Nokia 6.1 Plus - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Tue, 23 Jul 2019 12:35:57 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 নোকিয়া স্মার্টফোনে পাওয়া যাচ্ছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট, জেনে নিন কিভাবে পাবেন https://www.91mobiles.com/bengali/nokia-8-1-nokia-7-1-nokia-8-sirocco-get-a-price-drop-for-limited-time-in-india-in-bengali/ https://www.91mobiles.com/bengali/nokia-8-1-nokia-7-1-nokia-8-sirocco-get-a-price-drop-for-limited-time-in-india-in-bengali/#respond Wed, 22 May 2019 10:22:45 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=6579 শুরু হলো Nokia Fan Festival

The post নোকিয়া স্মার্টফোনে পাওয়া যাচ্ছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট, জেনে নিন কিভাবে পাবেন first appeared on 91Mobiles Bengali.

]]>
HMD Global এর মালিক কোম্পানি নোকিয়া মঙ্গলবার ভারতে তাদের নতুন স্মার্টফোন Nokia 3.2 লঞ্চ করেছে। এবার কোম্পানি নিয়ে এলো ‘Nokia Phones Fan Festival” যেখানে কোম্পানির কিছু ফোনে বড়ো অঙ্কের ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। আপনিও যদি নোকিয়া স্মার্টফোন কিনতে ইচ্ছুক হয়ে থাকেন তবে এই সুযোগ হাতছাড়া করবেন না।

4,029 এম‌এএইচের ব‍্যাটারী ও 48 মেগাপিক্সেল ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হলো Oppo A9x

এই ফেস্টিভ্যাল সেলে কোম্পানি Nokia 8.1, Nokia 8 Sirocco, Nokia 7.1 ও Nokia 6.1 Plus এর মতো ফোনের ওপর পাওয়া যাচ্ছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। কিন্তু এই ডিসকাউন্ট শুধুমাত্র 24 মে পর্যন্ত পাওয়া যাবে। কোম্পানি Nokia 5.1 Plus ও Nokia 6.1 Plus এর দাম‌ও কম করেছে।
p
কিভাবে পাবেন ছাড়?
এই অফারে 4 জিবি র‍্যাম‌ওয়ালা Nokia 8.1 ফোনটিতে 6,000 টাকার ডিসকাউন্ট পাবেন, এর জন‍্য কোম্পানির ওয়েবসাইট থেকে ফোন কেনার সময় “FAN6000” প্রোমোকোড ব‍্যবহার করতে হবে। ফোনটির 6 জিবি র‍্যাম ভেরিয়েন্টে 4,000 টাকার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, এর জন্য “FAN4000” প্রোমোকোড দিতে হবে। ডিসকাউন্টসহ Nokia 8.1 এর 4 জিবি র‍্যাম ভেরিয়েন্ট 26,999 টাকার বিনিময়ে ও 6 জিবি র‍্যাম ভেরিয়েন্ট 29,999 টাকার বিনিময়ে কেনা যাবে।

Airtel রিচার্জ প্ল‍্যানে পাওয়া যাবে এক্সট্রা ডেলি ডেটা

এছাড়া কোম্পানি Nokia 8 Sirocco, Nokia 7.1 ও Nokia 6.1 Plus এর দামে 1,000 টাকার ডিসকাউন্ট অফার দিচ্ছে। এই ডিসকাউন্ট পেতে নোকিয়া ই-স্টোরে “FANFESTIVEL” প্রোমোকোড দিতে হবে।

কোম্পানি কিছু দিন আগে ভারতে Nokia 4.2 ও Nokia 3.2 স্মার্টফোন লঞ্চ করেছে। Nokia 4.2 তে 5.7 ইঞ্চির এইচডি ডিসপ্লে প‍্যানেল দেওয়া হয়েছে এবং এই ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 439 চিপসেটে রান করে। আবার Nokia 3.2 তে ইউনিবডি ডিজাইনের সঙ্গে 19:9 আসপেক্ট রেশিওযুক্ত 6.26 ইঞ্চির ডিসপ্লে আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post নোকিয়া স্মার্টফোনে পাওয়া যাচ্ছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট, জেনে নিন কিভাবে পাবেন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/nokia-8-1-nokia-7-1-nokia-8-sirocco-get-a-price-drop-for-limited-time-in-india-in-bengali/feed/ 0
10,999 টাকা দামে লঞ্চ হল নোকিয়ার নচ ডিসপ্লেওয়ালা স্মার্টফোন নোকিয়া 5.1 প্লাস, পয়লা অক্টোবর থেকে হবে সেল https://www.91mobiles.com/bengali/nokia-5-1-plus-launch-price-10999-in-india-sale-from-1-october-on-flipkart-feature-specifications-in-bengali/ https://www.91mobiles.com/bengali/nokia-5-1-plus-launch-price-10999-in-india-sale-from-1-october-on-flipkart-feature-specifications-in-bengali/#respond Tue, 25 Sep 2018 06:48:03 +0000 https://hub.91mobiles.com/bengali/?p=1392 লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশনের সঙ্গে নোকিয়া 5.1 প্লাস

