Nokia 105 - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Wed, 28 Aug 2024 16:19:36 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 1065 টাকা দামে পাওয়া যাচ্ছে Nokia ফোন, জেনে নিন কোথায় চলছে অফার https://www.91mobiles.com/bengali/nokia-105-at-just-1065-rs-flipkart-offer-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/nokia-105-at-just-1065-rs-flipkart-offer-know-details-in-bengali/#respond Wed, 28 Aug 2024 16:19:36 +0000 https://www.91mobiles.com/bengali/?p=55203 1065 টাকা দামে সেল হচ্ছে Nokia 105 ফিচার ফোন

The post 1065 টাকা দামে পাওয়া যাচ্ছে Nokia ফোন, জেনে নিন কোথায় চলছে অফার first appeared on 91Mobiles Bengali.

]]>
বর্তমানে স্মার্টফোনের যুগেও ফিচার ফোনের জনপ্রিয়তা কোনো অংশে কম হয়নি। ভারতে বেশ কিছু শহর এবং গ্রাম রয়েছে যেখানে এখনও পর্যন্ত সস্তা কীপ্যাড ফোন ব্যাবহার করা হয়। যেসব ইউজাররা এই রকম সস্তা ফিচার ফোন খুঁজছেন তাদের জন্য Nokia 105 ফোনটি মাত্র 1065 টাকা দামে পাওয়া যাচ্ছে। এই ফোনটিতে ডিসকাউন্ট সহ ব্যাঙ্ক অফারও রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Nokia 105 ফোনটির অফার ডিটেইলস সম্পর্কে।

Nokia 105 এর দাম, অফার এবং সেল

  • শপিং সাইট ফ্লিপকার্টে Nokia 105 ফিচার ফোনটি 37 শতাংশ ডিসকাউন্ট সহ মাত্র 1,065 টাকা দামে সেল করা হচ্ছে।
  • এই ডিসকাউন্ট সহ ফ্লিপকার্ট এক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড ব্যাবহার করলে 5 শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে।
  • এই ফোনটির আগের দাম প্রায় 1,699 টাকা ছিল। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে এখনও পর্যন্ত এই ফোনটি 1,199 টাকা দামে সেল করা হচ্ছে।

কোথা থেকে কিনবেন Nokia 105 ফোনটি?

ফ্লিপকার্ট থেকে Nokia 105 ফোনটি কেনার জন্য এবং অফার সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন

  • Nokia 105 ডিসকাউন্ট দাম: 1,065 টাকা
  • Nokia 105 পুরনো দাম: 1,699 টাকা
  • কোম্পানির ওয়েবসাইটের দাম: 1,199 টাকা

Nokia 105 এ পাওয়া যাবে UPI ফিচার

Nokia 105 ফোনটিতে UPI 123PAY NPCI ফিচার রয়েছে। বিশেষ করে কীপ্যাড ফোনে ব্যাবহার করা জন্য এটি একটি ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম। অর্থাৎ ইউজাররা ইন্টারনেট ছাড়াও UPI পেমেন্ট করতে পারবেন। এর মাধ্যমে ইউজারদের পেমেন্ট ডিটেইলস নিরাপত্তা নিশ্চিত করা হয়। জানিয়ে রাখি UPI 123PAY-এ চারটি অপশন দেওয়া হয়েছে, যথাক্রমে IVR (interactive voice response) নম্বর, ফিচার ফোন অ্যাপ, মিসড-কল এর জন্য ইন্টারফেস এবং proximity sound-based পেমেন্ট রয়েছে। এই অপশনগুলির মধ্যে যেকোনো একটি বেছে নিয়ে পেমেন্ট করা যাবে।

