Nokia 5.1 - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Mon, 28 Jan 2019 17:53:45 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 কম দামে অফলাইন পাওয়া যাচ্ছে নোকিয়া 6.1, নোকিয়া 5.1 ও নোকিয়া 3.1 স্মার্টফোন https://www.91mobiles.com/bengali/nokia-6-1-nokia-5-1-nokia-3-1-prices-in-india-slashed-in-offline-stores-in-bengali/ https://www.91mobiles.com/bengali/nokia-6-1-nokia-5-1-nokia-3-1-prices-in-india-slashed-in-offline-stores-in-bengali/#respond Mon, 28 Jan 2019 06:56:17 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=4223 অফলাইনে দাম কমল নোকিয়া 6.1, নোকিয়া 5.1 ও নোকিয়া 3.1 স্মার্টফোনের

The post কম দামে অফলাইন পাওয়া যাচ্ছে নোকিয়া 6.1, নোকিয়া 5.1 ও নোকিয়া 3.1 স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
নোকিয়া স্মার্টফোন বিক্রয়কারী কোম্পানি এইচ‌এমডি গ্লোবাল কিছু দিন আগে নোকিয়া 5.1 প্লাস ফোনটি অফলাইন সেল শুরু করে। এবার কোম্পানি নোকিয়া 6.1, নোকিয়া 5.1 ও নোকিয়া 3.1 স্মার্টফোনগুলিও অফলাইন পেশ করেছে, যেখানে ফোনগুলি কম দামে সেল করা হচ্ছে। এতদিন ফোনগুলি শুধুমাত্র অনলাইনেই সেল করা হত।

জিওফোন ইউজারদের জন্য লঞ্চ হল দুটি নতুন প্ল‍্যান, একবার রিচার্জ করলে পাওয়া যাবে 168 দিনের বেনিফিট

এখন থেকে ভারতে এই ফোনগুলি অফলাইন স্টোরেও পাওয়া যাবে। অনলাইনের তুলনায় অফলাইনে কম দাম দিতে হবে। 91মোবাইলস অফলাইন রিটেইল স্টোর থেকে এই খবর পেয়েছে। নোকিয়া 6.1 এর 3 জিবি র‍্যাম ও 32 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট অফলাইনে 11,999 দামে কেনা যাবে। এর আগে ফোনটি 13,499 টাকা দামে সেল করা হতো। এক‌ই ভাবে ফোনটির 4 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরি ভেরিয়েন্ট 16,499 টাকার বদলে 13,999 টাকা দামে বিক্রি করা হবে।

নোকিয়া 5.1 এর 3 জিবি র‍্যাম ও 32 জিবি মেমরি ভেরিয়েন্ট এখন অফলাইনে 2,000 টাকা কমে 8,999 টাকা দামে কেনা যাবে। তবে অনলাইনে ডিভাইসটি 8,680 টাকা দামে বিক্রি করা হচ্ছিল।

লঞ্চের আগেই দেখুন স‍্যামসাং গ‍্যালাক্সি এস10 ও গ‍্যালাক্সি এস10 প্লাসের লাইভ ইমেজ, দেখে অবাক হতে হয়

নোকিয়া 6.1 এ অক্টাকোর স্ন‍্যাপড্রাগন 630 এস‌ওসি আছে। এতে 16:9 আসপেক্ট রেশিওযুক্ত 1,080 × 1,920 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 5.5 ইঞ্চির ডিসপ্লে আছে। ফোটোগ্ৰাফির জন্য এতে 16 মেগাপিক্সেল প্রাইমারি ক‍্যামেরা ও 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক‍্যামেরা, সিকিউরিটির জন্য রেয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট রিডার ও পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 3,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া আছে।

নোকিয়া 5.1 এ অক্টাকোর মিডিয়াটেক হেলিও পি18 চিপসেট ও 5.5 ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে আছে। ফোটোগ্ৰাফির জন্য এতে 16 মেগাপিক্সেল প্রাইমারি ও 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক‍্যামেরা আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 2,970 এম‌এএইচের ব‍্যাটারী আছে।