The post 10,999 টাকা দামে লঞ্চ হল নোকিয়ার নচ ডিসপ্লেওয়ালা স্মার্টফোন নোকিয়া 5.1 প্লাস, পয়লা অক্টোবর থেকে হবে সেল first appeared on 91Mobiles Bengali.

]]>
নোকিয়া গতমাসে ভারতে নচ ডিসপ্লে সেগমেন্টে এন্ট্রি করে একসঙ্গে দুটি ফোন পেশ করেছে। কোম্পানির পক্ষ নোকিয়া 6.1 প্লাস ও নোকিয়া 5.1 প্লাস পেশ করেছিল। এর মধ্যে নোকিয়া 6.1 প্লাস ইতিমধ্যে দেশে সেল শুরু হয়ে গেছে এবং গতকাল কোম্পানি নোকিয়া 5.1 প্লাস ভারতীয় বাজারে লঞ্চ করে দিয়েছে। নোকিয়া 5.1 প্লাস 10,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে যা আগামী পয়লা অক্টোবর থেকে শপিং সাইট ফ্লিপকার্টে এক্সক্লুসিভ সেল শুরু হবে।

নোকিয়া 5.1 প্লাসের সবচেয়ে বড় বিশেষত্ব এর নচ ডিসপ্লে। এটি নোকিয়ার দ্বিতীয় নচ ডিসপ্লেওয়ালা স্মার্টফোন। এই ফোনটি 19:9 আসপেক্ট রেশিওযুক্ত ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে ও এতে 1520 × 720 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 5.86 ইঞ্চির এইচডি+ স্ক্রিন দেওয়া হয়েছে। কোম্পানি এই ফোনটি 2.5ডি কার্ভড গ্লাস দিয়ে প্রোটেক্ট করেছে।
নোকিয়া 5.1 প্লাস অ্যান্ড্রয়েড 5.1 (অ্যান্ড্রয়েড ওয়ান) এর সঙ্গে পেশ করা হয়েছে। অ্যান্ড্রয়েড ওয়ান থাকায় গুগলের সমস্ত অ্যান্ড্রয়েড আপডেট সবার আগে পাওয়া যাবে। অর্থাৎ কিছু দিনের মধ্যেই ফোনটি অ্যান্ড্রয়েড পাইতে আপডেট হয়ে যাবে। ফোনটি 1.8 গিগাহার্টসের অক্টাকোর প্রসেসরের সঙ্গে মিডিয়াটেক হেলিও পি60 চিপসেটে রান করে।

কোম্পানি এই ফোনে 3 জিবি র‍্যাম যোগ করেছে। এই ফোনে 32 জিবি ইন্টারনাল মেমরি দেওয়া হয়েছে যা মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে বাড়ানো যাবে। ফোটোগ্ৰাফির জন্য ফোনটির ব‍্যাক প‍্যানেলে ডুয়েল ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে ভার্টিক‍্যাল শেপে 13 মেগাপিক্সেল ও 5 মেগাপিক্সেলের দুটি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। সেলফির জন্য এতে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

নোকিয়া 5.1 প্লাস একটি 4জি ফোন যার ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে এতে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 3,000 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হয়েছে। নোকিয়ার মালিক কোম্পানি এইচ‌এমডি গ্লোবাল এই ফোনটি 10,999 টাকা দামে লঞ্চ করেছে যা আগামী পয়লা অক্টোবর থেকে গ্লস ব্ল‍্যাক ও গ্লস মিডনাইট ব্লু কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে।

