Nokia 1.4 - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Mon, 25 Jan 2021 08:27:18 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 একটি বা দুটি নয়, তিনটি নতুন ফোন নিয়ে আসছে Nokia, চাপে পড়বে Realme-Xiaomi https://www.91mobiles.com/bengali/nokia-1-4-nokia-6-3-and-nokia-7-3-may-launch-soon-know-all-specification/ https://www.91mobiles.com/bengali/nokia-1-4-nokia-6-3-and-nokia-7-3-may-launch-soon-know-all-specification/#respond Mon, 25 Jan 2021 08:27:18 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=14007 লঞ্চ হবে একাধিক নোকিয়া স্মার্টফোন

The post একটি বা দুটি নয়, তিনটি নতুন ফোন নিয়ে আসছে Nokia, চাপে পড়বে Realme-Xiaomi first appeared on 91Mobiles Bengali.

]]>
নোকিয়ার স্মার্টফোন প্রস্ততকারী কোম্পানি এইচ‌এমডি গ্লোবাল এই বছর বেশ কিছু আকর্ষণীয় স্মার্টফোন লঞ্চের জন্য প্রস্তুতি নিচ্ছে। বিগত বেশ কিছু সময় ধরে Nokia 1.4, Nokia 6.3 ও Nokia 7.3 সম্পর্কে খবর পাওয়া যাচ্ছে। এবার একটি নতুন রিপোর্টে বলা হয়েছে কোম্পানির এই আগামী ফোনগুলি 2021 এর প্রথম বা দ্বিতীয় কোয়ার্টারে পেশ করা হবে। Nokia 6.3 ও Nokia 7.3 ফোনদুটি গত বছর অর্থাৎ 2020 এর তৃতীয় কোয়ার্টারে লঞ্চ করার কথা ছিল, কিন্তু তা হয়নি। যদিও ফোনগুলির লঞ্চ সম্পর্কে অফিসিয়ালি কোম্পানির পক্ষ থেকে কিছু জানা যায়নি।

রিপোর্টে Nokia 6.3 ও Nokia 7.3 ফোনদুটি সম্পর্কে আরও বলা হয়েছে এই ফোনদুটি Nokia 6.4 ও Nokia 7.4 নামেও লঞ্চ করা হতে পারে। Nokiapoweruser এর রিপোর্টে এই কথা জানা গেছে। রিপোর্ট অনুযায়ী এখনও পর্যন্ত একাধিক লিস্টিঙে Nokia 1.4 ফোনটি দেখা গেছে। আবার কয়েক দিন আগে Nokia 1.4 এর দাম ও স্পেসিফিকেশন সম্পর্কেও জানা গেছে।

লিকে বলা হয়েছিল এই ফোনে 6.51 ইঞ্চির এইচডি+ এলসিডি ডিসপ্লে, কোয়াড কোর প্রসেসর, 1 জিবি র‍্যাম, 16 জিবি স্টোরেজ ও একটি ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হতে পারে। আশা করা হচ্ছে ফোনটি 100 ইউরো অর্থাৎ প্রায় 8,800 টাকার কম দামে লঞ্চ করা হবে।

অন‍্যদিকে Nokia 6.3 ও Nokia 7.3 সম্পর্কেও দীর্ঘদিন ধরে বিভিন্ন লিক পাওয়া যাচ্ছে। রিপোর্টে বলা হয়েছে কোম্পানি এই ফোনদুটি 2021 এর প্রথম কোয়ার্টারের শেষের দিকে বা দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে পেশ করতে পারে।

লিকে বলা হয়, Nokia 6.3 তে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 730 চিপসেট ও 24 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা দেওয়া হবে। এছাড়া Nokia 7.3 তে 6.5 ইঞ্চির ফুল এইচডি+ পাঞ্চ হোল ডিসপ্লে ও কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 690 চিপসেট যোগ করা হবে। এতে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ও 24 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সেন্সর দেওয়া হতে পারে। আশা করা হচ্ছে Nokia 6.3 ও Nokia 7.3 ফোনদুটিতে যথাক্রমে 4,500 এম‌এএইচ ও 5,000 এম‌এএইচের ব‍্যাটারী থাকবে।

কয়েক দিন আগে আমরা নোকিয়ার আগামী পরিকল্পনা সম্পর্কে বলার সময় জানিয়েছিলাম কোম্পানি শীঘ্রই কমপক্ষে চারটি নতুন 5জি স্মার্টফোন লঞ্চ করবে। আপাতত এই মুহুর্তে দাঁড়িয়ে কোম্পানির কাছে একটিমাত্র 5জি স্মার্টফোন আছে, যার নাম Nokia 8.3 5G।

