ফটোগ্রাফির জন্য এতে 200MP প্রাইমারি, 50MP আলট্রা ওয়াইড এবং 50MP টেলিফটো লেন্স দেওয়া হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই দুটি ফোনে 50MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। OPPO Reno 15 ফোনে 6,200mAh এবং Reno 15 Pro ফোনে 6,500mAh ব্যাটারি রয়েছে। সিরিজের প্রো মডেলে 6.78-ইঞ্চির স্ক্রিন দেওয়া হয়েছে এবং ভ্যানিলা মডেলে 6.32-ইঞ্চির ডিসপ্লে যোগ করা হয়েছে।

নোট: উপরোক্ত ফোনগুলি ছাড়াও গোটা মাস জুড়ে বিভিন্ন স্মার্টফোন লঞ্চ করা হবে। সেইসব ফোনের ডিটেইলস প্রকাশ্যে এলে পোস্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

The post দেখে নিন ডিসেম্বর মাসে আসন্ন স্মার্টফোনের লিস্ট, লঞ্চ হবে 10 হাজার থেকে 1 লক্ষ টাকা দামের মোবাইল ফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/upcoming-phone-in-india-in-december-2025-check-list-in-bengali/feed/ 0