The post 10,999 টাকা দামে লঞ্চ হল নোকিয়ার নচ ডিসপ্লেওয়ালা স্মার্টফোন নোকিয়া 5.1 প্লাস, পয়লা অক্টোবর থেকে হবে সেল first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/nokia-5-1-plus-launch-price-10999-in-india-sale-from-1-october-on-flipkart-feature-specifications-in-bengali/feed/ 0
নোকিয়া ভারতে লঞ্চ করল দুটি নচ ডিসপ্লেওয়ালা স্মার্টফোন, নোকিয়া 6.1 প্লাস ও নোকিয়া 5.1 প্লাস, জেনে নিন স্পেসিফিকেশন ও দাম https://www.91mobiles.com/bengali/nokia-6-1-plus-nokia-5-1-plus-launch-in-india-with-notch-display-feature-specifications-price-in-bengali/ https://www.91mobiles.com/bengali/nokia-6-1-plus-nokia-5-1-plus-launch-in-india-with-notch-display-feature-specifications-price-in-bengali/#respond Thu, 23 Aug 2018 13:07:24 +0000 https://hub.91mobiles.com/bengali/?p=722 অ্যান্ড্রয়েড মার্কেটে দেরী করে এন্ট্রি নিয়েও অত‍্যন্ত কম সময়ে বিশাল সংখ‍্যক ফ‍্যান ফলোয়ার বানিয়ে নিয়েছে। নোকিয়া নচ ডিসপ্লে সেগমেন্টে নোকিয়া 6এক্স লঞ্চ করে এবং এটি কোম্পানির প্রথম নচ ডিসপ্লেওয়ালা স্মার্টফোন। গতকাল ভারতে নোকিয়ার পক্ষ থেকে এই দারুণ লুক ও দুর্দান্ত স্পেসিফিকেশনযুক্ত স্মার্টফোনটি লঞ্চ করা হয়েছে। নোকিয়া ভারতে নোকিয়া 6.1 প্লাস নামে ফোনটি লঞ্চ করেছে। ফ‍্যানদের […]

The post নোকিয়া ভারতে লঞ্চ করল দুটি নচ ডিসপ্লেওয়ালা স্মার্টফোন, নোকিয়া 6.1 প্লাস ও নোকিয়া 5.1 প্লাস, জেনে নিন স্পেসিফিকেশন ও দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
অ্যান্ড্রয়েড মার্কেটে দেরী করে এন্ট্রি নিয়েও অত‍্যন্ত কম সময়ে বিশাল সংখ‍্যক ফ‍্যান ফলোয়ার বানিয়ে নিয়েছে। নোকিয়া নচ ডিসপ্লে সেগমেন্টে নোকিয়া 6এক্স লঞ্চ করে এবং এটি কোম্পানির প্রথম নচ ডিসপ্লেওয়ালা স্মার্টফোন। গতকাল ভারতে নোকিয়ার পক্ষ থেকে এই দারুণ লুক ও দুর্দান্ত স্পেসিফিকেশনযুক্ত স্মার্টফোনটি লঞ্চ করা হয়েছে। নোকিয়া ভারতে নোকিয়া 6.1 প্লাস নামে ফোনটি লঞ্চ করেছে। ফ‍্যানদের জন্য সারপ্রাইজস্বরূপ কোম্পানি এক‌ই সঙ্গে নোকিয়া 5.1 প্লাস লঞ্চ করেছে।

নোকিয়া 6.1 প্লাস

নোকিয়া 6.1 প্লাস নোকিয়ার প্রথম নচ ডিসপ্লেওয়ালা স্মার্টফোন। এই ফোনে 19:9 আসপেক্ট রেশিওযুক্ত 5.8 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। এই ডিসপ্লে 1080 × 2280 পিক্সেল রেজলিউশন সাপোর্ট করে এবং এর ওপর দিকে নচ আছে। স্ক্র‍্যাচ ও অন‍্যান‍্য আঘাত থেকে বাচাতে নোকিয়া 6.1 প্লাস 2.5ডি কার্ভড গ্লাস দিয়ে প্রোটেক্টেড করা হয়েছে।

নোকিয়ার এই ফোনটি অ্যান্ড্রয়েড 8.1 অরিওর সঙ্গে স্টক অ্যান্ড্রয়েড দিয়ে পেশ করা হয়েছে যা অ্যান্ড্রয়েড পি সেল‌আউট হলে তাতে আপডেট করা যাবে। এই ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 636 চিপসেটে রান করে। ভারতে ফোনটি 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ মেমরি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।

ফোটোগ্ৰাফির জন্য নোকিয়া 6.1 প্লাসের ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই ক‍্যামেরা সেট‌আপে 16 মেগাপিক্সেল ও 6 মেগাপিক্সেলের দুটি ক‍্যামেরা সেন্সর আছে যা ভার্টিকাল শেপে ব‍্যাক প‍্যানেলে মাঝখানে আছে। সেলফির জন্য এই ফোনে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে। নোকিয়া 6.1 প্লাসের ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে এতে ফেস আনলক ফিচার‌ও আছে।