ডিটিএইচ চ‍্যানেলের দাম নিয়ে সমস্যা? সাহায্য করবে এই অ্যাপ

নোকিয়া 3.1 এ মিডিয়াটেক এমটি6750 চিপসেট, 5.2 ইঞ্চির ডিসপ্লে, 13 মেগাপিক্সেল প্রাইমারি ও 8 মেগাপিক্সেল সেলফি শুটার ও 2,990 এম‌এএইচের ব‍্যাটারী আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post কম দামে অফলাইন পাওয়া যাচ্ছে নোকিয়া 6.1, নোকিয়া 5.1 ও নোকিয়া 3.1 স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/nokia-6-1-nokia-5-1-nokia-3-1-prices-in-india-slashed-in-offline-stores-in-bengali/feed/ 0
নোকিয়া তাদের এইসব ফোনগুলির থাম কমালো, 2,000 টাকা থেকে 13,000 টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে https://www.91mobiles.com/bengali/nokia-3-1-and-5-1-and-6-1-nokia-8-sirocco-price-cut-in-india-in-bengali/ https://www.91mobiles.com/bengali/nokia-3-1-and-5-1-and-6-1-nokia-8-sirocco-price-cut-in-india-in-bengali/#respond Mon, 22 Oct 2018 12:59:59 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=2085 দীপাবলি উপলক্ষে নোকিয়ার একাধিক ফোনে পাওয়া যাবে বড় ছাড়

The post নোকিয়া তাদের এইসব ফোনগুলির থাম কমালো, 2,000 টাকা থেকে 13,000 টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে first appeared on 91Mobiles Bengali.

]]>
নোকিয়া অপেক্ষাকৃত দেরি করে অ্যান্ড্রয়েড জগতে পা রাখলেও এই ব্র‍্যান্ডের প্রতি মোবাইল ইউজারদের ভরসা ও বিশ্বাস একে খুব অল্প সময়ের মধ্যেই অত্যন্ত জনপ্রিয় করে তুলেছে। নোকিয়াও তাদের ফ‍্যানদের কথা মাথায় রেখে একের পর এক দুর্দান্ত বাজেটে অসাধারণ ফিচার ও দারুণ স্পেসিফিকেশন‌ওয়ালা ফোন লঞ্চ করেছে। এবার দীপাবলির অবসরে কোম্পানি ফ‍্যানদের উপহারস্বরূপ বেশ কিছু নোকিয়া স্মার্টফোনের দাম কমিয়ে দিয়েছে। নোকিয়া সাধারণ মানুষদের অবাক করে তাদের স্মার্টফোনের দাম 13,000 টাকা পর্যন্ত কমিয়েছে।

নোকিয়া দীপাবলি উপলক্ষে তাদের বাজেট স্মার্টফোন থেকে শুরু করে ফ্ল‍্যাগশিপ ফোনের দাম কমিয়ে দিয়েছে। এই প্রাইস কাটের লিস্টে সস্তা থেকে দামি সব ধরনের স্মার্টফোন অন্তর্ভুক্ত করা হয়েছে। সবার আগে নোকিয়া 8 সিরোকোর কথা বললে বলতে হয় এই ফোনটি ভারতে 49,999 টাকা দামে ভারতে লঞ্চ করা হয়েছে। কিন্তু এখন দীপাবলির অবসরে কোম্পানি ফোনটির দাম সরাসরি 13,000 টাকা কমানো হয়েছে। এত বড় প্রাইস কাটের পর ফোনটি 36,999 টাকার বিনিময়ে কেনা যাবে।

নোকিয়ার মিড রেঞ্জের স্মার্টফোনগুলির মধ্যে নোকিয়া 6.1 এর দামেও আকর্ষণীয় প্রাইস কাট করা হয়েছে। ইন্ডিয়ান মার্কেটে নোকিয়া 6.1 এর 4 জিবি ও 3 জিবি র‍্যামের দুটি ভেরিয়েন্ট সেল করা হয়। ফোনটির 3 জিবি র‍্যাম ভেরিয়েন্টটি 2,000 টাকা প্রাইস কাটের মানুষ কেনা যাবে। আগে ফোনটি 15,499 টাকার বিনিময়ে সেল করা হত এখন প্রাইস কাটের পর ফোনটির দাম হয়েছে 13,499 টাকা। এক‌ই ভাবে নোকিয়া 6.1 এর 4 জিবি র‍্যাম ভেরিয়েন্ট 1,000 টাকা প্রাইস কাটের পর 17,499 টাকার বদলে 16,499 টাকায় সেল করা হয়েছে।

