Nokia 6.4 - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Sat, 09 Jan 2021 14:49:23 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 Nokia 6.3/6.4 এর রেন্ডারে দেখা গেল ডিজাইন, লঞ্চের আগেই দেখে নিন লুক https://www.91mobiles.com/bengali/nokia-6-36-4-renders-show-off-waterdrop-display-launch-soon/ https://www.91mobiles.com/bengali/nokia-6-36-4-renders-show-off-waterdrop-display-launch-soon/#respond Fri, 08 Jan 2021 15:45:27 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=13812 লিক হল Nokia 6.3/6.4

The post Nokia 6.3/6.4 এর রেন্ডারে দেখা গেল ডিজাইন, লঞ্চের আগেই দেখে নিন লুক first appeared on 91Mobiles Bengali.

]]>
Nokia 6.3 এর লঞ্চ সম্পর্কে আশা করা হচ্ছে কোম্পানি এই বছরের মাঝামাঝি ফোনটি লঞ্চ করতে পারে। শোনা যাচ্ছে কোম্পানি এই ফোনটি ছাড়া Nokia 7.3 এবং ফ্ল‍্যাগশিপ Nokia 9.3 PureView নিয়ে কাজ করছে। এবার টিপস্টার Steve H.McFly অর্থাৎ @OnLeaks টেক ওয়েবসাইট Voice এর মাধ্যমে Nokia 6.3/6.4 এর হাই কোয়ালিটি রেন্ডার জারি করেছেন, যেখানে ফোনটির ডিজাইন দেখা গেছে। 

ছবিতে একটি অত্যন্ত পরিচিত ডিজাইনের ফোন দেখা গেছে। এতে সার্কুলার ক‍্যামেরা মডিউল, ওয়াটারড্রপ নচ, মোটা বেজল ও একটি সবুজ রঙের ফোন বডি থাকবে। এই ডিজাইন অনেকটাই 2019 সালে লঞ্চ করা নোকিয়া 6.2 এর মতো।

এইচ‌এমডি গ্লোবাল ফোনটির নাম কি রাখবে তা নিয়ে এখনও যথেষ্ট দ্বন্দ্ব রয়েছে। তাই টিপস্টার অনুমান করছেন ফোনটি হয় Nokia 6.3 অথবা Nokia 6.4 নামে পেশ করা হতে পারে। রেন্ডারে দেখা গেছে ফোনের ওয়াটারড্রপ নচে সেলফি ক‍্যামেরা দেওয়া হবে এবং ডিসপ্লের নিচের দিকে চ‌ওড়া চিন পার্ট থাকবে।

এই ফোনে ডেডিকেটেড গুগল অ্যাসিসট‍্যান্ট বাটন এবং বাঁদিকের প‍্যানেলে সিম স্লট দেওয়া হবে। ফোনের ওপরের প‍্যানেলে একটি সেকেন্ডারি মাইক্রোফোনের সঙ্গে 3.5 এম‌এম অডিও জ‍্যাক অবস্থিত হবে। ইউএসবি টাইপ সি পোর্ট ও স্পীকার গ্ৰিলের সঙ্গে ফোনের প্রাইমারি মাইক্রোফোন ফোনের নিচের প‍্যানেলে অবস্থিত হবে। ফোনের ব‍্যাক প‍্যানেলে একটি সার্কুলার ক‍্যামেরা মডিউল এবং এর ঠিক নিচে একটি এল‌ইডি ফ্ল‍্যাশ দেওয়া হবে।

স্পেসিফিকেশন

নোকিয়া 6.3 ফোনটিতে 6.45 ইঞ্চির ফ্ল‍্যাট ডিসপ্লে ও 164.9 × 76.8 × 9.2 এম‌এম ডায়মেনশন সহ পেশ করা হতে পারে এবং রেয়ার ক‍্যামেরা বাম্পের সঙ্গে এটি 10.1 এম‌এম চ‌ওড়া হবে। আশা করা হচ্ছে ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 730 SoC ও জেইস ব্র‍্যান্ডের কোয়াড ক‍্যামেরা সেট‌আপের সঙ্গে পেশ করা হবে। এই সেট‌আপে 24 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের ডেপ্থ ও ম‍্যাক্রো সেন্সর দেওয়া হতে পারে। ফোনটি সম্পর্কে এখনও পর্যন্ত খুব বেশি কিছু জানা যায়নি। তবে অনলিকসের কথায় ফোনটি এই বছর এপ্রিলের পর লঞ্চ করা হতে পারে।