নোকিয়া 6.1 প্লাসে 4জি ভোএলটিই ও বেসিক কানেক্টিভিটির সঙ্গে 3,060 এম‌এএইচ ব‍্যাটারী আছে। আগামী 30শে আগস্ট থেকে ফোনটি নোকিয়া অনলাইন শপ ও ফ্লিপকার্টে এক্সক্লুসিভ সেলের মাধ্যমে বিক্রি হবে। কোম্পানির পক্ষ থেকে ফোনটির দাম 15,999 টাকা রাখা হয়েছে।

নোকিয়া 5.1 প্লাস

এই ফোনটি 19:9 আসপেক্ট রেশিওযুক্ত ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে যার ওপর দিকে নচ আছে। এতে 1520 × 720 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 5.86 ইঞ্চির এইচডি+ স্ক্রিন দেওয়া হয়েছে। নোকিয়া 5.1 প্লাস অ্যান্ড্রয়েড 8.1 অরিও (অ্যান্ড্রয়েড ওয়ান) এর সঙ্গে পেশ করা হয়েছে যার সঙ্গে অ্যান্ড্রয়েড পাইয়ের রেডি আপডেট আছে। এর সঙ্গে প্রসেসিঙের জন্য মিডিয়াটেক হেলিও পি60 চিপসেট আছে।

এতে 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে যা মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে বাড়ানো যাবে। নোকিয়া 5.1 প্লাসের ব‍্যাক প‍্যানেলে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এতে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে ভার্টিকাল শেপে 13 মেগাপিক্সেল ও 5 মেগাপিক্সেলের দুটি ক‍্যামেরা সেন্সর আছে। সেলফির জন্য এতে এআই টেকনিকযুক্ত 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

ফোনে সিকিউরিটির জন্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। নোকিয়া 5.1 প্লাসে 4জি ভোএলটিই ও অন‍্যান‍্য বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে 3,000 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হয়েছে। নোকিয়া ইন্ডিয়া এই ফোনটির দাম এখনও জানায়নি তবে মনে করা হচ্ছে এই ফোনটি 199 ইউরো অর্থাৎ 15,000 টাকা দামে সেল করা হবে। এই ফোনটি সেপ্টেম্বরে সেল করা হবে।

The post নোকিয়া ভারতে লঞ্চ করল দুটি নচ ডিসপ্লেওয়ালা স্মার্টফোন, নোকিয়া 6.1 প্লাস ও নোকিয়া 5.1 প্লাস, জেনে নিন স্পেসিফিকেশন ও দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/nokia-6-1-plus-nokia-5-1-plus-launch-in-india-with-notch-display-feature-specifications-price-in-bengali/feed/ 0
ভারতে আসতে চলেছে নোকিয়া 6.1 প্লাস, কোম্পানির অফিসিয়াল টুইট https://www.91mobiles.com/bengali/nokia-india-tweet-nokia-6-1-plus-might-launch-soon-in-bengali/ https://www.91mobiles.com/bengali/nokia-india-tweet-nokia-6-1-plus-might-launch-soon-in-bengali/#respond Fri, 03 Aug 2018 11:56:00 +0000 https://hub.91mobiles.com/bengali/?p=629 কিছু দিন আগে নোকিয়ার অফিসিয়াল ইন্ডিয়ান ওয়েবসাইটে কোম্পানির লেটেস্ট স্মার্টফোন নোকিয়া 6.1 প্লাসের ইউজার গাইড দেখা গেছে, এরপর থেকে আসা করা হচ্ছে ফোনটি এই নচ ডিসপ্লেসহ ফোনটি খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ করা হবে। আরও একবার এই বিষয়ে আশার আলো দেখা যাচ্ছে। এবার নোকিয়া তাদের অফিসিয়াল টুইটার হ‍্যান্ডেলে লঞ্চ ইভেন্টের তথ্য জানিয়েছে। এই টুইটের সঙ্গে কোম্পানির […]

The post ভারতে আসতে চলেছে নোকিয়া 6.1 প্লাস, কোম্পানির অফিসিয়াল টুইট first appeared on 91Mobiles Bengali.