নোকিয়া 5.1 ফোনটি কোম্পানি 14,499 টাকা দামে লঞ্চ করেছিল। দাম কমানোর সময় কোম্পানি এই ফোনটির দামে 1,500 টাকা স্থায়ী ছাড় দেওয়া হবে যার ফলে ফোনটির বর্তমান দাম রাখা হয়েছে 12,999 টাকা। এক‌ই ভাবে 11,999 টাকা দামে লঞ্চ হ‌ওয়া নোকিয়া 3.1 1,000 টাকা প্রাইস কাটের পর মাত্র 10,999 টাকা দিয়ে কেনা যাবে।

The post নোকিয়া তাদের এইসব ফোনগুলির থাম কমালো, 2,000 টাকা থেকে 13,000 টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/nokia-3-1-and-5-1-and-6-1-nokia-8-sirocco-price-cut-in-india-in-bengali/feed/ 0
নোকিয়া ভারতে লঞ্চ করল তিনটি দুর্দান্ত অ্যান্ড্রয়েড ফোন, জেনে নিন দাম, স্পেশিফিকেশন ও ফিচার https://www.91mobiles.com/bengali/nokia-5-1-and-nokia-3-1-and-nokia-2-1-launched-in-india-feature-specifications-price-availability-in-bengali/ https://www.91mobiles.com/bengali/nokia-5-1-and-nokia-3-1-and-nokia-2-1-launched-in-india-feature-specifications-price-availability-in-bengali/#respond Mon, 13 Aug 2018 12:11:22 +0000 https://hub.91mobiles.com/bengali/?p=663 নোকিয়া কিছু দিন আগে আন্তর্জাতিক বাজারে তাদের তিনটি নতুন স্মার্টফোন নোকিয়া 5.1, নোকিয়া 3.1 ও নোকিয়া 2.1 পেশ করেছে। আজ কোম্পানি ইন্ডিয়ান ফ‍্যানদের জন্য এদেশে এই তিনটি স্মার্টফোন‌ই ভারতীয় মার্কেটে লঞ্চ করে দিয়েছে। নোকিয়ার মালিক কোম্পানি এইচ‌এমডি গ্লোবাল নোকিয়া 5.1 ও নোকিয়া 2.1 এর সঙ্গে নোকিয়া 3.1ও নতুন আপডেটের সঙ্গে বাজারে এনেছে। দারুণ বিল্ড কোয়ালিটি […]

The post নোকিয়া ভারতে লঞ্চ করল তিনটি দুর্দান্ত অ্যান্ড্রয়েড ফোন, জেনে নিন দাম, স্পেশিফিকেশন ও ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
নোকিয়া কিছু দিন আগে আন্তর্জাতিক বাজারে তাদের তিনটি নতুন স্মার্টফোন নোকিয়া 5.1, নোকিয়া 3.1 ও নোকিয়া 2.1 পেশ করেছে। আজ কোম্পানি ইন্ডিয়ান ফ‍্যানদের জন্য এদেশে এই তিনটি স্মার্টফোন‌ই ভারতীয় মার্কেটে লঞ্চ করে দিয়েছে। নোকিয়ার মালিক কোম্পানি এইচ‌এমডি গ্লোবাল নোকিয়া 5.1 ও নোকিয়া 2.1 এর সঙ্গে নোকিয়া 3.1ও নতুন আপডেটের সঙ্গে বাজারে এনেছে। দারুণ বিল্ড কোয়ালিটি ও লুকের সঙ্গে এই তিনটি স্মার্টফোন বিভিন্ন বাজেটে দুর্দান্ত স্পেশিফিকেশন দেয়। এই তিনটি স্মার্টফোন আগামী 12ই আগস্ট থেকে অনলাইন শপিং সাইটের সঙ্গে অফলাইন রিটেইল স্টোর থেকেও কেনা যাবে।