The post একটি বা দুটি নয়, তিনটি নতুন ফোন নিয়ে আসছে Nokia, চাপে পড়বে Realme-Xiaomi first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/nokia-1-4-nokia-6-3-and-nokia-7-3-may-launch-soon-know-all-specification/feed/ 0
তাদের পরবর্তী লো বাজেট সেগমেন্টের জন্য Nokia প্রস্তুত, আনতে চলেছে অত‍্যন্ত সস্তা 4G ফোন Nokia 1.4 https://www.91mobiles.com/bengali/nokia-1-4-specs-leaked-launch-soon-know-price/ https://www.91mobiles.com/bengali/nokia-1-4-specs-leaked-launch-soon-know-price/#respond Thu, 21 Jan 2021 07:00:54 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=13986 লিক হল Nokia 1.4 

The post তাদের পরবর্তী লো বাজেট সেগমেন্টের জন্য Nokia প্রস্তুত, আনতে চলেছে অত‍্যন্ত সস্তা 4G ফোন Nokia 1.4 first appeared on 91Mobiles Bengali.

]]>
গত বছর মার্চ মাসে নোকিয়া অ্যান্ড্রয়েড ‘গো’ ভার্সনের সঙ্গে লো বাজেট সেগমেন্টে Nokia 1.3 স্মার্টফোন লঞ্চ করেছিল। এবার খবর পাওয়া গেছে কোম্পানি এই সস্তা ফোনটির আগামী ভার্সন Nokia 1.4 নামে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। এম‌এসপির একটি নতুন রিপোর্টে ফোনটি ফুল স্পেসিফিকেশনসহ শেয়ার করা হয়েছে এবং বলা হয়েছে ভারতে ফোনটি 8,000 টাকার কম দামে পেশ করা হতে পারে।

আরও পড়ুন: Exclusive : ভারতে আসছে Mi 11 ও Redmi Note 10 সিরিজ, দেখে নিন Xiaomi এর পরিকল্পনা

স্পেসিফিকেশন

এম‌এসপির রিপোর্ট অনুযায়ী, Nokia 1.4 ফোনটিতে 6.51 ইঞ্চির এইচডি+ এলসিডি ডিসপ্লে দেওয়া হবে। লো বাজেটের এই ফোনে ওয়াটারড্রপ নচ দেওয়া হতে পারে। রিপোর্টে বলা হয়েছে Nokia 1.4 এর ডায়মেনশন হবে 116.42 × 76.72 × 8.70 এম‌এম।

প্রসেসিঙের জন্য Nokia 1.4 এ 1.3 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত কোয়াড কোর প্রসেসর দেওয়া হবে এবং এতে অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেম থাকবে বলে জানা গেছে। তবে ফোনের চিপসেট সম্পর্কে কিছু জানা যায়নি। রিপোর্ট অনুযায়ী Nokia 1.4 ফোনটিতে 1 জিবি র‍্যামসহ 16 জিবি মেমরি থাকবে। এই ফোনের স্টোরেজ মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে 128 জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

আরও পড়ুন: Amazon – Flipkart থেকে শপিঙের সময় জোচ্চুরির হাত থেকে বাঁচাবে এই 5টি বিষয়, আর হবে না ঠকতে

ফোটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে। Nokia 1.4 এর ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে 8 মেগাপিক্সেলের প্রাইমারি ও 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর থাকবে বলে জানা গেছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সেন্সর দেওয়া হবে।

Nokia 1.4 ফোনটি 4জি ভোএলটিই ও ডুয়েল সিমের সঙ্গে লঞ্চ করা হবে। ওয়াইফাই, ব্লুটুথ ও অন‍্যান‍্য বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে এই ফোনে 3.5 এম‌এম হেডফোন জ‍্যাক দেওয়া হবে। সিকিউরিটির জন্য Nokia 1.4 এ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে এবং পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 4,000 এম‌এএইচের ব‍্যাটারী যোগ করা হবে। মার্কেটে ফোনটি ব্লু ও গ্ৰে কালার ভেরিয়েন্টে সেল করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post তাদের পরবর্তী লো বাজেট সেগমেন্টের জন্য Nokia প্রস্তুত, আনতে চলেছে অত‍্যন্ত সস্তা 4G ফোন Nokia 1.4 first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/nokia-1-4-specs-leaked-launch-soon-know-price/feed/ 0