Nokia 105 এর স্পেসিফিকেশন

  • Nokia 105 ফিচার ফোনটিতে 1.8 ইঞ্চির QVGA ডিসপ্লে রয়েছে।
  • প্রসেসিঙের জন্য কীপ্যাড ফোনটি এস30+ অপারেটিং সিস্টেম সহ কাজ করে। কোম্পানির পক্ষ থেকে ফোনটির স্মুথ এক্সপিরিয়েন্সের জন্য SC6531E প্রসেসর দেওয়া হয়েছে।
  • স্টোরেজ এবং স্পীডের জন্য 32 MB RAM এবং 32 MB ROM সাপোর্ট দেওয়া হয়েছে।
  • পাওয়ার ব্যাকআপের জন্য Nokia 105 ফোনটিতে 1,000এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি একবার ফুল চার্জ করলে বেশ কিছু দিন ধরে ব্যাকআপ দেয়।
  • এই ফোনটিতে ওয়্যারলেস এফএম রেডিও এবং এমারজেন্সির জন্য টর্চ লাইট অপশন রয়েছে।

The post 1065 টাকা দামে পাওয়া যাচ্ছে Nokia ফোন, জেনে নিন কোথায় চলছে অফার first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/nokia-105-at-just-1065-rs-flipkart-offer-know-details-in-bengali/feed/ 0
Nokia এর এই ফিচার ফোন পাওয়া যাচ্ছে মাত্র 118 টাকায়, জেনে নিন বিস্তারিত https://www.91mobiles.com/bengali/nokia-105-rs-118-emi-deal-amazon-platform-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/nokia-105-rs-118-emi-deal-amazon-platform-details-in-bengali/#respond Mon, 20 Nov 2023 14:29:57 +0000 https://www.91mobiles.com/bengali/?p=44906 Nokia 105 ফোনে পাওয়া যাচ্ছে দারুণ অফার

The post Nokia এর এই ফিচার ফোন পাওয়া যাচ্ছে মাত্র 118 টাকায়, জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
আজকের দিন দাঁড়িয়ে সাধারণ মানুষের হাতে হাতে স্মার্টফোন থাকলেও Keypad Phone এর জনপ্রিয়তা আজও বজায় রয়েছে। আর কীপ্যাড ফোনের নাম উঠলে Nokia এর নাম উঠবে না এটা ভাবাও যায় না। এই কোম্পানির কাছে এমন অনেক ফিচার ফোন আছে যেগুলি বাজারে যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছে। এইসব ফোনে কম দামেই সুন্দর ফিচার পাওয়া যায়। এমনই একটি কীপ্যাড ফোন হল Nokia 105। এই ফোনটি মাত্র 118 টাকা প্রতি মাসে দাম দিয়ে কিনে নিতে পারেন। অনলাইন শপিং সাইট আমাজনে আই অফার পাওয়া যাচ্ছে। এই বিষয়ে নিচে বিস্তারিত জানানো হল। আরও পড়ুন: মাত্র 125 টাকায় পাওয়া যাবে Jio 4G Phone! জেনে নিন কোথায় এবং কিভাবে

Nokia 105 এর দাম এবং ডিল

  • আমাজনে Nokia 105 ফোনটি 1,299 টাকা দামে লিস্টেড করা রয়েছে।
  • এই ফোনটি এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যাবহার করে 12 মাসের EMI তে কেনা যাবে। অর্থাৎ গোটা বছর ধরে প্রতি মাসে মাত্র 118 টাকা করে দিতে হবে।
  • একইভাবে 3 মাসের অপশন নিলে প্রতি মাসে 445 টাকা এবং 6 মাসের অপশন সিলেক্ট করলে মাসে মাত্র 227 টাকা করে ইএমআই দিতে হবে। এই দুটি অপশনও যথেষ্ট সস্তা।
  • এছাড়াও আমাজনে এইচডিএফসি ব্যাঙ্ক কার্ড, ওয়ান কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে।