নোকিয়া 5.1
নোকিয়া 5.1 মেটাল ইউনিবডি ডিজাইনের সঙ্গে পেশ করা হয়েছে। কোম্পানি এতে অ্যালুমিনিয়াম 6000 সিরিজের ব‍্যবহার করেছে যা উন্নতমানের বিল্ড কোয়ালিটির জন্য পরিচিত। ফোনটি 18:9 আসপেক্ট রেশিওযুক্ত বেজল লেস ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। ফোনে 5.5 ইঞ্চির আইপিএস স্ক্রিন দেওয়া হয়েছে যা কর্নিঙ গোরিলা গ্লাস 3 দিয়ে প্রোটেক্টেড।

নোকিয়া 5.1 অ্যান্ড্রয়েড অরিওর সঙ্গে পেশ করা হয়েছে যা 2.0 গিগাহার্টসের অক্টাকোর প্রসেসরের সঙ্গে মিডিয়াটেক হেলিও পি18 চিপসেটে কাজ করে। কোম্পানি এতে 3 জিবি র‍্যাম ও 32 জিবি মেমরি যোগ করেছে। ফোটোগ্ৰাফির জন্য নোকিয়া 5.1 এর ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশযুক্ত 16 মেগাপিক্সেলের রেয়ার ক‍্যামেরা ও 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। ফোনে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্স‍রের সঙ্গে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 3,000 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হয়েছে।

নোকিয়া 5.1 কপার, টেম্পার্ড ব্লু ও ব্ল‍্যাক কালার ভেরিয়েন্টে 14,499 টাকার বিনিময়ে কেনা যাবে।

নোকিয়া 2.1
নোকিয়া 2.1 কোম্পানির পেশ করা সেকেন্ড জেনারেশনের সবচেয়ে সস্তা স্মার্টফোন। এতে 5.5 ইঞ্চির এইচডি স্ক্রিন দেওয়া হয়েছে। এই ফোনটিও অ্যান্ড্রয়েড ওয়ান আধারিত অ্যান্ড্রয়েড অরিওর সঙ্গে পেশ করা হয়েছে যার সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 425 চিপসেটে রান করে। কোম্পানি এতে 1 জিবি র‍্যাম দিয়েছে। ফোনে 8 জিবি ইন্টারনাল মেমরি আছে যা মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে বাড়ানো যাবে।

ফোটোগ্ৰাফির জন্য নোকিয়া 2.1 এর ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশযুক্ত 8:মেগাপিক্সেলের রেয়ার ক‍্যামেরা দেওয়া হয়েছে এবং সেলফির জন্য 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে। বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে এই ফোনে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 4,000 এম‌এএইচ ব‍্যাটারী আছে। কোম্পানির দাবি অনুযায়ী ফোনটি 2 দিনের ব‍্যাটারী ব‍্যাক‌আপ দিতে সক্ষম।

নোকিয়া 2.1 ব্লু কপার, গ্ৰে কপার ও গ্ৰে সিলভার কালার ভেরিয়েন্টে 6,999 টাকার বিনিময়ে কেনা যাবে।

নোকিয়া 3.1
জুলাই মাসে নোকিয়া ভারতে নোকিয়া 3.1 লঞ্চ করেছিল। এই ফোনটি উন্নত করে পাওয়ার বাড়িয়ে ফোনটির 3 জিবি র‍্যাম ভেরিয়েন্ট পেশ করা হয়েছে যা 32 জিবি মেমরি সাপোর্ট করে। এই ফোনে 18:9 আসপেক্ট রেশিওযুক্ত বেজল লেস ডিসপ্লে দেওয়া হয়েছে যার অ্যাজ অ্যালুমিনিয়াম ডিজাইনে বানানো। এতে 2.5ডি কার্ভড কর্নিঙ গোরিলা গ্লাস দিয়ে প্রোটেক্টেড 5.2 এইচডি+ স্ক্রিন আছে।

