Nokia 110 (2022) - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Thu, 11 Aug 2022 11:17:21 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 অসাধারণ বিল্ড কোয়ালিটি এবং পাওয়ারফুল ব্যাটারি সহ 1699 টাকা দামে লঞ্চ হলো Nokia 110 (2022) https://www.91mobiles.com/bengali/nokia-110-2022-phone-with-strong-build-quality-and-powerful-battery-launched-at-rs-1699/ https://www.91mobiles.com/bengali/nokia-110-2022-phone-with-strong-build-quality-and-powerful-battery-launched-at-rs-1699/#respond Thu, 04 Aug 2022 10:58:22 +0000 https://www.91mobiles.com/bengali/?p=29778 Nokia 110 (2022)-এর স্পেসিফিকেশন এবং দাম

The post অসাধারণ বিল্ড কোয়ালিটি এবং পাওয়ারফুল ব্যাটারি সহ 1699 টাকা দামে লঞ্চ হলো Nokia 110 (2022) first appeared on 91Mobiles Bengali.

]]>
Nokia ভারতে দুটি নতুন ফিচার ফোন – Nokia 8210 4G এবং Nokia 110 (2022) লঞ্চ করেছে। কোম্পানির লেটেস্ট ফিচার ফোন Nokia 110 (2022) মোবাইলে কোম্পানি অটো কল রেকর্ডিং সহ বিল্ট ইন রেয়ার ক্যামেরা দিয়েছে। নোকিয়ার এই ফোনটিকে অসাধারন বিল্ট কোয়ালিটি এবং নোকিয়ার সিগনেচার ডিজাইনের সাথে পেশ করা হয়েছে। লেটেস্ট Nokia 110 (2022) স্মার্টফোনের কথা বলা হলে এটি স্লিক ডিজাইন এবং লং লাস্টিং ব্যাটারির সাথে পেশ করা হয়েছে। নোকিয়ার এই ফোনের সাথে কোম্পানি 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্রদান করছে। নোকিয়ার এই ফোনটি বিক্রির জন্য আমাজনে উপলদ্ধ হবে।

Nokia 110 (2022)

Nokia 110 (2022) স্মার্টফোনটিকে নতুন স্লিক ডিজাইনের সাথে পেশ করা হয়েছে, ফোনটির বিল্ড কোয়ালিটি খুব মজবুত। ডিজাইনের কথা বলা হলে নোকিয়ার এই ফোনটি পুরোনো ফোনের কথা মনে করিয়ে দেবে। নোকিয়ার লেটেস্ট স্মার্টফোন‌টিকে কম্প্যাক্ট ডিজাইন, ব্যবহারের উপযোগী এবং নতুন মডার্ন ফিনিশের সাথে পেশ করা হয়েছে। নোকিয়ার এই ফোনটিকে রেয়ার ক্যামেরা, মিউজিক প্লেয়ার এবং অটো কল রেকর্ডিঙের সাথে অধিক স্টোরেজের সাথে পেশ করা হয়েছে।

Nokia 110 (2022) স্মার্টফোনে 1000 mAh-এর ব্যাটারি এবং 32GB এক্সপেন্ডেবেল স্টোরেজ ক্যাপাসিটির সাথে পেশ করা হয়েছে। নোকিয়ার এই ফোনটি ফুল চার্জে বহু দিন পর্যন্ত ব‍্যাক‌আপ প্রদান করতে সক্ষম। নোকিয়ার এই ফোনে FM ফিচার‌ও দেওয়া হয়েছে। ফোনে বিল্ট-ইন টর্চ দেওয়া হয়েছে। এরসাথে নোকিয়ার এই ফোনে জনপ্রিয় সাপ গেমটিকে প্রী-লোডেড দেওয়া হয়েছে।

Nokia 110 (2022) ক্যামেরা এবং উপলদ্ধতা

Nokia 110 স্মার্টফোনটিকে তিনটি কালারে, যথা – চারকোল, সান এবং রোজ গোল্ড এই তিনটি কালারে পেশ করা হয়েছে। নোকিয়ার এই ফোনের সান এবং চারকোল ভেরিয়েন্টটি 1699 টাকা এবং গোল্ড ভেরিয়েন্টটি 1799 টাকায় কেনা যেতে পারে। নোকিয়ার এই ফোনটিকে রিটেইল আউটলেট, ই-কমার্স এবং নোকিয়ার ওয়েবসাইট থেকে কিনলে 299 টাকার ইয়ারফোন ফ্রি দেওয়া হচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post অসাধারণ বিল্ড কোয়ালিটি এবং পাওয়ারফুল ব্যাটারি সহ 1699 টাকা দামে লঞ্চ হলো Nokia 110 (2022) first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/nokia-110-2022-phone-with-strong-build-quality-and-powerful-battery-launched-at-rs-1699/feed/ 0