]]>
কিছু দিন আগে নোকিয়ার অফিসিয়াল ইন্ডিয়ান ওয়েবসাইটে কোম্পানির লেটেস্ট স্মার্টফোন নোকিয়া 6.1 প্লাসের ইউজার গাইড দেখা গেছে, এরপর থেকে আসা করা হচ্ছে ফোনটি এই নচ ডিসপ্লেসহ ফোনটি খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ করা হবে। আরও একবার এই বিষয়ে আশার আলো দেখা যাচ্ছে। এবার নোকিয়া তাদের অফিসিয়াল টুইটার হ‍্যান্ডেলে লঞ্চ ইভেন্টের তথ্য জানিয়েছে। এই টুইটের সঙ্গে কোম্পানির ক‍্যাম্পেন শুরুর কথাও জানিয়েছে।

নোকিয়া ইন্ডিয়া তাদের টুইটার অ্যাকাউন্টে টুইট করে একটি ক‍্যাম্পেন শুরু করেছে যেখানে নোকিয়া ফ‍্যানরা তাদের প্রিয় নোকিয়া স্মার্টফোন সম্পর্কে বিশেষ কোনো মুহূর্তের কথা শেয়ার করতে বলা হয়েছে। এর সঙ্গে আরও ঘোষণা করেছে ৎএ এই ইভেন্টের বিজয়ী হবেন তাকে লঞ্চ ইভেন্টে ইনভাইট করা হবে।

এর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ ইভেন্টের আয়োজন করা হচ্ছে। কিন্তু এখনও কোম্পানি স্পষ্ট ঘোষণা করেনি কোম্পানি কোন ফোনটি লঞ্চ করতে চলেছে। শোনা যাচ্ছে এই ইভেন্টে কিছু দিন আগে হংকংয়ে লঞ্চ করা স্মার্টফোন নোকিয়া 6.1 প্লাস লঞ্চ করা হবে।

নোকিয়া 6.1 প্লাসের সঙ্গে নোকিয়া 5.1 প্লাস ও নোকিয়া 2.1 এর নাম‌ও উঠে এসেছে। কিন্তু নোকিয়া 6.1 প্লাসের ইউজার গাইড ওয়েবসাইটে দেখা দেওয়ায় এই ফোনটি লঞ্চের আশাই সবচেয়ে বেশী। কোম্পানির অফিসিয়াল ইন্ডিয়ান ওয়েবসাইটে যে ফোনটির ইউজার গাইড দেওয়া হয়েছে তার এস‌এআর ডিটেইলস হুবহু নোকিয়া 6.1 প্লাসের সঙ্গে মিলে যায়।

কোম্পানি ভারতে কোন ফোন আনতে চলেছে এবং কবে তা লঞ্চ হবে তা জানতে কোম্পানির পরবর্তী অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।

The post ভারতে আসতে চলেছে নোকিয়া 6.1 প্লাস, কোম্পানির অফিসিয়াল টুইট first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/nokia-india-tweet-nokia-6-1-plus-might-launch-soon-in-bengali/feed/ 0
নোকিয়া 6.1 প্লাস হল লঞ্চ, নচ ডিসপ্লেওয়ালা এই ফোন হবে খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ https://www.91mobiles.com/bengali/nokia-6-1-plus-launched-in-global-market-feature-specifications-price-in-bengali/ https://www.91mobiles.com/bengali/nokia-6-1-plus-launched-in-global-market-feature-specifications-price-in-bengali/#respond Fri, 20 Jul 2018 13:40:18 +0000 https://hub.91mobiles.com/bengali/?p=542 গত সপ্তাহে চীনে নোকিয়া তাদের এক্স সিরিজের স্মার্টফোন নোকিয়া এক্স5 লঞ্চ করেছে। নোকিয়া এক্স5 কোম্পানির লঞ্চ করা প্রথম নচ ডিসপ্লেওয়ালা স্মার্টফোন নোকিয়া এক্স6 এর দ্বিতীয় ভার্সন। নোকিয়া এক্স6 এতদিন শুধুমাত্র চীনে পাওয়া যেত, এবার আন্তর্জাতিক ফ‍্যানদের উপহারস্বরূপ কোম্পানি ফোনটি আন্তর্জাতিক বাজারে লঞ্চ করে দিয়েছে। কোম্পানি নোকিয়া এক্স6 ফোনটি নোকিয়া 6.1 প্লাস নামে গ্লোবাল মঞ্চে লঞ্চ […]

The post নোকিয়া 6.1 প্লাস হল লঞ্চ, নচ ডিসপ্লেওয়ালা এই ফোন হবে খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ first appeared on 91Mobiles Bengali.