নোকিয়া 3 1ও অ্যান্ড্রয়েড ওয়ান আধারিত অ্যান্ড্রয়েড অরিওর সঙ্গে পেশ করা হয়েছে যা 1.5 গিগাহার্টসের অক্টাকোর প্রসেসরের সঙ্গে মিডিয়াটেক 6750 চিপসেটে রান করে। ফোটোগ্ৰাফির জন্য এই ফোনের ব‍্যাক প‍্যানেলে 13 মেগাপিক্সেলের রেয়ার ক‍্যামেরা দেওয়া হয়েছে এবং সেলফির জন্য 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে। ফোনটি এআর অ্যাপ সাপোর্ট করে এবং পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 2,990 এম‌এএইচ ব‍্যাটারী আছে।

এই ফোনটি ব্লু কপার, ব্ল‍্যাক ক্রোম ও হোয়াইট আয়রন কালার ভেরিয়েন্টে 11,999 টাকার বিনিময়ে পাওয়া যাবে।

The post নোকিয়া ভারতে লঞ্চ করল তিনটি দুর্দান্ত অ্যান্ড্রয়েড ফোন, জেনে নিন দাম, স্পেশিফিকেশন ও ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/nokia-5-1-and-nokia-3-1-and-nokia-2-1-launched-in-india-feature-specifications-price-availability-in-bengali/feed/ 0
নোকিয়া আনতে চলেছে দ্বিতীয় নচ ডিসপ্লেওয়ালা ফোন, 11ই জুলাই হবে লঞ্চ https://www.91mobiles.com/bengali/nokia-x5-aka-nokia-5-1-plus-to-launch-on-11-july-with-notch-display-teaser-in-bengali/ https://www.91mobiles.com/bengali/nokia-x5-aka-nokia-5-1-plus-to-launch-on-11-july-with-notch-display-teaser-in-bengali/#respond Tue, 10 Jul 2018 06:37:46 +0000 https://hub.91mobiles.com/bengali/?p=481 অনেক দিন ধরে নোকিয়ার স্মার্টফোন সম্পর্কে বেশ কিছু লিক জানা যাচ্ছিল, এইচ‌এমডি গ্লোবাল তাদের অপর একটি নচ ডিসপ্লেওয়ালা স্মার্টফোনের ওপর কাজ করছে যা খুব তাড়াতাড়ি টেক জগত সামনে পেশ করা হবে। এবার নোকিয়া স্বয়ং এই আগামী স্মার্টফোনের ওপর থেকে পর্দা সরিয়ে লঞ্চের ঘোষণা করে দিয়েছে। মাইক্রোব্লগিং ওয়েবসাইট ওয়েইবোতে একটি পোস্ট শেয়ার করে কোম্পানি জানিয়েছে আগামী […]

The post নোকিয়া আনতে চলেছে দ্বিতীয় নচ ডিসপ্লেওয়ালা ফোন, 11ই জুলাই হবে লঞ্চ first appeared on 91Mobiles Bengali.

]]>
অনেক দিন ধরে নোকিয়ার স্মার্টফোন সম্পর্কে বেশ কিছু লিক জানা যাচ্ছিল, এইচ‌এমডি গ্লোবাল তাদের অপর একটি নচ ডিসপ্লেওয়ালা স্মার্টফোনের ওপর কাজ করছে যা খুব তাড়াতাড়ি টেক জগত সামনে পেশ করা হবে। এবার নোকিয়া স্বয়ং এই আগামী স্মার্টফোনের ওপর থেকে পর্দা সরিয়ে লঞ্চের ঘোষণা করে দিয়েছে। মাইক্রোব্লগিং ওয়েবসাইট ওয়েইবোতে একটি পোস্ট শেয়ার করে কোম্পানি জানিয়েছে আগামী 11ই জুলাই একটি নতুন স্মার্টফোন আন্তর্জাতিক বাজারে পেশ করা হবে।

আপাতত কোম্পানির পক্ষ থেকে ফোনটির নাম না জানালেও এটুকু স্পষ্ট করে দিয়েছে যে ফোনটি নোকিয়া এক্স সিরিজের অন্তর্গত হবে। মনে।করা হচ্ছে ফোনটি নোকিয়া 5এক্স বা নোকিয়া 5.1 প্লাস নামের সঙ্গে লঞ্চ করা হতে পারে।