Nokia 105 এর দাম: 1,299 টাকা

এক বছরের EMI: 118 টাকা

3 মাসের EMI: 445 টাকা

6 মাসের EMI: 227 টাকা

সুন্দর রেটিং

আমাজনে Nokia 105 ফোনটি প্রায় 1 লক্ষ 44 হাজার মানুষ ইতিমধ্যে রেটিং দিয়েছেন। অর্থাৎ ফিচার ফোন হয়েও এই ফোনের জনপ্রিয়তা বেশ প্রশংসনীয়। আরও পড়ুন: লঞ্চের আগেই লিক হল Samsung Galaxy A25 5G এর আসল ডিজাইন ও ফুল স্পেসিফিকেশন, দেখে নিন কেমন হবে এই ফোন

Nokia 105 এর ফিচার

1.77 inch Screen

single-SIM

1000mAh battery

wireless FM radio

  • নোকিয়ার এই কীপ্যাড ফোনে 1.77 ইঞ্চির স্ক্রিন রয়েছে।
  • এই ফোনের ওজন 80 গ্রাম এবং ডায়মেনশন 11.5 x 4.9 x 1.4 cm।
  • দীর্ঘ সময় পর্যন্ত ব্যাকআপের জন্য এই ফোনে 1000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
  • কানেক্টিভিটির জন্য এতে ব্লুটুথ, ইউএসবি এবং ওয়্যারলেস এফএম যোগ করা হয়েছে।
  • এই ফোনে 0.03GB RAM দেওয়া হয়েছে।
  • এই ফোনটি নোকিয়া সিরিজ 30 প্লাস অপারেটিং সিস্টেমে কাজ করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Nokia এর এই ফিচার ফোন পাওয়া যাচ্ছে মাত্র 118 টাকায়, জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/nokia-105-rs-118-emi-deal-amazon-platform-details-in-bengali/feed/ 0
লঞ্চ হল Nokia এর দুটি নতুন ফিচার ফোন: Nokia 105 এবং Nokia 105 Plus, দাম মাত্র 1299 টাকা! https://www.91mobiles.com/bengali/nokia-105-plus-cheap-keypad-phone-india-price/ https://www.91mobiles.com/bengali/nokia-105-plus-cheap-keypad-phone-india-price/#respond Tue, 26 Apr 2022 10:06:39 +0000 https://www.91mobiles.com/bengali/?p=25302 লঞ্চ হল Nokia 105 এবং Nokia 105 Plus ফিচার ফোন

The post লঞ্চ হল Nokia এর দুটি নতুন ফিচার ফোন: Nokia 105 এবং Nokia 105 Plus, দাম মাত্র 1299 টাকা! first appeared on 91Mobiles Bengali.

]]>
NOKIA প্রেমীদের জন্য সুখবর। সম্প্রতি লঞ্চ হল Nokia এর দুটি ফিচার ফোন। কিছুদিন আগেই Nokia ভারতে একটি নতুন স্মার্টফোন Nokia G21 লঞ্চ করেছে, এর সাথেই কোম্পানি আরও দুটি ফিচার ফোন Nokia 105 এবং Nokia 105 Plus লঞ্চ করেছে। Nokia G21-এর দাম 12,999 টাকা থেকে শুরু হলেও Nokia 105 মাত্র 1,299 টাকায় এবং Nokia 105 Plus মাত্র 1,399 টাকায় লঞ্চ করা হয়েছে। এই পোস্টে আপনাদের এই দুটি ফিচার ফোনের সম্পর্কে বিস্তারিত জানাবো।

Nokia 105 এবং Nokia 105 Plus এর স্পেসিফিকেশন

Nokia 105 এবং Nokia 105 Plus 1.77-ইঞ্চি QQVGA ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনগুলি T9 কীবোর্ডে তৈরি, যার স্ক্রিনের নীচে একটি কীপ্যাড রয়েছে। স্পিকারটি স্ক্রিনের উপরে রাখা হয়েছে। Nokia 105 Charcoal এবং Blue রঙে লঞ্চ করা হলেও Nokia 105 Plus মোবাইল ফোনটি Charcoal এবং Red রঙের অপশনে পেশ করা হয়েছে। এই মোবাইল ফোনগুলি 3.5 mm জ্যাক সহ মাইক্রো USB সাপোর্ট করে।