]]>
গত সপ্তাহে চীনে নোকিয়া তাদের এক্স সিরিজের স্মার্টফোন নোকিয়া এক্স5 লঞ্চ করেছে। নোকিয়া এক্স5 কোম্পানির লঞ্চ করা প্রথম নচ ডিসপ্লেওয়ালা স্মার্টফোন নোকিয়া এক্স6 এর দ্বিতীয় ভার্সন। নোকিয়া এক্স6 এতদিন শুধুমাত্র চীনে পাওয়া যেত, এবার আন্তর্জাতিক ফ‍্যানদের উপহারস্বরূপ কোম্পানি ফোনটি আন্তর্জাতিক বাজারে লঞ্চ করে দিয়েছে। কোম্পানি নোকিয়া এক্স6 ফোনটি নোকিয়া 6.1 প্লাস নামে গ্লোবাল মঞ্চে লঞ্চ করেছে।

নোকিয়া 6.1 প্লাস স্মার্টফোনটি গ্লোবাল মঞ্চে পেশ হ‌ওয়া নোকিয়ার প্রথম নচ ডিসপ্লেওয়ালা স্মার্টফোন। ফোনটি আজ হংকং মার্কেটে লঞ্চ করা হয়েছে এবং 2,888 হংকং ডলারের বিনিময়ে ফোনটি কেনা যাবে। ভারতীয় দরে এটি প্রায় 20,000 টাকা। হংকংয়ে আগামী 24শে জুলাই থেকে নোকিয়া 6.1 প্লাস ফোনটি সেলের মাধ্যমে পাওয়া যাবে। এরপর আরও বেশি করে আশা করা হচ্ছে যে ফোনটি খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ করা হবে।

নোকিয়া 6.1 প্লাসের সবচেয়ে বড় বৈশিষ্ট্য এর নচ ডিসপ্লে। এই ফোনটি 19:9 আসপেক্ট রেশিওযুক্ত 5.8 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। এই ডিসপ্লেটি 1080 × 2280 পিক্সেল রেজলিউশনসাপোর্ট করে যার ওপর দিকে নচ আছে। স্ক্র‍্যাচ থেকে বাচানোর জন্য নোকিয়া 6.1 প্লাসে 2.5ডি গোরিলা গ্লাস 3 দিয়ে প্রোটেক্টেড।

নোকিয়া 6.1 প্লাস ফোনটি অ্যান্ড্রয়েড 8.1 অরিওর সঙ্গে স্টক অ্যান্ড্রয়েড দিয়ে পেশ করা হয়েছে যা অ্যান্ড্রয়েড পি সেল‌আউট হ‌ওয়ার পর আপডেট হয়ে যাবে। ফোনটি কোয়ালকমের স্ন‍্যাপড্রাগন 636 চিপসেটে রান করবে। চীনে এই ফোনটি 4 জিবি র‍্যাম/32 জিবি স্টোরেজ, 4 জিবি র‍্যাম/64 জিবি স্টোরেজ ও 6 জিবি র‍্যাম/64 জিবি স্টোরেজের তিনটি ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে কিন্তু গ্লোবাল মঞ্চে কোম্পানি শুধু 4 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরির ভেরিয়েন্ট পেশ করা হয়েছে।

ফোটোগ্ৰাফির জন্য ফোনের ব‍্যাক প‍্যানেলে এল‌ঈডি ফ্ল‍্যাশযুক্ত ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ‌ দেওয়া হয়েছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে মাঝ বরাবর ভার্টিকাল শেপের এই সেট‌আপে 16 মেগাপিক্সেল ও 5 মেগাপিক্সেলের দুটি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। সেলফির জন্য 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। নোকিয়া 6.1 প্লাসের ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার আছে।

নোকিয়া 6.1 প্লাসে 4জি ভোএলটিই ও বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 3,060 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হয়েছে। গ্লোবাল মঞ্চে লঞ্চের পর এবার ভারতে ফোনটি লঞ্চের অপেক্ষা করা হচ্ছে। আশা করা হচ্ছে কোম্পানি খুব তাড়াতাড়ি ভারতে নোকিয়া 6.1 প্লাস ফোনটি লঞ্চ সম্পর্কে কোনো ঘোষণা করবে।

The post নোকিয়া 6.1 প্লাস হল লঞ্চ, নচ ডিসপ্লেওয়ালা এই ফোন হবে খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/nokia-6-1-plus-launched-in-global-market-feature-specifications-price-in-bengali/feed/ 0