ওয়েইবোতে শেয়ার করা মিডিয়া ইনভাইটে 666 ডিজিটটি ব‍্যবহার করা হয়েছে। হয়তো এই ফোনে 6 ইঞ্চির স্ক্রিন, 6 জিবি র‍্যাম ও কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 660 বা মিডিয়াটেক হেলিও পি60 চিপসেট দেওয়া হতে পারে। এই ফোনটি সম্পর্কে নোকিয়া আর কোন তথ্য জানায়নি তাই এখন লঞ্চের জন্য অপেক্ষা করা হচ্ছে।

প্রসঙ্গত কিছু দিন আগে নোকিয়ার গ্লোবাল ওয়েবসাইট ও কোম্পানির ইন্ডিয়ান ওয়েবসাইটে একটি সাপোর্ট পেজ দেখা গেছে যেখানে নোকিয়া এক্স6 স্মার্টফোনটি দেখানো হয়েছে। এই ওয়েবপেজটি সামনে আসার পর থেকেই আশা করা হচ্ছে যে কোম্পানি নোকিয়ার এই দ্বিতীয় নচ ডিসপ্লেওয়ালা স্মার্টফোন নোকিয়া এক্স6 খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ হতে পারে।

The post নোকিয়া আনতে চলেছে দ্বিতীয় নচ ডিসপ্লেওয়ালা ফোন, 11ই জুলাই হবে লঞ্চ first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/nokia-x5-aka-nokia-5-1-plus-to-launch-on-11-july-with-notch-display-teaser-in-bengali/feed/ 0
নোকিয়াও আনতে চলেছে নচ ডিসপ্লেওয়ালা আরেকটি ফোন, নোকিয়া 5.1 প্লাসের ভিডিও সামনে এল https://www.91mobiles.com/bengali/%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%95%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%93-%e0%a6%86%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%9a-%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%b8/ https://www.91mobiles.com/bengali/%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%95%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%93-%e0%a6%86%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%9a-%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%b8/#respond Tue, 12 Jun 2018 12:19:23 +0000 https://hub.91mobiles.com/bengali/?p=329 প্রায় দুই সপ্তাহ আগে নোকিয়ার পক্ষ থেকে নতুন স্মার্টফোন নোকিয়া 5.1 আন্তর্জাতিক বাজারে লঞ্চ করা হয়েছিল। কোম্পানি এক‌ই সঙ্গে নোকিয়া 3.1 এবং নোকিয়া 2.1 পেশ করেছিল। শোনা যাচ্ছে নোকিয়ার মালিক কোম্পানি এইচ‌এমডি গ্লোবাল নোকিয়া 5.1 এর আর একটি ভার্সন নোকিয়া 5.1 প্লাসের ওপর কাজ করছে যা কিছু দিনের মধ্যেই পেশ করা হবে। নোকিয়া 5.1।প্লাস সম্পর্কে […]

The post নোকিয়াও আনতে চলেছে নচ ডিসপ্লেওয়ালা আরেকটি ফোন, নোকিয়া 5.1 প্লাসের ভিডিও সামনে এল first appeared on 91Mobiles Bengali.

]]>
প্রায় দুই সপ্তাহ আগে নোকিয়ার পক্ষ থেকে নতুন স্মার্টফোন নোকিয়া 5.1 আন্তর্জাতিক বাজারে লঞ্চ করা হয়েছিল। কোম্পানি এক‌ই সঙ্গে নোকিয়া 3.1 এবং নোকিয়া 2.1 পেশ করেছিল। শোনা যাচ্ছে নোকিয়ার মালিক কোম্পানি এইচ‌এমডি গ্লোবাল নোকিয়া 5.1 এর আর একটি ভার্সন নোকিয়া 5.1 প্লাসের ওপর কাজ করছে যা কিছু দিনের মধ্যেই পেশ করা হবে।

নোকিয়া 5.1।প্লাস সম্পর্কে প্রসিদ্ধ টিপস্টার আনলিকস একটি টুইট শেয়ার করেছে যেখানে ফোনের ইমেজের সঙ্গে ফোনের 360 ডিগ্রি ভিডিও দেখানো হয়েছে। এই টুইটে ফোনের স্পেসিফিকেশন বা লঞ্চ ডেট সম্পর্কে কোন তথ্য জানানো হয়নি তবে ইমেজ ও ভিডিও থেকে ফোনটির লুক ও ডিজাইন সম্পর্কে জানা গেছে। এই।ফোনটিতে নচ ডিসপ্লে দেওয়া হয়েছে। নোকিয়া এক্স6 এর পর এটি কোম্পানির দ্বিতীয় ফোন যা নচ ডিসপ্লের সঙ্গে লঞ্চ হবে।