The post Nokia 6.3/6.4 এর রেন্ডারে দেখা গেল ডিজাইন, লঞ্চের আগেই দেখে নিন লুক first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/nokia-6-36-4-renders-show-off-waterdrop-display-launch-soon/feed/ 0
নোকিয়া তাদের এইসব ফোনগুলির থাম কমালো, 2,000 টাকা থেকে 13,000 টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে https://www.91mobiles.com/bengali/nokia-3-1-and-5-1-and-6-1-nokia-8-sirocco-price-cut-in-india-in-bengali/ https://www.91mobiles.com/bengali/nokia-3-1-and-5-1-and-6-1-nokia-8-sirocco-price-cut-in-india-in-bengali/#respond Mon, 22 Oct 2018 12:59:59 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=2085 দীপাবলি উপলক্ষে নোকিয়ার একাধিক ফোনে পাওয়া যাবে বড় ছাড়

The post নোকিয়া তাদের এইসব ফোনগুলির থাম কমালো, 2,000 টাকা থেকে 13,000 টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে first appeared on 91Mobiles Bengali.

]]>
নোকিয়া অপেক্ষাকৃত দেরি করে অ্যান্ড্রয়েড জগতে পা রাখলেও এই ব্র‍্যান্ডের প্রতি মোবাইল ইউজারদের ভরসা ও বিশ্বাস একে খুব অল্প সময়ের মধ্যেই অত্যন্ত জনপ্রিয় করে তুলেছে। নোকিয়াও তাদের ফ‍্যানদের কথা মাথায় রেখে একের পর এক দুর্দান্ত বাজেটে অসাধারণ ফিচার ও দারুণ স্পেসিফিকেশন‌ওয়ালা ফোন লঞ্চ করেছে। এবার দীপাবলির অবসরে কোম্পানি ফ‍্যানদের উপহারস্বরূপ বেশ কিছু নোকিয়া স্মার্টফোনের দাম কমিয়ে দিয়েছে। নোকিয়া সাধারণ মানুষদের অবাক করে তাদের স্মার্টফোনের দাম 13,000 টাকা পর্যন্ত কমিয়েছে।

নোকিয়া দীপাবলি উপলক্ষে তাদের বাজেট স্মার্টফোন থেকে শুরু করে ফ্ল‍্যাগশিপ ফোনের দাম কমিয়ে দিয়েছে। এই প্রাইস কাটের লিস্টে সস্তা থেকে দামি সব ধরনের স্মার্টফোন অন্তর্ভুক্ত করা হয়েছে। সবার আগে নোকিয়া 8 সিরোকোর কথা বললে বলতে হয় এই ফোনটি ভারতে 49,999 টাকা দামে ভারতে লঞ্চ করা হয়েছে। কিন্তু এখন দীপাবলির অবসরে কোম্পানি ফোনটির দাম সরাসরি 13,000 টাকা কমানো হয়েছে। এত বড় প্রাইস কাটের পর ফোনটি 36,999 টাকার বিনিময়ে কেনা যাবে।

নোকিয়ার মিড রেঞ্জের স্মার্টফোনগুলির মধ্যে নোকিয়া 6.1 এর দামেও আকর্ষণীয় প্রাইস কাট করা হয়েছে। ইন্ডিয়ান মার্কেটে নোকিয়া 6.1 এর 4 জিবি ও 3 জিবি র‍্যামের দুটি ভেরিয়েন্ট সেল করা হয়। ফোনটির 3 জিবি র‍্যাম ভেরিয়েন্টটি 2,000 টাকা প্রাইস কাটের মানুষ কেনা যাবে। আগে ফোনটি 15,499 টাকার বিনিময়ে সেল করা হত এখন প্রাইস কাটের পর ফোনটির দাম হয়েছে 13,499 টাকা। এক‌ই ভাবে নোকিয়া 6.1 এর 4 জিবি র‍্যাম ভেরিয়েন্ট 1,000 টাকা প্রাইস কাটের পর 17,499 টাকার বদলে 16,499 টাকায় সেল করা হয়েছে।

নোকিয়া 5.1 ফোনটি কোম্পানি 14,499 টাকা দামে লঞ্চ করেছিল। দাম কমানোর সময় কোম্পানি এই ফোনটির দামে 1,500 টাকা স্থায়ী ছাড় দেওয়া হবে যার ফলে ফোনটির বর্তমান দাম রাখা হয়েছে 12,999 টাকা। এক‌ই ভাবে 11,999 টাকা দামে লঞ্চ হ‌ওয়া নোকিয়া 3.1 1,000 টাকা প্রাইস কাটের পর মাত্র 10,999 টাকা দিয়ে কেনা যাবে।

The post নোকিয়া তাদের এইসব ফোনগুলির থাম কমালো, 2,000 টাকা থেকে 13,000 টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/nokia-3-1-and-5-1-and-6-1-nokia-8-sirocco-price-cut-in-india-in-bengali/feed/ 0