Nokia 105-এর বিশেষত্ব হল এর ফ্ল্যাশলাইট এবং ক্লাসিক Nokia গেমস, অন্যদিকে Nokia 105 Plus-এর বিশেষত্ব হল এন্টারটেইনমেন্ট এর জন্য MP3 প্লেয়ার এবং অটো কল রেকর্ডিং ফিচার। Nokia এর এই ফোনগুলিতে ওয়্যারলেস এফএম রেডিও দেওয়া আছে। এই দুটি ফিচার ফোনই 2G সাপোর্ট করে। Nokia 105 Plus 32GB পর্যন্ত microSD কার্ড সাপোর্ট করতে পারে। এই মোবাইলগুলো S30+ অপারেটিং সিস্টেমে কাজ করে।

Nokia 105 ফোনটি 4 MB RAM এবং 4 MB ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে। পাওয়ার ব্যাকআপের জন্য, Nokia 105-এ 800 mAh ব্যাটারি দেওয়া হলেও Nokia 105 Plus এ 1,000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির তরফে জানানো হয়েছে, এই দুটি Nokia মোবাইলই সিঙ্গেল চার্জে 12 ঘণ্টার টকটাইম এবং 18 দিনের স্ট্যান্ডবাই টাইম দেয়।

Nokia G21 এর দাম

Nokia G21 মোবাইল ফোনটি ভারতে দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এর বেস ভেরিয়েন্টে, 4 GB RAM এর সাথে 64 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে, যার দাম মাত্র 12,999 টাকা। অন্যদিকে, Nokia G21-এর বড় মডেলটি 6GB RAM সহ 128GB স্টোরেজ সাপোর্ট করে, যার দাম 14,999 টাকা। Nokia G21 স্মার্টফোনটি Nordic Blue এবং Dusk রঙের অপশনে কেনা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post লঞ্চ হল Nokia এর দুটি নতুন ফিচার ফোন: Nokia 105 এবং Nokia 105 Plus, দাম মাত্র 1299 টাকা! first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/nokia-105-plus-cheap-keypad-phone-india-price/feed/ 0
চুপিসারে লঞ্চ হল Nokia এর দুটি লো বাজেট ফিচার ফোন, জেনে নিন সেসিফিকেশন https://www.91mobiles.com/bengali/nokia-cheapest-two-new-phone-launch-32gb-storage-fm-radio-mp3/ https://www.91mobiles.com/bengali/nokia-cheapest-two-new-phone-launch-32gb-storage-fm-radio-mp3/#respond Tue, 29 Mar 2022 01:32:05 +0000 https://www.91mobiles.com/bengali/?p=23954 নতুন কালার ভেরিয়েন্টে লঞ্চ হল Nokia 110 এবং Nokia 105 ফিচার ফোন

The post চুপিসারে লঞ্চ হল Nokia এর দুটি লো বাজেট ফিচার ফোন, জেনে নিন সেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
HMD Global সোমবার টেক মার্কেটে তাদের নতুন মোবাইল ফোন Nokia C01 Plus লঞ্চ করেছে। যার দাম মাত্র 5,699 টাকা। অন্যদিকে, কোম্পানি আরও দুটি নতুন ফোন লঞ্চ করেছে, Nokia 105 (2022) এবং Nokia 110 (2022)। দুটি ফোনই কোম্পানির অফিসিয়াল সাইটে সমস্ত স্পেসিফিকেশন সহ তালিকাভুক্ত করা হয়েছে। তবে ফোনটির দাম সম্পর্কে কোম্পানি এখনও কোনো তথ্য দেয়নি। আপনাদের জানিয়ে রাখি যে Nokia এর স্বত্বের মালিক HMD গ্লোবাল কিছুদিন পর পর নতুন ফিচার ফোন লঞ্চ করে চলেছে। এই পোস্টে আপনাদের এই ফোন গুলো সম্পর্কে বিস্তারিত জানাবো ।