ফোনটির ফ্রন্ট প‍্যানেল বেজল লেস। নীচের দিকে একটু বেজল আছে যাতে নোকিয়া লেখা আছে। ওপরের দিকে ফ্রন্ট ক‍্যামেরা ও স্পীকার দেখা গেছে। শোনা যাচ্ছে এতে 5.7 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হবে। এর ব‍্যাক প‍্যানেলে ভার্টিকাল শেপে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে যা ফোনটির একদম মাঝামাঝি আছে। এই সেট‌আপে ফ্ল‍্যাশ আছে।

রেয়ার ক‍্যামেরা সেট‌আপের নীচে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার আছে এবং এর নীচে নোকিয়ার লোগো আছে। ফোনের বাদিকের প‍্যানেলে ভলিউম বাটন ও পাওয়ার বাটন আছে। ফোনের ওপরের প‍্যানেলে 3.5 অডিও জ‍্যাক এবং নীচের প‍্যানেলে ইউএসবি টাইপ সি পোর্ট আছে। তবে এই ভিডিওটি কতটা সত্য এবং কবে এটি লঞ্চ হবে তা জানতে কোম্পানির অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করতে হবে।

The post নোকিয়াও আনতে চলেছে নচ ডিসপ্লেওয়ালা আরেকটি ফোন, নোকিয়া 5.1 প্লাসের ভিডিও সামনে এল first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%95%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%93-%e0%a6%86%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%9a-%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%b8/feed/ 0
নোকিয়া এনেছে তিনটি নতুন স্মার্টফোন নোকিয়া 2.1, নোকিয়া 3.1, নোকিয়া 5.1, জেনে নিন সম্পূর্ণ স্পেসিফিকেশন https://www.91mobiles.com/bengali/nokia-2-1-nokia-2-1-nokia-5-1-launched-price-specification-and-features-in-bengali/ https://www.91mobiles.com/bengali/nokia-2-1-nokia-2-1-nokia-5-1-launched-price-specification-and-features-in-bengali/#respond Thu, 31 May 2018 04:47:45 +0000 https://hub.91mobiles.com/bengali/?p=239 নোকিয়া 2.1 এ 8 মেগাপিক্সেলের রেয়ার ক‍্যামেরা আছে এবং 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

The post নোকিয়া এনেছে তিনটি নতুন স্মার্টফোন নোকিয়া 2.1, নোকিয়া 3.1, নোকিয়া 5.1, জেনে নিন সম্পূর্ণ স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
নোকিয়া কোম্পানির মালিক কোম্পানি এইচ‌এমডি গ্লোবাল কিছু দিন আগে ঘোষণা করেছিল যে 29শে মে তারা ভারতে একটি ইভেন্টের আয়োজন করেছে। স্মার্টফোন ইউজাররা আশা করেছিল যে এই দিন নোকিয়া সিরিজের ফোন প্রদর্শন করবে। কিন্তু কোম্পানি তিনটি অন্য ডিভাইস লঞ্চ করেছে যেগুলো গত বছর লঞ্চ করা নোকিয়া 2, নোকিয়া 3, নোকিয়া 5 এর আপগ্রেডেড ভার্সন যার নাম যথাক্রমে নোকিয়া 2.1, নোকিয়া 3.1 এবং নোকিয়া 5.1 রাখা হয়েছে। কোম্পানির দাবি অনুযায়ী ফোনগুলি পুরোনো ভার্সনের থেকে প্রায় 50 শতাংশ ফাস্ট।
নোকিয়া এনেছে তিনটি নতুন স্মার্টফোন নোকিয়া 2.1, নোকিয়া 3.1, নোকিয়া 5.1, জেনে নিন সম্পূর্ণ স্পেসিফিকেশন
নোকিয়া 2.1 এর ব‍্যাপারে সবচেয়ে প্রথমে বলতে হয় এতে 5.5 ইঞ্চির স্ক্রিন আছে এবং এটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 425 চিপসেটে রান করে। ফোনটিতে 1 জিবি র‍্যাম ও 8 জিবি ইন্টারনাল মেমরি দেওয়া হয়েছে। এর সঙ্গে মেমরি কার্ড‌ও সাপোর্ট করে। ফোনটি সবচেয়ে লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সনে চলে, এতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম 8.1 অরিও আছে। এবং এটি ভবিষ্যতে আপডেট করা যাবে।

নোকিয়া 2.1 এ 8 মেগাপিক্সেলের রেয়ার ক‍্যামেরা আছে এবং 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য আছে 4,000 এম‌এএইচ ব‍্যাটারী। কোম্পানি দাবি করেছে ফোনটি দুইদিনের জন্য ব‍্যাটারী ব‍্যাক‌আপ দিতে সক্ষম।
নোকিয়া এনেছে তিনটি নতুন স্মার্টফোন নোকিয়া 2.1, নোকিয়া 3.1, নোকিয়া 5.1, জেনে নিন সম্পূর্ণ স্পেসিফিকেশন
এবার নোকিয়া 3.1 সম্পর্কে বলা যাক। এই ফোনের স্ক্রিন একটু ছোট। এতে 5.2 ইঞ্চির স্ক্রিন আছে। কিন্তু ফ্রন্ট প‍্যানেল সম্পূর্ণ বেজল লেস। স্ক্রিনটি 18:9 আসপেক্ট রেশিওযুক্ত। এবং এতে 2.5ডি কার্ভড গ্লাসের ব‍্যবহার করেছে যা কোর্নিঙ্গ গোরিলা গ্লাস দিয়ে প্রোটেক্টেড।

নোকিয়া 3.1 এ মিডিয়াটেক 6750 চিপসেট আছে এবং 2 জিবি র‍্যাম ও 16 জিবি ইন্টারনাল মেমরি আছে। এর অন্য একটি ভেরিয়েন্ট আছে 3 জিবি র‍্যাম ও 32 জিবি ইন্টারনাল মেমরিসহ। এতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম 8 0 অরিও ভার্সন আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 2,990 এম‌এএইচ ব‍্যাটারী আছে।
নোকিয়া এনেছে তিনটি নতুন স্মার্টফোন নোকিয়া 2.1, নোকিয়া 3.1, নোকিয়া 5.1, জেনে নিন সম্পূর্ণ স্পেসিফিকেশন
তৃতীয় ফোনটি নোকিয়া 5.1, যা সবচেয়ে বেশী শক্তিশালী। ফোনটিতে মেটাল ইউনিবডি ডিজাইন আছে। কোম্পানি এতে অ্যালুমিনিয়াম 6000 সিরিজের ব‍্যবহার করা হয়েছে যা উন্নত বিল্ট কোয়ালিটির জন্য বিখ্যাত। ফোনে 5.5 ইঞ্চির আইপিএস ডিসপ্লে আছে যা 18:9 আসপেক্ট রেশিওযুক্ত এবং কোর্নিঙ্গ গোরিলা গ্লাস 3 দিয়ে প্রোটেক্টেড। ফোনটি মিডিয়াটেক এমটি6755এস চিপসেটে রান করে এবং 2 গিগাহার্টসের অক্টাকোর প্রসেসর দেওয়া আছে।

ফোটোগ্রাফির জন্য নোকিয়া 5.1 এ 16 মেগাপিক্সেলের রেয়ার ক‍্যামেরা আছে। এবং সেলফির জন্য 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক‍্যামেরা আছে। এতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের অরিও ভার্সন আছে এবং পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 3,000 এম‌এএইচ ব‍্যাটারী আছে।

The post নোকিয়া এনেছে তিনটি নতুন স্মার্টফোন নোকিয়া 2.1, নোকিয়া 3.1, নোকিয়া 5.1, জেনে নিন সম্পূর্ণ স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/nokia-2-1-nokia-2-1-nokia-5-1-launched-price-specification-and-features-in-bengali/feed/ 0