Nokia 110 এবং Nokia 105

এই দুটি ফোনই ইতিমধ্যে মার্কেটে উপস্থিত হয়েছে। আসলে, কোম্পানি এই ফোনগুলোর 2022 সংস্করণ পেশ করেছে। Nokia এই দুটি ডিভাইসই প্রথম 2019 সালে লঞ্চ করেছিল। দুটি ডিভাইসই 2020 সালে IF ডিজাইন অ্যাওয়ার্ড পেয়েছে। এর বাইরে কোম্পানির পক্ষ থেকে নতুন সংস্করণে কোনো পরিবর্তন করা হয়নি। Nokia শুধুমাত্র নতুন কালার ভেরিয়েন্টে এই ফিচার ফোনগুলো লঞ্চ করেছে।

nokia-105

Nokia 110 এর স্পেসিফিকেশন

Nokia 110 (2022) এ রয়েছে 1.77-ইঞ্চি QVGA ডিসপ্লে। এর সাথে এই ফোনে 4 MB RAM এবং 4 MB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। মাইক্রোএসডি কার্ডের সাহায্যে এর স্টোরেজ 32 জিবি পর্যন্ত বাড়ানো যেতে পারে। একই সময়ে, ফোনটি Nokia Series 30+ সফটওয়্যারে কাজ করে।

পাওয়ার ব্যাকআপের জন্য, Nokia 110 (2022) একটি 800 mAh ব্যাটারি সাপোর্ট করে এবং এই ফোনটি 14 ঘন্টা টকটাইম এবং 18.5 দিনের স্ট্যান্ডবাই টাইম প্রদান করে৷ এছাড়াও, আপনি Nokia 110 (2019) এ স্ন্যাক গেমের পাশাপাশি Ninja Up, Airstrike, Penalty Cup, Doodle Jump এর মতো গেম গুলি পাবেন।

nokia-105-and-nokia-110

কানেক্টিভিটির জন্য এই ফোনে মাইক্রো-ইউএসবি পোর্ট, 3.5 মিমি অডিও জ্যাক এবং 4জি সাপোর্ট পাওয়া যাবে। ফোনটির ডায়মেনশন 115.15×49.85×14.3 mm এবং ওজন 74.96 গ্রাম। এই ফোনে মিনি-সিম সাপোর্ট, ভিজিএ ক্যামেরা, এলইডি টর্চ এবং এফএম রেডিও সাপোর্ট রয়েছে।

Nokia 105 এর স্পেসিফিকেশন

Nokia 105 (2022) একটি পলিকার্বোনেট বডিতে তৈরি। এই ফোনটি 1.77 ইঞ্চির QQVGA ডিসপ্লে সাপোর্ট করে। এই ফোনে 4 MB RAM মেমরি সহ 4 MB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। কোম্পানি জানিয়েছে যে এই ফোনে 2000টি কনট্যাক্ট এবং 500টি মেসেজ সেভ করার ক্ষমতা রয়েছে। Nokia 105 (2022) Nokia এর 30+ সফটওয়্যারে চলে।

এন্টারটেইনমেন্ট এর জন্য, Nokia 105 (2022) এ রয়েছে FM রেডিও, 3.5mm জ্যাক এবং এছাড়াও এই ফোনটি ফ্ল্যাশলাইট সাপোর্ট করে। মাইক্রো USB-এর সাথে, Nokia 105 (2022) একটি 800 mAh ব্যাটারি আছে যা কোম্পানির দাবি অনুযায়ী 25.8 দিনের স্ট্যান্ডবাই টাইম এবং 14.4 ঘন্টা টকটাইম দিতে সক্ষম।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post চুপিসারে লঞ্চ হল Nokia এর দুটি লো বাজেট ফিচার ফোন, জেনে নিন সেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/nokia-cheapest-two-new-phone-launch-32gb-storage-fm-radio-mp3/feed/ 0